ফন্ট সাইজ:
থিম:
তোমাতেই সীমাবদ্ধ

১ম পর্ব

লেখক: সিনথিয়া

রাত দশটা পনেরো।ইশার কিছুতেই ঘুম আসছে না। সে বারবার এপিট ও পিট করছে। তখনই আর ফোনে টুং টাং করে গ্রুপ কল এলো। ইশা উপায় অন্তর না পেয়ে কল ধরলো।তার বান্ধবীরা কল দিয়েছে তার খুব কাছের বান্ধবী তিনজন। রাইসা, ঐশী আর আরুশি। ঐশী বলল, দোস্ত মজা আসছে না চল একটা প্র্যাঙ্ক করি। আরুশি উৎপলতার  সাথে বলল, কি করবি? 

ঐশী বলল, এখন আমাদের মধ্যে যে কোন একজন একটা অচেনা  নাম্বারে ফোন দিবে আর বলবে I love you আর আমি ডিসাইড করেছি যে এবার আমাদের মহা সাহসী ইশা যাবে । ইশা দ্রুত বললো,ইন্নালিল্লাহ আমি পারবো না। ইশা আরো বললো, আমাকে তো তোদের পাগল মনে হয় হ্যাঁ আরশিয়া আই লাভ ইউ বলায় ওকে থাপ্পড় মেরেছিল। তাহলে ভাব আমাকে খুঁজে পেলে কি করবে ? 
ঐশী বলল, আরে আরুশি তো  আগের বার সামনাসামনি বলেছিল। এখন কি তুই সামনাসামনি বলবি আর তোকে কি করেই বা ধরবে বলতো সে কি সুপারম্যান না স্পাইডারম্যান? 
ইশা বান্ধবীরের জোরাজোরিতে রাজি হলো।
ফোন থেকে একটা অচেনা নাম্বারে কল লাগালো। 
টিং টিং টিং 
ওই পাশ থেকে কেউ একজন কল ধরলো। ইশার ভয়ে গা হাত পা শুকিয়ে যাচ্ছে। 
ফোনের ওপাশ থেকে ধারালো কন্ঠ ভেসে এলো। কেউ একজন বলছে, হ্যালো কে? 
ইশার তো  ভয়ে মরে যাই যাই অবস্থা। 
কোনমতে বলল, I love you. 
ওপাশের ব্যক্তিটিকে কোনরূপ প্রক্রিয়া করতে না দিয়েই ফোন কেটে দিলো ইশা। ফোন কেটে দিয়ে ছুড়ে মারলো ইশা। এখন আর সে কথা বলতে পারবে না আর বলবেই বা কি করে তার কন্ঠনালী তো  শুকিয়ে  কাঠ। বেড সাইড টেবিল থেকে পানি নিয়ে ঢক ঢক করে পুরোটা শেষ করল ইশা। 
বিড়বিড় করল, ইয়া আল্লাহ তুমি আমায় বাঁচায়ে দিও আমাকে যেন ধরতে না পারে আমাকে ধরতে পারলে আমাকে আস্ত রাখবে না আল্লাহ আজকে আমার ঘুমটা দাও আল্লাহ তুমি আমি না হলে মরেও যেতে পারি আমার ভয়ে আজ ঘুম আসবে না সেটা আমার ভালো করেই বুঝা হয়ে গেছে  আল্লাহ গো তুমি আমার ঘুমটা দাও। 
এরপর ঠপাশ করে শুয়ে পড়লো খাটের উপর। 
চোখটা খিচে বন্ধ করে নিল বিড়বিড় করল, ঘুমের দোয়া। 

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ১ম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন