#গল্প_আমৃত্যু_ভালোবাসি_তোকে
#সিজন_০২ #পর্বঃ০৪
#লেখিকা:ফারজানা মনি
#𝐒𝐭𝐨𝐫𝐲_𝐎𝐟_𝐖𝐚𝐡𝐢𝐝_𝐒𝐢𝐤𝐝𝐞𝐫
মেঘ:হুম আপনি রেস্ট নিন। আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি।
আবির: মেঘ তোকে এখন কোথাও যেতে হবে না। আমি অফিস থেকে ব্রেকফাস্ট করেই এসেছি। মাত্র ১রাত বাড়িতে ছিলাম না। চোখে মুখের কী অবস্থা করেছিস তুই। তুই কী আমাকে শান্তিতে থাকতে দিবি না?
মেঘ নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কাঁদো কাঁদো কন্ঠে বলল:
আবির ভাই... আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না। আমার অনেক একা একা লাগে।
কিচ্ছু ভালো লাগে না। আবির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল : আচ্ছা যাব না। এখন তো একটু বুকে আসেন। আপনাকে ছাড়া আমার বুকটা যে মরুভূমির মতো শুকিয়ে আছে। মেঘ তখনই আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল।
আবির মেঘের হঠাৎ কর্মকান্ডে দু'কদম পিছিয়ে গেল। তারপর মেঘকে বুকের মাঝে লুকিয়ে নিল আবির।
আবির: মেঘ... তুই কী জানিস, তোকে ভালোবাসার তৃষ্ণা
আমার এ জনমে মিটবে না,
মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো... আমৃত্যু ভালোবাসবো.....!
যদি মৃত্যুর পরেও কোন জনম থাকে তখনও,, তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছু নিব।
মেঘ:আমিও ভালোবাসি। খুব ভালোবাসি।
আরিফ ছাদে গিয়ে কাউকেই দেখতে পেল না।
তাই তারাতাড়ি সিড়ি দিয়ে নেমে নিচে আসছে।
এতটাই তাড়াতাড়ি যে সামনে এক কিশোরী বেয়ে উপরে উঠছে তা খেয়ালই করেনি। মিম সামনে পড়ায় আরিপ ভড়কে গেল। নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে কিছুটা সামনে ঝুঁকে গেল। তখনই মিম আরিফের বুকে দু হাত রেখে তাকে আটকে দিল। মিমের এমন মুহূর্তের জন্য মনে হলো তার সারা শরীরে বিদ্যাৎ খেলে গেল। কিশোরীর মন শিহরিত হয়ে সারা শরীর কাপছে। আরিফ আজ যেন বোকা হয়ে গেছে।
তার হৃদয়ে এক অদ্ভুত তোলপাড় হচ্ছে। যা হয়তো ওই পাশের কিশোরী বুঝতেই পারলো না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে ওরাহয়তো ওই পাশের কিশোরী বুঝতেই পারলো না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে দুজন সোজা হয়ে দাড়ালো। কিন্তু এখনো মিমের দু'হাত আরিফের বুকে। মীম হুস ফিরে পেতেই হাত সরাতে চাইলো। কিন্তু আরিফ তার বা বুকে রাখা মিমের হাত খপ করে ধরে বুকের বা পাশে চেপে ধরলো। আর বলল: প্রেয়সি তুমি কী শুনতে পাচ্ছো এই হৃদয়ের ধুকপুকানি মিম যেন আজ শীতল হয়ে জমে গেছে আরিফের ছোয়া পেয়ে। সে স্তব্দ, নির্বাক। তার কানে আরিফের কথাগুলো হয়তো পৌছায়নি।
আবার মেঘের ডাক ভেসে আসতেই মিম হন্তদন্ত হয়ে নিচে নামলো।
চলবে...