হসপিটালে দোতলার করিডোরে বেশ ভিড় । ক্ষণে ক্ষণে মহিলা কন্ঠে ভীতিজাগানিয়া ফোঁপানির শব্দ ধ্বনিত হচ্ছে চারিদিকে । ফুঁপিয়ে কাঁদছেন শাহিনা কাবির । নোনা জলে সিক্ত প্রত্যেকের আঁখি কার্নিশ ।
শাফাহ্ কে ওটিতে ঢোকানো হয়েছে এই একটু আগেই । তবুও মিনিট পনেরো পেরিয়েছে বোধহয় । দরজার এপাড়ে বাড়ির সবাই দাঁড়িয়ে । বসে দুই কর্তী । মেঘা গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে শাহিনা কাবিরের পাশে । অশান্ত প্রত্যেকের অন্তঃস্থল ।
অস্থির পায়ে করিডোরের এপাশ হতে ওপাশ পায়চারি করছে আদ্র । অলক্ষুনে চিন্তায় কাঁপছে গোটা শরীর । জোড়ালো হয়েছে শ্বাস প্রশ্বাস ।
সে স্বচোক্ষে দেখেছে,, শাফাহ্'র ব্লাড লস হয়েছে প্রচুর । একটু আগেও মেয়েটা ছটফট করছিলো প্রসব বেদনায় । এখন ভেতরে কি করছে কে জানে ? ও পারবে কি সইতে ? সামান্য একটু ব্যথাও তো সহ্য করতে পারে না । এতো অসহ্য যন্ত্রণা সইবে কি করে ? ভাবতে গিয়ে দমবন্ধ লাগছে । রৌদ্র দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে বুকে এক হাত গুটিয়ে অন্যহাতে নখ খুঁটছে দাঁতে ।
তার মনে আরেক চিন্তা, কোনো একদিন মেঘাও তো এই পরিস্থিতির মুখে পড়েছিলো । কিন্তু সে সময় কেউ ছিলো না ওর সাথে ! কি করেছে সে একা একা ? এই অসহনীয় যন্ত্রণা সহ্য করেছে কি করে ? কাউকে তো প্রয়োজন ছিলো সঙ্গে । আজ শাফাহ্'র পাশে সবাই আছে,, কিন্তু মেঘার পাশে কেউ ছিলো না ।
ভাবতে গিয়ে গলা শুকিয়ে আসলো রৌদ্রের । ফাঁকা হয়ে আসলো বুক খানি । মেঘার পেটে কাঁটা দাগ দেখেছে সে । তবে সেই নিয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি ।
এখন মনে পড়তেই তড়াক করে মেঘার দিকে চাইলো যুবক । হুট করেই তেড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো ।
থতমত খায় মেঘা । কেউ না তাকালেও রুবিনা কাবির আর আদ্র তাকালো চকিতে ।
কুন্ঠিত হয় রমনী । মিনমিন করে.....
" রৌদ্র,, কি হলো ?
" আমাদের বেবিদের বার্থডে কবে যেনো ?
" পহেলা ডিসেম্বর !
" সিজারে ?
" হুম !
" কষ্ট হয়েছিলো ?
" উঁহু !
রৌদ্র ছাড়ে ওকে । আঁখি লতার কাঁটা দাগে চুমু এঁকে ফিসফিস করে......
" স্যরি সুইটহার্ট,,, তোমার সাথে থাকতে পারিনি তখন ! থাকাটা বোধহয় প্রয়োজন ছিলো ।
বিমূঢ় লোচনে চেয়ে রয় মেঘা । আজ অবধি এই লোক ওকে কতবার স্যরি বলেছে, সে হিসেব নেই ।
অথচ ভুলটা তার ছিলোই না । মেঘার ভুলে সে মেঘার কাছে ক্ষমা চায় বারংবার । কি দারুন লোকটার সাজা ।
এদিকে শুভ্র একপাশে মেঝেতে লুটিয়ে বসে আছে দেয়ালে পিঠ ঠেকিয়ে । স্তব্ধ সে । গায়ে রক্ত মাখামাখি । নড়চড় করেনি মিনিট কয়েক ধরে । চোখে পলক পড়ছে কি না সন্দিহান ।
মেহের চেয়ে দেখলো এসব । ভেজা চোখ, গাল মুছে ঢোক গিললো । নরম ধাপে এগিয়ে হাঁটু মুড়ে বসলো শুভ্রর সামনে । কাঁধে হাত রাখলো.....
" বসে থাকবে কতক্ষন ? একটু ফ্রেশ হয়ে এসো !
তাৎক্ষণিক চোখে পলকের দেখা মেলে । ধীরে চোখ তুলে চায় যুবক । শুষ্ক কন্ঠনালি চুবিয়ে নেওয়ার প্রয়াস চালায় । রুক্ষ অধরে জিভ ছুঁইয়ে বলে থেমে থেমে....
" আ...আমার বোনের কিছু হবে না তো, মেহের ? ওর বেবি,,, বেবি একদম ঠিক থাকবে, তাই না ?
" হু,, ঠিক থাকবে ওরা । এতো টেনশন করার কিছু নেই । বোঝার চেষ্টা করো একটু, এসব নরমাল ! ডেটের আগেও অনেক বেবি হয় । সিজার হবে এখন ওর ! শাফাহ্ কষ্ট পাবে না খুব বেশি ! এতো বেশি চিন্তা করো না প্লিজ । ভরসা রাখো,,
" কিন্তু আমার বোনের কষ্ট হচ্ছে তো ?
" কষ্ট তো হবেই ! মেয়ে জাতির জন্য এই যন্ত্রনা যে বরাদ্দ । নতুবা প্রজন্ম অবর্ধিত ! কেউ এই যন্ত্রনায় ছটফট করে, আবার কেউ এই যন্ত্রনা পাওয়ার আশায় ছটফট করে ।
শুভ্র দৃষ্টি প্রখর করলো স্ত্রীর পানে । মেহেরের চিকচিকে আঁখি কার্নিশ নজর এড়ালো না । বুঝতে বাকি রইলো তিক্ত অর্থ টুকু । ঠোঁট কামড়ে হাসার চেষ্টা করলো যুবক । রমনীর গালে হাত রেখে ঠান্ডা স্বরে বলল....
" ছটফট করতে হবে না । আম্মুর কাছে যা,, আমি ফ্রেশ হয়ে আসছি ।
উঠে দাঁড়ালো সে । গা ঝেড়ে পা বাড়ানোর আগেই নজরে পড়লো হন্তদন্ত তপ্ত যুবককে । ইয়াশ দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটে আসছে এলোমেলো কদমে । নিমিষেই শুভ্রকে পাশ কাটিয়ে তেড়ে গেলো ওটির সামনে । আদ্র সেখানেই । ধড়ফড়ে যুবক লাগাতার ঢোক গেলে । আদ্রের দু বাহু চেপে ধরে । আতঙ্কে গলা কাঁপে থরথরিয়ে,, কম্পিত গলায় বাক্য আওড়ায় সে.....
" আদ্র,, আদ্র ট...টুকটুকি কোথায় ? কি হয়েছে ওর ?
অস্থির যুবকের পানে একসাথে তাকিয়েছেন সবাই । আদ্র অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকায় একবার,, ইশারা করে গলা নামিয়ে আশ্বস্ত স্বরে বলে.....
" সিজারের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়েছে ওকে । অপারেশন হচ্ছে ! কোথায় ছিলে তুমি এতক্ষণ ?
এক কদম পিছিয়ে আসলো ইয়াশ ।
ঘোলা হলো দৃষ্টি । দরজার দিকে ফিরলো ধক্ করে । উপরে লাল দাগে স্পষ্ট লেখা -- O.T । দরজা বন্ধ । ভেতরের কিছু চোখে দেখার জো নেই । তবে যা চলছে,, তা জানে ইয়াশ !
সে দুহাত উঠিয়ে রাখলো নিরেট ধাতব কপাটে । পরক্ষণে কপাল ঠেকালো সেখানে ।
চোখ বুঝতেই ঝরঝরিয়ে গাল ভিজলো । অসহায় লাগলো ভেতরে । দুমড়ে মুচড়ে গিয়েও আওড়ালো অস্ফুটে.....
" উফফফ,,, কেনো একা ছাড়লাম আমি ওকে ? ও আইসক্রিম খেতে চেয়েছিলো, আমি বলে গেছিলাম আমি আইসক্রিম নিয়ে আসবো । এই অল্প সময়ে কি থেকে কি হয়ে গেলো ? ও ভীষণ কেঁদেছে, তাই না ? খুঁজেছে আমায় ?
কন্ঠ আসলো ধরে ।
বাড়ির প্রত্যেকে তাকিয়ে রন নিষ্ক্রিয় চোখে ।
মিনিটের মধ্যেই খট করে দরজা খুলে যায় । ছিটকে পিছিয়ে আসে ইয়াশ ।
দরজা খুলে একজন ফিমেল জুনিয়র ডক্টর বেরিয়ে আসলেন । হাতে গ্লাভস, মুখে মাস্ক, পড়নে সাদা অ্যাপ্রন । তাকে দেখে সবাই স্বল্প আশায় তেড়ে যায় বিচলিত হয়ে ।
ইয়াশ ধড়ফড় করে ওঠে ! পারে না মহিলা টিকে চেপে ধরতে,,, হাঁপিয়ে ওঠা রুদ্ধ গলায় শুধোয়.....
" ডক্টর,,, আমার ওয়াইফ ! ওর কন্ডিশন কেমন এখন ? ঠিক আছে ও ? সব নরমাল তাই না ? সিজার করছেন কেনো আপনারা ? নরমাল ডেলিভারি....
ডক্টর ওকে পূর্ণ বাক্য সম্পাদন করতে দিলো না । তাড়া দিয়ে বলে উঠলো ব্যস্ত হয়ে....
" দেখুন, পেশেন্টের কন্ডিশন ভালো নয় । প্রচুর ব্লিডিং হয়েছে এর মধ্যেই । এতো কম সময়ে এতোটা ব্লিডিং হওয়া মোটেও স্বাভাবিক নয় । ক্রিটিক্যাল অবস্থা তার । প্রেশার হু হু করে বাড়ছে, হার্টবিট ড্রপ করছে লাগাতার । নরমাল ডেলিভারির কোনো রিস্ক নিই নি আমরা । তার উপর বাচ্চার গলায় কর্ড পেঁচিয়ে রয়েছে । সিজার ব্যাতীত আমাদের হাতে আর কোনো উপায়ান্তর ছিলো না । আপনারা যেকোনো কঠিন সিদ্ধান্ত, ফলাফলের জন্য একটু শক্ত থাকুন প্লিজ । আমরা দুজনকেই বাঁচানোর চেষ্টায় আছি । বাকিটা আল্লাহর হাতে । আপনারা প্রে করুন শুধু ।
তার কথা ফুরোতেই টাল হারিয়ে টানা কয়েক কদম পিছিয়ে আসলো ইয়াশ । এক পর্যায়ে ধপ করে পড়ে গেলো মেঝেতে । আদ্র, রৌদ্র হতচকিত হয়ে ছুটে যায় । তেড়ে যায় মেঘাও...
" ভাইয়া !
ইয়াশ তাকায় বোনের ডাক পেয়ে । আকস্মিক বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে কেঁদে ওঠে সে...
" মেঘা,, কি বলছেন উনি ? বাঁচানোর চেষ্টায় আছেন মানে ? কিচ্ছু হবে না আমার টুকটুকির । আমার বেবিও একদম ঠিক থাকবে । আমি যাবো ওদের কাছে....
বলতে বলতে উৎকন্ঠায় উঠে দাঁড়ালো যুবক । চোখ ডলে উন্মাদের ন্যায় হন্তদন্ত কদম বাড়ালো ওটির দিকে । দরজা ঠেলে ভেতরে ঢোকার আগেই ডক্টর ভদ্রমহিলা পথরোধ করে দাঁড়ালেন,,, বিব্রত গলায় বললেন....
" এ কি,,, আপনি কোথায় যাচ্ছেন ? ভেতরে কেউ অ্যালাউ নয় ! অপারেশন চলছে ভেতরে !
ইয়াশ ফের চোখ ডলে । তর্কে না গড়িয়ে বোঝানোর চেষ্টা করে...
" দেখুন, আমি নিজেও একজন ডক্টর । প্লিজ আমাকে ওর কাছে যেতে দিন । আমার স্ত্রী ভয় পাবে,, কষ্ট হবে ওর । ও খুঁজবে আমায় । আমি যাবো ওর কাছে । সরুন সামনে থেকে ।
আর তোয়াক্কা করলো না যুবক । একহাতে ভদ্রমহিলা কে ঠেলে সরিয়ে পথ ফাঁকা করলো । ঠাস করে দরজা খুলে ঢুকে গেলো ভেতরে । ওকে রুখতে পারে কার সাধ্যি ? বাড়ির কেউ সে চেষ্টাও করলো না !
উপস্থিত ডক্টর চরম বিরক্ত হলেন,,, তিরিক্ষি মেজাজে ঝেড়ে উঠলেন....
" হোয়াট দ্যা হেল,, ভেতরে ক্রিটিক্যাল অপারেশন হচ্ছে । উনি এভাবে ভেতরে ঢুকে যেতে পারেন না । নিয়ম বহির্ভূত এটা ।
আদ্র সামলায় তাকে.....
" ডোন্ট ওয়ারি,, উনি পেশেন্টের হাসবেন্ড । আর আমেরিকার একজন বিশিষ্ট হার্ট সার্জন ও বটে ! ওনাকে অ্যালাউ করলে কোনো অসুবিধা হবে না । যেতে দিন ওনাকে । আপনি বলুন,, টুকটুকির অবস্থা কেমন এখন ?
" যা বললাম তাই । অপারেশন সাকসেস হওয়ার আগ অবধি আমরা আর কিছু বলতে পারছি না । খারাপ কিছু হওয়ার সম্ভাবনাই বেশি । আপাতত আপনারা এবি নেগেটিভ ব্লাড অ্যারেঞ্জ করে রাখুন,, প্রয়োজন পড়বে !
বলেই গটগট করে ভেতরে ঢুকে গেলেন তিনি ।
ওটির দরজা লাগানো হলো কি হলো না ! এর মধ্যেই কোথা থেকে ধপধপ কদমে অস্থির হয়ে ছুটে আসলো সায়ান । মুখাবয়বে চমৎকার উৎকন্ঠা । আতঙ্কে টালমাটাল জানু ।
তার বয়স এখন চৌত্রিশের ঘর ছাড়িয়েছে । মুখ মন্ডলে শত শত পরিবর্তন এসেছে গত কয়েক বছরে । সেই গোছানো, পরিপাটি, অমায়িক সায়াহ্ন ইফতেখার এখন বড্ড অগোছালো ।
জীবনটা এলোমেলোই আছে । গোছায় নি, কেউ আসেনি গোছানোর জন্য । মোদ্দা কথা সে কাউকে গোছাতে দেয়নি এখনো অবধি । দেবেও না কখনো । ডিসিশন ফাইনাল তার । এতো বছরে কারোর কথা শোনেনি । তড়তড় করে বয়স বেড়েছে, দেখেনি তা ।
মন তার নিতান্তই একরোখা ! তবে ভুলোমনা নয় মোটেও । এক জনাকে মনে রেখে অন্য জনার কথা ভাবতে পারে কোন হিম্মতে ?
গত চার বছরে শাফাহ্'র মুখোমুখিও হয় নি আর । দেখেছে মেয়েটাকে, তবে আড়াল থেকে । সামনে এসে চোখে চোখ সাধ্য দেখায় নি । শাফাহ্ ও খোঁজ করে নি কখনো । হয়তো ভুলে গেছে,, সায়াহ্ন নামে ছিলো তার আশেপাশে । সে ভুললেও সায়ান কি ভুলতে পারে কখনো ? এইতো ভোলেনি,, জলজ্যান্ত প্রমাণ হিসেবে কি শুনেছে কি শোনেনি, ছুট্টে এসেছে মুহুর্তেই । সংবাদ কানে পৌঁছেছে সবে দশ মিনিট আগে,, এখন দশ মিনিটের মাথায় সে হসপিটালে । তেড়ে এসে উদগ্রীব হয়ে শুভ্রর বাহু খুবলে ধরলো.....
" শুভ্র,,, কি হয়েছে শাফাহ্'র ?
শুভ্র হতবুদ্ধতা গিলে তাকায় মেহেরের দিকে । তাৎক্ষণিক চিবুক নামিয়ে নেয় রমনী । বুঝতে বাকি নেই,, এই মেয়েটাই সায়ানের কানে খবর তুলেছে ।
শ্বাস ফেলে দুদিকে মাথা নাড়ালো যুবক । সায়ান ঘেমে নেয়ে একাকার । ওর বিচলিত মুখপানে চেয়ে নিজেকে নরম করার চেষ্টা করলো শুভ্র....
" তেমন কিছু না,, লেবার পেইন উঠেছিল ।
" কোথায় ও ?
" অপারেশন থিয়েটারে !
শুভ্র কে গোটা চোখে দেখতে গিয়ে আঁতকে উঠলো সায়ান....
" র... রক্ত ?
" বদ রক্ত ! ছুঁস না আমায় ।
সায়ান ঢোক গেলে । সিক্ত জিভে অধর ভেজায় । বিড়বিড় করে শুধোয়.....
" খ... খুব বেশি সিরিয়াস হয়ে গেছিলো ? কষ্ট পেয়েছে ?
শুভ্রর দৃষ্টি তীক্ষ্ণ বেশ । সে বুঝতে পারে না,, এই ছেলেটা আসলে কি দিয়ে তৈরি ? এমন হতে পারে কেউ ? একে পাগল, নাকি প্রেমিক বলে আখ্যা দেওয়া যায় ? পাগলরা তো হয় না এমন ! তাহলে বাকি যা থাকলো, সেটাই সায়াহ্ন ইফতেখার । তবে তাকে পাগল প্রেমিক বলা চলে নির্দ্বিধায় । প্রেমিকাকে পায়নি, তবুও প্রেম ভোলেনি ।
মনে মনে তাচ্ছিল্য হাসলো শুভ্র । এ বেলায় দু পক্ষের মাঝে পড়ে সে বড্ড অসহায় । চোখ জ্বলে, পানি জমে । তবুও ধাতস্থ রাখে নিজেকে । বলে মোলায়েম কন্ঠে.....
" ও ঠিক আছে,, চিন্তা করিস না ।
শাফাহ্ কে ঘিরে ধরে আছে কতকগুলো নার্স আর ডক্টর । রমনীর উদরে অস্ত্রপাচারে মগ্ন তারা ।
ইয়াশ ব্যাকুল হয়ে ভেতরে ঢুকতেই এক মুহুর্তের জন্য স্তব্ধ হয় । চোখ ঘোলাটে । সে দেখলো,, শাফাহ্'র মুখে অক্সিজেন মাস্ক লাগানো ! মেয়েটা হাঁসফাঁস করে শ্বাস টানছে । ধক্ করে ওঠে যুবক ।
বেশ কয়েক শুষ্ক ঢোক গেলে । ঠোঁট ভিজিয়ে গুটি গুটি কদমে এগিয়ে যায় । তার ঠান্ডা উপস্থিতি টের পেলো না কেউ । সে পেছন দিক থেকে ঘুরে গিয়ে শাফাহ্'র শিয়রের ডান পাশে হাঁটু ভেঙ্গে বসে পড়ে মেঝেতে ।
বুক চিরে যায় । হাত উঁচিয়ে রাখে রমনীর কপালে ! শাফাহ্ অর্ধ জ্ঞান শূন্য । জ্ঞান আছে, তবে শ্বাসের সংকটে ধ্যান নেই । প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে মেয়েটার । শরীরের অর্ধাংশ অবস । হাত গুলো টান ধরছে,, আবার শিরশির করছে ।
চোখ ভিজে জবজবে । খানিক আগের যন্ত্রণা টুকুতে মস্তিষ্ক চিরে খান খান হচ্ছিলো । তবে এখন যেনো হুট করেই উধাও হয়ে গেছে সব । অসার হয়ে এসেছে সর্বাঙ্গ । ইয়াশের স্পর্শ টের পেলো না রমনী । তবে পরক্ষণেই ডাক পেলো ঠিকি.....
" জানননন..
ধক্ করে ওঠে মেয়েটা ।
উপস্থিত ডক্টর - নার্স আঁতকে পাশ ফিরে তাকান । আকস্মিক এই যুবককে দেখে ভ্যাবাচ্যাকা খান তারা । কিচ্ছু বলার আগেই বাইরের সেই ডক্টর ভদ্রমহিলা ভেতরে ঢুকলেন । আশ্বস্ত করে খুলে বললেন সব ।
শাফাহ্ তিরতির করে কেঁপে ওঠে,,, ঘাড় কাত করে ডান দিকে । ইয়াশের মুখাবয়ব দেখে আকস্মিক হাসি ফোটে রমনীর ঠোঁটে । হাত নাড়ানোর চেষ্টা করে একটু আধটু । তাৎক্ষণিক ওর হাত খানা চেপে ধরে যুবক । মুখের কাছে টেনে এনে ঠোঁট বসায় উল্টো পিঠে । ভিজে চোখ আড়ালে রেখে হেসে বলে.....
" কষ্ট হচ্ছে জান ? ডোন্ট ওয়ারি,, আর কষ্ট হবে না । একটু পর সব ঠিক হয়ে যাবে !
ঠোঁট নাড়ায় চঞ্চলতা হারিয়ে অবস হয়ে পড়া সেই চঞ্চলা...
" আ... আপনি এসেছেন ?
" হুমমম,,, এইতো এসেছি । কোত্থাও যাইনি জান । তুমি রিল্যাক্স থাকো,, ওকে ? আমি আছি তো আমার জানের সাথে । এই দেখো হাত ধরেছি, একদম ভয় পাবে না । অপারেশন হচ্ছে,, ব্যাথা পাবে না একটুও ।
বলেই মুখ উঁচিয়ে চুমু খেলো কপালে । পরপর চারবার ঠোঁট ছুঁইয়ে সরে আসলো ।
মেয়েটা হাসে মুচকি । অক্সিজেন মাস্কের আড়ালে বোঝা যায় না তা । শোনা যায় আধো ভাঙ্গা সন্দিহান কন্ঠ....
" মেঘার ভাইয়া,,, আ...আমি মরে যাবো, তাই না ?
ঝাঁকি দিয়ে ওঠে যুবকের নিরেট সুঠাম দেহ খানা ।
ছলকে ওঠে অন্তরাত্মা । তাৎক্ষণিক হাতের বাঁধন দৃঢ় করে মুঠিতে চেপে ধরে রমনীর ছোট্ট হাত ।
শত প্রয়াসে কান্না গিলে আওড়ায়.....
" না টুকটুকি,,, এসব বলতে নেই জান ! কিচ্ছু হবে না তোমার ! প্লিজ,, একটু সহ্য করো ।
" আমি মরে গেলে কষ্ট পাবেন ?
শাফাহ্ ইচ্ছে করে আবার মরার কথা তুললো । ভেঙে গুঁড়িয়ে দিলো যুবককে । আর ধাতস্থ থাকলো না লোকটা । হু হু করে কেঁদে উঠলো । উঁচু হয়ে জাপটে ধরার চেষ্টা করলো শাফাহ্ কে । আয়েশ করে পারলো না জড়াতে । শুয়ে থাকা অর্ধেক মেয়েটার গ্রীবাদেশ কোনো রকমে জড়িয়ে সেথায় ভেজা মুখ গুজে কেঁদে উঠলো ফুঁপিয়ে ।
তার কান্নার শব্দে এক সেকেন্ডের জন্য আকস্মিক থমকে যান উপস্থিত ডক্টর'রা । ফ্যাল ফ্যাল করে তাকান নার্স গুলো । কি আশ্চর্য,, লোকটা কাঁদছে কেনো ? বউয়ের চিন্তায় বুঝি ? ভাবতে গিয়ে আনমনে হেসে উঠলেন অল্পবয়সী নার্স গুলো ।
প্রেক্ষিতে আহাজারি করে ইয়াশ.....
" খবরদার,, একদম বাজে কথা মুখে তুলবে না । মরার কথা তো একেবারেই না । আমাকে ছেড়ে কোথাও চলে যাওয়ার পাঁয়তারা করলে সহ্য করবো না বলে রাখলাম । আমি নিজেই মরে যাবো, জান । যাওয়ার আগে আমাকে মেরে রেখে তবেই যেও ।
থামলো,, গুঙ্গিয়ে উঠলো । মাথা তুলে এলোমেলো অগনিত চুমু খেলো কপালে আর গালের এক কোণে । এই অক্সিজেন মাস্কটা বড্ড বাঁধা হয়ে দাঁড়ালো । প্রশান্ত হলো না যুবক । নিজেকে ধাতস্থ করে সরে আসলো সে । নিভে আসলো কন্ঠ.....
" আর এসব বলো না, হ্যাঁ ? তুমি জানো তো, তোমাকে ছাড়া আমার চলে না । তুমি ছাড়া কে আছে বলো আমার ? এটা তো ছোট্ট অপারেশন, জান । এক্ষুনি সাকসেস হয়ে যাবে । বেবি হবে আমাদের । আমাদের ইয়ানাহ্ আসবে । নাম ঠিক করেছি তো আমরা ।
আরেকটু থেমে কথা বাড়ানোর চেষ্টা করে । মেয়েটাকে নিজের কথায় ভুলিয়ে ব্যস্ত রাখে....
" শোনো, আমরা এখানে বেশিদিন থাকবো না, কেমন ? শুধু তুমি একটু সুস্থ হয়ে গেলে নতুন অতিথিকে নিয়ে আমেরিকায় ফিরে যাবো । আমার এখানে ভালো লাগে না, জান ! বাড়িতে গিয়ে আমরা কি করবো বলতো ? তুমি বেবিকে ম্যানেজ করতে পারবে, তাই না ? না পারলেও ডোন্ট ওয়ারি জান,, আমি আছি তো ! তোমাকে, বেবিকে দুজনকেই সামলে নেবো আমি ! কিচ্ছু করতে হবে না তোমায় ! শুধু আমার সাথে থাকবে তুমি !
শাফাহ্'র শরীর আনচান করছে । চোখ বুজে আসছে আপনা আপনি । গোটা শরীর কেমন ঝিমঝিম করে নেতিয়ে পড়ছে । সে বুঝতে পারছে,, এ অদ্ভুত অনুভূতি । অবাধ্য অবুঝ মনের ধারনা, এ বোধহয় মরনের অনুভূতি ! মরার আগে এমন হয় বুঝি ? সে তো আগে মরেনি, এমন অনুভূতিও হয় নি । তবে এই অদ্ভুত দূর্বোধ্য অনুভুতির সমাপ্তি কি সেটাই ? মরে যাবে শাফাহ্ ? দেখতে পাবে না ওর বাচ্চাকে ? আর থাকতে পারবে না ইয়াশের সাথে ?
অদ্ভুত জ্বালাপোড়া করছে ভেতরে কোথাও । শাফাহ্ মরনের কথা স্মরণ করতেই ছটফট করে ওঠে । ভিজে যায় আঁখি কার্নিশ । কোণ ঘেঁষে পানি গড়িয়ে মিশে যায় বালিশে । মেয়েটা হাতে শক্তি জোগায় । মুখ হতে অক্সিজেন মাস্ক সরানোর চেষ্টা করে বিড়বিড়িয়ে ডাকে...
" মেঘার ভাইয়া.....
" হ্যাঁ জান !
মেয়েটা বাক্য স্পষ্ট করার তাগিদে পুরোপুরি মাস্ক টা সরিয়ে ফেললো মুখ হতে । আবদার করলো.....
" আমাকে একটাবার ভা...ভালোবাসি বলবেন, মেঘার ভাইয়া ? আপনার মুখে এই কথাটা শোনার বড্ড ইচ্ছে আমার । চার বছরে কখনো বলেননি । আজ বলে দিন, পরে আমি নাও থাকতে পারি ।
ইয়াশ দাঁত পিষে ফেলে শক্ত করে । অশ্রুসজল নয়নে তাকিয়ে পূণরায় ওর কপালে চুম্বন আঁকে । অক্সিজেন মাস্ক ধরে মুখে লাগিয়ে দিতে দিতে বলে অবাধ্য হয়ে.....
" এটা খোলা যাবে না । শ্বাস নিতে কষ্ট হবে তো জান !
" উঁহু, আপনি ভালোবাসি বলুন । আপনারা মুখে একবার ভালোবাসি শব্দটা শুনলে মরে গেলেও আর কষ্ট থাকবে না আমার । প্লিজ মেঘার ভাইয়া,, একটা বার বলুন । বলুন আপনি আমায় ভালোবাসেন ?
ইয়াশের অনতিবিলম্বে জবাব....
" হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,, ভালোবাসি মেঘার ননদ, ভীষণ ভালোবাসি আমি তোমায় । আই লাভ ইউ ইনফিনিটলি ! ইউ আর মাই এভরিথিং, অ্যাবাভ অল এলস । চার বছরেও কেনো বোঝো না এটা ? আই রিয়েলি লাভ ইউ, জানননন । প্লিজ চুপ করো,, কিচ্ছু হবে না তোমার ।
শাফাহ্ মুচকি হাসলো ।
ভরে গেলো কোমল হৃদয় । এ জীবনে আর কিছু চাওয়ার নেই ওর ।
মেয়েটা সব উচাটন সামলে চোখ বুজলো আরামসে । আওড়ালো....
" আই লাভ ইউ মেঘার ভাইয়া ।
" আই লাভ ইউ ঠু, মেঘার ননদ ।
যুবকের চোখ মানে না । অঝোরে অশ্রু ঝরে ।
রমনীর বালিশের ধারে মাথা রেখে গল্প জুড়ে দেয় সে ।
" জানো টুকটুকি,,, ঐ এভলিনের বিয়ে হয়ে গেছে অনেক আগে । তোমাকে বলিনি আমি । কেনো বলিনি জানো, কারন তুমি জেলাস হতে ওর উপর ! আমার ভালো লাগতো এটা ।
বলতে বলতে হাসলো । মাথা তুলে মেয়েটার কপালে চুমু খেলো ।
" আচ্ছা জান, আমাদের ছেলে হলে কি নাম রাখবো বলতো ? ইশশ্,, সেটা তো ঠিক করিনি আমি ! ছেলে হলে তুমি নাম রাখবে, ওকে ?
শাফাহ্ সাঁড়া দিলো না । খুললো না চোখ । ইয়াশ ছ্যাত করে ওঠে । শুষ্ক কন্ঠনালি ভিজিয়ে নেয় । উঠে দাঁড়ায় এবার । ঝুঁকে রমনের গালে চাপড় মারে....
" টুকটুকি,, এই জান ? শুনছো না আমার কথা ? সাঁড়া দাও ! ডক্টর,, আমার স্ত্রী সাঁড়া দিচ্ছে না কেনো ?
ব্যাকুল হয়ে পড়লো সে । উত্তর পেলো না তবুও । থেমে থেমে পালস্ চলছে শাফাহ্'র । এই অপারেশনের টানা এক ঘন্টা হতে চললো । অবশেষে অবসান ঘটলো বোধহয় ।
ক্ষণিকের ব্যবধানে ইয়াশের কানে পড়লো নবজাতকের কান্নার শব্দ । শাফাহ্'র কানেও পড়লো । তবে চোখ খোলার শক্তি পেলো না সে । ইয়াশ তড়াক করে তাকায় । ধবধবে এক বাচ্চাকে নাড়ি কেটে আলাদা করে কাথায় মুড়িয়ে নেওয়া হয়েছে ততক্ষণে । আট মাসের পুষ্ট ছোট্ট শরীর তার । বেবির কোনো অসুবিধা নেই । কমতি বা খামতি নেই ।
ইয়াশ স্তব্ধ হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয় । মিনিট দুয়েকের মাথায় একজন ডক্টর বাচ্চাটাকে কোলে নিয়ে ইয়াশের দিকে এগোলেন । বললেন বেশ আবেগ ভরা কন্ঠে.....
" কনগ্রাচুলেশন মি. ইয়াশ । মেয়ের বাবা হয়েছেন আপনি !
ইয়াশ তব্দা খেয়ে বসেই রয় ।
জড়বুদ্ধতা কাটানোর আগেই বিপরীতে থাকা আরেকজন ডক্টরের আতঙ্কিত ব্যস্ত স্বর ভেসে আসে....
" নার্স,, দিস ইজ অন এমার্জেন্সি ! পেশেন্টের কন্ডিশন ড্রপ করছে,, ব্লিডিং হচ্ছে প্রচুর । ইমিডিয়েট আইসিইউতে শিফট করাতে হবে তাকে । সব প্রিপেয়ার করুন, গো ফাস্ট....
চমকে ওঠে ইয়াশ ।
ঝাঁকুনি দিয়ে ওঠে দানবীয় শরীরটা । তখনো সে শাফাহ্'র হাত মুঠো হতে আলগা করে নি ।
সে বাচ্চার দিকে মোটেও ধ্যান দিলো না । দৃষ্টি ফিরিয়ে রমনীর পানে তাকালো । মেয়েটা অগভীর শ্বাস টানার প্রয়াস চালাচ্ছে বুক ফুলিয়ে । ইয়াশ অনুভব করলো, শাফাহ্'র হাত কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে বোধহয় ।
থরথরিয়ে কেঁপে উঠলো যুবক ।
" আ... আমার স্ত্রীর হাত এমন ঠান্ডা হয়ে আসছে কেনো ডক্টর ? ও শ্বাস নিচ্ছে কেনো এভাবে ?
" ওনার অবস্থা খারাপ হচ্ছে মি. ইয়াশ,,, এক্ষুনি আইসিইউতে ট্রান্সফার করতে হবে । আগেই বলা হয়েছিলো ব্লাড লাগবে । অ্যারেঞ্জ করা হয়েছে কি না দেখুন দ্রুত ।
ডক্টরের ছটফটে স্বর ।
ইয়াশ জড়বুদ্ধ হলো । খোয়ালো ধ্যান জ্ঞান । গোটা শরীর বল শূন্য হয়ে ঝিমিয়ে আসলো তার ।
মেয়েটাকে দ্রুত আইসিইউতে শিফট করানোর জন্য ওয়ার্ডবয় স্ট্রেচার ঠেলেতেই হাতে টান পেলো তপ্ত যুবক । অমনি নড়েচড়ে উঠলো দূর্বল দেহ খানা ।
হাত ফসকালো । শাফাহ্'র হাত আলগা হয়ে গেলো ওর থেকে । ওর সামনেই স্ট্রেচার ঠেলে নিয়ে যাওয়া হলো বাইরের দিকে ।
বাইরে সবাই অধীর আগ্রহে ছটফট করছেন ।
অপারেশন থিয়েটারের দরজা খুললো ঠিকি,,, সবাই ছুটেও গেলো বুক ভরা আশা নিয়ে । কেবল ডক্টর একলা বেরোলেন না ।
হুড়মুড়িয়ে স্ট্রেচার ঠেলে বের করে নিয়ে আসা হলো । শাফাহ্'র নিথর দেহটা পড়ে আছে সেথায় । মুখখানা স্পষ্ট দেখা গেলো না অক্সিজেন মাস্কের আড়ালে ।
কাল বিলম্ব হলো না কোথাও । মার্বেলের মেঝেতে কড়কড় করে চাকা ঘষে ছুটিয়ে নিয়ে যাওয়া হলো আইসিইউ এর উদ্দেশ্যে ।
পরিবারের সবাই থ । সায়ান ছুটে যেতে চায় । পরক্ষণে দমে যায় পেছনে ডক্টর কে দেখে ।
ডক্টর বেরিয়েই হন্তদন্ত হয়ে শুধোলেন.....
" ব্লাড অ্যারেঞ্জ করেছেন আপনারা ? ইমিডিয়েট ব্লাড প্রয়োজন !
ঝটকা খেয়ে যান প্রত্যেকে ! অস্ফুটে উচ্চারণ করেন তৌসিফ কাবির.....
" ব্লাড ?
" এভাবে আশ্চর্য হচ্ছেন কেনো ? আপনাদের ব্লাড অ্যারেঞ্জ করে রাখতে বলা হয়েছিলো । শোনেননি আমাদের কথা ?
স্তব্ধতা বাড়ে । তখন ডক্টর ব্লাডের কথা বলেছিলেন । কানে পড়লেও পরক্ষণে বেমালুম মাথা থেকে বেরিয়ে গেছে সে কথা । গেছে তো গেছে, সবার মাথা থেকেই বেরিয়ে গেছে । প্রত্যেকের এহেন আতঙ্কিত মুখাবয়ব দেখে চটে গেলেন ডক্টর.....
" এতো ই-রেসপন্সিবল হন কি করে আপনারা ? আগে থেকেই বার্তা দেওয়া হয়েছে আপনাদের । তবুও কথা কানে যায় নি ? ক্রিটিক্যাল মেটারনাল কন্ডিশনে আছেন তিনি । এখন লাইফ সাপোর্টে রাখা হবে পেশেন্টকে ! আমরা যথা সম্ভব চেষ্টা করছি ।
ইমিডিয়েট এবি নেগেটিভ ব্লাড অ্যারেঞ্জ করুন । পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো নয় । রক্ত প্রয়োজন । আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের কোনো রক্ত নেই । এ নেগেটিভ, বি নেগেটিভ, অর ও নেগেটিভ, এনি কম্প্যাটিবল ডোনার্স হলেও চলবে । তাড়াতাড়ি অ্যারেঞ্জ করুন, ফাস্ট.....
বলেই উদ্যত কদম বাড়ালেন আইসিইউ এর দিকে । অমনি হাঁসফাঁস করে ডেকে উঠলো সায়ান.....
" ডক্টর,, আমার ব্লাড গ্রুপ এ নেগেটিভ । আমি ব্লাড ডোনেট করতে পারবো ওকে । ব্লাড খুঁজতে গিয়ে টাইম ওয়েস্ট করবেন না, ডক্টর । যত রক্ত লাগে আমার শরীর থেকে নিন, তবুও ওর কিছু হতে দেবেন না প্লিজ । আমি ওকে না পেলেও বাঁচতে পারবো, কিন্তু ওর কিছু হয়ে গেলে আর পারবো না বাঁচতে ।
যুবকের কাকুতি ভরা কন্ঠ থেমে আসে । পানি ঝড়ে গাল ছাপিয়ে । কেবলই চোখে ভাসে স্ট্রেচারের উপর শুয়ে থাকা সেই নিথর দেহটার দৃশ্য ।
ডক্টর দেরি করলেন না । তাড়া দিলেন.....
" আমার সাথে আসুন আপনি !
সায়ান ছুটলো পিছু পিছু ।
শাহিনা কাবির আঁচলে মুখ চেপে ডুকরে ওঠেন ।
বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতেই স্তব্ধতা কেটে যায় সবার । এতক্ষণে বাচ্চাকে কোলে নিয়ে বেরিয়ে আসলেন একজন নার্স ।
হকচকিয়ে তাকান সকলে । শুভ্র আর রৌদ্র তেড়ে যায় । ফুটফুটে এক কন্যা সন্তান । ধবধবে সাদা গায়ের বরন । কাঁদতে গিয়ে লাল হয়ে গেছে । তুলতুলে সাদা কাথায় মুড়িয়ে নেওয়া হয়েছে ওকে ।
ব্যাথিত মুখে হাসি টানে বেপরোয়া যুবক.....
" শুভ্র ব্রো,,, এটা টুকটুকির বেবি ? নার্স,, বেবি ঠিক আছে ?
নার্স হাসলেন....
" বেবি সম্পুর্ন সুস্থ আছে, স্যার ! কোলে নিতে পারেন !
তড়িঘড়ি করে হাত বাড়িয়ে খুব আলগোছে বাচ্চাকে টেনে কোলে নিলো শুভ্র । আকস্মিক হাউমাউ করে কেঁদে উঠলো ছোট্ট দেহটাকে বুকে গেঁথে ।
ইয়াশের প্রতি কারোর ধ্যান নেই । সে ছেলেও তো ভেতরে ঢুকেছে । এখনো বেরোলো না কেনো ?
মেঘা ছটফট করে.....
" রৌদ্র,,, ভাইয়া কোথায় ? এখনো বেরোচ্ছে না কেনো ?
নার্স উত্তর করলেন কাঁচুমাচু মুখে......
" পেশেন্টের হাসবেন্ডের কথা বলছেন ? উনি তো ভেতরে এখনো ? পাথরের মতো বসে আছেন ! ডাকছি,, শুনছেন ও না । অপারেশন চলা কালীন গোটা সময় কেঁদেছেন । এখন পেশেন্টের অবস্থার কথা শুনে শকড্ হয়েছেন হয়তো । আপনারা ফ্যামিলি মেম্বার,, তাকে ডাকুন ।