ফন্ট সাইজ:
থিম:
আসবো ফিরে আবারো

৫৯তম পর্ব

লেখক: সুরভী আক্তার

#আসবো_ফিরে_আবারো

#পর্ব_৫৯[ প্রথমাংশ ]

#সুরভী_আক্তার

আদ্রের এমন লজ্জাহীন কথায় শিশির অস্থিরতায় চোখ নুইয়ে ফেলে । পরক্ষনে চিবুক নামায় গলায় । লাজে আরো বেশি রক্তিম হয়ে ওঠে নাজুক শ্যামলা মুখখানি । ঠোঁটের কোণে ভিড় জমায় অপ্রস্তুত উৎকণ্ঠিত হাসি ।

প্রফেসর লোকটা ওর এমন নাকাল অবস্থা খুব কাছ থেকে খুঁটিয়ে লক্ষ্য করে । কপালের কাছে কপাল ঠেকিয়ে ফিসফিস করে...

" কবে আদব শিখবে, বেয়াদব ? স্বামীকে কষ্ট দিতে নেই , জানো না ? কোথায় পাবে এমন স্বামী ? যে এতোটা ধৈর্যশীল হবে তোমার সম্মতির অপেক্ষায় ! ক্লান্ত হয়ে যাচ্ছি যে বড্ড ! কবে ঘটবে এই ক্লান্তির অবসান ? কবে বাসবে ভালো ?

অধৈর্যতা কন্ঠে । শিশিরের কান‌ গরম হয়ে আসে । ঘাম গড়ায় শিরদাঁড়া বেয়ে । ছিপছিপে নারী তনু কাঁপে । আদ্রের ও অভিন্ন অবস্থা । কপালের ধারে জমেছে বিন্দু বিন্দু ঘাম ।

শিরা উপশিরা গুলো ফেঁপে উঠেছে অবাধ্য নিয়ন্ত্রণে । ঢোক গেলে শিশির । ধীরে চোখ তোলে । বলে নিভে আসা স্বরে.....

" খুব শীঘ্রই ।

চট করে চোখ খুললো আদ্র । আবছা বুঝেছে । ফট করে প্রশ্ন ছুড়লো ছোট্ট.....

" হু ?

শিশির মুখ নামিয়ে লাজুক হাসলো ।

" কিছু না । শাড়ি ঠিক করতে হবে , সরুন ।

" ঠিক করে কি হবে ? আমার তো এলোমেলো করতে ইচ্ছে করছে আরো বেশি !

আদ্রের ঠোঁট চাপা স্বর । শিশির চোখ তুলে তাকালো । ওষ্ঠপূটে দাঁত বসিয়ে হাসছে লোকটা । তার বুকে ধাক্কা দিয়ে আওড়ালো শ্যামলিনী.....

" অসভ্য !

" একটু অসভ্যই না হয় হলাম ,, ক্ষতি কি ? বউ হও তো ! তোমার কাছে অসভ্যতা করাটা হলফ করে অর্জন করেছি, মিসেস আদ্রিয়ান । জায়েজ আছে এটা । নাযায়েজ নয় । এবার তো একটু ভালোবাসো ‌। বাসতে দাও আমাকেও ।

শিশির আড়ষ্টতায় নুইয়ে পড়ে পুরোপুরি । চোখ মুখ নামিয়ে এক করে । লোকটাকে ঠেলে দূরে সরায় । জড়িয়ে আসা ভেজা স্বরে বলে......

" ভার্সিটিতে আপনি আমার টিচার ! মি. আদ্রিয়ান কাবির আদ্র , ভুলে যাবেন না এটা ।

" আচ্ছা ? তাহলে তুমি কেনো ভুলে যাও , যে বাড়িতে তুমি আমার বউ ?

" ভুলে তো যাই না ।

" মনেও তো রাখো না । এ কেমন অবিচার ?

" সুবিচার কি ?

" বোঝাতে হবে ?

"..........

" একটু খানি ভালোবাসলে তাতেই হবে । অবিচার ঠেকিয়ে এই বিরাট সুবিচার দিয়ে উদ্ধার করো আমায় ।

,,,,,,,

শাফাহ্ আর মেঘা বসে আছে এককোণে । এতক্ষণ কান ঝালাপালা করে দিয়েছে বাড়তি সব মেয়েগুলো । সবার আগ্রহ আদ্র আর শিশির কে নিয়ে । এক প্রশ্ন , শিশির সত্যিই কি আদ্রের বউ ? কবে বিয়ে হয়েছে , কিভাবে ? উত্তর করতে করতে চোয়ালে ব্যথা ধরেছে । শেষে কড়া দুখানি কথা শুনিয়ে বাকিদের বিদায় করেছে শাফাহ্ । ফারিন বেশ কাঁচুমাচু । সে একটা প্রশ্ন ও করে নি । ওর হয়ে বাকিরাই প্রশ্ন করেছে । ও কেবলই একপাশে চুপটি করে দাঁড়িয়ে উত্তর শুনে গেছে ।

ফাঁকা হতেই চেয়ারে পিঠ এলিয়ে দম ফেললো শাফাহ্ । মেঘার মন অন্যথায় । ইয়াশের খোঁজ নেই এখনো । বেজায় টেনশন ধরেছে একবিংশীকে । শুকিয়ে ছোট হয়ে গেছে মুখখানা ।

ক্ষণিকের মধ্যেই পাশে কারোর উপস্থিতি অনুভব করলো । বেখেয়ালে ঘাড় কাত করে ইয়াশ কে দেখা মাত্রই ধক্ করে উঠলো একবিংশী । দাঁড়িয়ে গেলো চকিতে । ভেতরে ঢুকলো কি করে ইয়াশ ? আসলোই বা কখন ?

" ভাইয়া ! তুমি ?

অস্ফুট স্বর জবানে ‌। ইয়াশের ভঙ্গিমা বরাবরের ন্যায় দাম্ভিক । বোঝা মুশকিল । সে সোজাসুজি মেঘার হাত ধরলো । বললো শক্ত কন্ঠে.....

" চল ।

মেঘা তাড়াহুড়ো করে শুধোয়.....

" ভাইয়া, কোথায় ছিলে কাল থেকে ? তুমি জানো , কতবার ফোন করেছি তোমায় ? বন্ধ ছিলো তোমার ফোন । কেনো ?

" আগে চল , পরে বলবো ।

মেঘার হাত ধরে বাইরের দিকে পা বাড়ায় সে । শাফাহ্ ভ্যাবাচ্যাকা খায় । উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি পায়ে নিজেও পা মেলায় ।

" আরে , কোথায় যাচ্ছেন মেঘাকে নিয়ে ? ইভেন্ট শেষ হয় নি এখনো ।

উত্তর নেই । আর না পরোয়া ।

ওকে ফেলে নিজের বোনকে নিয়ে চলে যাচ্ছে এই লোক ? শাফাহ্ কিড়মিড় করে পিছু নেয় । মেঘা কে গাড়িতে বসায় ইয়াশ । নিজে বসে ড্রাইভিং সিটে । শাফাহ্ জানালার পাশে দাঁড়িয়ে তড়িঘড়ি করে বাগড়া দিয়ে বলে.....

" আরে শুনুন না , যাচ্ছেন কোথায় ? আমাকে ফেলে যাচ্ছেন কেনো ? এখানে একলা কি করবো আমি ? আমিও যাবো ।

উত্তরের আশা না করে নিজে থেকেই উঠে বসলো পেছনে । ইয়াশ বিভ্রান্ত হয় । রেগে মেগে আগুন হয়ে তাকায় ফ্রন্ট মিররের দিকে । শাফাহ্ বাঁচালের মতো আগ বাড়িয়ে আবার বলে,,,

" আচ্ছা যাচ্ছেন টা কোথায় , সেটা তো বলুন ।

ইয়াশ দাঁত খিচলো । ধমকালো বজ্রকণ্ঠে....

" শাট আপ ,,,

চুপসে যায় শাফাহ্ । মেঘা অবাক হয় । ইয়াশ রেগে আছে ? আজ পর্যন্ত ওর রাগ দেখে নি সে । শাফাহ্ গুটিয়ে গিয়ে মেঘার সিটের দিকে চেপে বসে । গাল ফুলিয়ে কন্ঠ চিপে বলে......

" দেখেছিস , বলেছিলাম না উনি ধমকেছেন আমায় । বিশ্বাস করিস নি তখন , এখন হলো বিশ্বাস ? দেখ , কি বদরাগী ভাই তোর ।

ইয়াশের কানে পৌঁছাতেই ইয়াশ ভস্ম করা চোখে তাকায় । যেনো চোখের আগুনে ঝলসে দেবে ।

ওর এমন রাগী দৃষ্টিতে গলা শুকিয়ে আসে শাফাহ্'র । ফ্যাল ফ্যাল করে হেসে নিজেকে শুধরে আমতা আমতা করে,,,,

" না না , আপনাকে কিছু বলি নি । আপনি খুব ভালো । সেটাই বলছিলাম । বদরাগী না , ঠান্ডা রাগী আপনি ।

রাগ সামলে গাড়ি স্টার্ট করতে করতে বিপরীতে হিসহিসিয়ে উঠলো ইয়াশ.....

" টকেটিভ লেভি....

" গাড়ি কার ভাইয়া ?

" আমার !

ইয়াশ গাড়ি কিনেছে ? মেঘা বাকি প্রশ্ন করার ঔদ্ধত্যতা দেখালো না আর ।

,,,,,,

ওদের গাড়িটা সোজা কাবির ম্যানসনে এসেছে ।

তিনজনে একসাথে বাড়িতে ঢুকলো । দুপুর গড়িয়েছে । মেঘার হাত ছাড়ে নি ইয়াশ , নেমেই ধরেছে আবার । ড্রইং রুমের কাউকে তোয়াক্কা না করে গটগটিয়ে বোনকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো সে । এমতসময় রিনরিনে ডাক পড়লো পিছন থেকে.....

" মেঘা !

সিঁড়ির মাঝে থামলো দু'জনেই । কন্ঠ পরিচিত ‌। মেঘা চকিতে তাকায় । হেসে ওঠে খুশিতে.....

" সারা ? তুই ? কখন আসলি ?

সারা অপ্রস্তুত । মেঘার ডাকে ইয়াশের থেকে চোখ সরিয়ে মেঘার দিকে তাকালো । পরক্ষনে চোখ নামিয়ে দীর্ঘ হাঁফ ছেড়ে সামলালো মনের উচাটন । গিললো কয়েক ঢোক । ফের চোখ তুলে হাসার চেষ্টা করলো । এগিয়ে উত্তর করলো......

" একটু আগে এসেছি ।

অতঃপর পূর্ণ দৃষ্টিপাত করলো ইয়াশের পানে । ইতস্তত স্বরে বুলি ফুটালো....

" কেমন আছেন ভাইয়া ?

" ভালো । তুমি ?

" আলহামদুলিল্লাহ ।

" তোমরা কথা বলো । আমি রুমে যাচ্ছি । আর মেঘা , চেঞ্জ করে ফ্রেশ হয়ে এক্ষুনি আমার কাছে আসবি । ইম্পর্ট্যান্ট কথা আছে তোর সাথে । দেরি যেনো না হয় ।

আর থামলো না । লম্বা লম্বা ধাপে সিঁড়ি উঠলো সে । চোখের আড়াল হতেই মুখ টিপে হাসলো মেঘা । সারার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে আহ্লাদী সুরে বললো ঘুরিয়ে পেঁচিয়ে....

" কি ব্যাপার সারা মনি ? তড় সয় নি ? অসুস্থতা নিয়েই ছুটে এসেছো ?

" ধ্যাত, বাজে বকবি না ! আমি সুস্থ আছি এখন ।

" আদ্র ভাইয়ার বউ ভাতে আসলি না কেনো তাহলে ?

" জানিসই তো , জ্বর ছিলো ।

এখন ঠিক আছি ।

" ঠিক হয়ে গেছো , তাই না ? ডক্টর কে দেখেই ঠিক হয়ে গেলে ? চিকিৎসার প্রয়োজনই পড়লো না দেখছি ।

সারার মুখখানি রাঙা হয়ে ওঠে । হাঁসফাঁস করে বলে....

" মেঘা , জ্বালাবি না কিন্তু ।

" আচ্ছা । তোকে জ্বালানোর জন্য আছে অন্যকেউ । এখন চল....

শাফাহ্ কে নিচে একা ফেলে ওরা দুটোতে উপরে উঠে গেলো । নিচে ওষ্ঠ উল্টে দাঁড়িয়ে আহত চোখে চেয়ে রইলো শাফাহ্ । সারা কে সহ্য হয় না মেঘার পাশে ।

সময় নিয়ে চেঞ্জ করে গেস্ট রুমের দিকে পা বাড়িয়েছে মেঘা । সাথে সারা আছে । কড়া নেড়ে ঘরে ঢুকলো । নিজেও ফ্রেশ হয়েছে ইয়াশ । লম্বা ডিভানের উপর বসে আছে গুরুভার হয়ে । শক্ত মুখো ভঙ্গিমা । মেঘা উচ্ছ্বাস মাখা হাসি সমেত আলগোছে ওর পাশে বসলো । আহ্লাদী ভাইয়ের আদুরে বোন হয়ে শুধালো......

" কাল থেকে কোথায় ছিলে, ভাইয়া ? বললে না তো !

" বাইরে ।

" কোথায় ?

" আমাদের বাড়িতে !

মেঘা কিছুটা নড়েচড়ে ওঠে । ওদের বাড়িটা এখন তালাবদ্ধ । পাঁচ বছর ধরে ওভাবেই জরাজীর্ণ হয়ে পড়ে আছে । না জানি কি হাল হয়েছে ! মেঘা আর কখনো যায় নি ও বাড়িতে । সাহস কুলোয় নি ও মুখো হওয়ার । কতশত স্মৃতি জড়িয়ে আছে , সেসব দেখলেই কান্না আসবে । তাই যাওয়া হয় নি আর ।

ইয়াশ বিরতি নিয়ে নরম গলায় শুধালো.....

" আম্মু, আব্বু , ভাইয়া আর দাদু মনির কবরস্থানে গেছিলাম । তুই যাস না কতদিন ?

মেঘা চোখ নামায় । ইতোমধ্যে ঝাপসা হয়ে এসেছে দুচোখ । বলে ধরে আসা কান্না গিলে....

" যাই নি অনেকদিন হয় !

ইয়াশ পরিপ্রেক্ষিতে কিছু বললো না । আড়চোখে সারা কে দেখলো । ওর সামনে বলতে চাইলো না কিছু ।

সেকেন্ড কয়েকের মাথায় মেঘা সামলে নেয় নিজেকে । চঞ্চলা হয়ে উঠে । সারা কে টেনে পাশে বসায় । বলে উৎকন্ঠায়......

" ভাইয়া জানো,,, সারা কদিন ধরে খুব অসুস্থ । তুমি না ডক্টর হয়েছো । বিশাল বড় কার্ডিওলজিস্ট । এসবের জন্যই তো এতো দিন একলা থেকেছো কত দূরে । আমাকেও ফেলে রেখে চলে গেছিলে । দেখি কত বড় ডক্টর হয়ে ফিরেছো তুমি ? সারা কে দেখে বলতো , ওর কি হয়েছে ?

ইয়াশ ভ্রু কুঁচকে নিলো । ভার গলায় বললো প্রশ্ন সূচকে.....

" আমি কেনো ,, তোর বান্ধবীর কি হার্টে প্রবলেম ?

মেঘা মুখ টিপে হাসে । গলা ঝেড়ে বলে......

" বড্ড ব্যথা হার্টে !

" তাহলে তো ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে । এভাবে উপর উপর দেখে তো বোঝা যাবে না । এতো কম বয়সে হার্টে ব্যাথা জন্মায় কিভাবে ?

মেঘার সাথে তাল মিলিয়ে ইয়াশ ও কৌতুক করলো । সারা চোখ তুলে বলে লজ্জা ঢেকে.....

" ভাইয়া আপনিও এই পাগলকে সায় দিচ্ছেন ?

ইয়াশ হাসলো । প্রসঙ্গ ঘুরিয়ে আলতো স্বরে শুধালো....

" কি হয়েছে তোমার ?

" তেমন কিছু না । জ্বর ছিলো একটু !

" এখন সুস্থ ?

" হু ।

সারা মেয়েটা কেমন শুকিয়ে গেছে । আগে বেশ গুলুমুলু ছিলো । ইয়াশ ওকে দীর্ঘ পলকে পরখ করলো । ছোট বেলা থেকেই মেয়েটাকে চেনা । বড্ড ভালো একটা মেয়ে । মেঘার খুব আপন । ইয়াশের ও বেশ পছন্দের । সেটা কেবলই ছোট বোনের মতোই ।

ইয়াশ উঠে দাঁড়ালো । টেবিলের পাশে ল্যাগেজ রাখা । সেখান থেকে কিছু একটা বের করে নিয়ে আসলো । একটা মাঝারি আকারের গিফট বক্স বোধহয় । পূনরায় নিজের জায়গায় বসে মিষ্টি হেসে বক্স টা বাড়িয়ে দিলো সারার দিকে .....

" এটা তোমার জন্য ,, নিয়ে এসেছিলাম ।

সারা অবাক হতে ভোলে না । এক রাশ অবিশ্বাস নিয়ে তাকায় । মেঘা গদগদ হয়ে ওঠে । ছোঁ মেরে বক্স টা ছিনিয়ে নিয়ে বলে....

" সত্যিই ভাইয়া ? সারার জন্য ? কি আছে এতে ?

" খুলে দেখ ।

মেঘা অধৈর্য হয়ে খুলে দেখে । একটা ঘড়ি আছে মূল্যবান । বেশ চকচকে স্বচ্ছ ডিজাইনের । দামি বলে মনে হয় । সারা অবাক বিমুঢ় লোচনে চেয়ে আছে এখনো । মেঘা উল্টে পাল্টে দেখে বেশ মাতামাতি করলো । ঘড়িটা ইয়াশের হাতে দিয়ে সারার হাত টেনে বাড়িয়ে ধরলো । বললো বিচলিত হয়ে.....

" পড়িয়ে দাও তুমি ।

ইয়াশ আঁখি লতা কুঁচকায় ‌। বিব্রত স্বরে বলে....

" আমি কেনো ? ওকে দে , ও পড়ে নেবে !

" কিন্তু এটা পড়ে কিভাবে ? দেখো , ইউনিক মডেল । খুলতে পারছি না । তুমি একবার শিখিয়ে দাও ।

ইয়াশ দেখলো, নতুন মডেলের এটা ।

না করলো না দ্বিতীয় বার । আগ বাড়িয়ে সারার কব্জি টেনে নিলো নিজের দিকে ।

আকস্মিক স্পর্শে চমকালো নমনীয় রমনী । ধক্ করে উঠলো ছোট্ট নারী হৃদয় । মৃদু কেঁপে উঠলো সে । ইয়াশ আলগোছে কব্জিতে বেঁধে দিলো ঘড়িটা ।

রমনীর হৃৎস্পন্দন বেড়েছে অস্বাভাবিক । বেগতিক চলাচল হৃৎপিণ্ডের । ঘড়ি বাঁধা হতেই তড়িঘড়ি করে হাত টেনে সরালো সে । চোখ নামিয়ে শুল্ক ঢোক গিললো ।

কিছু মুহুর্ত মেঘার পকর পকর শোনার পর ইয়াশ নিজেকে ধাতস্থ করে ডাকে.......

" সারা ?

" জি ?

" ডোন্ট মাইন্ড ,, বাট একটু বাইরে যাবে ? মেঘার সাথে আমার কিছু কথা আছে ।

দ্বিমত করলো না সারা । উঠে দাঁড়িয়ে অবিলম্বে ঘর ছাড়লো । ইয়াশ গম্ভীর মুখে সটান বসে আছে । মেঘার হাসি হাসি মুখ খানা কিছুটা মলিন হয় ওর এমন গাম্ভীর্যতা দেখে । কাছ ঘেঁষে বলে নরম গলায়....

" কি হয়েছে ভাইয়া ?

উত্তর না করে আবার উঠে দাঁড়ালো ইয়াশ । ফের ল্যাগেজ থেকে কিছু বের করলো । একহাতে সাদা খাম । অন্যহাতে আরো কিছু একটা । সেটাকে মেঘার সামনে ডিভানের উপর শব্দ করে ফেললো সে । মেঘা চকিতে চায় । পাসপোর্ট একটা । রমনী ছ্যাত করে ওঠে । বুঝেও অবুঝের ন্যায় প্রশ্ন ছোড়ে.....

" এটা কার ভাইয়া ?

" তোর !

তৎক্ষণাৎ ধক্ করে ঢোক গিললো মেঘা । ইয়াশ আবার বলে.....

" বলেছিলি তো , সব গোছগাছ করে রেখেছিস । একুশ তারিখে চলে যাচ্ছি আমরা । সকাল ন'টায় ফ্লাইট ।

নড়েচড়ে পিছিয়ে বসে একবিংশী । একহাত চেপে ধরে অন্যহাতে । পরপর ঢোক গেলে । ইয়াশ পাশে বসে । রাশভারী গলায় শুধোয়....

" কি হলো ?

উত্তরের অপেক্ষায় থাকে না । ব্যাস্ত হাতে খাম থেকে একটা টানটান কড়কড়ে কাগজ বের করে ।

সেটাও রাখে মেঘার চোখের সামনে কাঁচের ডিভানের উপর । মেঘা আধো ভেজা চোখে তাকায় । কাগজটা পুরোপুরি লক্ষ্য না করলেও উপরে ভেসে ওঠা একটা ইংরেজি ওয়ার্ড দেখে কলজে ছ্যাঁত করে উঠলো রমনীর ।

বড় বড় এ্যালফাবেটে লেখা “Divorce” । এই একটা শব্দ , এটা দেখেই মাথা চড়কে ওঠে একবিংশীর । ছলাৎ করে চমকে তাকায় ইয়াশের দিকে । চোখের পানি আটকায় বহু কষ্টে । অস্ফুটে উচ্চারণ করে বাঁধা গলায়.....

" ভা...ভাইয়া !! এ...এটা কি ?

" ডিভোর্স পেপার !

ইয়াশের নির্বিকার উত্তর । একটা কলম বাড়িয়ে দিয়ে আবার আদেশ.....

" সাইন কর । বাকিটা আমি সামলে নেবো ।

#চলবে..........

#আসবো_ফিরে_আবারো

#পর্ব_৫৯ [ শেষাংশ ]

#সুরভী_আক্তার

মেঘার মস্তিষ্ক এলোমেলো হয়ে যায় । যেনো প্রবল ঝংকার তুলে দুনিয়া কেঁপে ওঠে তার নিকট । ভাইয়ের আদেশে হাসে অবুঝের ন্যায় , অথচ আঁখি কোটর ফেটে পানি বেরোতে চাইছে । নোনা জলে টইটুম্বুর দুচোখ । মেয়েটা মাথা নাড়িয়ে মুখ খোলে করুন স্বরে....

" ভাইয়া ,,, হঠাৎ কি বলছো বলতো ! ক.. কিসের ডিভোর্স পেপার ?

তুমি এসেছো থেকে আমার সাথে কথাই বলো নি সেভাবে । আমি তোমাকে কিছুই বলতে পারিনি । কত কথা জমিয়ে রেখেছি সামনাসামনি বলবো বলে । অনেক কিছু বলার আছে তোমায় । তার আগে এই কাগজ , এটা কেনো করিয়েছো তুমি ? আগে শুনবে তো আমার কাছে !

" কি শুনবো ?

ওকে বোঝাতে বিচলিত হয়ে পড়লো মেঘা......

ইয়াশের হাত দুটি আঁকড়ে ধরলো ।

" ভাইয়া , ভাইয়া তুমি জানো.....আমরা ওনাকে যেমন ভেবেছিলাম , উনি মোটেও অমন নন । তুমি তো ওনাকে চেনোই না । কথাই বলো নি এখনো । কথা বললে ঠিক বুঝবে দেখো ‌। উনি খুব ভালো , ভাইয়া । বিশ্বাস করো , আমি চিনেছি ওনাকে । উনি এখন আর আগের মতো নেই । আমি জানি , যা হয়েছে তাতে ওনাকে ভুল বুঝেছি আমরা । কিন্তু সেটা শুধুই ভুল । উনি অন্যরকম । নেশা করেন না । সিগারেট খান না এখন । জানো, আমি এক বলাতেই উনি সব ছেড়েছেন । ভাইয়া ,, উনি আমাকে ভালোবাসেন ।

মেঘার হাঁসফাঁস কন্ঠের শেষ কথায় ইয়াশ রক্ত চক্ষু পাত করে ।

এমন অগ্নি চোখে ভড়কায় রমনী । ছিটকে ইয়াশের হাত ছাড়ে ।

" কি বললি ?

ইয়াশের ধারালো স্বর । মেঘার কম্পিত হালকা উত্তর.....

" উনি আমাকে ভালোবাসেন ভাইয়া !

" আর তুই ?

মেঘা চিবুক নামালো । পেঁচিয়ে উত্তর করলো.....

" আমি ডিভোর্স দিতে চাই না ওনাকে । আ...আমি এই সম্পর্ক টা টিকিয়ে রাখতে চাই ।

ইয়াশ হাত মুঠিয়ে নেয় । চোয়াল খিচে চোখ বন্ধ করে । নিজের বোনের উপর ঔদ্ধত্য হয় নি আজ অবধি । আজও পারলো না । জমে রাখা রাগ সংবরণ করে চড়া গলায় আদেশ করলো পূণরায়.....

" ডিভোর্স পেপারে সাইন কর মেঘা । এক্ষুনি মানে এক্ষুনি । আর কিচ্ছু শুনতে চাই না আমি ।

মেঘার মাথায় এবার যেনো আকাশ ভেঙ্গে পড়লো । চোখ ছাপিয়ে দুফোঁটা পানি গড়ালো অজান্তেই । সে আবার ইয়াশের হাত টেনে ধরে । গুড়িয়ে যায় ভেতর থেকে । কাকুতি করে...

" ভাইয়া ,, প্লিজ । তুমি আগে একটা বার রৌদ্রের সাথে কথা বলো । সব ভুল বোঝাবুঝি মিটে যাবে । তুমি ওনাকে চিনবে ভালো করে । দেখবে , উনি সম্পুর্ন আলাদা ।

বিপরীতে তিরষ্কারের হাসি হাসলো ইয়াশ । কিছুটা শব্দ করে । ফিরলো বোনের দিকে ।

" আলাদা ? আর আমি আবার চিনবো ওকে ?

হাহহ্ , ওকে তিল পরিমাণ চেনাও বাকি নেই আমার । তুই কদিন ধরে চিনিস ওকে ? সেই তো পাঁচ বছর আগে দেখেছিস । কতটুকু ছিলি তখন ? তারপর দেখলি এই কদিন আগে । এ কদিনে চিনে ফেললি ? বুঝে ফেললি ওকে ? আরে আমি ওকে চিনি নয় বছর ধরে । নয় বছর ,, বুঝেছিস ? কম সময় নয় ! তোর থেকে হাড়ে হাড়ে চিনি আমি ওকে । ওর ব্যাপারে মুখ খুলতে বাধ্য করাস না আমায় । সহ্য করতে পারবি না । বোকা মাথায় দুদিনে যা ইমোশন ঢুকিয়েছিস , ঝেড়ে ফেল সব । রৌদ্র ভালো নয় । ওর খারাপ দিকটা তোর সামনে আনতে চাইছি না আমি । সাইন কর .....

মেঘা বুঝলো না । একটু শব্দ করে কেঁদে উঠলো ।

" কি খারাপ দিক আছে ওনার ! কি বলছো তুমি ? ওনাকে কি করে চেনো ? ওনার খারাপ দিক কি , উনি ছন্নছাড়া বেপরোয়া নেশা খোর , তাইতো ? কিন্তু এখন উনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন বিশ্বাস করো । উনি বেপরোয়া নেই । পরোয়া করেন আমার । শোনেন আমার কথা । নেশা করেন না বদলে গেছেন ।

" সিরিয়াসলি ? পরশু রাতে একসাথে সিগারেট খেয়েছি আমরা !

থেমে যায় মেঘা । কান্না বিজড়িত গলায় দলা পাকিয়ে শ্বাস আটকে আসে কোথাও একটা । সে এসব মানতে নারাজ ! রৌদ্রের থেকে কিছুতেই বিচ্ছিন্ন হতে পারবে না । লোকটা যে তার সর্বস্ব জুড়ে আধিপত্য বিস্তার করে ফেলেছে । এখন যে আর কুল নেই ।

মেঘা কাঁদে কিছুক্ষণ । শব্দহীন কান্না । ফিকড়ে ওঠে মাঝে মাঝে । ইয়াশ তাকালো না ওর দিকে । লম্বা শ্বাস টেনে ধরা গলায় বলল.....

" এ দুনিয়ায় তুই ছাড়া আমার আর কে আছে বল ? কি পাসনি জীবনে ? কি দেইনি আমি তোকে ? মানছি আমি অসময়ে তোকে ফেলে রেখে গেছিলাম । কিন্তু সেসময় তোকে কাছে নেওয়ার উপায় ছিলো না আমার । তুই জানিস সবটা । কথা তো এটা ছিলো না । কথা ছিলো সময় এলে তুই আমার সাথে চলে যাবি । আমার দুনিয়াকে আমি সাথে নিয়ে যাবো । এখন পাল্টি খাচ্ছিস কেনো ? ভাইয়া তুচ্ছ হয়ে গেলো ?

" না ভাইয়া । এমন নয় । আই লাভ ইউ ।

বাট , আই অলসো লাভ রুডভিক কাবির রৌদ্র । আমি ওনাকে ছাড়তে পারবো না আর । প্লিজ ভাইয়া,,,

" সাইন কর ।

ইয়াশের এক নির্দেশ । মেঘা ফিকড়ে ওঠে । অস্ফুটে ডাকে...

" ভাইয়া ! প্লিজ !

" সাইন কর মেঘা । সময় নেই আমাদের হাতে ।

পাঁচদিন পর ফ্লাইট । এসব ঝামেলা চুকে গেলে আর বাঁধা থাকবে না ।

আর সহ্য করতে পারলো না একবিংশী । কেঁদে উঠলো । ইয়াশ ওর দূর্বলতা । আর রৌদ্র ও তাই । সে ছাড়তে পারবে না রৌদ্র কে , অবাধ্য হতে পারবে না ইয়াশের কথায় ।

ভেজা গাল মুছে এলোমেলো কদমে বাইরের দিকে ছুটলো মেঘা । পালাতে চাইলো এসব থেকে । ইয়াশ পিছু ডাকে.....

" মেঘা.....

শোনে না একবিংশী ।

বোনের নুপুরের ক্ষিণ নিক্যনের শব্দ মুছে যেতেই ডিভানে শরীর এলিয়ে দিলো ইয়াশ । চোখ বুজে নিলো ভারী যন্ত্রনায় । গলা কাঁপছে , সাথে হাত-পা । মেঘার চোখের পানি তার বড্ড দূর্বলতা । তাইতো একবারও কান্নারত বোনের পানে তাকাতে পারে নি ।

চোখ দুটি জ্বলছে ভীষণ । গরম হয়ে আসছে । আঁখি কার্নিশে ভেজা ভেজা কিছু অনুভব করলো তপ্ত যুবক । অক্ষিপটের ধার ঘেঁষে ক্ষুদ্র এক ফোঁটা অশ্রু গড়ালো । শ্বাস পড়লো ভারাক্রান্ত বুক চিরে । বিড়বিড়ালো নিজের মাঝে.......

" আমার থেকে তুই সব কেড়ে নিলি রুডি ? সব ! কিচ্ছু রাখলি না । না বন্ধু , না ভালোবাসা, আর না একমাত্র সম্বল টা । সেটাও গুছিয়ে কেড়ে নিলি ? কি ক্ষতি করেছিলাম তোর ? এবার আমি বাঁচবো কাকে নিয়ে ? কেউ যে রইলো না আমার ! কেউ না.... আমি কেবলই নিঃস্ব ।

আরো কয়েক ফোঁটা তিক্ত পানি গড়ায় একই ধারায় ।

মেঘা ছুটে এসে দরজা আটকে দিয়েছে ধাম করে । মুখ চেপে কেঁদে উঠলো একান্তে একলা হয়ে । এলোমেলো হয়ে গেলো সে । তড়িঘড়ি করে ফোন খুঁজলো । খুঁজে নিয়ে কাঁপা কাঁপা হাতে কল লাগালো রৌদ্রের ফোনে । বরাবরের মতো লোকটা বাধ্যের ন্যায় প্রথম বারেই কল রিসিভ করলো । এক গাল হেসে বললো আদুরে গলায়.....

" হেয়য়য় জান পাখি ! কি হলো , ভার্সিটির ইভেন্ট শেষ ? নিতে আসবো ?

মেঘা লোকটার এমন আবেগঘন কণ্ঠে ফুঁপিয়ে ওঠে । রৌদ্রের কানে পৌঁছায় সেই ফোঁপানির মৃদু রেশ । ওদিকে বিচলিতের ন্যায় ছ্যাত করে ওঠে সে ।‌

" সুইটহার্ট , কি হয়েছে ? কাঁদছিস তুই ? এই বল না , কি হয়েছে ? আমার মনে হলো কান্নার শব্দ শুনলাম তোর ।

ইভারা , কি হয়েছে জান । ঠিক আছো তুমি ?

মেঘা অতি কষ্টে কান্না গিলে নেয় । বলে আধো আধো স্বরে.....

" কোথায় আপনি ? এক্ষুনি বাড়িতে আসুন প্লিজ । আপনাকে এক্ষুনি লাগবে আমার । এক্ষুনি মানে এক্ষুনি । প্লিজ চলে আসুন ।

" হ্যাঁ আসছি তো , এক্ষুনি আসছি আমি । জাস্ট দশ মিনিট সময় দাও,জান । আমি চলে আসবো খুব শীঘ্রই । তুমি ঠিক আছো , বলো আগে !

" হু ।

মেঘা আর কিছু না বলেই ফোন কাটলো । মেঝেতে বসলো আলগোছে । হাঁটু জড়িয়ে ফুঁপিয়ে উঠলো ।

ঠিক মিনিট দশেকের মাথাতেই রৌদ্রের হন্তদন্ত আগমন ।ঠাস করে সদর খুলে হুড়মুড়িয়ে বাড়িতে ঢুকলো । বেপরোয়া ছেলেটার শরীরের অবস্থা অনেকটা এলোমেলো । কথা রাখতে সব তুচ্ছ করে ছুটে এসেছে ।

বাড়িতে ঢুকে কোনো দিকে তাকালো না । ধড়ফড় করে সিঁড়ি বেয়ে উঠলো । ছেলের এমন উদ্বিগ্ন অবস্থা দেখে পেছন থেকে রুবিনা কাবির ডেকেও সাঁড়া পেলেন না ।

আপন টানে ছুটে যায় বেপরোয়া যুবক । মেঘার ঘরের দরজা ধাক্কা দিয়ে খোলে । ডাকে উদগ্রীব হয়ে.....

" MP ?

মেঘা সেই একই অবস্থাতেই হাঁটু জড়িয়ে বসে ছিলো । রৌদ্রের ডাকে ধ্যান ভাঙল । কেঁপে উঠলো খন্ডিত হৃদয় । বিচলতি হয়ে নিজেও ডাকলো.....

" রৌদ্র !

রৌদ্র তেড়ে যায় । মেঘার সামনে অগ্রসর হতেই নিজে কিছু করার আগে মেঘা উন্মাদের ন্যায় আছড়ে পড়লো ওর নাজেহাল বুকে । লোকটাকে শক্ত করে জড়িয়ে পিঠ খামচে ধরলো । ধেয়ে আসা কান্না চাপতে হিমশিম খেলো । কেঁদে ফেললো এক পর্যায়ে ।

রৌদ্র ওকে আগলে নেয় । ধড়ফড় করে হেতু না জানা অবধি । তোলপাড় অন্তঃস্থল । শুধোয় হাঁসফাঁস করে.....

" কি হয়েছে সানি ? এমন করছো কেনো ? কেঁদেছো কেনো তুমি ? বলো আমায় ? ভার্সিটিতে কিছু হয়েছে ? কেউ কিছু বলেছে ? কে কি বলেছে বলো একবার , জানে মেরে ফেলবো তাকে আমি ।

মেঘা সামলায় নিজেকে !

" কেউ কিছু বলে নি আমায় । কিন্তু আমি আপনাকে চাই রৌদ্র । সারাজীবন চাই ! গোটা জীবন সাথে থাকতে চাই আপনার ? বলুন আপনি আমার হয়ে থাকবেন !

" এইতো আমি আছি , আর থাকবো । আমি তো তোমারই । তুমি চাইলেও তোমার , না চাইলেও তোমার । কারন তুমি বাধ্যতামূলক আমার ।

" আমি আপনাকে ডিভোর্স দেবো না !

রৌদ্র খেয়ালে ফেরে । চোখ কুঁচকায়....

" ডিভোর্স ? কি বলছো হঠাৎ ?

" হু । আমি আপনার থেকে বিচ্ছেদ চাই না । মরে যাবো ।

ভাইয়া আমাকে নিয়ে অনেক দূর চলে যাবে রৌদ্র ,, আমি যেতে চাই না । আমি আপনার সাথে থাকতে চাই । সারাজীবন আপনার সাথে থাকতে চাই । প্লিজ আমাকে আটকান । আমি আপনাকে ডিভোর্স দেবো না । ভাইয়া ডিভোর্স পেপার রেডি করেছে । আমি সাইন করিনি ।

আপনি ভাইয়াকে বোঝান প্লিজ । বলে দিন আপনি আমাকে ভালোবাসেন ।

রৌদ্রের চোয়াল শক্ত হয়ে আসে নিমিষেই । খিচে ফেলে দাঁত মুখ । হাত মুঠিয়ে উদ্যত হয় রাগে....

" হোয়াট ? ডিভোর্স পেপার ? ওর সাহস কি করে হয় এসব করার ? আমি তো ছাড়বো না ওকে....

রৌদ্র রাগে বাঁধন ছাড়াতে গেলে মেঘা আরো শক্ত করে জড়িয়ে ধরলো ওকে । ক্লান্ত হয়ে বললো......

" আমি আমার ভাইয়া কে ভীষণ ভালোবাসি, রৌদ্র । আমি ছাড়া ওর আর কেউ নেই । ওর কথার অবাধ্য হতে পারবো না আমি । ও আমার সব । আর আপনিও । আমি কাউকেই ছাড়তে পারবো না । আপনি প্লিজ ভাইয়ার সাথে শান্ত হয়ে কথা বলুন । ভাইয়া বুঝবে আপনাকে । দেখবেন , সব মেনে নেবে । ও আমার সুখ চায় । আপনি দেখিয়ে দিন , আপনি আমাকে সুখে রাখতে পারবেন ।

শান্ত হলো রৌদ্র । চোখ বুজে সামলে নিলো ক্ষুব্ধতা । মেঘার পিঠে হাত রাখলো আলগোছে.....

বললো ঠান্ডা হয়ে.....

" ‌হু , দেখিয়ে দেবো !

" মানিয়ে নেবেন ভাইয়াকে ?

" নেবো !

" খুব শান্ত হয়ে বোঝাবেন , কেমন ?

" হু , বোঝাবো ।

" অধৈর্য হবেন না , রাগবেন না বলুন !

" আচ্ছা ।

এজন্যই এতো জরুরি তলব ? কাঁদছিলে এ কারনেই ?

মেঘার ওর বুকের মধ্য থেকেই মাথা নাড়ালো হ্যাঁ বোধক । মৃদু হাসলো রৌদ্র । খানিকক্ষণ বাদ রমনীকে আলগোছে নিজের থেকে ছাড়িয়ে নিলো । ভেজা চোখ,মুখ মুছিয়ে দিলো আজলে নিয়ে । কপালে গাঢ় চুম্বন আঁকলো । এতক্ষণে ভার দাবিয়ে হালকা করে দৃষ্টি তুলে তাকালো একবিংশী । সহসা রৌদ্রের চেহারা দেখে আঁতকে উঠলো অবিলম্বে ।

লোকটার কপালে, ঠোঁটের কোণে , বাম চোয়ালের ধারে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষতচিহ্ন । দগদগে ঘা । রক্ত তাজা । টকটকে তরল গড়িয়ে পড়ার চিহ্ন রেখে গেছে ।

মেঘা ছ্যাঁত করে ওঠে । ঘোলাটে চোখে পুরো দৃষ্টিতে রৌদ্র কে পরখ করে । লোকটার ডেনিমে ধুলো , ছেড়া হাতের কাছে । বাম হাতের উপরি পিঠে ছুলে যাওয়া ক্ষত । রক্ত ছোপ ছোপ । এলোমেলো পুরো ।

মেঘা ঢোক গিললো । ব্যাস্ত হয়ে লোকটার চোয়ালে হাত তুললো । আলগোছে ক্ষতচিহ্ন ছুঁইয়ে দিয়ে বললো ভড়কানো গলায়......

" রৌদ্র , এসব কি করে হলো ? কি হয়েছে এসব ?

রৌদ্রের অবিসন্ন জবাব.....

" তাড়াহুড়ো করে ড্রাইভ করতে গিয়ে বাইক থেকে পড়ে গেছিলাম । বাট , নাউ আ'ম অল রাইট । ডোন্ট প্যানিক সুইটহার্ট !

মেঘা বিমুঢ় লোচনে তাকিয়ে রয় । লোকটার ঠোঁটে হাসি । আচ্ছা পাগল লোক তো ! ক্ষত বিক্ষত শরীরে হাসছে ? আবার বলছে, ঠিক আছেন উনি ! ইশশ্, কি অবস্থা শরীরের ‌।

ফোঁস করে শ্বাস ফেললো মেঘা । ওষ্ঠ উল্টালো । ওর জন্যই অতিষ্ঠ হয়ে ছুটে এসেছে এই লোক । আর সেজন্যই এ দশা ।

নাক টানলো রমনী ।

" ব্যথা পেয়েছেন খুব বেশি ? লেগেছে তাই না ? ইশশ্ , ছুলে গেছে কিভাবে দেখুন তো ! নিজের খেয়াল রাখতে পারেন না, রাইনো মুখো ! যন্ত্রণা হচ্ছে ভীষণ ?

" হু ! একটু আদর করে দাও ! সেরে যাবে !

লোকটার আবেশিত চাহনা । মেঘা চোখ সরু করলো । একটু খানি উঁচু হয়ে বাম চোয়ালের পাশের ছোট্ট ক্ষতটাতে আলগোছে ঠোঁট ছোঁয়ালো । ওরনার এক কোণে জমাট রক্ত মুছিয়ে দিতে দিতে বললো ......

" এভাবে ছুটে আসতে কে বলেছিলো ?

" তুমি ! ডেকেছো আমায় , ছুটে আসবো না ? তক্ষুনি চেয়েছিলে আমায় । দেরি করে ফেলেছি আসতে ।

" তাই বলে পাগলের মতো এক্সিডেন্ট করবেন ?

" পাগলের মতো নয় , আমি তো পাগলই তোমার জন্য । হয়ে গেছে পাগলের দ্বারা একটা পাগলামো ।

" উঠুন এখন !

আবারো ভেজা চোখ মুছে রৌদ্র কে নিয়ে ঘর ছাড়লো সে ।

নিচে নামতেই ছেলের এমন অবস্থা দেখে আঁতকে উঠলেন রুবিনা কাবির । রৌদ্র বসতেই তড়িঘড়ি করে ছুটে গেলেন.....

" এ কি , তোর অবস্থা এমন কেনো ? কি করেছিস তুই ? ছুলে গেছে কি করে হাত পা ?

" বাইক থেকে পড়ে গেছিলাম, মম । টেনশন করো না, কিচ্ছু হয় নি ।

বিচলিত হয়ে পড়লেন রুবিনা কাবির ।

মেঘা ফার্স্ট এইড বক্স নিয়ে পাশে বসেছে । মুখ ভার । কথা বললো না । রৌদ্র কে নিজের দিকে ঘুরিয়ে তুলোয় অয়েনমেন্ট নিয়ে আলগোছে ক্ষত চিহ্নে চেপে ধরলো । চিনচিনে ব্যাথায় দাঁত চেপে খিচলো রৌদ্র । চোখ খিচে নিলো । মেঘা কাতর চোখে পরখ করলো তা । স্টিরি-স্ট্রিপ লাগিয়ে ক্ষত ঢাকলো ।

মেঘার এমন টুকটাক যত্নে ঠোঁট ফেটে তৃপ্তিময় হাসলো বেপরোয়া যুবক । রুবিনা কাবিরের উপস্থিতির তোয়াক্কা না করে রমনীর খোঁপায় আটকানো ক্লিপটা খুলে নিলো একটানে । অভ্যাসবশত এক গোছা চুল টেনে চেপে ধরলো নাকের ডগায় । দীর্ঘ শ্বাসে ঘ্রাণ টানলো উন্মত্তের ন্যায় ।

মেঘা আড়চোখে রুবিনা কাবির কে দেখে অপ্রস্তুত হয় । বিড়বিড় করে বকা ঝেড়ে উঠে দাঁড়ায় ঝটপট ।

ওদিকে করিডোরের একপ্রান্তে দাঁড়িয়ে নিচের সবটা তীক্ষ্ণ চোখে অবলোকন করলো এক তপ্ত যুবক । তার প্রতিক্রিয়া খুব একটা বোঝা দায় । চোয়াল শক্ত হলেও ভঙ্গুর দৃষ্টি জোড়া । ক্রোধ হীন নরম চাহনি ।

এক পর্যায়ে দৃষ্টি বুজে বুক ভরে দীর্ঘ শ্বাস টানলো ।

#চলবে…………

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৫৯তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন