ফন্ট সাইজ:
থিম:
রক্তগোলাপ

১ম পর্ব

লেখক: suraiya afrin

রক্তগোলাপ🌹

লেখিকাঃ সুরাইয়া আফ্রিন 
#১ম পর্ব 
সকালটা আজ বেশ ঠান্ডা। রাতের বৃষ্টির রেস এখনো পুরোপুরি কাটেনি। ভেজা রাস্তায় গাড়িগুলো দ্রুত ছুটে যাচ্ছে, রাস্তার পাশের গাছগুলোর পাতায় জমে থাকা পানির ফোটা টুপটাপ করে নিচে পড়ছে। আকাশ জুড়ে ধুশর মেঘ, তার মাঝেই হালকা কুয়াশা। একটা সুন্দর সকাল হলেও শহরটা নিজের নিয়মেই ব্যস্ত হয়ে 
উঠেছে। 
লন্ডনের ব্যস্ত রাস্তা থেকে একটু ভিতরে,পুরনো ধাচের‌‌  একটি ভবনের নিচতলায় রয়েছে The rosswood cafe। 
বড় কাচের জানালা দিয়ে বাইরে তাকালে ভেজা রাস্তা  আর ধুশর  আকাশ দেখা যায়। ভেতরে উষ্ণ হলুদ আলো, কাঠের টেবিল চেয়ার আর কফির মিষ্টি গন্ধ জায়গাটাকে আরো মনরোম করে তুলেছে। 
ক্যাফের এক কোনার বড় টেবিলটায় বসে আছে ৬ জন-কায়সান, ফারিস,অ্যালেক্স,কিয়ান,রোজ আর নোরা। 
নোরা প্লেটের দিকে তাকালে দেখল তার প্লেট খালি, নোরা ভ্রু কুচকে সামনে বসা আলেক্স এর দিকে
 তাকাল।
–“আলেক্স, আমার কেক কই?
এলেক্স তখন বেশ মনোযোগ দিয়ে কফি খাচ্ছিল । নোরার কথা শুনে সে কাপটা নামিয়ে খুব স্বাভাবিক ভাবে বলখেয়ে ফেলেছিস ফেলেছিস ফেলেছিস খেয়ে ফেলেছিস ল,
–“কোন কেক?”
নোরা খালি প্লেটটা তার দিকে এগিয়ে দিল।–“এই যে! আমি যেটা অর্ডার করেছিলাম।”
এলেক্স কয়েক মিনিট প্লেটটার দিকে তাকিয়ে থেকে  বলল –“ওহ, ওইটা?খেয়ে ফেলেছি।”
 নোরার চোখ বড় হয়ে গেলো। –“তুই আমার কেক খেয়ে ফেলেছিস”। 
–“হ্যাঁ।
–“নোরা বললো, কেনো?
এলেক্স কাধ র্ঝাঁকিয়ে বলল, –“ভালো লেগেছিল তাই খেয়েছি।”পাশ থেকে ফারিস হেসে উঠলো।
–“কিরে নোরা এত রাগ করছিস কেনো?একটা কেক ই তো ছোটলোক।” নোরা এবার ফারিস এর দিকে ঘুরে তাকালো। –“চুপ থাক! তুইও খেয়েছিস তাই না ?"
ফারিস সঙ্গে সঙ্গে নির্দোষ মুখ বানিয়ে বলল,“ আমি? আমি তো কিছুই করিনি। ”
চলবে...।🌹

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ১ম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন