ফন্ট সাইজ:
থিম:
কুয়াশায় ঢাকা সেই রাত

প্রথম পর্ব 1

লেখক: তানিয়া ইসলাম মিষ্টি

আরাবী আজ প্রায় তিন বছর পর বাবা মায়ের সাথে গ্রামে এসেছে নানু বাড়ি

শীতকালে গ্রামের পরিবেশ বেশ ভালো উপভোগ করছে.মামাতো বোন সাবিহার সাথে রাতের বেলা বাইরে বসে আছে দুজন ... নিজেদের জীবনের গল্প একে অপরকে বলছে

দুজন গল্প করতে করতেই হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসলো ..আওয়াজ টা ঠিক কিসের সেটা দুজনের কেউই বুঝতে পারলো না

রাত হয়েছে অনেকটা বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে তাই সাবিহা হালকা ভয় পেলো ..গ্রামে চোর ডাকাতের উৎপাত বেড়েছে .সাবিহা ভাবলো চোর ডাকাত আসছে হয়তো

কিন্তু না আর কোনো আওয়াজ হচ্ছে না. আরাবী একটু সাহস করে সামনে এগিয়ে গেলো , ওদের নানু বাড়ির আশেপাশে তেমন বাড়ি নেই পিছন দিক টা ঘন জঙ্গলের মতো

সাবিহা আরাবীর সাথে গেলো না ভয়ে. আরাবী আরেকটু সামনে এগোতেই ওর গায়ের কাটা দাড়িয়ে গেলো . ওর মনে হলো কেউ খুব গভীর ভাবে ওর দিকেই তাকিয়ে আছে

আরাবী থেমে গেলো আর সামনে এগোনোর সাহস হলো না
এক পা পিছিয়ে আসতেই মনে হলো পিছনে কেউ গাছের আড়াল থেকে সরে গেলো

আরাবীর হার্টবিট বেড়ে গেলো দ্রুত সেখান থেকে এসে সাবিহাকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসলো

সাবিহা আর আরাবী রুমে এসে শুয়ে পড়লো ..কিন্তু আরাবির মনে শুধু একটা কথাই ঘোর পাক খেতে লাগলো , কে ছিলো ওখানে ? এতো রাতে এই ঘন জঙ্গলে কুয়াশার মধ্যে??

কিন্তু কোনো উত্তর মিললো না, আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো

আরাবী তার বাবা মায়ের সাথে ঢাকা শহরে থাকে , বাবা মায়ের একমাত্র মেয়ে , সে ক্লাস টেনে পড়ে পড়াশোনায় খুব ভালো সাহসী একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মতো রং ঢং খুব একটা পছন্দ করে না

আরাবীর বাবার নাম আফজাল রহমান মায়ের নাম আফসানা
আর আরাবীর পুরো নাম আরাবী জান্নাত

পরেরদিন সকালে আরাবী একাই ভোর বেলা উঠে পুকুর পাড়ে বসে আছে...কোমর ছেড়ে যাওয়া লম্বা ঘন কালো চুল গুলো ছেড়ে দেওয়া..

আরাবী বসে বসে সেই রাতের কথাই ভাবছে হঠাৎ তার আবারও মনে হলো কেউ তাকে গভীর ভাবে দেখছে ..এখনো সূর্য ওঠেনি কুয়াশার জন্য সামনের জনকেও ঠিক ভাবে দেখা যাবে না এমন অবস্থা

এবার আরাবী আর দেখার জন্য কৌতুহল দেখালো না ভাবলো হয়তো আমারই ভুল

এই ভেবে ধীরে ধীরে পুকুরপাড় থেকে উঠে বাড়ির দিকে চলে গেলো.. অচেনা জায়গায় এভাবে একা থাকা উচিত মনে হলো না আরাবীর

আরবীরা আজ বিকেলে চলে যাবে তাই দুপুরের আগে আবারও সাবিহাকে নিয়ে গ্রাম ঘুরতে চলে আসলো

বিকেলে সবাই রেডি হলো বাড়ির যাওয়ার জন্য আরাবী নানি নানুর থেকে বিদায় নিয়ে চলে আসলো .. বাড়ির বাইরেই গাড়ি রাখা

গাড়িতে উঠে আরাবী সেই জঙ্গলের দিকে তাকালো আবারও সেই কাল রাতের কথায় মনে হচ্ছিলো
আরাবী মনে মনে বললো ,,কি হচ্ছে এসব আমার সাথে বার বার এক কথা কেনো মনে হচ্ছে . ভুলে যা আরাবী ভুলে যা এসব অদ্ভুত জিনিস চিন্তা করে ভালো মাথা তো খারাপ করিস না

রাতে আরাবী আর তার মা বাবা সবাই বাড়িতে পৌঁছালো. সবাই অনেক টা রাস্তা জার্নি করে আসায় ক্লান্ত

আরাবী মা বাবাকে বলে নিজের রুমে ঘুমাতে গেলো শরীরটা ভালো লাগছিলো না খুব একটা

কিছুক্ষণের মধ্যেই আরাবী ঘুমিয়ে পড়লো

এদিকে মাফিয়া বস অরন্য চৌধুরী নিজের বিশাল বেড রুমে বসে আছে
তার চোখে মুখে শয়তানি হাসি হঠাৎ সে অদ্ভুত ভাবে হেসে বললো..

তোমার ভাগ্যটা খুবই খারাপ cute pinky.. তুমি কেনো আমার সামনে পড়লে হ্যাঁ
এখন তোমার কি হবে ?? তোমাকে তো এখন সারাজীবন আমার হৃদয়ের মধ্যে বন্দি করে রাখার তীব্র ইচ্ছে জেগেছে আমার

সেটা হোক তোমার ইচ্ছেয় বা অনিচ্ছেয়.. তুমি শুধু এখন আমার পুরোপুরি আমার ,এই অরন্য চৌধুরীর

যে তোমার দিকে তাকাবে সে আর এই পৃথিবীতেই থাকবে না.. আর যদি তুমি নিজেই কারো হবার চেষ্টা করো তাহলে তোমাকেও শেষ করে দেবো

কারণ তুমি শুধু আমার হতে চাইবে অন্য কারো নয়....

অরন্য নিজেই নিজের সাথে এগুলো বলছে আর হাসছে

অরন্য একজন বিজনেস ম্যান তার সৎ ব্যবসায়ের আড়ালে অসৎ ব্যবসাও আছে

অরণ্যর বাবা মা দুজনেই আছে কিন্তু অরন্য তাদের সাথে থাকে না এতদিন সিঙ্গাপুরে ছিলো, গত ছয় মাস ধরে বাড়ি ফিরেছে কিন্তু বাবা মায়ের অতিরিক্ত শাসন তার পছন্দ নয়

সে এখন বড় হয়ে গেছে নিজের মতো চলার অধিকার আছে , তাই কাজের বাহানা দিয়ে আলাদা থাকে

অরন্য দুজন গার্ডকে ডেকে আরাবীর ওপর সব সময় নজর রাখতে বললো
ইতিমধ্যেই আরাবীর বিষয়ে সব খবর নেওয়া শেষ , এখন শুধু সময় আসলে তাকে নিজের করে নেবার পালা

পরেরদিন সকালে আরাবী স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলো আর তার মা সেই সুযোগে নিজে খায়িয়ে দিচ্ছিলো

আরাবী তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লো

স্কুলে গেটের কাছে গাড়ি থেকে নামতেই চারজন মিলে আরাবীর গায়ে এসে পড়লো

এরা ছিলো আরাবীর বান্ধবী
ওর বান্ধবীরা বললো ,, তুই কোথায় ছিলি এই দুইদিন একটা কত মিস করেছি জানিস ,ফোন টাও বন্ধ ছিলো তোর

আরাবী বললো, সব বলবো ক্লাসে চল আগে

এদিকে দুর থেকে দুজন গার্ড অরণ্যকে সব খবর দিচ্ছিলো
আরাবী কার সাথে এসেছে কার সাথে কথা বলছে কি করছে ,, সব বলছে

অরন্য বললো.. নজর রাখবি ভালো কথা ,, কিন্তু নিজের নজর টাও হেফাজতে রাখিস না হলে কি হবে সেটা তো জানিসই

গার্ডটি বললো কি যে বলেন না বস বামন হয়ে চাদের দিকে চোখ বাড়াবো কেনো

আর ম্যাডাম আমাদের ভাবী হয় আমরা তো ভাবীকে নিরাপদ রাখার জন্য আছি তার দিকে কেনো নজর দিয়ে নিজের জীবন হারাবো

আপনি চিন্তা করবেন না বস
অরন্য কিছু বললো না , বাকা হেসে কল কেটে দিলো

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে প্রথম পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন