ফন্ট সাইজ:
থিম:
সে আমার অদিতি

পর্ব 1

লেখক: আনিসা চৌধুরী

# সেই আমার অদ্বিতী #
#লেখিকা: আনিসা চৌধুরী
পর্ব:০১

কষ্ট, কষ্ট নামক শব্দটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। কেউ সেটাকে প্রকাশ করে, কেউ সেটাকে খুব যত্ন করে নিজের মনের মাঝে লুকিয়ে রাখে। ভার্সিটির প্রাঙ্গণে বসে বসে কথাগুলো ভাবছিল এক রমণী। আজ তার মন খুব খারাপ। বুঝতে পারছে আল্লাহতালা কেন সুইসাইড করাকে পাপ বলেছেন। কারণ তিনি যদি সুইসাইড করাকে পাপ না বলতো, তাহলে নিশ্চয়ই আজানের বদলে মাইকে প্রত্যেকদিন কারো না কারো মৃত্যুর খবর শোনা যেত।

আসলে কিছুক্ষণ আগের ঘটনা। তার আগে চলো রমণীর পরিচয় দিয়ে নিই। অদিতি মির্জা, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, বয়স এইটিন প্লাস। তার একটা ছোট বোন আছে, নাম আয়না, বয়স পনেরো বছর, এবার ক্লাস টেনে পড়ে। বাবা-মার সবচেয়ে আদরের মেয়ে আয়না। অদিতি যে আদরের নয় তা না, ছিল তবে আগে। আয়না হওয়ার পর থেকে তার বাবা-মা তাকে অবহেলা করতে শুরু করেছে। অবশ্য এতে তার রাগ নেই। সে ভাবে এসব ছোটখাটো ব্যাপার। কিন্তু সে কি আর জানতো যে তার জীবনে হঠাৎ এত অন্ধকার নেমে আসবে!

আসলে আয়না হওয়ার পরেও সে তার বাবা-মার কাছ থেকে ভালোবাসা পেত, কিন্তু হঠাৎ করেই কেন জানিনা ওই দিনের পর থেকে তার মা-বাবা তাকে আর পছন্দ করে না তেমন। মা-বাবার এই আচরণ দেখে আয়নাও অদিতির সাথে খারাপ ব্যবহার করার সাহস পায়। কিন্তু এতেও অদিতির খারাপ লাগে না কারণ সে তো তার বোনকে অনেক বেশি ভালোবাসে।

এবার চলো গল্পে আসা যাক। একটু পর অদিতি বের হবে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। কিন্তু তার আগে আয়না তার সামনে এসে হাজির হলো। আয়না অদিতির সামনে তার খুব পছন্দের একটা ব্রেসলেট দেখিয়ে বললো যে সে এটা নিতে চায়। অন্য যেকোনো কিছু হলে অদিতি সেটা নিঃসন্দেহে তাকে দিয়ে দিতো। কিন্তু এটা হলো তার মা-বাবার দেওয়া শেষ স্মৃতি। আয়না যখন ছিল না তখন তার মা-বাবা তাকে এটা তার জন্মদিনে গিফট করেছিল। এটাই হলো তার মা-বাবার শেষ স্মৃতি, অ্যান্ড তারপরে তো তাকে আর মনেই রাখে না এখন।

অদিতি বলে উঠলো, "না এটা আমি দিতে পারবো না। তুই অন্য কিছু নিয়ে নে নয়তো আমি তোর জন্য একটা সুন্দর কিনে আনবো, কিন্তু এটা আমি তোকে দিতে পারবো না বোনু।" কিন্তু কে শুনে কার কথা। আয়না এটা নিবে মানে নিবেই, সে জেদ ধরতে লাগলো। এরই মাঝে আয়না জেদ ধরে ইচ্ছে করে একটা কাঁচের গ্লাস ভেঙে ফেললো।

শব্দ পেয়ে জাহানারা বেগম ছুটে এলেন, তিনি মূলত তাদের মা। আয়না একটু ভড়কে গেল, তাই সে ন্যাকা কান্না করার অভিনয় শুরু করলো। জাহানারা বেগম এসে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তখন আয়না মিথ্যে কথা বললো যে অদিতি নাকি তাকে মেরেছে এবং গ্লাসটাও অদিতি ভেঙেছে। অদিতি একদম অবাক হয়ে গেল, বলছে কি! বলছে কি এ মেয়ে! তার চোখের সামনেই না আয়না গ্লাসটা ভাঙলো, এখন কি সুন্দর করে তার দোষ দিয়ে দিচ্ছে! আয়নার কথাও জাহানারা বেগম বিশ্বাস করে ফেললেন। তিনি অদিতিকে জোরে একটা থাপ্পড় মেরে বললেন, "মুখপুড়ি কোথাকার সবকিছু ভাঙ! আমার ভাঙতে ভাঙতে তোর কোনো জিনিস বাকি রাখলি না। কেন যে তোর মতো একটা বেয়াদব মেয়েকে জন্ম দিয়েছিলাম, কোন পাপের শাস্তি হিসেবে যে আল্লাহ আমাদেরকে তোর মতো একটা মেয়ে দিয়েছে। এই তুই মরতে পারোস না, তুই কোথাও চলে যেতে পারোস না, হ্যাঁ?"

আয়ানের কথায় সবাই অদিতির দিকে তাকালো। কিছুক্ষণ অদিতির দিকে তাকিয়ে থাকার পর সবাই একসাথে বলে উঠলো, "তোকে কি তোর বাবা-মা আবার কিছু বলেছে?"
এতক্ষণ অনেক কষ্ট করে অদিতি তার মুখে হাসিটা ধরে রেখেছিল। কিন্তু এই প্রশ্নটা করার পরে তার মুখের হাসিটা আর রইলো না। তার মুখে নামলো এক অন্ধকার কালো মেঘ। এতেই যেন সবাই যা বুঝার বুঝে গেলো।
নূর রাগী স্বরে বলে উঠলো, "এগুলো কি আসলেই তোর বাবা-মা বলতো? কোন বাবা-মা তার সন্তানের সাথে এত বাজে ব্যবহার করে আমাকে বলবি? তুই কেন এসব সহ্য করছিস বল তো?"
রাজ বলে উঠলো, "আমি হলে এতক্ষণে নির্ঘাত মামলা করে দিতাম।"
এতক্ষণে অদিতি মুখ খুলে বললো, "প্লিজ যা বলার আমাকে বল, কিন্তু আমার মা-বাবাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলিস না।"
আয়ান বললো, "হ্যাঁ তোকে তো যত ইচ্ছা অত্যাচার করবে আর আমরা কিছু বললেই দোষ না? তারা যে এত কিছু করে তাদের কোনো দোষ নেই?"
অদিতি এবার নরম সুরে বললো, "প্লিজ আমার থেকে খারাপ লাগে। যতই হোক তারা তো আমার মা-বাবা তাই না?"
সবাই চোখের ইশারায় আয়ানকে শান্ত হতে বললো। আর কেউ কথা বাড়ালো না। সবাই মিলে অদিতির মন ভালো করার জন্য উঠেপড়ে লাগলো। আর রাজের কথা শুনে তো অদিতির মুড অফ একেবারে গোল্লায় চলে গেলো।
রাজ বললো, "জানিস, একটা কাক না দুইটা ডিম দিছিল। মুরগিগুলো এসে ডিমগুলো চুরি করে নিয়ে গেছে।"
রাজের কথা শুনে সেই জায়গায় ছোটখাটো একটা হাসির বিস্ফোরণ হলো। অদিতি হাসতে হাসতে বললো, "তোরা যদি না থাকতি তাহলে যে আমার কি হতো! তোদের জন্য একটু মুড অফ করেও থাকতে পারবো না।"
কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হবে, তাই সবাই মিলে ক্লাসের মধ্যে চলে গেলো। ক্লাস শুরু হলো। ক্লাসের মধ্যে পেট মোটা একটা টাকলা স্যার এলো। এনাকে দেখেই সবাই বোরিং এবং বিরক্তির নিঃশ্বাস ফেললো। এই টাকলা পেট মোটা স্যারটার নাম হলো শওকত আলী।
ক্লাসে ঢুকার সাথে সাথেই সবার ফিসফিস শুরু হলো। অদিতি আর নূর পাশাপাশি বসেছিল। নূর অদিতিকে বললো, "ভাই ইনি দিনে কয়বার খায় বলতো? এত মোটা কেন ভাই এনার পেটটা? না জানি পেটের মধ্যে কয়টা বাচ্চা আছে!"
কথাটা শুনে অদিতি একটু জোরে হেসে দিলো। তখনই শওকত আলী বলে উঠলো, "সাইলেন্স!" অদিতি আবার স্বাভাবিক হয়ে বললো, "এরকম বলতে নেই, উনি আমাদের স্যার হন।" এবার বিজ্ঞদের মতো হাবভাব নিয়ে বলে উঠলো, "শিক্ষক পিতার সমতুল্য হয় জানিস না?"
নূর এবার চোখগুলো ছোট ছোট করে বললো, "আরে আসছে রে আমাদের জ্ঞানী বিদ্যাসাগর!"
এভাবেই ক্লাস শেষ করে সবাই যে যার মতো করে বাড়িতে চলে গেলো। অদিতি বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই শুরু হলো জাহানারা বেগমের চিল্লাচিল্লি।
"নবাবজাদি এসেছেন তাহলে! শুন, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না কর আর বাসনপত্র যা আছে সবকিছু ধুয়ে ফেল। এগুলো শেষ হলে ওয়াশরুমে কাপড় আছে ওগুলোও ধুয়ে দিবি।"
"মা আগে আমি একটু কিছু খেয়ে নিই?"
অদিতির কথায় জাহানারা বেগম তেলেবেগুনে জ্বলে উঠলেন। "খেয়ে নিই মানে কিরে? লজ্জা করে না বাপের টাকায় বসে বসে খেতে? আগে সব কাজ করবি তারপরে এসে খাবি, নয়তো তোর খাওয়া বন্ধ!"
এগুলো আর নতুন নয়, প্রত্যেকদিন অদিতিকে এমন আরও বাজে বাজে কথা শুনতে হয়। অদিতি আর কথা বাড়ালো না, চলে গেলো ড্রেস চেঞ্জ করে কাজ করতে। মাঝের মধ্যে তারও মনে হয়, এগুলো কি আসলেই তার বাবা-মা? নাকি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে?

চলবে,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন