ফন্ট সাইজ:
থিম:
পিচ্ছি বউয়ের সংসার

৩য় পর্ব

লেখক: তামিম

#গল্প_পিচ্চি_বউয়ের_সংসার

#পর্ব ৩
পেইজে ফলো করুনঃ মিঃ ইয়াসিন নীল
ইথান দরজার দিকে তাকিয়ে দেখে পুলিশ, পুলিশ দেখে ইথানের বুকটা ধুকধুক করে উঠল। পু*লিশ ইথানের কাছে আসে এসে জিজ্ঞেস করল...
আপনার নাম ইথান? ( পু*লিশ )
জ্বি আমার নাম ইথান!
তখন পুলিশ অজন্তা দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো।
আপনার নাম কি অজন্তা?
( ইশারায় হ্যাঁ বলল অজন্তা )
ইথান আপনাকে বাল্যবিবাহের অপরাধে গ্রেফতার করা হল! চলেন আমাদের সাথে থানায়। ( পুলিশ )
কিন্ত? ( ইথান )
আমরা সব প্রমাণ হাতে পেয়েছি। ( পুলিশ )
পুলিশ ইথান কে ধরে নিয়ে যায় বাল্যবিবাহের অভিযোগে। অজন্তা অনেক বাধা দেওয়ার চেস্টা করে কিন্ত পুলিশ মানে না। ইথানের বাবা মা, বা অজন্তার বাবা মা থাকলে এখন বড় সমস্যা হতে পারতো।
অর্থাৎ ইথান আর অজন্তা ফ্যামিলি বাচলেও, ইথানের ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা হয়ে যায়।
৩ মাস পর...
আজ ইথান জেল থেকে ছাড়া পাবে সবাই ইথানের জন্য অপেক্ষা করছে। কিন্ত ইথান পু*লিশ সুপার কে রিকুয়েষ্ট করলো, উনি যেনো ইথানের ফ্যামিলি কে বলে ইথান কে কাল ছাড়া হবে। কারন ইথান ফ্যামিলির উপর রেগে আছে তাদের জন্য লাল কালির দাগ পড়ে গেলো ইথানের জীবনে।
পুলিশ সুপার বলাতে ইথানের ফ্যামিলির সবাই চলে যায়। এই ৩ মাসে ইথান কারো সাথে দেখা করেনি! অনেকেই আসছে দেখা করতে কিন্ত ইথান দেখা করতে রাজি হয়নি। ইথানের জীবন থেকে হারিয়ে গেছে ৩ টি মাস।
সেই রাগ অভিমান নিয়ে ইথান চলে আসে ঢাকা শহরে ফেসবুক ফ্রেন্ড এর সাথে যোগাযোগ করে ফেসবুক ফ্রেন্ডের নাম হচ্ছে নীলা। নীলা ইথান কে বলে আমি একটা জব দিতে পারব কিন্ত সেটা কোচিং সেন্টারে! সেই ভরসায় ইথান ঢাকা তে চলে আসে।
আর ইথান নীলার ঠিক করা একটি বাসায় লজিং মাস্টার হয়ে থাকতে যাচ্ছে। এই তো বাসায় এসে পড়ছে। ইথান বাসার কলিং বেল টা বাজিয়ে দিল! একজন ভদ্রমহিলা দরজাটা খুলে দিল।
কে তুমি? কাকে চাও? ( ভদ্রমহিলা )
আসসালামু আলাইকুম আন্টি আসলে আমাকে মিন্টু মামা পাঠিয়েছে আপনাদের বাসায় লজিং মাস্টার থাকার জন্য! ( নীলা মিন্টু মামার নাম বলতে বলে ছিলো )
মিন্টু পাঠিয়েছে! ( আন্টি )
জ্বি! ( ইথান )
ভিতরে আসো বাবা দাঁড়িয়ে কেনো। ( আন্টি )
আমি ভিতরে গেলাম তখন আন্টি জিজ্ঞেস করলো...
তোমার ব্যাগ পত্র কই?
আসলে আন্টি আসার সময় বাস থেকে হারিয়ে গেছে ( ইথান মিথ্যা বলল )
ও আচ্ছা! চিন্তা করো না একটা ব্যবস্থা করে দিবো। আচ্ছা তোমার নামটাই তো জানা হল না?
আন্টি...
পিছন থেকে কেউ একজন বলে উঠলো আপনার নাম আন্টি! আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি একটি মেয়ে। আমি ভাবলাম এই মহিলা কে পড়াতে হবে নাকি।
পপি উনি রোবাইয়ার নতুন টিচার! বাবা তুমি কিছু মনে করো না! তোমার নাম বলো? ( আন্টি )
না আন্টি! আমার নাম কামরুল ইসলাম ইথান সবাই আমাকে ইথান বলে ডাকে। ( ইথান )
কত বাহারি নাম! দেখতে তো ক্ষেত আবার নামটা তো দেখি বিদেশী। ( পপি )
কি বেয়াদব মেয়েরে! ( ইথান মনে মনে )
পপি তুই যা এখান থেকে ( দিলেন এক ধমক ) ইথান তুমি কিছু মনে করো না! ( আন্টি )
আচ্ছা। ( ইথান )
আন্টি আমার রুম টা দেখিয়ে দিলেন। আজ থেকে এই বাসার ছাদ হচ্ছে আমার ঠিকানা, মানে চিলেকোঠা! খুব ভালো একটা পরিবেশ রুম টা ঠিকঠাক করে নিলাম। বিছানায় গা এলিয়ে দিতেই ফোন টা বেজে উঠলো, তাকিয়ে দেখি বাবার ফোন আমি রিসিভ করলাম না! কেটে দিয়ে সিম টা খোলে ফেললাম।
আমি আর বাসার সাথে কোন যোগাযোগ করতে যাচ্ছি না। এমন সময় দরজায় ঠকঠক আমি দরজা খুলে দেখি সেই বেয়াদব টা!
এই যে বাহারি নামের মানুষ! খেতে ডাকছে। ( পপি )
এই শুনুন? ( ইথান )
আমার বফ আছে তাই লাইন মেরে কোন লাভ নেই।
শরীরে নাই কেরোসিনের গন্ধ নাম রাখছে আতর আলী! পেত্নীর মত দেখা যায় আমি নাকি লাইন মারমু (মনে মনে )
কি স্যার কস্ট পেলেন?
না! আসলে বলছিলাম আন্টি কে বলবেন একটু পর আসবো আর আপনি যে টা ভাবছেন না সেটা আমি কল্পনাও করি নাই!
পপি মুখ বাকিয়ে চলে গেলেন। তাতে আমার কিছু যায় আসে না! বিকেলে ছাত্রী কে পড়াতে হবে আন্টি আমাকে পড়ার টেবিল টা দেখিয়ে দিলেন, আমি চেয়ার টা টেনে বসলাম আন্টি চলে গেলেন।
ছাত্রী মানে যাকে আমি পড়াবো তার নাম রোবাইয়া কিন্ত রোবাইয়া কে এখনো দেখা হয়নি। টেবিলে থাকা বউটা হাতে নিয়ে দেখলাম ক্লাস এইটে পড়ে! মনে মনে ভাবলাম এখানে ও এইট। একটু পর রোবাইয়া এসে...
আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ( রোবাইয়া )
আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? বসো! ( ইথান )
আমার নাম তো জানেন?
হুম!
যাক ভদ্র একটা মেয়ে! ভাবছিলাম বড় বোনের মতই হবে।
স্যার তাহলে আমরা পড়া শুরু করি? ( রোবাইয়া )
হুম করো!
রোবাইয়া পড়ছে আর একটু পর পর আমাকে দেখছে। আবার পড়ছে আবার দেখছে। একটা সময় পড়া বাদ দিয়ে রোবাইয়া বলল...
স্যার একটা কথা বলি?
হুম, বলো।
স্যার আমি আপনার উপর ক্রাশ খাইছি! আই লাভ ইউ স্যার, উইল ইউ ম্যারি মি।
কোথাও ভুলত্রুটি থাকলে কমাপ্রার্থী।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৩য় পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন