ফন্ট সাইজ:
থিম:
তুমি আমার নিঃশ্বাস

১ম পর্ব

লেখক: সোহাগী আক্তার
#তুমি_আমার_নিঃশ্বাস 
#পর্ব_১
#লেখিকাঃ_নুসরাত_ইভা
 সকাল ১০ টা বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে । হঠাৎ রায়হান হাওলাদার তাসিনকে উদ্দেশ্য করে বলল :
-- তাসিন তোমার সাথে আমার কিছু কথা আছে। 
তাসিন খেতে খেতে বলল : 
-- হ্যাঁ নানাভাই বল ।
-- আমি তোমার বিয়ে ঠিক করেছি ।
কথাটা শোনা মাত্রই মীর কেসে উঠলো । ফারির হাত থেকে খাবার পরে গেল । তরু তারি খাওয়া বন্ধ করে হাঁ করে দাদা ভাইয়ের দিক তাকিয়ে আছে । তনু আর আশারও একই অবস্থা হা করে তাকিয়ে আছে । তাসিনের তো কথাটা শোনা মাত্রই খাবার খাওয়া বন্ধ হয়ে গিয়েছে । বাড়ির সবার ভিতর থমথমে পরিবেশ । সবার এমন অবস্থা দেখে আশা বলে উঠলো : 
-- তাসিন আর বিয়ে । ও তো মেয়ে দেখলেই উল্টো দৌড়ায়। নানা ভাই তুমি কি মজা করতে আছো ।
--না আমি মজা করতেছি না । আমি সত্যিই ওর বিয়ে ঠিক করেছি লামিসার সাথে ।আর আমি চাই না লামিসা আমাদের থেকে দূরে থাকুক । অনেক কষ্টে আমার নাতনিটার অভিমান ভাঙ্গিয়েছি । কয়েকদিন পরেই ওরা আসছে তাই আমি চাচ্ছি তখন ঘরোয়াভাবে বিয়েটা পড়িয়ে রাখবো । 
তাসিন বসা থেকে উঠে দাঁড়িয়ে রায়হান হাওলাদারকে বলল : 
-- তুমি আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছো নানা ভাই।আমি এই বিয়েতে রাজি না ।
কথাটা বলেই রাগে নিজের রুমে চলে যায়। ওর যাওয়ার  দিকে তাকিয়ে পুশ করে শ্বাস ফেলল সবাই । এই ছেলে যখন রেগে যায় তখন কেউ সামলাতে পারে না । সবার নীরবতার মাঝেই তারি বলে উঠলো :
--লামিসা আপু কবে আসবে দাদাভাই । আমি লামিসা আপুকে দেখার জন্য খুবই এক্সাইটেড । 
তারি আর ফারি দুজনে একসঙ্গে বলে উঠল :
-- আমিও 
আশা ওদের অবস্থা দেখে মুখ ভেংচি দিয়ে বলল :
-- তোরা কি একাই দেখতে এক্সাইটেড । আমরা দুজনেও দেখার জন্য এক্সাইটেড । নানাভাই ওরা কবে আসবে ।
-- দুদিন পর আসবে ।
একে একে করে সবাই চলে যায়। বিয়ের বিষয়ে কেউ জিজ্ঞেস করেনি কোন কথা । কারণ তারাও চায় এ বাড়ির আদরের মেয়ে এ বাড়িতেই থাকুক ।
                    """""""হাওলাদার বাড়ি""""""""
রায়হান হাওলাদার একজন সনামধন্য  ব্যবসায়ী। তার স্ত্রী তারা বেগম। তাদের তিন সন্তান‌ দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে রাফিন হাওলাদার। তার স্ত্রী ছালিমা বেগম । তাদের তিন সন্তান দুই মেয়ে এক ছেলে। বড় মেয়ের নাম লামিয়া আক্তার তনু , মেঝো ছেলে তার নাম মীর হাওলাদার, এবং ছোট মেয়ের নাম ফারি মনি । ছোট ছেলে রাফি হাওলাদার । তিনি দুই বিয়ে করেছেন । তার প্রথম স্ত্রীর নাম তানি বেগম এবং দ্বিতীয় স্ত্রীর নাম আয়েশা বেগম । ওনার প্রথম স্ত্রীর ২ সন্তান এক ছেলে ও এক মেয়ে । বড় মেয়ের নাম লামিসা জাহান ।ছোট ছেলে রিয়াদ হাওলাদার । দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগমের দুই মেয়ে তারি আর তরু । এবং রায়হান হাওলাদারের আদরের কন্যা তাশা আফরিন। তার স্বামীর নাম আরফান হাওলাদার। তিনি রায়হান হাওলাদারের ছোট ভাইয়ের ছেলে । আরফান হাওলাদারের বাবা মা খুব ছোটবেলায় এক্সিডেন্টে  মারা যায় ।  তাকে রায়হান হাওলাদারই বড় করেন এবং তার আদরের মেয়ের সাথে বিয়ে দেন। তাদের এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ের নাম আশা মনি । ছেলের নাম তাসিন আহমেদ ।
 তরু তনু আর আশার দিকে তাকিয়ে বলল :
 
-- আপু তোমরা দুজন কি লামিসা আপুকে দেখেছো ।
তনু বলল :
-- না আমরা দেখি নাই ।  তবে মেয়েটার কন্ঠ অনেক সুন্দর ।
আশা বলল :
-- মেয়েটার কন্ঠ স্বর এত মিষ্টি তাহলে মেয়েটার দেখতে আরো মিষ্টি হবে মনে হয় ।
-- হুম...!!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ১ম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন