ফন্ট সাইজ:
থিম:
আমরণ আসক্তি

পর্ব 13

লেখক: হাসিবুল হাসিব

#আমরণ_আসক্তি

#অপূর্ব

#পর্বসংখ্যা_১৩

🚫❌

(১৮+) প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটা অতিরিক্ত রোমান্টিক চাইলে স্কিপ করে যেতে পারেন।

[সবার চিন্তাধারার সাথে গল্পটি নাও মিলতে পারে]

⚠️

~(ডার্ক রোমান্টিক + থ্রিলার টাইপ গল্প পছন্দ না করলে এড়িয়ে যান)~

⚠️🚫

{বিনা অনুমতিতে কপি করা সম্পূর্ণ নিষেধ}

________________________________

ঘড়ির কাঁটা সকাল দশটার ঘরে.....

অর্থ কম্ফোর্টার পেচিয়ে শুয়ে আছে। চোখে সূর্যের আলোর ঝাপটা লাগলে, ঘুমের মাঝেই অর্থর চেহারা বিরক্তিতে কুঁচকে আসে।

অর্থর ঘুম হালকা হয়ে আসে। পাশে হাতড়ালে বুঝলো জায়গা টা ফাঁকা। অর্থ চেহারায় এক রাশ বিরক্তি নিয়ে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে পিট পিট করে চোখ মেলে তাকালে, আয়াত কে দেখতে না পেয়ে তার চোয়াল শক্ত হয়ে আসে। অর্থ শোয়া থেকে উঠে বসে হাত দিয়ে চোখ ডলতে ডলতে পুরো ঘরে একবার নজর বুলালো।

নাহ্! আয়াত কোথাও নেই!

অর্থ কণ্ঠে মাধুর্যতা মিশিয়ে ডাকলো,

—বউ! ওহ্ বউ! এই এঞ্জেল, কই তুমি?

আয়াতের কোনো সাড়া নেই! অর্থ একটু থেমে একটা শক্ত ঢোক গিলে বিচলিত কণ্ঠে আওড়ায়,

—আয়াত! এই আয়াত! কই তুমি সামনে আসো!

নাহ্! এবারও আয়াতের কোনো সাড়া পাওয়া গেলো না! অর্থ ধড়ফড় করে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে, বেলকনিতে গিয়ে একবার উঁকি দিলো। এরপর এগিয়ে গিয়ে তড়িঘড়ি করে আলমারি থেকে ড্রেস বের করে অর্থ দ্রুত ওয়াশরুমে চলে গেলো। কয়েক মুহূর্তের মধ্যেই অর্থ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরনে জিন্স প্যান্ট, সাদা শার্ট আর উপরে কালো হুডি। অর্থ শার্টের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বেরিয়ে গেলো। যাওয়ার আগে অবশ্য, শব্দ করে দরজা লাগাতে ভোলেনি।

______________________________

সিড়ির থেকে কিছুটা দূরেই একপাশে লিফট আছে। খুব বেশি দরকার ছাড়া বাসার কেউই এটা ব্যবহার করে না। অর্থ শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে গিয়ে বাটন চেপে লিফটের ভেতরে আড়াল হয়ে যায়। নিচ এসে লিফট থেকে বের হয়ে অর্থ উচ্চস্বরে ডাকে,

—মম! এই মম! কই তুমি?

আতিয়া আবরার ড্রয়িং রুমে বসে পাকিস্তানি সিরিয়াল দেখছিলেন। অর্থর রাশ ভারী কন্ঠ কানে পৌঁছাতেই তিনি একপ্রকার দৌড়ে রুম থেকে বেড়িয়ে অর্থর সামনে আসেন। বলেন,

—কি হয়েছে অর্থ? কিছু দরকার?

অর্থ ভাবলেশহীন কণ্ঠে বলে,

—আমার বউ দরকার! কই আমার বউ?

আহসান আবরার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছিলেন। অর্থর কথা শুনতেই তিনি শব্দ করে কেশে ওঠেন। এদিকে আতিয়া আবরার হতবম্ভ! তার ছেলে এমন লজ্জাহীন হলো কবে? তিনি হিসাব মিলাতে পারছেন না!

অর্থ একনজর নিজের বাবাকে দেখে পরক্ষণেই আবার দৃষ্টি ফিরিয়ে মায়ের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলে,

—আমার ওয়াইফ কই?"

আতিয়া আবরার স্বাভাবিক ভাবেই উত্তর করলেন,

—বউমা নাকি হোটেলে জব করে! সকাল সকাল ঘুম থেকে উঠে সেখানেই গেছে!

অর্থ শুধালো,

—ওহ্ আচ্ছা! একাই গেছে?

আতিয়া আবরার সাথে সাথে প্রতিবাদ করে,

—আরে না না! তুরাগের সাথে পাঠিয়েছি! তোর বউ সেফটির একটা ব্যাপার আছে না!

অর্থ হালকা ঠোঁট বাঁকিয়ে ছোট্ট করে বলে,

—Good Job.

মায়ের সাথে কথা শেষ করে অর্থ বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার উদ্দেশ্য কয়েক ধাপ ফেলে দরজার দিকে চোখ পড়লে থমকাতে বাধ্য হয়!

সামনে থেকে তার দিকেই এগিয়ে আসছে লিসা। মেয়েটার পরনে গোলাপি ক্রপ টপ!

লিসাকে দেখেই অর্থর চোখ কুঁচকে এলো, চোয়াল শক্ত হলো। লিসা এক প্রকার দৌড়ে এসে অর্থ কে জড়িয়ে ধরে মুখে ঝলকানো হাসি ফুটিয়ে বলে,

—হায়, হানি! কেমন আছো তুমি? আজকাল তোমার তো পাত্তাই পাওয়া যায় না!

লিসার কাজে অর্থ যে বিরক্ত হচ্ছে, সেটা চেহারায় স্পষ্ট প্রকাশ পাচ্ছে!

লিসা জাপটে ধরে আছে অর্থ এক রকম জোর খাটিয়ে তাকে নিজের থেকে ছাড়ালো।

লিসা দ্বিধামূলক হেসে বলে,

—কি হইছে তোমার বেব?

অর্থ গম্ভীর স্বরে উত্তর করে,

—নাথিং!

লিসা আবারো দুহাতে অর্থর ডান হাত জড়িয়ে ধরে। অর্থ এবার চরম বিরক্ত হলো। সে ঝটকা মেরে লিসার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বাজখাই কণ্ঠে বলে,

—স্টপ ইট ইডিয়ট! ইউ নো দ্যাট, আ'ম ম্যারেড?"

লিসার চেহারা থমথমে হয়ে এলো, পরক্ষণেই আবার মেয়েটা অট্টহাসি তে মেতে ওঠে!

লিসা হাসতে হাসতে বলে বলে,

—How funny! you kidding me?

অর্থর চোয়াল দ্বিগুণ শক্ত হয়! রাশভারী কণ্ঠে আওড়ালো,

—তোমার কি আমাকে জোকার মনে হয়? ফান করবো কেন,আজব!

কথাটুকু শেষ করতেই অর্থ লিসাকে পাশ কাটিয়ে হন হন করে বাড়ি থেকে বেড়িয়ে গেলো। লিসা কিছু বলতে চেয়েও সুযোগ পেলো না। মেয়েটার চেহারায় বিষন্নতার ছায়া নামলো। আতিয়া আবরার এগিয়ে এসে লিসার কাধে হাত রেখে মৃদু হেসে বলেন,

—কষ্ট পেও না, লিসা! আমার ছেলেটা এরকমই, তুমি তো জানোই!

লিসার চোখ চিকচিক করে ওঠে!

—আন্টি! অর্থ কি সত্যিই বিয়ে করেছে?

আতিয়া আবরার লিসার হাত ধরে সোফার দিকে নিয়ে যেতে যেতে বলে,

—আসো বসো! আমি তোমাকে সব বুঝিয়ে বলতেছি!

লিসা মাথা নাড়িয়ে সম্মতি জানালো।

________________________________

বেলা ১১ টা ছুঁই ছুঁই......

সকাল সকাল ঘুম থেকে উঠেই আয়াত হোটেলে চলে এসেছে। গত কয়েকদিন ধরে কাজে আসা হয়নি, আজকে না আসলে সাড়ে সর্বনাশ হয়ে যাইতো!

আজকে আয়াতের কাধে আবার খাবার পরিবেষনের দায়িত্ব পড়েছে।

আয়াতের এই কাজটা বিরক্ত লাগে তবে কিচ্ছু করার নেই, তাই বাধ্য হয়ে সে ৩৩৬ নম্বর রুমে খাবার দিতে এসেছে। গেস্টদের খাবার দিয়ে রুম থেকে বেরিয়ে আয়াত সার্ভিং ট্রলি'টা পা দিয়ে ঠেলে একটা বিরক্তির নিশ্বাস ফেলে। বিরবির করে,

—বালের কাজ! আর এই বালের গেস্টদের আর কি বলবো! হালার পোতেরা! আরে একটু নিচু হলেই উঁকি ঝুঁকি মারে! যত্তসব বেয়াদব! আজ গরীব বলে এসব করতে হয়!

আয়াতের প্রতিটি কথাতে ভীষণ ক্ষোভ ঝড়ে পড়ছে। আয়াত আর বেশি কিছু ভেবে কষ্ট করলো না,হাটা ধরলো নিচে যাওয়ার উদ্দেশ্যে। কিছুদূর এগোতেই আয়াতের মনে হলো, কেউ তার পেছনে আসছে। কৌতূহল দমাতে না পেরে আয়াত ফট করে পেছন ফিরে তাকালে দেখলো, ফারহাজ ধীর পায়ে তার দিকেই এগিয়ে আসছে। আয়াতের বিরক্তি তরতর করে বাড়লো। এই লোকটাকে দেখলেই আয়াতের বিরক্ত লাগে, কেন সেটা সে নিজেও জানে না!

ফারহাজ এগিয়ে এসে আয়াতের পাশে দাঁড়িয়ে কণ্ঠে মাধুর্য মিশিয়ে ডাকলো,

—পাখি! এতোদিন কই ছিলে তুমি? জানো কতো মিস করেছি তোমায়!

আয়াত শান্তভাবে একটা দীর্ঘ প্রশ্বাস টেনে বলে,

—দেখুন আপনি প্লিজ আমাকে এসব নামে ডাকবেন না! আর আমার পেছনেও ঘুরঘুর করবেন না!

ফারহাজ চোখ কুঁচকে অসহায় কণ্ঠে বলে,

—তোমার সমস্যাটা কি বলো তো? আমি এতো দিন ধরে তোমার পেছনে ঘুরছি তুমি তাকিয়েও দেখছো না! আমি কি দেখতে খারাপ? নাকি, বুইড়া হয়ে গেছি?

আয়াত বোঝানোর সুরে বলে,

—দেখুন কোনোটাই না! আপনি দেখতে যথেষ্ট সুন্দর তবে আমার ভালো লাগে না!

ফারহাজের মুখ হা হয়ে গেছে! কি একটা অবস্থা! কান্না পাচ্ছে তার! পারছে না, পা ছড়িয়ে কান্না করতে!

ফারহাজ আবারও বলে,

—আমি কি তোমাকে কম ভালোবাসি যে, তুমি বুঝতে চাও না? পাখি! তোমাকে ছাড়া যে আমার ভালো লাগে না!

আয়াত তির্যক হেসে বলে,

—পাখিও ডাকছেন আবার, পাওয়ার আশা করছেন! আপনি জানেন না পাখিরা উড়তে পছন্দ করে! আর আপনার পাখি আপনার খাঁচা থেকে ইতিমধ্যেই উড়াল দিয়ে...ওহ্ স্যরি! এই পাকহি তো কখনো আপনার খাঁচাতে ধরায় দেয়নি! আর হ্যাঁ! আপনার অনুভূতি কে আমি সম্মান করি তবে আসলেই ভালোবাসেন কিনা সেটা তো আর দেখতে পাচ্ছি না! ভালোবাসা তো আর দেখা যায় না!

ফারহাজের কেন জানি অপমান বোধ হলো। সে ধরে আসা কণ্ঠে বলে,

—বুঝবে একদিন ঠিকই বুঝবে! যেদিন আমি হারিয়ে যাবো সেদিন আমার গুরুত্ব ঠিকই বুঝবে!

ফারহাজের কথার বিপরীতে আয়াত কিছু বলতে চাইলো তবে তার আগেই ভেসে এলো একটা পুরুষালী কণ্ঠ'স্বর,

—হ্যাঁ ভাই! তুই কিছুটা ঠিকই বলেছিস! সোনা হারালে মানুষ অবশ্যই সেটার গুরুত্ব বোঝে! তবে, কেউ যদি সোনা হারিয়ে তার পরিবর্তে হীরা পেয়ে যায়,তখন সেই আপসোসটা আর থাকে না!

কথাগুলো কর্নপাত হতেই ফারহাজের ভ্রুর ভাজ তীক্ষ্ণ হলো! সে দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালে দেখলো, অর্থ তাদের দিকেই এগিয়ে আসছে! ছেলেটার ড্রেসআপ পরিপাটি হলেও চুল গুলো এলোমেলো হয়ে আছে।

এই ছেলেটাকে চিনতে ফারহাজের একটুও বেগ পোহাতে হয়নি! ফেমাস বিজনেস'ম্যান বলে কথা!

ইতিমধ্যে আয়াতও ঘুরে দাঁড়িয়েছে। অর্থ এগিয়ে এসে বরাবর আয়াতের পাশে দাড়ালো, সামনে ফারহাজ দাঁড়িয়ে আছে।

ফারহাজ শান্ত কণ্ঠে বলে,

—অতিকেত আবরার অর্থ যে! তা, এখানে হঠাৎ কি মনে করে? না মানে, না বলে এভাবে তো আসেন না!

অর্থ তির্যক হেসে একহাতে আয়াত কে টেনে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে,

—বাংলায় একটা প্রবাদ আছে, কান টানলে মাথা আসে! তো, সেই'হিসাবে আমার বউ যখন এখনে এসেছে, তখন আমার আসাটা তো ফরজ হয়ে গেছিলো!

আয়াতের প্রতি অর্থর আচরণ আর কথা শুনে ফারহাজের কপালে ভাজ পড়লো। বুকটা কেমন ধক করে উঠলো। ফারহাজ একটা শক্ত ঢোক গিলে বিস্ময় কণ্ঠে বলে,

—মানে, কি বলতে চাচ্ছেন আপনি? এরকম আবোলতাবোল কথা বলতেছেন কেন?

ফারহাজের প্রতিক্রিয়া দেখে অর্থর ভাব'গতির খুব একটা পরিবর্তন হলো না। শুধু সে নিঃশব্দ হাসলো!

এরপর অর্থ কণ্ঠে গভীরতা আর চেহারায় গাম্ভীর্যতা টেনে বলে,

—সি ইজ মাই ওয়াইফ! সো, নেক্সট টাইম থেকে দৃষ্টি হেফাজতে রাখিস!

অর্থর কথাটুকু শোনা মাত্রই ফারহাজের মাথায় যেন,আকাশ ভেঙে পড়লো। কেমন প্রতিক্রিয়া করা উচিৎ বুঝতে পারছে না সে! পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে ছেলেটা। কয়েক মুহূর্ত চুপ থেকে ফারহাজ কাঁপা কাঁপা প্রশ্বাস টেনে কাতর গলায় বলে,

—কি বলছেন এসব নেশা করেছেন নাকি?

আয়াত এতোক্ষন কিছুই বলেনি মাথা নিচু করে চুপচাপ দুজনের কথা শুনছিলো। আয়াত এবার মনে মনে নিজেকেই গালি দিলো! কতো বোকা সে! বিয়ের কথা প্রথমে বললেই তো সব মামলা চুকে যেতো। তবে সেসব নিয়ে আয়াত আর বেশি কিছু না ভেবে মাথা তুলে ফারহাজের দিকে তাকিয়ে আত্নবিশ্বাসী সুরে বলে,

—হ্যাঁ! উনি ঠিকই বলেছেন, উনিই আমার স্বামী! আমাদের বিয়ে হয়েছে আগেই, আপনাকে বলতে চেয়েও সুযোগ পাইনি!

আর কিছু বলার ভাষা নেই! এবার, ফারহাজের পায়ের নিচটা কাপছে যেন!

ফারহাজ ভীষণ কষ্টে দুটো শব্দ আওড়ায়,

—হ্যাপি ম্যারেড লাইফ!

কথাটুকু বলেই ফারাহাজ পাশ কাটিয়ে চলে গেলো! পা চলতে চাচ্ছে না তার! হাটতেও কষ্ট হচ্ছে ভীষণ!

অর্থ আর আয়াত পেছন থেকে ফারহাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার ভাবগতি বোঝার চেষ্টা করছে।

ফারহাজ এগিয়ে এসে সিড়ির সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিশ্বাস ফেলে। এরপর নিচে যাওয়ার উদ্দেশ্য প্রথম কয়েকটা সিড়িতে ধাপ ফেলতেই জ্ঞান হারিয়ে ধুরমুর করে নিচে পড়ে যায়।

আয়াত আর অর্থ কিছুই দেখতে পায়নি, কারণ ফারহাজ চোখের আড়াল হয়ে গেছিলো। তবে, তারা পড়ে যাওয়ার শব্দ পেয়েছে। দু'জনের চেহারায় কিছুটা হাসির ছটা থাকলেও মুহুর্তেই সেটা মিলিয়ে গিয়ে বিষন্নতা নামলো।

কোনো বাড়তি চিন্তা না করে দুজনেই ছুটলো সিড়ির দিকে।

(নিয়মিত গল্প দিতে পারতেছি না, তাই আন্তরিক ভাবে দুঃখিত)🙂🙏

~চলবে~

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 13 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন