ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

157

লেখক: ফারজানা মনি

নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে শোভা। গতকাল রাত থেকে মেয়েটা কিছুই খাইনি। তার মা একটু পরপর ডেকে যায় খাওয়ার জন্য। কিন্তু তার খাওয়ার প্রতি রুচি নেই। গতকাল সন্ধ্যায় বড় আপু এসে বলল ছেলে পক্ষ থেকে নাকি জানিয়েছে আগামী শুক্রবারে তারা আকদ করে রাখতে চায়।

শোভা কতবার সবাইকে বুঝালো সে এখন বিয়ে করতে চায় না। কিন্তু তার কথা কেউ শুনলো না। আজকে সোভার বাবার কথা বড্ড মনে পড়ছে। তিনি বেঁচে থাকলে কি তাকে এইভাবে কেউ জোর করে পর করে দিতে পারতো। ভুলেও পারত না,,,, তার বাবা তার অমতে কখনোই বিয়ের আয়োজন করত না। হয়তো আজকে বাবা নেই বলে ভাই বোন গুলো বিয়ের সমস্ত কার্যক্রম শেষ করে দায়িত্ব শেষ করতে চাচ্ছে।

সবাই কেন তার সাথেই এমন করে...? অল্প বয়সে বাবা দুনিয়া ছেড়ে চলে গেল.... একজনকে মনে প্রাণে চাইল সে ছিল এক প্রতারক। প্রতারণা করে তার মনটাকে বিষিয়ে দিয়ে চলে গেল। এখন আবার পরিবারের চাপ। সব মিলিয়ে মেয়েটা এখন প্রতি নিঃশ্বাসে মৃত্যু কামনা করে।

গতকাল বিয়ের কথা শোনার পর সে অনেকবার তার মিস্টার রং নাম্বারকে কল দিয়েছে।কিন্তু নাম্বারটা বরাবরের মতোই বন্ধ। আচ্ছা মানুষটা তো এক সময় ঘন্টায় ঘন্টায় কল দিত। সে নাকি তাকে খুব মিস করে। তাহলে আজ কতগুলো দিন ধরে ঠিক মতো কথা হয় না। এখন কি উনি আর মিস করে না,,, এখন কি আর সোভার কথা মনে পড়ে না....?

মেয়েটা বিছানার বালিশ গুলো ছুড়ে মেঝেতে ফেলে হাউমাউ করে কেঁদে উঠে বলল: সব ছলনা ছিল... ছলনা। আমি এক প্রতারকের প্রেমে পড়েছিলাম, এক বিশ্বাসঘাতককে বিশ্বাস করেছিলাম ভুল তো আমারই...

বিকেল তিনটা। রিদি ক্লাস শেষ করে টিউশন পড়াতে যাচ্ছিল। যেতে যেতে আশেপাশে কয়েকবার তাকালো সিনিআর ভাইটাকে আজকে কোথাও দেখতে পারছে না। উনি তো সবসময় এই রাস্তায় এসেই রিদিকে পিছু ডাকে। তাহলে আজকে কই মানুষটার শরীর ভালো আছে তো...?

ওর ভাবনার মাঝে কানের সামনে কেউ ফিসফিসিয়ে বলল: তুমি কি আমাকে খুজছো শ্যামলতা...?

আচমকা পরিচিত কণ্ঠে

রিদি ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। সঙ্গে সঙ্গেই মেয়েটার কোমল ঠোঁট জুড় স্পর্শ করে নাজমুলের গাল।

আকস্মিক কর্মকাণ্ডে রিদি চরম অবাক এর সাথে সাথে লজ্জা পেয়েছে। এই লোক এভাবে এত কাছে ঝুঁকে গাল পেতে রেখেছে কে জানে...? ধুর ভাল লাগে না।

নাজমুল গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে লজ্জায় বড় বড় পা ফেলে গন্তব্যর দিকে হেঁটে যেতে লাগলো হৃদি। এই মুহূর্তে মনে হয় এখান থেকে পালাতে পারলেই বাঁচে।

ছেলেটার ঘোর কাটতে লক্ষ্য করলো রিদি অনেকটা চলে গেছে। মেয়েটা বেশ লজ্জা পেয়েছে ভেবে নাজমুল আজকে আর পিছু নিল না তবে একগাল হেসে পেছন থেকে চেচিয়ে বলল: thank you শ্যামা পাখি। love you too....

৭:৩০ এর দিকে কলিং বেল বেজে উঠতেই ছুটে গেল দরজায়। কে জানে কে এসেছে তাই ভেতর থেকে আর দেখার প্রয়োজন মনে করল না, দরজা খুলে দিল। ত্রিধাকে দেখে আহিয়ানের ক্লান্ত মুখে হাসি ফুটল। সে হাত বাড়িয়ে তৃধাকে নিজের বাহুতে জড়িয়ে আদুরী কন্ঠে বলল: সরি সুইটহার্ট... দুপুরে একটা ইমারজেন্সি পেশেন্টের দায়িত্বে ছিলাম। তাই আসতে পারিনি রাগ করো না প্লিজ।

ত্রিধা মোচরা মুছ্রি করে নিজেকে ছাড়িয়ে পেছনে ইশারা করে কিছু দেখাতে চাইলো। আহিরান সেদিকে তাকাতেই দেখল রিহান আহিয়া ইথান এমিলি উষা ও আদিবা চোখ গোল করে তাকিয়ে আছে।

ওদেরকে দেখে আহিয়ান তৃধাকে ছেলে দাঁড়ালো। আহিয়ানের অপ্রস্তুত ভঙ্গি রেখে সবগুলো ফিক করে হেসে উঠলো। এবার আসিয়ান নিজেও মুচকি হাসলো।

এগিয়ে গিয়ে এখানের সাথে হ্যান্ডশেক করলো। ইতিমধ্যে আদি লাফি এসে ভাইয়ের কোলে উঠেছে। ঊষা ও ছুটে এসেছে ভাইয়ার কাছে।

ভাগ্যিস বড়র আর ড্রয়িং রুমে ছিল না। কথাটা ভেবেই তৃধা দীর্ঘশ্বাস ফেললো।

ড্রয়িং রুমে আহিয়ানের গলার আওয়াজ পেয়ে ওদের বেডরুম থেকে বেরিয়ে এলো সুফিয়া মিলার মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, তানভীর ও আদি। তাসির খালি রুম থেকে বেরিয়ে এলো মিম ও রাই । কিচেন থেকে সবার জন্য কফি ও পাকুর হাতে বেরিয়ে এলো মেঘ ও বন্যা।

আহিয়ান পরিবারের মানুষদের দেখে ভীষণ খুশি হয়েছে।

সবার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে গেল ফ্রেশ হতে। বাকিরা সবাই ড্রয়িং রুমে বসে আছে।

ত্রিধা স্বামীর কিছু লাগবে কিনা জানতে রুমে যেতে চাইলে ওর বাবা ডেকে বলল: তুই এখানে থাক সকলের সাথে আড্ডা দে,,, আমি তাসফিনের সাথে দেখা করে আসি।

তৃধা, তাই করল সে আর বেডরুমের দিকে গেল না। তখনই আহিয়া ত্রিধার উদ্দেশ্যে বলল': তুই না আজকে নাক ফুটাতে যাওয়ার কথা ছিল...?

তৃধা হেসে জবাব দিল: টিয়ার আম্মু আগামীকাল সকালে এসে ফুটিয়ে দেবে আপু।

তখনই বন্যা বলল: টিয়া কে....?

___আমার বাসায় কাজ করে মাম মাম। সকালে এসে তিনবেলা রান্না সহ সকল কাজকর্ম করে দিয়ে যায়।

বলনা দীর্ঘশ্বাস ফেললো ‌। মেয়েটাকে বেশি আদর করে কেন যে কোন কাজ শিখালো না শেখালে তো আজকের দিন কাজে লাগতো।

তখনই সবার মাঝে মালিহা খান বলে উঠলো: শুয়ে থাকলে তো আমি নিজেই ফুটিয়ে দিয়ে যেতে পারতাম। ত্রিধা আফসোস করে বলল: তাহলে তো খুব ভালো হতো দাদু... কিন্তু আমার কাছে তো শুই নেই...

এবার পাশ থেকে মেঘ বলল: নেই তো কি হয়েছে? আহি আনতে গিয়ে বল কিনে এনে দিতে। বাড়ির নিচেই তো কত দোকান দেখলাম আসার সময়।

তখনই মহিলাদের কথার মাঝখানে রিয়ান বলল: আহিয়ান কে বলার দরকার নেই আন্টি মাত্র এসেছে রেষ্ট করুন ইথানকে নিয়ে আমি যাচ্ছি।

হঠাৎ হালিমা খান রিহান এর উদ্দেশ্যে বলল: আন্টি কিরে নাত জামাই.. ‌ শাশুড়িকে মা ডাকবি নয়তো আম্মু ডাকবি।

রিহান মুচকি হেসে বলল: আসলে দাদু অনেক দিনের অভ্যাস তো তাই...

আহিয়ান সাওয়ার সেরে বের হতেই দেখল বিছানায় শ্বশুর মশাই বসে আছে। সে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সামনে দাঁড়িয়ে বলল: পাপা কেমন আছে মামা ....?

তানভীর দীর্ঘশ্বাস ফেলে বলল: ভালো আছে।

___দাদুর শরীর এখন কেমন..? ঠিকমত ঔষধ খাচ্ছে তো...

___হুম আগের থেকে ভালো আছে....

___মেজ দাদু ও ছোট দাদু কে নিয়ে আসছে না কেন....?

___তারা চলে আসলে তো তোর বড় দাদুকে দেখে রাখবে কে...? আমরা তো সবাই চলে এসেছি তারা অন্য সময় আসবে।

____কেন পাপা তো ছিল... সেই দেখে রাখবে বড় দাদুকে।

___তোর পাপার কথা আর বলে লাভ নেই পরশুদিন ছেলে মেয়ের বিদায়ের পর থেকে বেশিরভাগ সময় রুমে থাকে রুম থেকে এখন তেমন একটা বের হয় না কারো সাথে তেমন একটা কথাও বলে না।

সবটা শুনে আহেন দীর্ঘশ্বাস ছাড়লো। তখনই তানজির কোমল কন্ঠে ডাকল: তাশফিন...

___জি মামা...

___এখনো কি মামা বলেই ডাকবি...? আমার একমাত্র মেয়ের জামাই তুই। আমার তো কোন ছেলে নেই তুই আমার ছেলে আগেও ছিলি এখনো আছিস আব্বু বলে ঢাকা যায় না?

আসিয়ান মুচকি হাসলো তারপর বলল: চেষ্টা করব কিন্তু আমার একটু সময় লাগবে...

কথাটা শুনে তানভীর বেশ খুশি হল। তারপর আহিয়ান এর উদ্দেশ্যে বলল: ভার্সিটির সেলারি তো অনেক কম কিভাবে কি চালাচ্ছিস...? একটা সংসারিত আর কম খরচ না সেই সাথে ত্রিধার লেখাপড়া তুই চাইলে আমি....

তানভীর কে আর কিছু বলতে না দিয়া আহিয়ান বলে উঠলো: না মামা আমি আমার নিজের মতো করে সবটা গুছিয়ে নিতে পারব তুমি বলেছ আমি তাতেই খুশি।

____কিন্তু আমার একটা একটা মেয়ে... আমার যা কিছু আছে সবই তো তারই।

____জানি মামা... তুমি কষ্ট পেয়ো না তোমার মেয়েকে তুমি পরে কি দিবে না দিবে সেটা পরে দেখা যাবে এখন আমাদের মত আমাদের সংসার টা কে গোছাতে দাও ওর হাজবেন্ডের যা ইনকাম আছে সেটা দিয়ে ওকে চলতে হবে আমি শ্বশুরের টাকা তার মেয়েকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া করাতে পারবো না।

____কিন্তু তাসফিন , ত্রিধার লেখাপড়ায় তো অনেক খরচ তুই কিভাবে সবটা বহন করবি। আমাকে একটু তো কিছু করতে দেই মেয়ের উপর কি আমার কোন অধিকার নেই...?

মামার কন্ঠে অসহায়ত্ব শুনে আহিয়ান আশ্বস্ত করে বলল: তুমি চিন্তা করো না মামা আমি যেমন বড় মুখ করে তোমার মেয়েকে খান বাড়িতে কে নিয়ে এসেছি তেমন আমার কথা আমি রাখবো তবুও কখনো কোন সমস্যায় পড়লে তোমাদের জানাবো।

তখনই তানভীর কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল: ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম তুই নাকি লন্ডনে থাকতে কোন রিসার্চ টিমের সাথে যুক্ত ছিলি সেটার কি হলো...?

আহিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল: একটা জরুরী প্রয়োজনের রিসার্চ ছেড়ে তাড়াতাড়ি দেশে ফিরতে হয়েছে তাই বাকিটার কমপ্লিট করা হয়নি।

মনে মনে বলল'''তোমার আর তোমার মেয়ের জন্যই তো আমার সব ফেলে চলে আসতে হল দীর্ঘ দেড় বছরের সকল মেহেনত নষ্ট করে ছুটে এসেছি তোমার মেয়ের বিয়ের কথা শুনে।

তানভীর আহিয়ান এর কাঁধে হাত রাখতে ছেলেটার ঘোর কাটলো। আহিয়ানের দিকে তাকিয়ে তানভীর বলে উঠলো: মাশাআল্লাহ তোর অনেক ট্যালেন্ট আছে কাজে লাগা জীবনে কিছু করার বয়স তো এখনই।

তখন ঐ শোনা গেল ড্রয়িং রুম থেকে ত্রিধার কান্না। আজকের তানভীর এর আগে আহিয়ান দৌড়ে গেল সেদিকে। তানভীর পিছু পিছু গেল।

আহিয়ান গিয়ে দেখো মালিয়া তৃধার নাক ফুটানোর চেষ্টা করছে‌। আর মেয়েটা ধাড়ালো সুঁজ দেখে ভয়ে কেঁদে ভাসাচ্ছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 157 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন