#বৃষ্টিস্নাত_প্রণয়
#লেখিকা_ইরাম_ইসলাম
পর্ব - ৩
থামতেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো রিয়া ।
- ক্লাস শেষে বাড়িতে চলে যাবি আর সাবধানে চলাফেরা করবি।
গাড়ি থেকে নেমে দাঁড়াতেই আর্দ্র এর সতর্ক বানি শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ল রিয়া। মানে সে সাবধানে চলাফেরা করবে।
রিয়া ভার্সিটি গেট এ ঢুকতেই কে যেন এসে ঝাঁপিয়ে পড়ল ওর উপর। রিয়া নিজেকে পরে যাওয়া থেকে বাঁচালো। আর একটু হইলেইতো সে ধপাস করে পড়তো।
- এই ছেমরি। নিজেকে সামলা । তোর জন্যে আমি একটু জন্যে পরিনাই। আসতে আসবি না?
রিয়ার ধমক শুনে বৃষ্টি সাথে সাথেই রিয়াকে ছেড়ে দাঁড়ায়।
- সরি রে পাখি। তোকে দেখে আমার হুস ছিল না।
রিয়ার ধমক খেয়ে সাথে সাথেই বৃষ্টি নিজেকে বাঁচাতে রিয়ার সামনে অসহায় ফেস করে দাঁড়ায়। রিয়ার এক ধমকেই বৃষ্টিকে এমন মিও মিও করতে দেখে রিয়ার পেট ফেটে হাসি পাচ্ছিল। তাও সে নিজেকে সামলাই।
- আচ্ছা আচ্ছা । চল ক্লাস এ যাই।
রিয়ার কথায় বৃষ্টিও নিজেকে সাভাবিক করে। তারপর দুইজন ক্লাস এর উদ্দেশ্যে যায়।
- তাড়াতাড়ি চল। আজকে এমনেই দেরি হয়ে গেছে। আর দেরি হইলে স্যার ক্লাস এ ঢুকতে দিবেনা।
বৃষ্টির এই কথা শুনে রিয়া নিজের পায়ের গতি বাড়ায়। আজকে ফার্স্ট ক্লাস ইংলিশ। আর ইংলিশ স্যার যেই রুড। এক মিনিট দেরি হইলেও ক্লাস এ ঢুকতে দিবেনা । আরও উল্টো সাড়া ক্লাস বাইরে দার করিয়ে রাখবে। তাই রিয়া এবং বৃষ্টি এক প্রকার দৌড়েই ক্লাস এ যায়।
______________
শাফিন , রাফি , রবি , অয়ন সকালে একসাথে খেয়ে বেরিয়ে পড়েছে আজকের দিনটা নিজেদের মতো কাটানোর জন্য। শাফিনের গাড়ি নিয়ে তারা সকাল সকাল বেরিয়ে পরে। সকাল থেকে দুপুর অব্দি তারা কিছু কিছু জায়গায় ঘুরে বেড়ায়।
দুপুরের দিকে যখন তাদের খুব খুদা লাগে তখন তারা ভাবতে লাগে কোন রেস্টুরেন্ট এ যাবে। তাদের ভাবনার মাঝে হুট করে অয়ন বলে উঠে :
- এই শাফিন শোন!সামনে ভার্সিটির সামনে একটা রেস্টুরেন্টে আছে । ওইখানে খাবারের মান অনেক ভালো । ওইখানে খেতে গেলে খারাপ হয়না ।
অয়ন কথাটি বলার সাথে সাথে বাকিরাও তার সাথে তাল মিলায়।
- এছাড়া রেস্টুরেন্ট টা কাছেই। যেই কাঠফাটা রোদ! ওইখানে গেলে মন্দ হয়না ।
অয়ন এর কথা শুনে রাফি ও বলে উঠে ।
- হ্যাঁ। এছাড়াও কয়দিন আগে আমি ওই রেস্টুরেন্ট এ খেতে এসেছিলাম । ওই রেস্টুরেন্ট এ খাবারের মান ও অনেক ভালো ।
বন্ধুদের সবার একেক মন্তব্য তে রবি ও নিজের মন্তব্য জানাই । সব বন্ধুদের মন্তব্য শুনে শাফিন ও আর মাথা ঘামায় না । বন্ধুদের নিয়ে রেস্টুরেন্ট টিতে চলে যায়।
রেস্টুরেন্ট এর সামনে গাড়ি এসে থামতেই সবাই একে একে নেমে পড়ে । রেস্টুরেন্ট এর ভেতরে ঢুকতেই এসির ঠান্ডা আবহাওয়ায় সবাই প্রশান্তি অনুভব করে ।
শাফিনরা নিজেদের মতো একটি টেবিলে বসে যে যার মতো খাবার অর্ডার করে । হুট করেই শাফিনের কল আশায় শাফিন উঠে একটু বাইরে যায়।
________
চলবে..............