ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 11

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_১১
#লেখিকা_আরিফা_তাসনিম_তামু

____কপি করা সম্পূর্ণ নিষেধ❌🚫____

ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সকাল ৯:৩০ এক ২৯বছরের তাগড়া যুবক এসে দাঁড়াল একটি কক্ষের সামনে। দরজা বেড়ানো।যুবকটি আস্তে করে ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে ডুকল।ভিতরে ডুকে সর্বপ্রথম নজর গেলো খাটের দিকে। নাহ আজও বাদ পড়েনি। এসব দেখে যুবকটি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল।তার পর আবার তাকালো পুরো রুমে।রুমের এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কাগজ।
খাটের মাঝখানে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে একটা মেয়ে
আর তার চারপাশে একি ভাবে কাগজ দিয়ে ভরে আছে।যুবকটি আবারও একটা দীর্ঘশ্বাস ফেলল।তারপর একে একে পুরো রুমের নষ্ট হওয়া কাগজ গুলো তুলে ঝুড়িতে রাখল।শুধু যেগুলাতে লেখা আছে ওগুলা না পড়ে সুন্দর মতো গুড়িয়ে একপাশে রাখল।এসব তার কাছে নতুন না গত ১২ বছর ধরে এসব দেখে আসছে।চুপচাপ দেখা ছাড়া আর কিছু করার উপায় নেই।তার পর আস্তে করে মেয়েটির মাথার কাছে এসে বসে। আস্তে করে ডাকল।

—অনি বুড়ি.?

কোনো সাড়া নেই।

আবার একটু জোরে,

— অনি বুড়ি? উঠো। সকাল ৯:৩০ বাজে।

অর্নি নড়েচড়ে উঠলো। ঘুম জড়ানো কণ্ঠে বললো,

— হুম... ভাইয়া আর ৫ মিনিট প্লিজ...

— অলরেডি ৯:৩০ বাজে তোমার ক্লাস ১০ টা থেকে আর আধাঘন্টার মধ্যে ফ্রেশ হবে রেডি হবে নাকি খাবে, না কলেজে জাবে.?

এবার অর্নি ধড়ফড় করে উঠে বসলো। চোখ দুইটা লাল,টকটকে হয়েছে আছে।চোখের এখনো ঘুমের রেস। মেহেদীর দিকে তাকিয়ে বলে

—আরো আগে ডাকবে না তুমি আমাকে.?

—আম্মু এসে ২ বার ডেকেছে তুমি উঠোনি। ৫ মিনিট ৫ মিনিট করে এত দেরি করেছো।এখন যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসো আমি অপেক্ষা করছি।

—আচ্ছা।

মেহেদী চলে গেলো। অর্নি সারারুমে তাকাল একবার। যা বুঝার বুঝে গেছে।অর্নি খাট থেকে নেমে দাঁড়াল। হাঁটু ছড়িয়ে যাওয়া লম্বার কালো ঘন চুল গুলো হাত খোঁপা করে নিল।পোরনে কালো লেডিস্ টি শার্ট আর সাদা পেলাজু।দুধে আলতা গায়ে রং।ডাগর ডাগর আঁখি যুগল। বড় বড় চোখের পাপড়ি যা চোখের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।থুতনির নিচে একটা গর্ত।আর ঠোঁটের কোণে একটা ছোট্ট তিল। বলতে গেলে সব মিলিয়ে একজন ছেলেকে পাগল করার মতো সৌন্দর্য অর্নিকে আল্লাহ দিয়ে দিয়েছে।

অর্নি ঝটপট ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়।কলেজ ড্রেস পড়ে লম্বার চুল গুলো বেনি করে একদম তৈরি হয়ে নিজেকে আয়নায় দেখে নিল।আয়নায় নিজেকে দেখে আনময়েই বলে উঠল—

—আচ্ছা সেই কথা না রাখা লোকটা কী জানে?তার কিউটিপাই আর ছোট নেই?সে যে আজ অনেক বড় হয়ে গেছে এখন সে কলেজেও পড়ে।লোকটা কী জানে অর্নি হাতে পায়ে বড় ঠিকই হয়েছে তবে তার জন্য পাগলামি করে ঠিক তার ছোট্ট কিউটিপাইয়ের মতই।

বলতে বলতে অর্ণির চোখ ভিজে উঠে।মনে পড়ে ১২ বছর আগে যাওয়ার সময় আরিয়ান বলেছিল।

—তুমি যদি রাখতে পারো আমায় মনে তবে আমি আসবো ফিরে আবারও তোমারই টানে""!

কথাটা মনে পড়তেই অর্নি হালকা হেঁসে বলে

—জানো আজও তোমায় মনে রেখেছি
তবে তুমি আসলে না
হারিয়ে গেলে কোনো এক অজানায়.."

কথাটা বলতেই অর্নির গাল বেয়ে একপোটা নোনাজল গড়িয়ে পড়ে।

____________🌸❤️___________

সিঁড়ি বেয়ে নামতে নামতে অর্নি খাবার টেবিলের দিকে তাকায়।মেহেদী বসে বসে ফোনে কিছু একটা করছে।সামনে খাবার সাজিয়ে রাখা মেহেদী এখনো মুখে তুলে নি।অর্নি জানে ওর জন্যই অপেক্ষা করছে।অর্নি দীর্ঘশ্বাস ছাড়ল।

গত ১২ বছর ধরে এই মানুষটার আর তার মায়ের জন্যই অর্নি আজও বেঁচে আছে।এতো সুন্দর একটা জীবনও ফেলো।মেহেদীর বাবা নেই মেহেদী যখন ১০ বছরের তখনই মারা যায়। মেহেদীর বাপ চাচারা দুজন। তার মধ্যে মেহেদীর বাবাই বড়। দুই ভাই বউ বাচ্চা নিয়ে একসাথে থাকতো। ছোট চাচার এক ছেলে এক মেয়ে।বাবা মারা যাওয়ার পর মেহেদী ও তার মা মারজান ওই বাড়িতেই থাকতো চাচাদের সাথে। প্রথম কয়েক বছর ভালোই চলে দিন কাল।তবে বিপত্তি ঘটে তখন যখন মেহেদী অর্নিকে নিয়ে সে বাড়িতে যায়। চাচি অর্নি দেখা মাএই বলে উঠে

—নিজেরা খায় বিনা পয়সায় এখন আবার রাস্তা থেকে আরেকটা তুলে এনেছে।এটা কী এতিমখানা নাকি যে রাস্তা থেকে যাকে তাকে তুলে এনে জায়গা দিবে।

মেহেদী নিরবে তার মা আর অর্নিকে নিয়ে চলে আসে চিরতরে সেখান থেকে।মেহেদীর বাবার নিজস্ব বিজনেস ও ছিল।সেই বিজনেস মেহেদীর চাচা নিজের দখলে নিয়ে নেয়।
সেখান থেকে তাদের টাকা হতে শুরু করে তার বাপের টাকায় উপরে উঠে সংসার চালায় আবার তাদের বলে বিনা পয়সায় খায়।মেহেদী মনে মনে হেঁসে ছিল শুধু আর সময়ে অপেক্ষা করেছিল।মেহেদীর বাবা আলাদা বাড়িও করেছিলেন একটা। শুধু মাএ মেহেদীর দাদা চেয়ে ছিলেন বলেই দুই ভাই একসাথে ছিলো।মেহেদী মা আর অর্নিকে নিয়ে সে বাড়িতেই উঠে।

এরপর শুরু হয় মেহেদীর নতুন এক পথচলা। বাবার কোম্পানির ম্যানাজার টা বিস্ত ছিল বলেই। মেহেদী খুব সহজেই চাচার থেকে নিজের বাবা বিজনেস টা নিজের করে নেয়।এইদিকে মেহেদীর মা মারজান বেগম নিজের মেয়ে না থাকায় অর্নিকে নিজের মেয়ের মতোই বড় করতে শুরু করে।মেহেদী আর মারজান বেগম ছোট্ট অর্নিকে ফুলের মতো যত্ন করে বড় করতে শুরু করে। ছোট্ট অর্নি ২ দিন পার হওয়ার পরও যখন আরিয়ান আসেনি তার পাগলামি শুরু হতে থাকে। রাতের পর রাত না ঘুমিয়ে সুপারম্যানের কাছে জাব বলে কান্না করতো।খেতো না ঠিক মতো টানা ১ মাসের মতো জ্বরে পড়ে বিচানায় পড়ে ছিল।মেহেদী আর মারজান বেগম সামলিয়েছে ছোট্ট অর্নিকে।সময়ের সাথে সাথে অর্নি বুঝতে শিখে যায়।আর তেমন পাগলামি করতো না। যা করতো একাকী করতো।এই যেমন সারারাত জেগে সে আরিয়ানের জন্য গত ১২ বছর ধরে চিঠি লেখে আসছে।যখনি ইচ্ছে করে আরিয়ানের ফ্ল্যাটে চলে যায়।একা একা সেখানে ঘুরাঘুরি করে সময় কাটায়।চোখের জল ফেলে নিজে নিজে অভিযোক করে। সময়ের সাথে সাথে অর্নিও মেহেদীদের আপন করে নেয় মেহেদীকে ভাইয়া ডাকে বড় ভাইয়ের মতো সম্মান করে।মেহেদী ও কম কিসে দুজন দুজনকে আপন ভাইবোনের মতই ভালোবাসে।মারজান বেগমকে অর্নিও মেহেদীর মতো আম্মু বলেই ডাকে।

____________________

অর্নি এসে মেহেদীর পাশের চেয়ার টেনে বসে।মেহেদী মোবাইল রেখে অর্নির দিকে একবার তাকায় মেয়েটার চোখ মুখ ফুলা। গতরাতেও নিশ্চয়ই ঘুমায়নি।মেহেদী তপ্ত শ্বাস পেলে খাবার এগিয়ে দিতে দিতে বলে

— রাতে আবার লিখছিলে?

অর্নি খাওয়া থামিয়ে মাথা নিচু করে ফেললো।

— হুম।

— কতবার বলেছি অনি, ওই নামটা ভুলে যাও। ১২ বছর হয়ে গেছে। যে মানুষটা একবারও খোঁজ নিলো না তার জন্য নিজেকে এভাবে কষ্ট দিয়ে কোনো লাভ আছে?আমি তো কম চেষ্টা করিনি আরিয়ানের সাথে যোগাযোগ করার।কিন্তু যে নিজ থেকে যোগাযোগ বিছিন্ন করে তার সাথে জোর করে আদৌও কী যোগাযোগ করা সম্ভব তুমিই বলো?আমার কী ওর জন্য কষ্ট হয় না?আমাদের সবার হয় শুধু ওর আমাদের জন্য হয় না।আমি আগে থেকে জানতাম ও কখনো ফিরবে না কিন্তু যোগাযোগ ও যে বিছিন্ন করে দিবে তা কখনো ভাবিনি অন্তত গোপনে হলেও আমার সাথে যোগাযোগ করার কথা ছিল কিন্তু করেনি।

অর্নির চুপচাপ সব শুনে গেলো চোখে পানি চলে এলো। তবুও জোর করে হেসে বললো,

— ভাইয়া আমি ঠিক আছি। তুমি টেনশন করো না।

মেহেদী দীর্ঘশ্বাস ফেলে বললো,

— ঠিক থাকলে রুমের ওই অবস্থা হয় কেন? প্রতিদিন রাত জেগে ঘুম নষ্ট করে এসব করে কী লাভ সে কী আদৌ ফিরবে?

অর্নি কোনো উত্তর দিলো না। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো।

— চলো ভাইয়া। ক্লাসের দেরি হয়ে যাচ্ছে।

মেহেদীর বুঝল অর্নি কথা ঘুরাচ্ছে। সেও আর কিছু বলে না অর্নিকে এসব বলেও লাভ নেই। এভাবে এড়িয়ে যায়।মেয়েটার জন্য তার অনেক খারাপ লাগে।তারও আরিয়ানের উপর খুব অভিমান হয়েছে।

___________

গাড়িতে চালাতে চালাতে মেহেদী বললো,

— আজকে ক্লাস শেষে সোজা বাড়িতে আসবে। কোথাও ঘুরতে যাওয়া চলবে না।

— আচ্ছা।

কলেজের গেটের সামনে নেমে অর্নি মেহেদী কে বলে

— ক্লাস শুরু হয়েছে গেছে আসি ভাইয়া।তুমি সাবধানে জেও।

বলেই অর্নি দৌড় দিল।পিছন থেকে মেহেদী বলে উঠল

— আস্তে সাবধানে যাও পড়ে যাবে। নিজের খেয়াল রাখো বুড়ি।

অর্নি পিছনে না তাকিয়েই বলল

—আচ্ছা..!

মেহেদী গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝল।সে জানে আরিয়ান কখনোই ফিরবে।আর না তো আছে যোগাযোগ। কিন্তু সেটা এই মেয়েকে কীভাবে বুঝাবে।মেহেদী নিজেকে একজন ভাইয়ের জায়গায় দাঁড় করালেও হেরে যাচ্ছে। মনে হচ্ছে ভাই হিসেবে সে ব্যর্থ।১২টা বছরের এমন একটা রাত বাকি নেই যে এই পাগল মেয়েটা তার সুপারম্যানের জন্য রাত জেগে ডায়েরি চিঠি লেখেনি।মেহেদী অফিসের কাজ শেষ করে রাত ১টা হোক বা ৩ টা যখনি আসতো তখনি সে চুপিসারে অর্নি রুমে এসে দেখে যেতো।এই বুঝি আজ মেয়েটা ঘুমিয়ে গেলো।তবে নাহ এই ১২ বছরে এমন দিন কখনো মেহেদী দেখেনি।ফজরের আজান কানে আসলে নামাজ পড়ে তবেই অর্নি ঘুমাবে।মেহেদী কম চেষ্টা করেনি আরিয়ানের সাথে একটা বার যোগাযোগ করার। কিন্তু প্রতিবারই সে ব্যার্থ..!

______________

অন্যদিকে

অর্নি কোনো দিকে না তাকিয়ে একধারে দৌড়ে সিঁড়িবেয়ে উপরে উঠছে।উপর থেকে কেউ একজন কাগজপত্র হাতে নামছে দুজনের একজনও কেউ কাউকে খেয়াল করেনি।যার কারণে ভুল বসত দুজনের ধাক্কা লেগে লোকটার কাগজ পএ সব পড়ে যায়।অর্নি থেমে সামনে তাকাতেই হা হয়ে যায়।একি করল সে।শেষমেষ স্যারের সাথে ধাক্কা খেলো?নিচে থাকাতেই ভরকে গেল স্যারের হাতের সব কাগজ নিচে গড়াগড়ি খাচ্ছে। অর্নি তড়িঘড়ি করে কাগজ গুলো তুলতে তুলতে বলল

—সরি স্যার আমি আসলে খেয়াল করি নি। দেরি হচ্ছে যাচ্ছিলো তো আমি এক্ষুনি তুলে দিচ্ছি।

অর্নির কথা আদৌ কী স্যারের কানে গেলো কিনা কে জানে।বেচারাতো হা করে অর্নিকে দেখতে ব্যস্ত।অর্নি কাগজ গুলো তুলে বাড়িয়ে দিল স্যারের দিকে।

—এই নিন স্যার।

কে শুনে কার কথা বেচারা আহান স্যার তো ঘোরেই চলে গেলো।অর্নির বিরক্ত লাগে এই আহান স্যারকে দেখলে।কেমন করে যেন তাকিয়ে থাকে।এই কলেজের সবচেয়ে ইয়াং সূদর্শন হ্যান্ডসাম স্যার হচ্ছে এই আহান স্যার।বয়স ২৯-৩০হবে। কতশত মেয়ের নাকি Crush তবে অর্নির কেন জানি ভালো লাগে না।

—স্যার..?

—হু... হুম বলো.?

—কাগজ গুলো আর সরি..আসলে..!

আহান মুচকি হেঁসে বলল

— ইট’স ওকে আমি কিছু মনে করিনি..!

— আমি তাহলে যাই স্যার দেরি হয়ে যাচ্ছে.?

—যাবে.? ও হ্যাঁ যাও যাও।

অর্নি কিছু না বলে হাঁটা দিলে।আহান ওইখান দাঁড়িয়ে অর্নির যাওয়ার প্রাণে চেয়ে বিড়বিড় করে বলে উঠল..

— নিষ্ঠুর কন্যা আরেকটু থাকলে কী হতো?আমার এই অধম মন যে তোমার জন্য এখানে আসা তা কী তুমি জানো না.?

_____________

লন্ডনে

হালকা টিমটিমে আলোয় মেঝেতে একের পর এক পুশআপ দিয়ে যাচ্ছে এক যুবক। সামনে তার মোবাইল রাখা সেখানে এক জোড়া মায়াবী চোখের পিক। যেটার দিকে তাকিয়ে সে একের পর এক টানা পুশআপ দিয়ে যাচ্ছে। শরীর ঘেমে নেয়ে একাকার। খালি গায়ে থাকায় তার জীম করা বডি টা স্পষ্ট বুঝা যাচ্ছে। এমন সময় ফোনটা শব্দ করে বেজে উঠল
যুবকটা পুশআপ দাওয়া থামিয়ে টাওয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে ফোনটা রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে একজন বলে উঠল

—স্যার নেলি ম্যাম আপনার সাথে ডিলটা করতে চায়।উনি চাচ্ছে আপনি উনার সাথে একবার দেখা করুন।

—বাট আমি ডিল করব না।

—কিন্তু স্যার..

—কোনো কিন্তু না ও'কে বলে দাও যে আমি বলেছি ওর মতো গায়ে পড়া মেয়ের সাথে আমি আর কোনো কাজ করব না।তুমি খুব ভালো করেই জানো নারীতে আমার এলার্জি আছে। সো এই নির্লজ্জ মেয়ে তুমি সামলাও বায়।

বলেই এপাশ থেকে কলটা কেটে দিল।ওপাশে থাকা লোকটা মোবাইলের দিকে চেয়ে বিড়বিড় করে বলে

—গত ৮টা বছর ধরে দেখে আসছি একজোড়া মেয়ের চোখ দেখতে দেখতে প্রতিদিন পুশআপ দেয়।আর এখন বলে নাকি নারীতে এলার্জি। হায় কী দিন আসলো।

.চলবে...):_

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন