ফন্ট সাইজ:
থিম:
স্নিগ্ধবিষ

৩১তম পর্ব

লেখক: সানজিদা আক্তার মুন্নি

{ 🚫 সম্মানিত পাঠক,🚫

আপনারা অবগত থাকুন যে এই পাঠ্যটিতে অত্যন্ত আক্রমণাত্মক, কদর্য ও অশালীন গালাগালি এবং ভাষার ব্যবহার করা হয়েছে। এর বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল এবং প্রাপ্তবয়স্ক ছাড়া অন্য কারও জন্য একেবারেই উপযুক্ত নয়।আপনার মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে, এটি নিজস্ব ঝুঁকিতে এবং একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তে পড়ার অনুরোধ জানানো হচ্ছে।}

শিকদার বাড়ির উঠোনে এখন তুমুল হট্টগোল। বিশাল স্পিকারে কান ফাটানো গান বাজছে। :

হাতো মাখসইন মেন্দি,

লগে ব্র্যান্ডোর দামি ওয়াচ;

শরমর ঠ্যালায় রুমাল মুখো

সবে দিরা নাচ।

​নতুন বউরে দেখতা,

তান হার্টে মারের ফাল;

চাঁন্দোর লাখান কইন্যা দেখিয়া

দামান বেশামাল!

​

সিলেটিয়া রঙিলা দামান,

যাইতা শ্বশুর বাড়ি;

যাইতা শ্বশুর বাড়ি।

সিলেটিয়া রঙিলা দামান,

যাইতা শ্বশুর বাড়ি;

যাইতা শ্বশুর বাড়ি।

একে একে সবাই সেজেগুজে গাড়িতে উঠছেন কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য। চারদিকে শুধুই মানুষের কোলাহল।​নাজহা নিজেদের বারান্দায় দাঁড়িয়ে নিস্পলক চোখে নিচের এই কর্মযজ্ঞ দেখছে। বিবিজান তাকে বিয়েতে নিয়ে যাননি। অবশ্য না নিলেও নাজহা হয়তো যেত না, কিন্তু তিনি সরাসরি বারণ করে দিয়েছেন। বারণ করার অবশ্য যথেষ্ট কারণও আছে। গতকাল গায়ে হলুদে নাজহাকে দেখে অনেকেই বাড়ির আত্মীয় ভেবে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিল। তৌসির তো এসব দেখে রেগেমেগে লাল-নীল হয়ে তাকে তখনই অনুষ্ঠান থেকে নিয়ে এসেছিল। এই ঘটনার পর তাকে আর বিয়েতে নেওয়া হচ্ছে না। আসলে, হাজার মানুষের ভিড়ে এত সুন্দরী মেয়েকে দেখলে শতজনের মধ্যে দশজন তো বিয়ের প্রস্তাব দেবেই এটাই তৌসিরের ভয়।

​নাজহা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। ভেবেছিল সেন্টারে গেলে হয়তো নিজের বাড়ির লোকের সাথে দেখা হতো। তালুকদারদের কেউ না কেউ তো নিশ্চয়ই দাওয়াত রক্ষা করতে আসতেন সেখানে।

​হঠাৎ নিচ থেকে তৌসিরের গলা একটু বেশিই জোরে শোনা গেল। কাজের লোকদের ধমকাচ্ছে সে, মুখে অকথ্য গালিগালাজ। কারো কাজে ভুল হলেই চিৎকার করে উঠছে, "এই এটা দে! এই মাদার**... তোর সাউ**..." শুধু গালাগালি আর গালাগালি।

​বেশ কিছুক্ষণ এমন হট্টগোল চলার পর ধীরে ধীরে প্রায় সবাই চলে গেলেন। এখন শুধু তৌসির, রুদ্র আর বাড়ির কিছু পালোয়ান বাকি। যাওয়ার ঠিক আগ মুহূর্তে তৌসির একবার রুমে আসে। দেখে নাজহা বারান্দার কিনারে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে গিয়ে নাজহার পাশে দাঁড়ায়। নাজহা তার উপস্থিতি টের পেলেও তাকায় না, আগের মতোই নিচের দিকে তাকিয়ে রয়।​তৌসির মাথা কাত করে কিছুক্ষণ নাজহার দিকে তাকিয়ে তার মতিগতি বোঝার চেষ্টা করে। কিন্তু নাহ, কিছুই বুঝতে পারল না। ব্যর্থ হয়ে তৌসির নিচু গলায় বলে,

"আমি যাচ্ছি। বিয়ে পড়ানো শেষেই চইল্যা আইমু। ডরাইবা একা?"

নাজহা সোজা উত্তর দেয়, "না।"

তৌসির ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, "যাই আমি?"

"যান।"

তৌসির বিরক্ত হয়ে বলে, "চুতমারানি ছিনাল! এমনে কথা কস ক্যান? সুন্দর করে কথা কস না ক্যান?"

নাজহা দাঁত চেপে মুচকি হেসে তৌসিরের দিকে তাকায়। তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, "মহারাজা, আপনার জয় হোক। মহামান্য, আপনি যান। আমি ভয় পাব না জাহাঁপনা। আপনার একা যেতে কষ্ট হবে হুজুর? যদি হয়, আমাকে দয়া করে একটু বলুন। আমি প্রয়োজনে আপনাকে কোলে তুলে দিয়ে আসব শাহেনশাহ!"

নাজহার এমন ফাজলামি দেখে তৌসির অবাক হয়ে বলে, "কিতা লো! তোর সাউয়ায়ও জ্বিন ভর করলো নাকি? এমনে কথা কস ক্যা?"

নাজহা একহাঁচকা টানে তৌসিরের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে। তার চোখে চোখ রেখে রুক্ষ গলায় বলে, "যান, যেদিকে যাবেন যান। আমার মেজাজটা বিগড়াইয়েন না।"

তৌসির নাজহার কাছ থেকে নিজের কলারটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, "ধুর বেটি, ছাড়! আমার নয়া পাঞ্জাবি এটা। বিবিজান বিয়ার জন্য কিনে দিছে, ছিড়ে যাইব তো!"

নাজহা তৌসিরের কলার ছেড়ে দিয়ে বলে, "যান এখান থেকে। তাড়াতাড়ি আসবেন। বাড়িতে আপনাকে ছাড়া বিরক্ত লাগে সব।"

শেষের কথাটা নাজহা আনমনেই বলে ফেলে। নিচ থেকে ডাক আসে তৌসিরের, আর দেরি করার সময় নেই। তৌসির কোনো কথা না বলে পা বাড়ায়। ঠিক তখনই নাজহা ডেকে ওঠে, "তৌসির, শুনুন!"

তৌসির থেমে গিয়ে পেছনে ফেরে, "বলো।"

"আমি একটু জড়িয়ে ধরি আপনাকে?"

হঠাৎ এমন আবদার শুনে তৌসির হতবাক। নাজহা উত্তরের অপেক্ষা না করেই তৌসিরকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। তৌসির কাঁপা কাঁপা হাতে নাজহার পিঠে হাত রাখে, হালকা করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, "হঠাৎ কী হলো?"

নাজহা জোরে শ্বাস টেনে বলে, "আমার না কিচ্ছু ভালো লাগে না, সব তিক্ত লাগে। শান্তি পাই না কিছুতেই। কিন্তু আপনার বুকে অনেক শান্তি মেলে। তাই ধরলাম। এটাকে প্রেম বা ভালোবাসা ভাববেন না কিন্তু! আমি আপনাকে ঘৃণা করি এখনো।"

তৌসির মৃদু হাসে আর মনে মনে ভাবে, ‘কত বড় বেত্তমিজ মাইয়া! আমারে ঘেন্না করে, আবার আমার বুকেই শান্তির লাইগা মাথা রাখে। মাঙ্গের নাতিন!’

কিছুক্ষণ পর নাজহা তৌসিরকে ছেড়ে দিয়ে বলে, "যান এবার।"

তৌসির নাজহার কপালে আলতো চুমু খেয়ে বিয়ের উদ্দেশ্যে রওনা হয়। নাজহা ঠায় দাঁড়িয়ে থাকে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে।

যোহরের পর

যোহরের নামাজের পর। নাজহা সবেমাত্র গোসল সেরে নামাজ শেষ করে ভাত খাওয়ার জন্য নিচে নামছে। সিঁড়ি দিয়ে নামতেই তার চক্ষু চড়কগাছ! সদর দরজা হা করে খোলা, আর বাড়ির ভেতর একের পর এক কালো পোশাক পরা লোক ঢুকছে। দৃশ্যটা দেখে নাজহার কলিজা শুকিয়ে যায়। সে এক দৌড়ে ওপরতলায় চলে আসে। তাকে দৌড়াতে দেখে কালো পোশাক পরা গার্ডরাও তার পিছু নেয়।

​নাজহা নিজের রুমে ঢুকে তড়িঘড়ি করে দরজা লাগিয়ে দেয়। ফোন হাতে নিয়ে কাঁপতে কাঁপতে তৌসিরের নাম্বারে কল দিতে থাকে সে। নিচে প্রায় সাত-আটজন লোক হবে, সবার মুখে মাস্ক। নাজহার মনে একটাই চিন্তা এরা নিশ্চয়ই ডাকাত!

