#প্রণয়ের_বৃষ্টি
#writer_nazmin
#Part_12
🚫 হ্যাশট্যাগ বিহীন কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ‼️
ক্যাম্পাসে হঠাৎ করেই এক নতুন গুজব ছড়িয়ে পড়লো,
“আরিয়ান নাকি অন্য একটা মেয়ের সাথে সিরিয়াস!”
একদিন ক্যান্টিনে বসে নাবিল বললো,
“এই খবরটা কিন্তু খুব দ্রুত ছড়াচ্ছে!”
স্নিগ্ধা ভ্রু কুঁচকে বললো,
“বোঝাই যাচ্ছে এসব কেউ ইচ্ছে করে করছে।”
ঠিক তখনই পাশের টেবিলে দুইজন বলছিলো,
“জানিস,কালকে নাকি আরিয়ান ভাইয়াকে এক মেয়ের সাথে কফিশপে দেখা গিয়েছিল।”
"কি বলিস! তবে যে শুনেছিলাম আরিয়ান ভাইয়া অর্থনীতি ডিপার্টমেন্টের মেঘলার সাথে রিলেশনে আছে।"
"আরে ছাড় তো এসব, আরিয়ান ভাইয়ার মতো একটা ছেলে ওই ম্যারম্যারা মেঘলার সাথে যায়।দ্যাখ গিয়ে ওর থেকে ভালো কাউকে পেয়ে গেছে হয়তো।"
এসব শুনে মেঘলার হাত কেঁপে উঠল।সে ধীরে বললো,
“না,এটা হতে পারে না। আরিয়ান এমনটা করতে পারে না।”
কিন্তু ওর মনে কোথাও একটা সন্দেহ ঢুকে গেছে।
--------------
ওদিকে-
আরিয়ান ইন্টারভিউ থেকে বের হয়ে ক্লান্তভাবে ফোন দেখল,১০টা মিসড কল।
“মেঘলা?”
সে অবাক হলো।সে কল ব্যাক করল।মেঘলা রিসিভ করলো, কিন্তু ওর গলার স্বর ঠান্ডা,
“তুমি খুব ব্যস্ত তাই না?”
“হ্যাঁ কিন্তু তুমি হঠাৎ এতগুলো...”
কথা শেষ হওয়ার আগেই মেঘলা জিজ্ঞাসা করলো,
“তোমার জীবনে কি নতুন কেউ এসেছে?”
আরিয়ান চমকে উঠলো।
“হোয়াট!কি বলছো এসব। এমন কিছুই না!”
“তাহলে ক্যাম্পাসে সবাই কেন বলছে?”
“কারণ কেউ মিথ্যে গুজব ছড়াচ্ছে! এবারে আমিও শুনেছি।(একটু চুপ থেকে) তুমি কি আমাকে সন্দেহ করছো?”
মেঘলা চুপ করে রইলো। আরিয়ান ফোনের ওপারে দীর্ঘশ্বাস ফেললো।
ওদিকে নিজের ডেরায় দাঁড়িয়ে রাকিব হাসছিল।"খুব তো আমাকে সবার সামনে অপমান করেছিলি, এবার দেখ ভালোবাসা হারাতে কেমন লাগে!
রাকিবের জ্বালানো আগুনটা ছড়িয়ে পড়তেই থাকল।
সন্ধ্যায় মেঘলা আরিয়ানকে দেখা করতে বলল।
ক্যাম্পাসের সেই পুরোনো জায়গা যেখানে ওদের প্রথম দেখা হয়।আকাশ ভারী হয়ে এলো।
মেঘলা সরাসরি বলল,“আমি আর পারছি না!”
আরিয়ান অবাক হয়ে বললো,“মানে?”
“এই সন্দেহ, এই দূরত্ব সবকিছু আমাকে ক্লান্ত করে দিচ্ছে।”
“তুমি কি আমাকে বিশ্বাস করো না?”
মেঘলা চোখে জল নিয়ে বলল,“আমি চেষ্টা করেছি কিন্তু বারবার কিছু না কিছু হচ্ছে।”
আরিয়ান ব্যথিত গলায় বলল,“আমি তো সবসময় তোমার পাশেই আছি!”
মেঘলা চোখ বন্ধ করে বললো,“কিন্তু আমি অনুভব করতে পারছি না।”
একটা দীর্ঘ নীরবতা দেখা দেয়।
তারপর মেঘলা বলল,“হয়তো আমাদের একটু দূরে থাকা উচিত।”
আরিয়ানের বুক কেঁপে উঠল।“তুমি সিরিয়াস?”
মেঘলা চোখ বন্ধ করে বলল,“হ্যাঁ।”
এক ফোঁটা বৃষ্টি পড়ল।
আরিয়ান ধীরে বলল,“ঠিক আছে, যদি এতে তুমি ভালো থাকো।”
সে ঘুরে চলে গেল।
মেঘলা ভেঙে পড়ে কাঁদতে লাগল।
দূরে দাঁড়িয়ে রাকিব বলল,“গেম ওভার!”
কিন্তু সে জানত না—
এটাই শেষ না।
চলবে...
💬 গল্পটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন