ফন্ট সাইজ:
থিম:
নির্বাসিত চোখের কাজলছায়া

পর্ব 9

লেখক: নাজিফা বিনতে নাছির

উপন্যাস : নির্বাসিত চোখের কাজলছায়া

​দুপুরবেলা। বাতাসি বেগমের বাড়ির উঠানটায় তখন বেশ একটা জটলা পেকেছে। ঢাকার ফুপাতো বোন রিশা এসেছে দুদিন হলো—পরনে জিন্স-টপ, চোখে আধুনিক চশমা আর হাতে একটা আইফোন নিয়ে সে উঠানে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানানোর চেষ্টা করছিল। নাহিয়ান একটা প্লাস্টিকের মোড়ায় বসে আনমনে আমলকী খাচ্ছে, আর দাদা হাবিব হুক্কা টানতে টানতে রিশার মডার্ন চালচলন দেখে বিড়বিড় করছেন।

​ইতি সবেমাত্র নিজের পড়ার টেবিল থেকে একটু জিরিয়ে নিতে বারান্দায় এসে দাঁড়িয়েছে। ঠিক তখনই—গ্রামের মেঠোপথ কাঁপিয়ে সেই পরিচিত কালো রঙের প্রাডো আর লিমোজিনের বহর এসে সশব্দে থামল বাতাসি বেগমের বাড়ির সামনে।

​দিনের আলোয় আন্ডারওয়ার্ল্ডের সেই ভয়ংকর সুপ্রিম লিডার—'দ্য পাইথন'—যখন গাড়ি থেকে নামল, তখন তার পরনে ইতালিয়ান স্যুট, চোখে রোদচশমা আর মুখে সেই শীতল আভিজাত্য। পেছনে তার জনা বিশেক সশস্ত্র গার্ড।

​দাদি বাতাসি বেগম সাথে সাথে শলার ঝাড়ুটা হাতে নিয়ে তেড়ে উঠলেন, "আইনাল্লাহ! আবার কোন হালায় ডিতির বাড়ির সামনে রথের মেলা বসাইছে রে! এই নীলছাওড়া, কইয়া দিলাম, জুতার বাড়ি খাবি কইলাম!"

​দাদা হাবিব লাঠি ঠুকে গমগমে গলায় বলে উঠলেন, "আক্ক্কেল গুড়ুম কান্ড! মোদের উঠান পাইছিস কি জমিদার বাড়ি? বেরোও বলছি এই মূহূর্তে!"

​কিন্তু পাইথন কারো দিকে ফিরেও তাকাল না। তার এক একটা লম্বা পদক্ষেপে সে সোজা বারান্দায় উঠে এল এবং ইতির ঠিক সামনে এসে দাঁড়াল। উপস্থিত সবাই—বিশেষ করে ফুপাতো বোন রিশা চোখ গোল গোল করে হা হয়ে গেল! নাহিয়ান তো আমলকী চিবোতে চিবোতে প্রায় গিলে ফেলার জোগাড় হলো!

​পাইথন রোদচশমাটা একটু নামিয়ে ইতির চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, "আর লুকিয়ে থাকার উপায় নেই, সুনয়না। আজ দিনের আলোয় নিজের সব অধিকার নিয়ে তোমাকে নিতে এসেছি।"

​বলেই সে আচমকা ইতির কবজিটা শক্ত করে ধরে ফেলল!

​ইতি এক সেকেন্ডও সময় নষ্ট করল না। তার ভেতরে জমে থাকা সমস্ত রাগ একটা ঝটকায় বিস্ফোরিত হলো। সে বিন্দুমাত্র দ্বিধা না করে মাফিয়ার সেই শক্ত হাতের টানে নিজের হাতটা পৈশাচিক জোরে ছাড়িয়ে নিল এবং সোজা ফোঁস করে ফেটে পড়ল আর সেই সঙ্গে তাকে তার অনুমতি ব্যতিত কোনো পুরুষ প্রথম স্পর্শ করার অপরাধে মাফিয়ার গালে সপাটে সর্বশক্তি প্রয়োগ করে তিন তিনটা চড় মেরে দিলো সকলকে স্তব্ধ করে দিয়ে। সে বরফশীতল, কড়া গলায় একদম সরাসরি বলে উঠল------

​"What the absolute hell do you think you are doing, you psychotic bastard?! Don't you dare touch me with your filthy hands! Get the hell out of my sight before I make you regret ever stepping foot in this village, you pathetic piece of garbage!"

​ইতিকে এমন তেঁতে উঠতে দেখে পুরো উঠান পিনপতন নীরবতায় ডুবে গেল। খোদ ব্লু ভেনম এমন অপ্রত্যাশিত ও চরম রুক্ষ ব্যবহারে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আন্ডারওয়ার্ল্ডে যে মানুষটার এক ইশারায় আস্ত দেশ কেঁপে ওঠে, আজ একটা সাধারণ গ্রাম্য মেয়ের সামনে সে প্রকাশ্যে এমন অপমানিত হলো!

​তার সুচালো চোয়াল শক্ত হয়ে উঠল। চোখের নীল আলোটা হঠাৎ বরফের চেয়েও ঠান্ডা হয়ে গেল। সে রূঢ় গলায় বাংলায় বলে উঠল, "তোমার এই আস্কারা আর ঔদ্ধত্যের একটা সীমা থাকা দরকার, সুনয়না! আমি ভালোবেসে মাথা নিচু করেছি বলে দুর্বল ভেবো না!"

​কিন্তু এই রুক্ষতা স্থায়ী হলো মোটে দুই সেকেন্ড। ইতির চোখের তীব্র ঘৃণা আর কঠিন প্রত্যাখ্যান দেখে পাইথনের ভেতরের সেই পজিসিভ পাগল মনটা নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝল, জোর করে এ মেয়েকে ছোঁয়া যায় না। তার চোখের কোণে এক অদ্ভুত অপরাধবোধ আর গভীর অনুশোচনা ভেসে উঠল। সে আর একটাও কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে পেছনে ফিরে গেল এবং ঠান্ডা গলায় গার্ডদের ইশারা করে মুহূর্তের মধ্যে বহর নিয়ে উধাও হয়ে গেল।

​রিশা হাঁ করা মুখে ইতির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, "ও মাই গড ইতি! কে রে এই গর্জিয়াস মাফিয়াটা? আস্ত একটা রাজকুমার তোর জন্য এভাবে অপমান সয়ে চলে গেল?"

​নাহিয়ান গলা খাকারি দিয়ে বলল, "রাজকুমার না ছাই! আস্ত একটা সাইকোপ্যাথ! ইতির বাচ্চা ইতি! তুই যা করলি না, এর পরে ও এসে তোর জানালার নিচে আস্ত বোমা ফাটাবি শিওর!"

​দাদি ঝাড়ু আছড়ে বলে উঠলেন, "যাক গে ওই শয়তানডা! নাতনি মেরি এক্কেবারে সিংহী!"

​ঘটনা মিটে যাওয়ার পর রাত নামল। সিদলাই গ্রাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাতাসি বেগমের বাড়ির পেছনের জানালা দিয়ে বরাবরের মতো আবার সেই ছোট্ট একটা লাল খামের চিঠি এসে পড়ল ইতির টেবিলের উপর।

​

​
-----------------------

​রাত তখন গভীর। সিদলাই গ্রামের ওপর থমথমে মেঘে ঢাকা আকাশটা যেন আরও গুমোট হয়ে নেমে এসেছে। বাতাসি বেগমের বাড়ির অন্দরমহলে পিনপতন নীরবতা।

​ইতি একটু আগেই মাফিয়ার দেওয়া সেই লাল খামের চিঠিটা না পড়েই ক্ষোভের চোটে টুকরো টুকরো করে ছিঁড়ে জানালা দিয়ে উঠানের অন্ধকারে ছুড়ে ফেলে দিয়েছিল। তার ভেতরে মাফিয়ার প্রতি কেবলই বিরক্তি আর ঘৃণা। সে সোজা খাটে গিয়ে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। মাফিয়ার সেই চিঠিতে কী লেখা ছিল, তার একবিন্দুও ইতি জানতে পারল না, জানার চেষ্টাও করল না।

​কিন্তু ইতির ফুপাতো বোন রিশার ছোট বোন—তিথি—সব দেখছিল। ইতি ঘুমিয়ে পড়ার সাথে সাথেই তিথি পা টিপে টিপে উঠানে নেমে এল। অন্ধকার থেকে ছেঁড়া কাগজের টুকরোগুলো অতি যত্নে একটা একটা করে কুড়িয়ে নিজের আঁচলে বেঁধে নিজের ঘরে নিয়ে গেল। তারপর টেবিলের ল্যাম্পের নরম আলোয় খাতার ওপর রেখে একে একে টুকরোগুলোকে পাজলের মতো জোড়া দিয়ে পড়তে শুরু করল।

​চিঠির শুরুতেই কোনো অহংকার বা সাজানো কথা ছিল না। সেখানে ছিল ইতির অপমান আর কটূক্তির উত্তর—একটা সাধারণ, অবোধ বালকের পিশাচ হয়ে ওঠার এমন এক করুণ ও বীভৎস ইতিহাস, যা পড়তে পড়তে তিথির বুকের ভেতরের রক্ত যেন জমে হিম হয়ে গেল!

​"সুনয়না,

তুমি আমাকে বারবার অপমান করেছ—আমার কোনো পরিবার নেই, বংশ নেই, পরিচয় নেই বলে। আমাকে আন্ডারওয়ার্ল্ডের রক্তচোষা দানব বলে ধিক্কার দিয়েছ। আজ শোনো আমার সেই পরিবারের গল্প, যে গল্প আজ পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষ জানে না।

​আজ থেকে ১৭ বছর আগের এক অভিশপ্ত রাত। আমার বয়স তখন মাত্র আট বছর। আমরা এক অত্যন্ত সাধারণ, সহজ-সরল পরিবার ছিলাম। আমার বাবা ছিলেন এক নীতিবান, সত্যবাদী মানুষ—যিনি অন্যায়ের প্রতিবাদ করতে কখনো পিছপা হতেন না। আর সেটাই হয়েছিল তাঁর জীবনের সবচেয়ে বড় অপরাধ। এলাকার প্রভাবশালী এক অমানুষ মহাজন ও তার গুন্ডাবাহিনী আমার বাবাকে সত্য কথা বলার অপরাধে জোর করে আমাদের বাড়ি থেকে চাদরচাপা দিয়ে তুলে নিয়ে যায়। আমার অসুস্থ মা আর আমি কান্না করতে করতে ওদের পায়ে গিয়ে পড়েছিলাম। কিন্তু সেই নরপিশাচদের বুকে বিন্দুমাত্র দয়া ছিল না।

​তারা আমার বাবাকে চাবুক দিয়ে পিটিয়ে, লোহার রড গরম করে শরীরে ছ্যাঁকা দিয়ে মাংস গলিয়ে দিয়েছিল! আমার বাবার সেই চিরে যাওয়া গলার বীভৎস আর্তনাদ আজ পনেরো বছর পরও আমার কানে ড্রিলের মতো বিঁধে, সুনয়না! আমি হাত জোড় করে সেই রক্তচোষা লোকগুলোর পায়ে মাথা কুটে কেঁদেছিলাম—'আমার বাবাকে মেরো না, আমার বাবকে ছেড়ে দাও, বাবাকে ছাড়া আমি আর মা বাচবো কি নিয়ে? তোমরা বললে আমরা গ্রাম ছেড়ে চলে যাব!' কিন্তু ওরা শোনেনি। আমার চোখের সামনেই বাবার বুকে তারা কড়া দু-দুটো বুলেট চালিয়ে দিল। বাবার নিথর দেহটা আমার সামনে রক্তে ভেসে গেল।

​আমার অসুস্থ মা যখন নিজের জীবনের মায়া ছেড়ে বাবাকে বাঁচাতে চিল চিৎকার দিয়ে ওদের ওপর ঝাঁপিয়ে পড়লেন, তখন সেই পিশাচগুলো পশুর চেয়েও অধম রূপ নিল। তারা আমার অসুস্থ মাকে নির্মমভাবে মারধর করল, জামাকাপড় টেনে ছিঁড়ে পৈশাচিক নির্যাতন করল! আমার মা যখন বাঁচার জন্য আর আমাকে আড়াল করার জন্য আঘাত করার চেষ্টা করলেন, তখন ওরা জ্যান্ত অবস্থাতেই আমার মায়ের গায়ের চামড়া ব্লেড দিয়ে কেটে কেটে ছুলে নিল! মায়ের সেই আকাশ-বাতাস কাঁপানো কান্না আর গোঙানি... আমি একটা আট বছরের অবোধ বাচ্চা হয়ে সেই রক্তে ভেজা মেঝেতে ছটফট করতে করতে কেবল চিৎকার করেছি—'আল্লাহ গো! আমার মা টারে বাঁচাও! ও আল্লাহ রে, আমার মাটারে মাইরা ফেলল! আল্লাহ গো আমার মা ছাড়া তো আমার কেউ নাই রে আল্লাহ! আমি কেমনে থাকমু আল্লাহ!"আমার সেই আট বছরের বাচ্চার আর্তনাদ শুনতেও এই আকাশের কোনো সৃষ্টিকর্তা সেদিন এগিয়ে আসেনি। আমার চোখের সামনেই আমার মায়ের রক্তাক্ত দেহটা শেষ নিঃশ্বাস ফেলল।

​সবশেষে তারা আমাদের বাড়িটাতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল। আমি কোনোমতে সেই জলন্ত ঘরের ফাটল দিয়ে জীবন বাঁচিয়ে বেরিয়ে এসেছিলাম। গায়ে মায়ের গরম রক্তের ছোপ, চোখে বাবার শেষ নিঃশ্বাসের ছবি, আর হাতে আট বছরের একটা বাচ্চার নিদারুণ অসহায়ত্ব।

​সুনয়না,,,

তুমি ভাবছ এটুকুই বুঝি আমার গল্প? তুমি ভাবছ কেবল একদিন আমার মা-বাবাকে মেরে ফেলেছিল, আর আমি পরদিনই আন্ডারওয়ার্ল্ডের সম্রাট হয়ে রাস্তায় নেমে পড়েছিলাম? ভুল, সুনয়না... বড় বেশি ভুল তোমার ধারণা।

সেদিনের সেই রক্তস্নাত রাতের পর শুরু হয়েছিল আমার আসল নরকবাস। যখন ওই নরপিশাচেরা আমার বাবা-মার নিথর দেহগুলো উঠানে ফেলে রেখে আমাদের বাড়িটা পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল, তখন আমার বয়স ছিল মাত্র বারো বছর। গায়ে একটা সুতো পর্যন্ত আস্ত ছিল না, পা দুটো খালি, আর হাতের তালুগুলো সম্পূর্ণ পুড়ে ছাই। আমি দৌড়ে গিয়ে পাশের গ্রামের একটা পরিত্যক্ত ইটের ভাটার আড়ালে গিয়ে লুকিয়েছিলাম। পেটে তখন টানা তিন দিনের খিদের জ্বালা। রাস্তায় কুড়িয়ে পাওয়া পচা ভাত বা ময়লার স্তূপ থেকে খাবারের টুকরো কুড়িয়ে খাওয়া দিয়ে শুরু হয়েছিল আমার সেই বেঁচে থাকার লড়াই।

তুমি জানো, শীতের ওই বরফঠান্ডা রাতে যখন পুরো গ্রাম কম্বলের নিচে উষ্ণতায় ঘুমাত, তখন একটা আট বছরের এতিম বাচ্চার মতো আমি রাস্তার কুকুরের সাথে কুঁকড়ে শুয়ে রাত কাটিয়েছি? আমার শরীরের পোড়া ক্ষতগুলোতে যখন মাছি বসত, পুঁজ জমতো, তখন ওষুধ কেনার তো দূর, এক ফোঁটা পানি দেওয়ারও কেউ ছিল না। একটা লোক আমাকে কাজের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে প্রতিদিন লোহার রড দিয়ে পিটিয়েছে, অমানুষিক খাটনি খাটিয়েছে। যখনই পালাতে গেছি, পিঠের চামড়া তুলে নিয়েছে। আমি দিনের পর দিন গোয়ালাঘরে গরুর সাথে ঘুমিয়েছি, মলমূত্রের গন্ধে দমবন্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম হয়েছে—তবু আমি মরি নাই। কারণ আমার চোখের সামনে ভেসে উঠত আমার বাবার সেই রক্তাক্ত মুখ আর মায়ের নিথর দেহ। ওই নরপিশাচেরা সেদিন কেবল আমার মা-বাবাকে মারে নাই, তারা আমার শৈশব, আমার চোখের আলো, আমার হাসিমুখ—সবকিছু চিরকালের জন্য ছিনিয়ে নিয়েছিল।

বছর চারেক এভাবেই কাটল। এরপর আমি যখন একটু একটু করে বুঝতে শিখলাম, দেখলাম যে মানুষগুলো আমার পরিবারকে শেষ করেছিল, তারা এই সমাজেরই বাঘা বাঘা নীতিবান মানুষ! যাদের গায়ে সাদা পোশাক, গলায় মতার মালা—তারাই আসলে আন্ডারওয়ার্ল্ডের আসল জল্লাদ। তখন আমি ঠিক করলাম, এই সমাজ বা আইনের কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই। আমাকে নিজেই আইন হতে হবে, নিজেই দোজখ হয়ে উঠতে হবে।

শুরু করলাম আমার সেই খতরনাক পথচলা। প্রথমে চোরের দলে নাম লেখাতে হয়েছে, পেটের দায়ে পকেট কেটেছি, রাতের পর রাত কনকনে শীতে ছিনতাইকারীদের সাথে মারামারি করে বেঁচে থেকেছি। নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি ডার্ক ওয়েবের আন্ডারওয়ার্ল্ডের লেনে। প্রথম যখন একটা মানুষকে নিজের হাতে খুন করতে হয়েছিল, জানো আমার হাত কাঁপেনি, সুনয়না? কারণ আমার ভেতরে তখন কোনো মানুষ বেঁচে ছিল না—ছিল কেবল একটা হিংস্র পিশাচ। মাসের পর মাস অন্ধকার সুড়ঙ্গে কাটিয়েছি, শরীরের এক একটা জায়গা বুলেট আর চাকুর আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, হাসপাতালেও যেতে পারিনি যাতে পুলিশ ধরে না ফেলে। নিজে নিজের ঘায়ে সুচ-সুতো দিয়ে সেলাই করেছি! তিলে তিলে নিজের রক্ত, ঘাম আর বিষাক্ত বারুদ দিয়ে এই 'ব্লু ভেনম' সাম্রাজ্য গড়ে তুলেছি, যাতে কেউ আর কখনো আমার দিকে ওই অবহেলার চোখে তাকানোর সাহস না পায়।

তুমি আমাকে বলো, আমি সাইকোপ্যাথ? হ্যাঁ, আমি সাইকোপ্যাথই! কারণ এই দুনিয়া আমাকে ভালোবাসার বদলে কেবল ঘৃণা আর আগুন চিনিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় কী জানো? এত রক্ত, এত প্রতিশোধ আর এত অন্ধকারের মাঝেও যেদিন প্রথম তোমার ওই কাজলটানা চোখের দিকে তাকিয়েছি, সেদিন আমার এই পোড়া বুকটা হঠাৎ কেঁপে উঠেছে। মনে হয়েছে, বছরের পর বছর ধরে বরফ জমে থাকা মরুভূমিতে বুঝি প্রথম বৃষ্টির ফোঁটা পড়েছে। তুমি আমাকে যতবার দূরে ঠেলে দিতে চাও, আমার এই ক্ষতবিক্ষত আত্মা তত বেশি তোমার ওই তেজোদীপ্ত মুখের দিকে ছুটে আসতে চায়। আমার এই নরকসম জীবনে যদি একটু আলোর ছোঁয়া পাওয়ার অধিকার আমার থাকে, তবে সে কেবল তুমি, সুনয়না... কেবল তুমিই পারো এই পিশাচটাকে আবার একটা মানুষ বানিয়ে ফিরিয়ে আনতে..

নাহ না! থাক, ​তুমি বরং আমাকে ঘৃণাই করো, সুনয়না... কারণ আমার এই শ্মশানসম অন্ধকারে ঢাকা জীবনে আলো পাওয়ার কোনো অধিকারই নেই।

​—তোমার সেই মৃতপ্রায় ছায়া, ব্লু ভেনম।"

​চিঠিটার শেষ লাইনটা শেষ হতেই তিথি আর নিজের কান্না ধরে রাখতে পারল না। সে হাত দিয়ে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। তার দুচোখ বেয়ে অনবরত জলের ধারা নেমে এসে পুরো খাতাটা ভিজিয়ে দিল। একটা আট বছরের বাচ্চার চোখের সামনে তার বাবা-মাকে এভাবে পৈশাচিকভাবে মেরে ফেলা, আর তারপরের সেই বিভীষিকাময় পথচলা—তিথির বুকটা যেন যন্ত্রণায় ফেটে চৌচির হয়ে যাচ্ছিল!

​সে চিঠির কাগজের ওপর হাত বুলিয়ে অঝোরে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে উঠল, "আল্লাহ! একটা মানুষের ওপর এত বড় অমানুষিক অত্যাচার কীভাবে হতে পারে? ইতির জায়গায় অন্য কেউ হলে এই চিঠি পড়ে নিজের চোখ ভিজিয়ে ফেলত... মানুষটা তো কোনো মাফিয়া না, মানুষটা তো সাক্ষাৎ এক নরক পার হয়ে আসা এতিম রাজপুত্র!"

​অথচ ঘরের অন্য কোণে ইতি তখনো গভীর ঘুমে মগ্ন। সে ঘুণাক্ষরেও জানল না—তার জানালার নিচে যে লোকটা দাঁড়িয়ে থাকে, তার সেই সুচালো চোয়াল আর হিমশীতল চোখের আড়ালে লুকিয়ে আছে রক্ত, কান্না আর এক অভিশপ্ত ইতিহাসের দীর্ঘতম ছায়া!

চলবে,,,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন