"বদনা নসিব..🤣🤣
পর্ব: ০১
কিছুদিন আগে বলতে ৭\৮ মাস আগে কোচিং ক্লাস শেষ করে বাসায় যাচ্ছি তো এমন সময় দেখি একটা বাড়ির সামনে গাছেতে খুব সুন্দর ফুল হইছে।অবাক করা বিষয় হলো এক গাছে বিভিন্ন কালারের ফুল। যেমন বেগুনি, হালকা মিস্টি, সাদা, লাল, আর একটা অনেক গুলো কালারের মিশ্রন। তো এইভাবে নানা রকম কালারে ফুলে গাছটা ভরা। আমি পরে আপনাদের পিক তুলে দেখাবোনে।
তো ফুল দেখে লোভ সামলাতে পারলামনা। গেইটের কাছে দাড়োয়ান আংকেল ছিলোনা বিধায় ফুরুত করে ভিত্রে ঢুকলাম। আহহহ কি ভালো লাগছে দেখতে। 😁
সমস্যা হলো একটাই গাছটা আমার থেকেও বড়ও😭। যদি আমি আরও একটু লম্বা হতাম তাহলে ঠিক নিতে পারতাম। একটা ঠিকঠাক লম্বা ছেলে ফুল গুলো খুব সহজেই পেরে আনতে পারবে😶।
তো আমার স্কুল ব্যাগ টাইপ হওয়ায় ব্যাগ আর নিচে রাখতে হলোনা।
এখন আমি নানা ভাবে টেকনিক খাটাচ্ছি যে কিভাবে ফুলগুলো পারবো।
ব্যাংগের মতো লাফাইতাছি ইচ্ছা মতো🐸। আর ভাবতাছি ক্যান যে আরও বেশি কইরা ছোডোবেলায়"হরলিক্স, কমপ্লান খাইলাম না তাই আজ এই দশা😑। তবে হুম আমি আমার পোলাপাইনরে হরলিক্স আর কমপ্লান দুইডাই দরকার পড়লে মিক্সড কইরা খাওয়ামু। 😁 বাহ নিজের এই ভাবনা নিয়া ততক্ষনে গৌরব হইতেছিলো খুব।
আমার পিছনে যে কেউ আইসা দাড়াইছে আমি তা খেয়ালি করিনাই...তখনো আমি ফুল পারার জন্য লাফাইতে ব্যাস্ত🤗।
কেউ একজনঃ কি হচ্ছে এখানে??
আমিঃ (না বুইঝা) চোক্ষে দেখছ না কি করি?? কানা নাকি??
কেউ একজনঃ হু দেখছি তো। তা লাফিয়েই কি যাবে??
আমিঃ ধুরো বিরক্ত করিস নাতো বাল ফুল পারতে দে( আসলে আমি আমার কোচিং এর এক ফ্রেনড রে বুঝছিলাম আসলে ওয়োতো ওই রাস্তা দিয়া যায় ভয়েস টাও প্রায় ওমনি, আর ওই মগাডায়ও আমারে তুমি কইরাই বলে তাই অতো খেয়াল করিনাই😭)।
কেউ একজনঃআচ্ছা তা ফুল পারছোই যখন এ বাড়ির মালিকের কাছ থেকে পারমিশন নিয়েছো??
আমিঃ (ফুল এর দিকে হা করে তাকিয়ে থেকে) পারমিশন ক্যান নিমু তুই জানছ এইটা আমার শশুর বাড়ি😎....( আসলে আমি গল্পে এমন পড়ছিলাম নায়কে জিগায় আর নাইকা না জাইনাই এমন উওর দেয় পরে "দেখা যায় ওইডা নায়ক টাই ছিল তো আমি ভাবলাম এইডা তো নাটক না আসল জিবন, যদি টের পাইতাম যে এইডা জীবন না গীবন.....😑)।
কেউ একজনঃ আচ্ছা এই বাড়ির বউ তারমানে?? তা তোমার সামী দেখতে কেমন??
আমিঃ হেব্বি নাইস। অহন অফ যা। জালাইস নাতো।
কেউ একজনঃ অকে🤐
আমার হঠাৎ খেয়াল আইলো আমি ওমনে না লাফাইয়া ওরেইতো কইতে পারি তাইলেইতো আমি আমার সোনা মানিক ফুলগুলা পাইয়া যামু😘। যেই ভাবা সেই কাজ। আরও একবার আমার টেলেন্ট কে নিজে নিজে বৃওি পাওয়াইয়া ওর দিগে না তাকাইয়া ফুলের দিকে হাত ইশারা কইরা দেখাইয়া বললাম......
আমিঃ কথা কম কইয়া আমারে ওই ফুল গুলা তারাতারি পাইরা দে তো। আমাকে তারাতারি যেতে হবে। আমার সামি আমার পথ চেয়ে বসে আছে🙈🙈।(বেশি কইয়া ফালাইছিলাম🥵)
হাসির শব্দ যাইয়া আল্লাহর ওয়াস্তে পিছন ফিরা চাইলাম। ওমা...🤤 এ কেডা এ দেহি আরেকটা পুলা। কেমন ডা লাগে😣। এই পোলায় যদি কইয়া দেয় বাড়ির মালিকরে তাইলে আমারে তো হাত পা বাইন্ধা পুলিশে দিবে। কি করমু অহন আমি😓""আমিঃ ইয়েএএ মানে দেখেন আমি আসলে দেখছিলাম 😁
ছেলেটিঃ কি দেখছিলেন🤔
(পোলাডায় দেখতে কিঊট আছিলো আর হেব্বি লম্বা পা হইতে মাথা পরযন্ত একবার চাইলাম দেখি একটা লং ট্রাউজার পড়া, টি শার্ট, হালকা চাপ দাড়ি, গায়ের রং ফরসা, চুলগুলা কপালে বিছানো। বাহ ভালাই দেখতে🤔। তয় আমি এইসব দেহার কারন আছে যদি ভালো প্যান্ট শার্ট পড়া থাকতো তাইলে বুঝতাম যে এডা এই বাসার মানুষ তাইলে আমার অন্য নাটক কইরা এইখান থিকা কাইটা পড়তে হইতো। কিন্তু এখন অন্য কিছু করতে হইবো।)
"ভৌতিক গল্প ও রহস্যময় কাহিনী" পেজের সাথেই থাকুন। আমাদের পেজের লিংক facebook.com/voutik03 পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী গল্প গুলো সহজেই আপনি পেতে পারেন।
আমিঃ শুনেন যা দেখছেন ভুলে যান। বিনিময়ে আমি আপনাকে টাকা দিবো😎।
ছেলেটিঃ ওহ তাই বুঝি?? তা কত টাকা দিবে??
আমিঃ ৭০ টাকা😊।
ছেলেটিঃ হ্যা..😯??
আমি ভাবছিলাম যে ছেলেটাকে হয়তো টাকার পরিমান বেশি বইলা ফেলছি তাই অবাক হইছে।
কতক্ষন পর দেখি মিটু মিটু হাসে। আর আমারতো গা ডা জলতাছে।""তারপর দিলাম ৭০ না না ভালা পাইয়া আরও ৫ টাকা বেশি দিলাম ৭৫ টাকা দিলাম। দয়ালু গিরি দেখাইলাম😁।
এরিমধ্য দারোয়ান আইসা পরলো।
আমিতোঃ😰।
দারোয়ানঃ আরে ছোটা বাবা তুমি এখনো বাইরে যে বাসায় যাও।
(মানে উনি ওই ছেলেটার সাথে এমন ভাবে কথা বলছিলো যে আমার যা বুঝার আমি বুঝে নিছি। আর এই বড়লোক পোলার গাছের ফুল চুরি করতে আইসা ওর মুখ বন্ধের জন্য ওরেই ঘুষ দেই তাও আবার ৭৫ টাকা!!!😥😓😰😭😭😭)
দারোয়ান আংকেল কে পাঠিয়ে দিছে তারপর আমার দিকে তাকাইয়া বলতেছে.....
ছেলেটিঃ তা ম্যাডামজি.... কি যেনো বলছিলে...??
আমিঃ🥺🥺🥺 আ.. স..লে আমি ফুল চুরি করতে আসিনাইতো😔
ছেলেটিঃতাহলে??😏
"আমিঃ (কি বলবো কি বলবো... হঠাৎ) বাহ বাহ বাহ এই গাছের পাতা খুব সুন্দর। আহারে ময়লা পরছে( মুছতে মুছতে... তারপর কইতাছি) আসলে আমি উইইইইই দূর থেকে দেখলাম যে ময়লা পাতায় তাই ভাবলাম ইকটু মুছে দিয়ে যাই😁
ছেলেটিঃ🤣🤣😂😂😆😄
আমি আর কিতা কইতাম আল্লাহরে ডাকতাছি যে কেমনে বাইর হমু কোন কুক্ষনে যে এই বাড়িতে ঢুকছিলাম😓।
আবার বললো ছেলেটি.....
তা এটা আপনার শশুর বাড়ি বুঝি??
আমি শুইন্না বিশ্বাস করেন আপুরা শকড হইয়া ছেলেটার দিকে তাকাইলাম আমি যা বুঝার বুঝছি। 😭😭। আমার দিকে আগাইতে আগাইতে বলতেছে আর আমি মুভির নাইকাগো মতো পিছাইতাছি।
.
ছেলেটা আবারো বলতেছেঃ তা এইবাড়ির ছেলে কে তা কি তুমি জানো??
আমিঃ(মনে মনে) আমার জানার দরকার নাই, তুই সর ফহির😑।
ছেলেটিঃ এইবাড়ির একমাত্র ছেলে আমি... তাহলে কি আমি তোমার.....
আমিঃ(শুনতে চাইনা)🙊🙊😷😷।"
চলবে......!!