​এদিকে তৌসির, রুদ্র, নাযেম চাচা আর তাদের তিনজন পালোয়ান তখনো বাড়ির পথে। সেন্টারে বসে তারা হাসি-ঠাট্টা করছে। এমন সময় গ্রামের একজন তৌসিরকে ফোন করে জানায়, তাদের বাড়ির সামনে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে এবং কালো পোশাক পরা কিছু লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে।

​খবরটা শুনেই প্রথমে তৌসির ভাবছে এটা হয়তো নাজহারই কোনো প্ল্যান বা নতুন কোনো নাটক। তৌসিরের মোবাইলে নাজহার কল আসে কিন্তু ফোন ধরতেই ওপাশ থেকে নাজহার বুকফাটা কান্নার আওয়াজ ভেসে আসে,

​"তৌসির! কে এসেছে এখানে? তৌসির, ওরা কারা? কালো পোশাক পরা, মুখ ঢাকা... কত লোক এসেছে! আমাকে তাড়া করছে ওরা। ডাকাত এসেছে তৌসির!"

​তৌসির এবার নড়েচড়ে বসে। সে নাজহাকে শান্ত করার চেষ্টা করে বলে, "ত.. তুমি শান্ত হও! একটু শান্ত হও। শোনো, ওরা রুমের দরজা ভাঙতে পারে। তুমি আলমারি থেকে আমার পিস্তলটা হাতে নিয়ে রুমে বইসা থাকো। আমি আসছি। একদম শব্দ করবা না। আমি মাত্র পাঁচ মিনিটে আসছি!"

​নাজহা আতঙ্কিত স্বরে পাল্টা জিজ্ঞেস করে, "আপনি আসতে আসতে ওরা যদি আমাকে মেরে ফেলে, তখন?"

​"না! এমন কিচ্ছু হইত না। তুমি শান্ত থাকো।"

এই বলে তৌসির ফোন কেটে দিয়ে নাযেম চাচার ওপর চড়াও হয়। চিৎকার করে বলে, "বাইনচুদ গাড়ি চালা! দ্রুত চালা! আমার বউ কাঁদছে। এটা ওর কোনো চাল না। তাড়াতাড়ি চালা, আমার বউয়ের কিছু হয়ে যাবে!"

​

​নাজহার জানের ভয় এখন তুঙ্গে। সে তৌসিরের কথামতো পিস্তল হাতে নিয়ে দরজার পাশে এসে দাঁড়ায়। বাইরে থমথমে নীরবতা। কেউ দরজা ধাক্কা দিচ্ছে না। কিন্তু হঠাৎই সেই স্তব্ধতা ভেঙে দুজন লোক লাথি মেরে দরজাটা ভেঙে ঘরে ঢুকে পড়ে। নাজহা তাদের সামনে দেখামাত্রই ভয়ে কাঁপতে শুরু করে। পিস্তলটা তাদের দিকে তাক করে পেছনে যেতে যেতে বলে, "আ.. আ.. আমার কাছ থেকে সরো! স.. সরো! নয়তো শুট করব! স.. স.. সরো!"

লোকগুলো তার দিকে এগোয় না। কিন্তু সেই সাত-আটজনের পেছন থেকে একজন বেরিয়ে আসে। কালো প্যান্ট, কালো স্যুট, ফর্সা চেহারা, ধূসর নীলচে চোখ একদম ইংরেজদের মতো দেখতে। লম্বা-চওড়া এক পুরুষ। তার চোখের দিকে তাকিয়েই নাজহা চিনতে পারে এ তো লুসিয়ান! তার মামাতো ভাই, যাকে ছোটবেলায় দেখেছিল।

লুসিয়ান নিজের টাই ঠিক করতে করতে নাজহার সামনে এসে দাঁড়ায়। হেসে বলে, "চলো নাজ, আমার সাথে চলো। ভয় পেয়ো না, আমি তোমার কোনো ক্ষতি করব না।"

নাজহা পিস্তলটা শক্ত করে ধরে বলে, "খবরদার! আর এক পা এগোবেন না। আমি যাব না আপনার সাথে। আপনি কেন এসেছেন?"

লুসিয়ান বিরক্তি মাখা হাসি দিয়ে বলে, "পাকিস্তানে একটা কাজে এসেছিলাম। তাই ভাবলাম এত কাছেই যখন এলাম, তখন সুইটহার্টকে নিয়েই যাই। চলো সুইটহার্ট, এখন থেকে তুমি মুক্ত।"

নাজহা চিৎকার করে ওঠে, "আমি আপনার সঙ্গে যাব না! বেরিয়ে যান এখান থেকে। আমি আমার শ্বশুরবাড়িতে ভালো আছি।"

"তাতো জানিই কত ভালো আছো। নাটক করতে হবে না ডার্লিং। তাড়াতাড়ি চলো। তুমি ভার্জিন নও জানি, তারপরও তোমাকে নিয়ে গিয়ে বিয়ে করব। দুবছর পর আমাদের একটা সন্তান হবে, দেন আমরা এখানে এসে সবাইকে দেখিয়ে যাব। চলো।"

লুসিয়ানের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে নাজহা পিস্তল দেখিয়ে বলে, "গুলি করে দিব কিন্তু! চলে যান এখান থেকে!"

নাজহা কিছু করার আগেই লুসিয়ান হাত দিয়ে ইশারা করে। পাশ থেকে একজন নাজহার হাতে গুলি করে। সাথে সাথে নাজহার হাত থেকে পিস্তল পড়ে যায়। গুলিটা আসল ছিল না, রাবার বুলেট ছিল। কিন্তু হাতের তীব্র ব্যথায় নাজহা চিৎকার করে ওঠে। লুসিয়ান এই সুযোগে নাজহার হাত টেনে ধরে তাকে নিয়ে যেতে শুরু করে।সে বলতে থাকে, "চলো, তাড়াতাড়ি চলো সুইটহার্ট নাজ!"

লুসিয়ান টানতে টানতে নাজহাকে বাড়ির বাইরে গাড়ির কাছে নিয়ে আসে। নাজহা যেতে চায় না, দরজার চৌকাঠে লটকে থাকার চেষ্টা করে। কিন্তু এতগুলো পুরুষের শক্তির সাথে সে কি আর পারে? বাঁচার জন্য সে লুসিয়ানের হাতে কামড়ও দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না।

নাজহা হু হু করে কেঁদে ওঠে, "আমাকে নিয়ে যেও না! আমি আমার তৌসিরের সাথে থাকব! আমি তৌসিরের সাথে থাকতে চাই। আমাকে আমার মতো থাকতে দাও না!"

তৌসিরের নাম শুনে লুসিয়ানের চোখে রাগের আগুন জ্বলে ওঠে। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে, "তোর তৌসিরসহ তোরে কবর দিব!"

নাজহা চিৎকার করে বলে, "আমার তৌসির আসলে জ্যান্ত যেতে পারবি না তুই! ছাড় আমাকে কুত্তা, বাইনচুদের নাতি! তোর সাউয়ার প্রেম চুদাস তুই! আমি আরেকজনের বউ এখন!"

নাজহার মুখে এমন গালি শুনে লুসিয়ান ঠাস করে তাকে একটা থাপ্পড় মারে। তারপর একধাক্কায় গাড়ির সিটে ছুড়ে মারে এবং নিজে তার পাশে উঠে বসে। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার ইশারা দেয়।নাজহা চিৎকার করে ওঠে, "আমাকে ছাড়ুন লুসিয়ান! আমি যাব না!"

লুসিয়ান নাজহার দিকে তাকিয়ে নোংরা হাসি হেসে বলে, "তোর সাথে তোর সেকেন্ড বাসরটা কি বিয়ে করে করব, নাকি এখনই করে নিব? বিয়ের আগে বল কী করব? একটা আওয়াজ বের করলে এখানেই বাচ্চার মা বানিয়ে দিব!"

নাজহা লুসিয়ানকে পাল্টা থাপ্পড় মেরে বলে, "আ.. আমার সাথে এসব বলবেন না! আমি তৌসিরের, শুধু তার!"

লুসিয়ান নাজহার গাল শক্ত করে চেপে ধরে দাঁত কড়মড় করে বলে, "এত পিরিত তোমার? পিরিত ছুটিয়ে দিব! একবার ইংল্যান্ড যাই, তোকে নিয়ে।

নাজহা লুসিয়ানের হাত সরিয়ে দিয়ে গালি দিয়ে ওঠে, "এ কুত্তা! আমাকে ছুঁবি না! জানোয়ার তুই একটা, কাপুরুষ! পরের বউকে নিয়ে চলে যাচ্ছিস! শয়তান কোথাকার! আমাকে ছাড় বলছি! আআআআআ... আমাকে কেউ বাঁচাও!"

এই বলে নাজহা গাড়ির দরজায় লাথি দিতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই গাড়ি ব্রেক কষে থেমে যায়। কারণ সামনে তাদের পথ আটকে দাঁড়িয়ে গেছে তৌসিরদের গাড়ি।

তাদের গাড়ি দেখেই নাজহা চিৎকার করে ওঠে, "তৌসির! আপনি এসেছেন!"

তৌসির দাঁত চেপে লুঙ্গির কোমরের ভাঁজ থেকে নিজের লোহার চাপাতি বের করে গাড়ি থেকে নামে। তার চোখে খুনির দৃষ্টি। এটা দেখে লুসিয়ানও নিজের কোমরে গোঁজা বেরেটা নাইনটি-টু এফ.এস বের করে গাড়ি থেকে নামে আজ তার উদ্দেশ্য তৌসির কে মেরে নাজহা কে নিজের করে নেওয়া।

চলবে...

#স্নিগ্ধবিষ { ৩১ এর শেষ প্রহর}

#সানজিদা_আক্তার_মুন্নী

{ 🚫 সম্মানিত পাঠক,🚫

আপনারা অবগত থাকুন যে এই পাঠ্যটিতে অত্যন্ত আক্রমণাত্মক, কদর্য ও অশালীন গালাগালি এবং ভাষার ব্যবহার করা হয়েছে। এর বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল এবং প্রাপ্তবয়স্ক ছাড়া অন্য কারও জন্য একেবারেই উপযুক্ত নয়।আপনার মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে, এটি নিজস্ব ঝুঁকিতে এবং একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তে পড়ার অনুরোধ জানানো হচ্ছে।}

লুসিয়ান গাড়ি থেকে বের হতেই নাজহা বেরিয়ে আসে। সে তৌসিরকে সামনে দেখে মনে হয় প্রাণ ফিরে পায়। নাজহা এক দৌড়ে তৌসিরের কাছে যেতে চায়, কিন্তু লুসিয়ান তার হাত চেপে ধরে তাকে যেতে দেয় না নাজহার হাত চেপে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে নেয় আর বলে, "কোথায় যাচ্ছিস? তুই আমার!"

নাজহা লুসিয়ানের এই আচরণে তার দিকে বহ্নিশিখা দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে ওঠে, "লুসিয়ান, আমাকে ছাড়ুন। আমি ম্যারেড, বোঝার চেষ্টা করুন।"

তৌসির তাদের দিকে এগোচ্ছিল কিন্তু নাজহার কথা শুনে তার পা থেমে যায় আপনাআপনিই চরণ সামনে এগোয় না আর। লুসিয়ান তার কোনো শত্রু নয়, নাজহা তাকে চেনে। এটা নিশ্চয়ই নাজহার কোনো চক্রান্ত, নিশ্চিত নাজহার চক্রান্ত।

নাজহা লুসিয়ানের হাতে খামচে ধরে নিজেকে ছাড়িয়ে নিয়ে তৌসিরের সামনে গিয়ে দাঁড়ায়। কোনোপ্রকার কথা না বলে ও তৌসিরকে আঁকড়ে ধরে তৌসিরের বুকে মুখ গুজে দেয়। ভয়ে তার হাত কাঁপছে ভয়টা কি? ভয়টা এই যদি তৌসির না আসতো তাহলে হয়তো আবারো সে মরতো। এই লুসিয়ান একটা সাইকো, এই সাইকো থেকে তৌসির শতগুণে ভালো নাজহার কাছে।

নাজহা তৌসিরকে জড়িয়ে ধরেই ফুপিয়ে কেঁদে ওঠে। তার কান্না তৌসির এবার বিশ্বাস করতে পারে না বিশ্বাস করতে গিয়ে বারবারই দন্দে পড়ে যায় । পুরোনো কথা মনে দাগ কাটতে শুরু করে। তৌসির একপর্যায়ে নাজহাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বিষাক্ত সুরে বলে ওঠে, "মাগিগিরি করতাছিস মাগি? ছিনাল তুই একটা, আস্ত ছিনাল। তুই হলি বিশ্বছিনাল। নিজের লাঙের লগে ভাইগা যাওয়ার পথে ধরা পইড়া নাটক করতাছিস? প্রেম চুদাস তুই?"

তৌসিরের এই কথাগুলো শুনে নাজহা হুহু করে কেঁদে ওঠে। ঝাপটে গিয়ে তৌসিরের গলা জড়িয়ে ধরে সে আবারো বলে, "বিশ্বাস করুন, আমি জানি না এসব সম্পর্কে। আমি মানছি লুসিয়ান আমার মামাতো ভাই কিন্তু আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। আমি এবার গাদ্দারি করিনি, বিশ্বাস করুন।"

কিন্তু তৌসির তাকে বিশ্বাস করে না। সে তাকে আবারো নিজের থেকে ছাড়িয়ে দূরে ঠেলে দিয়ে বলে, "মিথ্যা বলিস না। তুই আস্ত একটা মাগি, এটা আমি ভালো করেই জানি।"

নাজহা স্তব্ধ চোখে তৌসিরের দিকে তাকিয়ে থাকে। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তার। তৌসির তাকে বিশ্বাস করছে না, এখন কি করে সে বিশ্বাস করাবে? দুনিয়া যে উল্টে যাচ্ছে তার। লুসিয়ান এ সুযোগে নাজহার হাত ধরে নিজের কাছে টেনে নেয় আর হাসতে হাসতে বলে, "আমার সাথে চল। আমি তোকে একটা বেটার লাইফ দিব। যে লোক নিজের স্ত্রীকে পরমানুষের সামনে এমন বিশ্রীভাবে গালি দিতে পারে, সে তোকে কিভাবে খুশি রাখবে? আমার সঙ্গে চল সুইটহার্ট, আমি তোকে সুখ দিব।"

লুসিয়ানের কথা নাজহা শুনছে না। লুসিয়ান তাকে নিজের কাছে টানলেও সে এক দৃষ্টিতে শুধু তৌসিরের দিকে তাকিয়ে আছে। তার কালচে সবুজ নয়নায় শুধু একটাই প্রশ্ন 'আমাকে এতটা অবিশ্বাস করলেন আপনি? আমার আপন আপনি হলেন না? আমাকে একটু ভরসা করলেন না? আমি কি খুব নিকৃষ্ট? আমি কি বিশ্বাসের এতটাই অযোগ্য? আজ আমি থাকতে চাইলাম অথচ আপনি রাখতে চাইলেন না। আমি সবদিকেই শূন্য হলাম, আমি শুধু এ জীবনে শূন্যতাই বইলাম।'

লুসিয়ান কথাগুলো বলে নাজহার গালে নিজের ঠোঁট ছোঁয়াতে নেয়। তৌসির নাজহার চোখের দিকে তাকিয়ে তার অসহায় দৃষ্টির অসহায় চাহনি দেখে আর সহ্য করতে পারে না। চিলের মতো এগিয়ে এসে এক হাতে নাজহার হাতের বাহু টেনে ধরে, অন্য হাতে লুঙ্গির কোঁচা মুঠোয় নিয়ে লুসিয়ানের কাঁধে সজোরে একটা লাথি মারে। তার থেকে নাজহাকে ছিনিয়ে একটানে নিজের বুকে জড়িয়ে ধরে।

নাযেম চাচা আর মিনহাজ মামা কোনো কথাবার্তা ছাড়াই লুসিয়ানের পিছনে দাঁড়িয়ে থাকা সব গার্ডদের 'হেডশট' দিয়ে একসাথে তাদের মাটিতে লুটিয়ে ফেলেন। এরা হলেন পুরোনো খিলাড়ি, এদের সাথে কি আর বাচ্চাকাচ্চা সমান মানুষ খেলায় মেতে উঠলে পারে? এই যে মুহূর্তেই লুসিয়ানকে একা করে দিয়েছেন একদম শূন্য।

নাজহা তৌসিরের বুকে থাকতে চায় না আর তার ভীষণ অভিমান জমে ভীষণ , সে সরে যাওয়ার জন্য ছটফট করে ওঠে বলে, "আমাকে ছাড়ুন। যে আমাকে বিশ্বাস করে না তার বুকে আমার কোনো স্থান নেই। আমাকে ছাড়ুন বলছি।"

তৌসির নাজহাকে ঝাঁকিয়ে তুলে তার দিকে তাকিয়ে বলে, "কৈতরী চুপ থাক! কথা বলিস না। আমার বুক ছাড়া দ্বিতীয় কোনো প্রশান্তির স্থান আছে নাকি তোর?"

এটা বলে কোমরে গোঁজা চাপাতিটা বের করে লুসিয়ানের দিকে ছুড়ে মারতে নেয় তৌসির। কিন্তু নাজহা তার হাত চেপে ধরে বলে ওঠে, "তৌসির, উনাকে মারবেন না দয়া করে। আমার মামার একমাত্র সন্তান তিনি। মারা গেলে আমার মামা আর মামি আমাকে দোষ দেবে, আমার না মানা মাকে দোষ দেবে। ছেড়ে দিন, আমাকে একটু আপন ভাবলে ছেড়ে দিন।"

তৌসির নাজহার কথায় চাপাতিটা নামিয়ে বলে, "কেন ছাড়ব? কেন? ও তোকে নিতে চেয়েছিল আর তুই ওর প্রতি দরদ দেখাস?"

নাজহা ঢোক গিলে বলে, "আমাকে নিয়ে যেতে পারত না। আমি জানতাম আপনি আসবেন। প্রাণটা ভিক্ষা দিয়ে দিন আমার জন্য হলেও, নয়তো মেরে ফেলুন। এমনিতেও এমন শোহর না থাকাই উত্তম।"

লুসিয়ান নিজের গান তৌসিরের দিকে তাক করে গুলি করার উদ্দেশ্যে, কিন্তু তার আগেই 'টাশ' করে শব্দ ওঠে। লুসিয়ানের হাতেই কেউ পিছন থেকে গুলি করে দেয়। লুসিয়ানের হাত থেকে গান পড়ে যায়, গলগলিয়ে লাল উষ্ণ ধারা বইতে থাকে হাত থেকে। নাজহা আর তৌসির পিছনে তাকিয়ে দেখে গুলিটা বিবিজান করেছেন। বিবিজানের পাশেই নাজহার বাবা আর ইকরাবের বাবা দাঁড়িয়ে আছেন।

নাজহার বাবা তাড়াতাড়ি সামনে এসে লুসিয়ানের সামনে বসেন আর বলেন, "লুসিয়ান তুমি এখান থেকে চলো, নয়তো মৃত্যু নিশ্চিত। তাড়াতাড়ি ওঠো। তুমি আমার অতীত, আমি চাই না আমার সামনে তোমার মরণ হোক।"

তৌসির নাজহাকে ছেড়ে এগিয়ে এসে বলে, "ওকে মরতে হবে। ও আমার বউয়ের দিকে হাত বাড়িয়েছে, ওকে তো মরতেই হবে।"

এটা বলে তৌসির লুসিয়ানের কলার চেপে ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে তাদের বাড়ির পিছনের দিকে। তার পিছনে পিছনে উপস্থিত সবাই ছুটেন। বিবিজান, নাজেম চাচা আর মিনহাজ মামা আরেক ভয়ে আছেন এখন না এই তালুকদারদের সামনে তৌসির ট্রমার মধ্যে চলে যায়!

লুসিয়ান আহত অবস্থায় অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে কিন্তু পারে না। তৌসির তাকে বাড়ির পিছনে কবরস্থানে নিয়ে যায়, যেখানে অনেকগুলো খালি কবর খুঁড়ে রাখা হয়ে থাকে প্রয়োজন পড়লেই কাউকে মাটি চাপা দিতে। তৌসির একটা কবরে লুসিয়ানকে ফেলে দেয়। তাকে জ্যান্ত কবর দিয়ে দেওয়ার জন্য কবরের পাড়ে রাখা কোদাল দিয়ে ওপর থেকে মাটি ফেলতে থাকে।নাজহা পিছন থেকে চিৎকার করতে শুরু করে, "তৌসির ছেড়ে দিন! দয়া করে ছেড়ে দিন!"

তাকে বিবিজান সামনে এগোতে দিচ্ছেন না। নাজহাকে তিনি ধরে রেখেছেন। নাজহা চিৎকার করছে, বিবিজানের পায়ে পর্যন্ত পড়ছে, তারপরও তিনি কিছু করছেন না। তৌসির লুসিয়ানকে অর্ধকবর দিয়ে দিয়েছে।

নাজহা না পেরে নিজের বাবার দিকে তাকিয়ে বলে, "আব্বা তুমি কিছু করো! আব্বা, তৌসিরকে বাঁধা দাও। আমাকে ছেড়ে দিতে বলো, আমি আমার উন্মাদকে সামলে নেব। আমাকে ছাড়িয়ে দাও!"

কিন্তু কেউ তার কথার তোয়াক্কা করেন না। তারাও চান লুসিয়ান মরে যাক। নাজেম চাচা, মিনহাজ মামা সবাই গিয়ে হাত লাগিয়ে লুসিয়ানকে জ্যান্ত কবর দিয়ে দেন। বিবিজানের পায়ে লুটিয়ে পড়েও নাজহা এই অনিবার্য মৃত্যু আটকাতে পারল না। তৌসির যা করেছে তা হয়তো ন্যায়সঙ্গত, কিন্তু তার মামার যে আর কোনো সন্তান নেই! নাজহা জানে, কত দীর্ঘ প্রতীক্ষা আর আকুতির পর লুসিয়ান তাদের ঘরে এসেছিল।নাজহা শুনেছিল, কতো কষ্ট দীর্ঘশ্বাস আর কতো জনমের হাহাকারের পর লুসিয়ান তাদের কোল আলো করে এসেছিল। কত যত্নে, কত মমতায় তিল তিল করে গড়ে তোলা সেই জীবন! সেই করুণ ইতিহাস জানত বলেই নাজহা চেয়েছিল তাকে রক্ষা করতে। কিন্তু হায়রে মানুষের ভাগ্য! যাকে সে বাঁচাতে চাইল, সেই লুসিয়ান নিজেই তো নিজের মরণ-পরোয়ানা হাতে নিয়ে যমের দুয়ারে এসে দাঁড়াল।

​বাতাসে আজ শুধু দীর্ঘশ্বাস। নাজহার মনে হচ্ছে, তার হাত দুটি মনে হয় অদৃশ্য রক্তে রঞ্জিত। এই নিয়ে দ্বিতীয়বার সে কারোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। বিবেক তাকে দংশন করছে এত পাপ, এত বড় দায়ভার নিয়ে সে লোকালয়ে মুখ দেখাবে কী করে? এই বিদীর্ণ আত্মা আর কলঙ্কিত নিয়তি নিয়ে বেঁচে থাকা কি মৃত্যুর চেয়েও অধিক যন্ত্রণার নয়?

{ কেমন হয়েছে বলে যেও }

পাটোয়ারী বাড়িতে আজ এক অনর্থ ঘটে গেল। ঘটনাটি হলো, আজ ওয়াসেমের বাবা ইব্রাহিম সাহেবের বন্ধু সপরিবারে তাদের বাড়িতে বেড়াতে এসেছেন। সাথে তার ছেলে-মেয়েও আছে। ছেলে একটি বড় কোম্পানির চেয়ারম্যান।

​তৃষ্ণাকে দেখে তারা তার পরিচয় জিজ্ঞেস করেছিলেন। বাইরের কাউকে তৃষ্ণা যে তার স্ত্রী, সেটা বলতে ওয়াসেম নিষেধ করেছিল। তাই সিতুজা পরিচয় দিয়েছেন যে, তৃষ্ণা তাদের আরেক মেয়ে।

​এখন তারা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছেন। তৃষ্ণা সিতুজার সাথে চুপচাপ খাবার পরিবেশন করছে। ওয়াসেমের বাবার বন্ধু মিস্টার এরশাদ খেতে খেতে তৃষ্ণার দিকে এক পলক তাকিয়ে ওয়াসেমকে বলেন, "তা ওয়াসেম বাবা, বিয়ে কবে করছ?"

​ওয়াসেম এ প্রশ্ন শুনে চুপচাপ খেতে খেতে বলে, "জি আঙ্কেল, এসবে আমার ইন্টারেস্ট নেই।"

​এটা শুনে এরশাদ সাহেব হেসে বলেন, "তা তুমি নাই-ই করো, কিন্তু বোনকে কবে বিয়ে দিচ্ছ?"

​কথাটা তিনি তৃষ্ণাকে উদ্দেশ করেই বলেছেন। তৃষ্ণাকে তার বেশ মনে ধরেছে, তাকে ছেলের বউ করতে চান। তাই এই প্রসঙ্গ তুলে তিনি এবার সরাসরি ইব্রাহিমের দিকে তাকিয়ে বলেন, "বন্ধু, তুমি যদি কিছু মনে না করো, তবে তোমার মেয়েকে আমার ছেলে আয়রাদের জন্য ঘরে তুলতে চাই। মেয়েটি খুবই মিষ্টি, আমার আয়রাদেরও পছন্দ হয়েছে।"

​এটা শুনে ইব্রাহিম সাহেবের বিষম লেগে কাশি উঠে যায়। তৃষ্ণার ভয় হতে শুরু করে ওয়াসেম যদি কিছু বলে এখন? ওয়াসেম এটা শুনে এক পলক তৃষ্ণার দিকে তাকায়, আরেক পলক আয়রাদের দিকে। তারপর চুপচাপ হাত ধুয়ে খাবারের প্লেট ঠেলে উঠে যায়। তারা কেউ কিছু বুঝতে না পেরে সিতুজার দিকে তাকিয়ে বলেন, "কী হলো! ওয়াসেম এটা শুনে উঠে গেল যে?"

​সিতুজা কী বলবেন বুঝতে না পেরে একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যান। তাই শেষমেশ সত্যিটা বলে দেন, "আসলে... আসলে তৃষ্ণা আমার মেয়ে না, সে আমার ছেলের বউ।"

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৩১তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন