... ছেলেটির নাম হাসনাত...
বয়স হবে ১২/১৩। শ্যামলা বর্ণের, তত কুৎসিত ও নয়। ক্লাস সবে ৬ষ্ঠ শ্রেণীতে। কিন্তু এই বয়সেই খুব বুদ্ধিমান সে।
.
.
বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান। খুবই আদরের, যেহেতু একমাত্র ছেলে সন্তান স্বাভাবিক আদরের তো হবেই।
সবে পঞ্চম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উঠেচে, পড়ালেখায় খুবই মনযোগী ছাত্র। স্কুলে গেলে কারো সাথে তেমন মিশতো না, কথা বলতো না, স্কুলে যেতো আর বাড়িতে আসতো।
.
.
ওইরকম হাতে গনা কয়েকটা বন্ধুবান্ধব ছাড়া তেমন কারো সাথে কথা বলতো না ছেলেটা।
স্কুল যেতো ক্লাসে ডুকতো তার বন্ধু আসলে কথা বলতো না হয় ব্যান্চে মাথা দিয়ে সুয়ে থাকতো। অল্প কয়েকদিনেয় মধ্যেই হাসনাত শিক্ষক-শিক্ষীকা দের নজর কেরে নেয়, সবাই খুব ভালো জানতো হাসনাতেকে।
.
.
কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সবার আগে উত্তর দেওয়া, কোনো অংক করতে দিলে সবার আগে করে বসে থাকা, এগুলা ছিলো তার প্রতিদিনের নিয়মিত কান্ড।
.
.
যখন হাসনাত এভাবে ম্যাডাম বা স্যার কে সবার আগে লেখে দেখাতো বা বলে শুনাতো তখন ওর বন্ধুরা ওকে নিয়ে গর্ব করতো,হাসনাতের বন্ধুরা ছিলো খুবই সহজ সরল, তাদের মধ্যে হাসনাত সব থেকে বেশি ভালো জানতো তিনজনকে
১/নাহিদ
২/মারুফ
৩/সিয়াম
তারা ছিলো হাসনাতে নিত্য দিনের সঙ্গী
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান