*গল্পের নাম: শেষ জোনে তুমি ছিলে না*
সিয়াম কুষ্টিয়ার ছেলে। সারাদিন ফ্রি ফায়ার খেলে। গেমে তার নাম ছিলো 『S I A M』।
একদিন র্যাংক ম্যাচে র্যান্ডম একটা মেয়ের সাথে টিম আপ হয়। মেয়েটার নাম মিতা। গেমের নাম 『M I T A』।
প্রথম ম্যাচেই মিতা সিয়ামকে ২ বার রিভাইভ দেয়। সিয়াম মাইকে বলে,
"আরে তুমি তো সেই খেলো!"
মিতা হেসে বলে,
"খেলতে না পারলে তোমার সাথে টিম আপ করছি কেন?"
সেই থেকে প্রতিদিন রাত ৯টা। ঠিক ৯টা বাজলেই সিয়ামের ইনবক্সে মেসেজ আসতো,
"কই তুমি? আসো, ডুয়ো খেলবো।"
আস্তে আস্তে গেম থেকে কথা ফেসবুকে, ফেসবুক থেকে রাত জেগে কথা বলা। সিয়াম বুঝে গেছিলো, সে মিতাকে ভালোবেসে ফেলছে। কিন্তু বলার সাহস ছিলো না। যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়?
একদিন বাংলাদেশে বড় একটা টুর্নামেন্টের ঘোষণা আসে। প্রাইজ ১ লাখ টাকা। সিয়াম আর মিতা ঠিক করে, দুজন একসাথে খেলবে।
ওরা দিনরাত প্র্যাকটিস করতো। মিতা বলতো,
"সিয়াম, আমরা জিতলে প্রথমে কুষ্টিয়া গিয়ে ফুচকা খাবো। তুমি খাওয়াবা কিন্তু।"
সিয়াম বলতো,
"১০০ প্লেট খাওয়াবো, তুমি শুধু পাশে থেকো।"
টুর্নামেন্টের ফাইনাল দিন। শেষ ম্যাচ। শেষ জোন। মাত্র ২ জন বেঁচে আছে। সিয়াম আর মিতা বনাম এনিমি স্কোয়াড।
সিয়ামের HP মাত্র ১০। মিতা কভারে ছিলো। হঠাৎ এনিমি গ্রেনেড মারে।
মিতা চিৎকার করে বলে,
"সিয়াম, তুমি জোনের বাইরে যেও না! আমি যাচ্ছি!"
সিয়াম কিছু বোঝার আগেই মিতা নিজের ক্যারেক্টার দিয়ে সিয়ামকে ধাক্কা দিয়ে জোনের ভেতরে ঢুকিয়ে দেয়, আর নিজে গ্রেনেডের সামনে চলে যায়।
স্ক্রিনে লেখা ওঠে, 『M I T A』 Eliminated
সিয়াম একাই শেষ এনিমিকে মেরে #BOOYAH! করে।
কিন্তু সিয়ামের চোখে পানি। বুয়াহ করার কোনো আনন্দ নাই।
রাতেই মিতা মেসেজ দেয়,
"দেখছো, আমরা জিতছি! আমি বলছিলাম না আমরা পারবো।"
সিয়াম লেখে,
"মিতা, একটা কথা বলবো? আমি তোমাকে..."
মেসেজ সেন্ড হয় না। লাল লেখা ওঠে, User is offline.
পরের দিন, তার পরের দিন, এক সপ্তাহ... মিতা আর অনলাইনে আসে না।
এক মাস পর সিয়াম মিতার এক বান্ধবীর থেকে জানতে পারে, মিতার অনেকদিন ধরে অসুখ ছিলো। ডাক্তার বলছিলো বেশি রাত জাগতে না। কিন্তু মিতা শুনতো না। বলতো, রাত ৯টায় একজন আমার জন্য অপেক্ষা করে। তাকে একা রেখে আমি ঘুমাবো কেমনে?
সেই টুর্নামেন্টের রাতেই মিতাকে হাসপাতালে নিতে হয়। তারপর আর ফিরে আসে নাই।
আজও রাত ৯টা বাজলে সিয়াম গেমে ঢোকে। ডুয়োতে একা বসে থাকে। তার গেমের বায়োতে এখন লেখা,
"আমার ডুয়ো পার্টনার এখন আকাশে। শেষ জোনে আমি জিতছি, কিন্তু আমার বুয়াহটা এখনো বাকি রয়ে গেছে, কারণ তুমি ছিলে না।"
রাত ৯টায় আবার অনলাইন*
সেই টুর্নামেন্টের পর ১ বছর কেটে গেছে।
সিয়াম এখন আর আগের মতো খেলে না। টপ আপ করে না, নতুন ড্রেস কেনে না। কিন্তু একটা অভ্যাস এখনো ছাড়তে পারে নাই। প্রতিদিন রাত ৯টা বাজলেই সে গেমে ঢোকে। ডুয়োতে একা বসে থাকে। কেউ ইনভাইট দিলে নেয় না। শুধু মিতার আইডিটা দেখে। আইডিটা এখনো অফলাইন দেখায়। লাস্ট অনলাইন: ৩৬৫ দিন আগে।
সিয়ামের বন্ধুরা বলে, "ভাই, মুভ অন কর। নতুন ডুয়ো পার্টনার নে।"
সিয়াম হেসে বলে, "আমার ডুয়ো পার্টনার আছে তো। সে শুধু একটু দেরি করতেছে আসতে।"
কেউ জানে না, সিয়াম এখনো প্রতিদিন মিতার জন্য কাস্টম রুম বানায়। রুমের নাম দেয়, Mita Come Back। পাসওয়ার্ড দেয় 0909। রাত ৯টা ৯ মিনিট। যেই টাইমে মিতা প্রথমবার তাকে মেসেজ দিয়েছিলো।
একদিন রাত ৯টা ১ মিনিট। সিয়াম রুমে একা বসে আছে। হঠাৎ স্ক্রিনে একটা নোটিফিকেশন আসে।
『M I T A』 is online
সিয়ামের হাত কাঁপতে শুরু করে। ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিলো। সে ভাবলো, এটা কি স্বপ্ন দেখতেছি? নাকি কেউ হ্যাক করছে আইডি?
সে তাড়াতাড়ি ইনভাইট পাঠায়। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ৩ সেকেন্ড...
একসেপ্ট!
ভয়েস অন করতেই ওই পরিচিত কণ্ঠ। একটু দুর্বল, কিন্তু সেই আগের হাসি।
"কই ছিলা এতদিন? আমি তো রোজ তোমার রুমে আসি, তুমি আসো না কেন?"
সিয়াম কথা বলতে পারে না। গলা ধরে আসে। অনেক কষ্টে বলে, "মিতা, তুমি... তুমি বেঁচে আছো?"
মিতা চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর আস্তে করে বলে, "সেই রাতে আমি মরি নাই সিয়াম। হাসপাতালে ছিলাম ৬ মাস। ফোন ছিলো না। ডাক্তার বলছিলো আর গেম খেলতে পারবো না। কিন্তু আজ ডাক্তার বলছে আমি সুস্থ। তাই প্রথমেই তোমাকে খুঁজতে আসছি। তুমি রাগ করো নাই তো?"
সিয়াম এবার কেঁদেই ফেলে। গেমের ভয়েসে তার কান্নার শব্দ শোনা যায়। সে বলে, "আমি ভাবছিলাম তুমি আকাশে চলে গেছো। আমি প্রতিদিন তোমার জন্য রুম বানাইতাম। তুমি জানো আমি কত রাত ঘুমাই নাই?"
মিতা বলে, "জানি। কারণ আমিও হাসপাতালের বেডে শুয়ে রোজ রাত ৯টায় মনে মনে বলতাম, সিয়াম এখন গেমে ঢুকছে। আমার জন্য অপেক্ষা করতেছে।"
সেদিন ওরা ২ ঘণ্টা কোনো ম্যাচ খেলে নাই। শুধু লবিতে দাঁড়িয়ে কথা বলছে। যেন ১ বছরের জমে থাকা সব কথা শেষ করতে হবে।
হঠাৎ মিতা বলে, "সিয়াম, একটা কথা বলবো? সেই টুর্নামেন্টের দিন তুমি আমাকে কিছু বলতে চাইছিলা। কি বলতে চাইছিলা?"
সিয়াম এবার আর ভয় পায় না। সে বলে, "মিতা, আমি তোমাকে ভালোবাসি। গেমে না, সত্যি সত্যি। তুমি আমার ডুয়ো পার্টনার না, তুমি আমার জীবনের পার্টনার হতে চাও?"
মিতা একটুও দেরি করে না। বলে, "আমি তো কবেই রাজি। তুমি দেরি করছো বলতে।"
সেদিন রাতে ওরা আবার ডুয়ো খেলে। শেষ জোনে আবার ২ জন বেঁচে থাকে। এবার সিয়াম মিতার সামনে গিয়ে দাঁড়ায়। বলে, "এবার আমি তোমাকে বাঁচাবো।"
দুজন একসাথে শেষ এনিমিকে মারে। স্ক্রিনে আবার আসে, #BOOYAH!
কিন্তু এবার বুয়াহটা অসম্পূর্ণ না। এবার দুজন একসাথে ছিলো।
মিতা হেসে বলে, "দেখছো, এবার আর কেউ একা জেতে নাই।"
সিয়াম বলে, "হ্যাঁ, কারণ এবার আমার শেষ জোনে তুমি ছিলে।"
আর সেই দিন থেকে সিয়ামের বায়ো বদলে যায়। এখন লেখা থাকে,
"আমার ডুয়ো পার্টনার ফিরে আসছে। এখন থেকে প্রতিটা বুয়াহ আমাদের দু'জনের কেমন লাগলো গল্পটা পাঠিয়ে দেখতে চাইলে কমেন্ট কর