THE UNSEEN TRUTH
By Tasmia
পর্ব ৫:
বৃষ্টিভেজা সেই রাতের পর কেটে গেছে পুরো তিনটি মাস। তিনটি মাস মানে নব্বইটা দিন। নব্বইটা দিন মানে নব্বইটা রাত। আর এই নব্বইটা রাতের প্রতিটা মুহূর্তে সায়ান আর মেহরা দুজনেই একই শহরে থেকেও দুজন দুজনের থেকে অনেক দূরে ছিল।
এই তিন মাসে মেহরা খান নিজেকে সম্পূর্ণভাবে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছে। খান গ্রুপ অব কোম্পানিজকে সে নিজের মেধা আর কঠোর পরিশ্রম দিয়ে সুইজারল্যান্ডের অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছে। সকাল সাতটায় অফিসে ঢোকা, রাত বারোটায় বাসায় ফেরা, এটাই ছিল তার রুটিন। দিন-রাত এক করে সে শুধু একটাই চেষ্টা করেছে, সায়ানের স্মৃতি থেকে নিজেকে দূরে রাখতে। কিন্তু সত্যি কি ভোলা যায়? রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন মেহরার চোখের সামনে ভেসে ওঠে সেই বৃষ্টিভেজা রাতের সায়ানের মুখটা। সায়ানের বলা সেই কথাটা, তুমি তো টাকার জন্য জেসপারের কাছে চলে গিয়েছিলে। কথাটা মনে পড়লেই মেহরার বুকের ভেতরটা ছ্যাঁৎ করে ওঠে।
অন্যদিকে সায়ান চৌধুরী আমানও থেমে নেই। আমান কর্পোরেশন এখন সুইজারল্যান্ডের টপ কোম্পানিগুলোর মধ্যে একটি। সায়ান নিজেকে পুরোপুরি পেশাদার সিইও হিসেবে গড়ে তুলেছে। ব্যক্তিগত কষ্টকে সে কাজের আড়ালে লুকিয়ে রাখতে শিখে গেছে। কিন্তু অফিসের সবাই জানে, সায়ান স্যার আগের মতো নেই। আগে যে মানুষটা মাঝে মাঝে হাসতো, এখন তার মুখে হাসি দেখাই যায় না। সবসময় গম্ভীর, সবসময় রাগী।
এই তিন মাসে দুজনের একবারও দেখা হয়নি। কথা হয়নি। মেসেজও হয়নি। অথচ দুজনেই জানে, তারা একই শহরে আছে। একই আকাশের নিচে। একই বাতাসে নিশ্বাস নিচ্ছে। তবুও দুজনের মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে।
আজ তাদের দেখা হতে যাচ্ছে।
সায়ানের আমান কর্পোরেশনের সেন্ট্রাল মিটিং রুমে একটা বড় প্রজেক্ট নিয়ে মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এই মিটিংয়ের আয়োজক ছিল দুইজন ম্যানেজার, উর্মি আর ইভান। তারা দুজনেই সায়ান আর মেহরার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। কোম্পানির ভেতরে নিজেদের আপন লোক রাখার জন্য তাদের মোটা অঙ্কের বিনিময়ে ম্যানেজার হিসেবে হায়ার করা হয়েছিল। কিন্তু শুধু টাকার জন্য না, তারা দুজনেই সত্যিকার অর্থে নিজেদের বসকে ভালোবাসে।
কিন্তু মজার ব্যাপার হলো, সায়ান বা মেহরা কেউই জানতো না, তারা আজ একে অপরের কোম্পানির মুখোমুখি মিটিং করতে যাচ্ছে। উর্মি আর ইভান ইচ্ছে করেই এই বিষয়টা তাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। তারা ভেবেছিল, এভাবে হঠাৎ দেখা হলে হয়তো দুজনের ভুল বোঝাবুঝি কমবে। কিন্তু তারা বুঝতে পারেনি, এই দেখা হওয়াটা আরো বড় ঝড় বয়ে আনবে।
সকাল দশটা।
সুইজারল্যান্ডের আকাশে তখন হালকা রোদ। কিন্তু আমান কর্পোরেশনের ভেতরে পরিবেশটা ছিল টানটান।
কনফারেন্স রুমের ভারী দরজা খুলে প্রথমে ঢুকলো সায়ান। পরনে তার গ্রে স্যুট, চোখে সেই আগের মতোই গম্ভীরতা। তার চুলগুলো সুন্দর করে সেট করা। হাতে তার একটা ফাইল। তার পেছনেই ঢুকলো ইভান। ইভানের পরনে ব্ল্যাক স্যুট। সেও আজ একটু নার্ভাস।
প্রায় একই সময়ে অন্য দরজা দিয়ে ঢুকলো মেহরা। পরনে তার ব্ল্যাক ফরমাল স্যুট, চুলগুলো সুন্দর করে বাঁধা। মুখে হালকা মেকআপ। তার চোখে সেই আগের আত্মবিশ্বাস। তার পেছনে উর্মি। উর্মির পরনে হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট।
দরজার মুখেই চোখে চোখ পড়ে গেল দুজনের।
তিন মাস পর এই প্রথম দেখা। মুহূর্তের মধ্যে পুরো রুমের তাপমাত্রা যেন শূন্যের নিচে নেমে গেল। দুজনেই থমকে দাঁড়ালো। কেউ কোনো কথা বললো না। সায়ানের মনে হলো, তার বুকের ভেতরটা কেউ যেন জোরে চেপে ধরেছে। মেহরার মনে হলো, তার পায়ের নিচের মাটিটা যেন সরে যাচ্ছে।
উর্মি আর ইভান পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে এলো।
স্যার, ম্যাম, প্লিজ বসুন। মিটিং শুরু করি, ইভান বললো। তার গলার স্বরটা একটু কাঁপছিল।
সায়ান আর মেহরা মুখোমুখি দুই চেয়ারে বসলো। মাঝখানে শুধু একটা বড় টেবিল। টেবিলটা যেন তাদের দুজনের মাঝখানের দূরত্বটাকেই আরো বড় করে দেখাচ্ছিল।
টেবিলের ওপর রাখা ছিল একটা ড্রাফট ডিজাইন। কার কোম্পানির ডিজাইন বেশি সুন্দর, তা নিয়ে শুরু হয়ে গেল আলোচনা। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল। দুজনেই খুব প্রফেশনালভাবে কথা বলছিল। কিন্তু ধীরে ধীরে আলোচনা তর্কে রূপ নিলো। কারণ দুজনের ভেতরেই জমে ছিল তিন মাসের রাগ।
মেহরা, তোমার এই ডিজাইনে কোনো গভীরতা নেই! খান গ্রুপ মনে হয় এখন সস্তা জিনিস নিয়েই ব্যবসা করতে চায়! সায়ান কটাক্ষ করে বললো। তার কণ্ঠে ছিল স্পষ্ট খোঁচা।
মেহরা চেয়ারে সোজা হয়ে বসে ঠান্ডা চোখে তাকালো। সে কিছুতেই নিজের দুর্বলতা দেখাতে চায় না।
ডিজাইনের মান বোঝার মতো মানসিকতা আমান কর্পোরেশনের সিইও-র কোনোদিনই ছিল না!
সায়ানের চোখে রাগ জমতে শুরু করলো। তিন মাসের জমে থাকা অভিমান, কষ্ট আর রাগ সব একসাথে বেরিয়ে আসতে চাইছিল। সে টেবিলের ওপর হাত দিয়ে জোরে বাড়ি দিল।
তুমি সবসময় এমনই। নিজের ভুল কখনো দেখো না। সবসময় নিজেকে সঠিক ভাবো।
আর তুমি? মেহরা বললো, তুমি তো সবসময় অন্যকে দোষ দিয়েই বেঁচে থাকো। নিজের ভুলটা একবারও স্বীকার করো না।
তর্ক যখন চরমে, তখন সায়ান নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারলো না। সে অতীত টেনে এনে বলে বসলো,
আসলে যে নারী টাকার জন্য আর ক্ষমতার জন্য অন্য পুরুষের সাথে চলে যেতে পারে, তার ডিজাইনে আর কতই বা সততা থাকবে!
কথাটা শোনামাত্রই পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। ইভান আর উর্মি দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইলো। তারা ভাবতেও পারেনি সায়ান এতটা নিচে নেমে যাবে।
মেহরার ভেতরের সমস্ত রক্ত যেন মাথায় চড়ে গেল। দুই বছর জেসপারের ক্যাসেলে বন্দি থেকে সায়ানকে বাঁচিয়েছে সে, আর সেই সায়ান আজ সবার সামনে তাকে টাকার লোভী বলছে? যে মেয়েটা নিজের স্বাধীনতা, নিজের জীবন, নিজের সবকিছু বিসর্জন দিয়ে একটা মানুষকে বাঁচিয়েছে, তাকে আজ এই কথা শুনতে হচ্ছে? মেহরার চোখে পানি চলে এলো, কিন্তু সে কিছুতেই কাঁদবে না। এই লোকটার সামনে সে কাঁদবে না।
মেহরা আর এক মুহূর্তও ভাবলো না। টেবিল টপকে এগিয়ে গিয়ে সায়ানের গালে বসিয়ে দিল সজোরে এক শক্ত থাপ্পড়!
ঠাস!
শব্দটা পুরো মিটিং রুমে গমগম করে উঠলো। মনে হলো, পুরো বিল্ডিংটাই কেঁপে উঠেছে।
সায়ান স্তব্ধ হয়ে গেল। তার গালে মেহরার আঙুলের লাল দাগ স্পষ্ট হতে লাগলো। সে অবিশ্বাস্য চোখে মেহরার দিকে তাকিয়ে রইলো। সায়ান কখনো ভাবেনি, মেহরা সবার সামনে তাকে এভাবে থাপ্পড় মারবে। তার ইগোতে প্রচণ্ড আঘাত লাগলো।
মেহরা বুকে হাঁপাতে হাঁপাতে মনে মনে বললো, ঠিক করেছি! তুই কোনোদিন জানবিও না আমি তোর জন্য কী সহ্য করেছি! তুই জানিস না আমি তোর জন্য ৭৩০ দিন নরকে ছিলাম!
মেহরার চোখে অনুশোচনার কোনো চিহ্ন ছিল না। শুধু ছিল কষ্ট আর রাগ। তার হাতটা তখনো কাঁপছিল।
পরিস্থিতি ভয়ংকর রূপ নেওয়ার আগেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা দুই ম্যানেজার, ইভান আর উর্মি দ্রুত ছুটে এলো।
ইভান সায়ানকে সামলাতে গেল, আর উর্মি মেহরাকে ধরে সরিয়ে নিতে গেল।
কিন্তু ঠিক ওই উত্তপ্ত মুহূর্তেই অদ্ভুত একটা ঘটনা ঘটলো।
ইভানের চোখ গিয়ে পড়লো উর্মির চঞ্চল, মায়াবী চোখের দিকে। আর উর্মির চোখেও পড়লো ইভানের গম্ভীর, সুপুরুষ চেহারা।
এক সেকেন্ডের জন্য সময়টা যেন থেমে গেল। চারপাশে এত ঝগড়া, এত রাগ, কিন্তু ইভান আর উর্মির চোখে তখন শুধু একে অপরের প্রতিচ্ছবি।
দুজনেই প্রথম দেখায় একে অপরের প্রতি মারাত্মক ক্রাশ খেয়ে গেল! ইভানের মনে হলো, এই মেয়েটাকে সে কোথায় যেন আগে দেখেছে। উর্মির মনে হলো, এই ছেলেটার চোখে অদ্ভুত একটা মায়া আছে।
এক মুহূর্তের জন্য তারা ভুলেই গেল, রুমে কী হচ্ছে।
কিন্তু পরিস্থিতি তখন আগ্নেয়গিরির মতো গরম। তাই মনের অনুভূতি মনেই চেপে রেখে ইভান সায়ানকে তার কেবিনে এবং উর্মি মেহরাকে তার গাড়ির দিকে নিয়ে গেল।
মিটিং রুমটা খালি হয়ে গেল। কিন্তু সায়ান আর মেহরার মাঝখানে জমে থাকা দূরত্বটা আরও বড় হয়ে গেল।
সায়ান নিজের কেবিনে গিয়ে দরজা বন্ধ করে দিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালের দাগটা দেখলো। তার মনে হলো, এই দাগটা শুধু গালে না, তার মনেও লেগে গেছে।
আর অন্যদিকে, মেহরা গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে রইলো। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সে দ্রুত মুছে ফেললো।
আর অন্যদিকে, ইভান আর উর্মির মাঝে শুরু হয়ে গেল এক নতুন গল্পের...
চলবে...