ফন্ট সাইজ:
থিম:
সিফাত আখির ভালোবাসা

পর্ব 2

লেখক: আখি আক্তার

পর্ব৮:আবার নতুন শহর
ইনশাআল্লাহ চলবে
.
.
.
.
.
এর পর একদিন আম্মু সিদ্ধান্ত নিলো - আমরা গোপালগঞ্জ থাকবো।গোপালগঞ্জ আসার আগের দিন আমার জন্মদিন ছিল সেদিন সুনালিকে জরিয়ে ধরে আমি অনেক কেঁদেছিলাম। সুনালির ভাই[হাসিব] আমাকে পছন্দ করতো,তাই মজা করে সে আমাকে ভাবি বলেই ডাকতো।আর ছোট্ট একটা মেয়ে ছিলো[মাইসা] মাইসার আম্মু ছিলো না,তাই মেয়েটা আমাকে খুব আপন করে নিয়ে ছিলো।দিনের বেশিরভাগ সময়েই মাইসা আমার সাথে কাটাতো। মাউসার বয়স ২/৩ হবে, সম্পর্কে মাইসা আমার আন্টি হয়, কিন্তু আমি ওর বড় হওয়ার কারনে ও আমাকে আন্টি বলে।তাকে ছেড়ে আসার সময় ও আমার খুব খাবার লেগেছিল।
.
.
.
.
.
তার পর আর কি,সময় তো আর আমার জন্য অপেক্ষা করবে না।সময় গেলো আমরাও গোপালগঞ্জ চলে এলাম।আমাদের স্কুলের নাম - গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।স্কুলের ভিতরে একটা প্রাইমারি স্কুল ছিল। আমি জানতাম না এই স্কুলটা আমার জীবনের আর একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে।
৩মার্চ ছিল হোলি।
আগেই বলি আমি কিন্তু মুসলিম। কিন্তু আমি কোনো ধর্ম কে অপমান বা অসম্মান করি না। আমার ফ্রেন্ডদের ভিতর বেষি ছিলো হিন্দু।
তো আমি আমার এক হিন্দু বান্ধবীর সাথে হোলি খেলতে গিয়েছিলাম। সে দিন আমি রোজা রেখে হোলি খেলতে গিয়েছিলাম। নতুন জায়গা,নতুন বান্ধবীদের সঙ্গে দিনগুলো বেশ৷ ভালোই কাটছিলো।
আমাকে একটা হিন্দু ছেলে পছন্দ করতো এই কথাও পরে জানতে পারি।কিন্তু আমি সে সব নিয়ে তখন খুব একটা ভাবিনি। কারণ জীবন তখন আমাকে অন্য একটা গল্পের দিকে নিয়ে যাচ্ছিল।
.
.
.
.
.
★সেই ডেয়ার:
একদিন আমি টিফিন নিয়ে যাইনি।নিয়ে যায়নি বলতে, আমাকে আম্মু প্রতি দিন টিফিন দিয়ে যায় কিন্তু আজ একটু অসুস্থ থাকার কারনে দিয়ে যেতে পারে নি।টিফিনের সময় আমার স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। তো আমার ফ্রেন্ডদের মধ্যে একজন আমাকে ডেয়ার দিল-তুই কাল ঔ ছেলে টাকে গিয়ে বলবি যে তুই ওকে পছন্দ করিয়।খোঁজ নিয়ে দেখলাম ছেলেটার নাম (সিফাত)💝
সিফাত পড়ত প্রাইমারি স্কুলে। আমি মজার ছলে ডেয়ার টা গ্রহণ করে নি। পরের দিন গিয়ে বললাম আমি তোমাকে দেখে ক্রাশ খাইছি।সিফাত তখন কিছু বললো না। পরে সে আমার নাম জিজ্ঞেস করছিলো।আমি ভালো মনে নিজের নাম বলে দিলাম(আখি)
সেদিন হয়তো আমরা কেউ জানতাক না, এই সামান্য একটা কথাই একদিন আমাদের গল্পের এতো বড় একটা অংশ হয়ে যাবে।
ফাজলামো আর মজা করতে, করতে, কথা বলতে, বলতে কখন যে পরিচয় টা একটু অন্য রকম হয়ে গেলো-আমি নিজেও বুঝতে পারিনি।
তারপর এলো{১০/০৬/২০২৬}সেদিন আমি আর সিফাত সম্পর্কে গেলাম। জীবনে ভাবিনি আমার প্রথম সম্পর্ক আমার থেকে ছোটো একটা ছেলের সঙ্গে হবে, হ্যা সিফাত আমার থেকে (১০)প্রায় মাসের ছোটো। কিন্তু বয়সের হিসাবের চেয়ে কখনো কখনো মানুষের ব্যবহার টাই মনে থাকে।
আমি ধিরে,ধিরে সিফাত কে অনেক ভালোবেসে ফেললাম।আর সিফাতও আমাকে খুব ভালোবাসে-এটা আমি ওর আচরন থেকেই বুঝতে শুরু করলাম।
তার পরিবারের সব মানুষ ও আমার কথা জানে।আমার পরিবার হয়তো জানে না। এটাইতো সাভাবিক। এরপর আমাদের জীবনে একটা ঝামেলা এলো।আমাদের বাসার পাসের একটা ছেলে আমাকে পছন্দ করতো। কিন্তু আমার ভালোবাসার কাছে তার ভালোবাসা কিছু ই না।কারণ আমি সিফাত কে অনেক ভালোবাসি এবং আমি তার সাথেই থাকতে চাই। তাই আমি দিলসাতকে না করে দেই।তো আমার আর সিফাত এর কথা পুরো স্কুলের সবাই এখন জানে কি ভাবে জানে তা আমি জানি না।যে কথাটা এক সময় শুধু আমাদের দুজনের মধ্যে ছিলো, সেটা যে সবার একটা কিউট গল্প হয়ে গেলো। এর মধ্যে আমার ক্লোজ ফ্রেন্ড মনিরাকে নিয়ে একটা কথা শুনলাম। সে নাকি সিফাতকে পছন্দ করে। আমি এখনো জানি না কথাটা সত্যি কি না। তাই এখোন আর এসব কথা নিয়ে মাথা ঘামাতে চাই না।
কারন,সব কথা সত্যি হয় না।
আর সব কথা নিয়ে মন খারাপ করার দরকার ও হয় না।
আমাদের স্কুল ফুটবল খেলার আয়জন করা হয়েছে। তো আমি যেহেতু ফুটবল ভালো খেলতে পারি তাই স্যার আমাকে খেলাতে সিলেকশন করে।
আমি এখন ফুটবল খেলাতে খুব ব্যাস্ত থাকি।
একদিন খেলার মাঝে সিফাত এসে বললো-ছুটির পর কথা আছে দাঁড়াইয়ো।
ওর কথা শুনে আমার মনে হলো কী হয়েছে?
সেদিন স্কুল ছুটির পর আমরা অনেক কথা বললাম।প্রায়০৩:২৯ থেকে ০৪:৪৫ অনেক কথা হলো আমাদের।
অনেক ভুল বোঝা-বুঝি ও ঠিক হলো।
কিছু দিন হলো আমি সিফাত এর সাথে ঠিক মতো কথা বলছি না। তার ওপর আমার অনেক অভিমান।
আমি সিফাত এর বন্ধু দের সাথে কথা বলি কিন্তু ওর সাথে বলি না। তাই সিফাত ও আমার ওপর রাগ। কখনো - কখনো জেলাস ও হয়। কারন সে আমাকে অনেক ভালোবাসে। তাই আমি যদি অন্য ছেলেদের সাথে কথা বলি জেলাস তো একটু হবেই।
তো আমার মনে হয় মন নেই।
আজকের দিনটা শুরুতে একদম স্বাভাবিক ছিলো।কিন্তু মনিরার একটা কথা যেন সবকিছু বদলে গেল।
মনিরা আখির বান্ধবী হলেও সে সিফাত কে পছন্দ করে, সেটা আখি অগের থেকেই জানতো।তাই মনিরা সিফাতকে জিজ্ঞেস করে আখি নাকি তোমার বন্ধ রিহাম কে পছন্দ করে। সিফাত কথাটা শুনে খুব কষ্ট পেল।তবে তার মনে হলো,আখি হয়তো তাকে সত্যিটা বলছে না।অভিমান আর কষ্ট থেকে সে আখিকে বলেই ফেললো - " তুমি যদি অন্য কাউকে পছন্দ করো তাহলে আমার সাথে আর সম্পর্ক রাখার দরকার নেই।কথাটা শুনে আখি মনটা কেমন যানি ভার হয়ে গেল। সে কিছুতেই নিজেকে সামলাতে পারলো না।চোখ দিয়ে পানি পরতে লাগলো। কারন আখির কাছে এই কথাটা শুধু অভিমান ছিলো না - তার মনে হচ্ছিল, সত্যি সিফাত তাকে ছেরে চলে যাবে। কিছুক্ষণ পর সিফাত এসে দেখলো আখি কাঁদছে। তখন সে বললো - তুমি কাঁন্না করছো কেন?
আখির চোখে তখন ও চনি ছিলো। কিন্তু মনের ভিতর একটা কথা ঘুরছিলো - সিফাত এখোণ ও তার কান্নার কারন জানতে চাই, এখন ও তার যত্ন নেয়।মনিরার কথায় তৈরি হওয়া ভুল বোঝা বুঝিটা হয়তো তাদের মাঝে কিছুক্ষণের জন্য দূরত্ব এনেছিল, কিন্তু সিফাত এর অভিমান আর আখির কান্নার মাঝেও একটা বিষয় পরিষ্কার হয়ে গেল - তাদের দুইজনের কাছেই এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। ❤️‍🩹

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন