THE UNSEEN TRUTH
By Tasmia
অধ্যায় ১৪:
সাইটের থমথমে আবহাওয়া যেন মুহূর্তেই এক ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ে রূপ নিল!
আল্পসের কনকনে বরফের মাঝে তখন সানফ্লাওয়ার ভ্যালি প্রজেক্টের সাইটে সবাই দাঁড়িয়ে ছিল। মেহরা, সায়ান, সিফাত, নিহা, ইভান, উর্মি — সবাই ম্যাপ নিয়ে কাজের কথা বলছিল। কিন্তু সবার মনের ভেতরে তখন একটা চাপা উত্তেজনা কাজ করছিল। মেহরা আর সায়ানের মাঝে তখনও বরফের দেয়াল।
ঠিক তখনই সাইটে এসে থামল একটা দামি কালো গাড়ি। গাড়ি থেকে ধীরপায়ে নেমে এল আদিল শাহরিয়ার।
আদিলের আচমকা আগমন আর তার এই অভাবনীয় প্রস্তাব আল্পসের বরফবৃত উপত্যকাটিতে এক নিমেষে স্তব্ধতা নামিয়ে আনল।
প্রথমে এসে সে উর্মির সাথে কিছুক্ষণ নিচু গলায় পেশাদার কথাবার্তা বলছিল। উর্মি ফাইল হাতে দাঁড়িয়ে ছিল। আদিল উর্মিকে সাইটের কিছু কাজ নিয়ে প্রশ্ন করছিল। উর্মিও পেশাদার ভঙ্গিতে উত্তর দিচ্ছিল। কিন্তু উর্মি অন্য পুরুষের সাথে হেসে কথা বলছে — এই দৃশ্যটা দূর থেকে দেখছিল ইভান।
ইভান আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল, আর তার চোয়াল শক্ত হয়ে আসছিল। উর্মি অন্য পুরুষের সাথে হেসে কথা বলছে — ইভানের কাছে তা একবিন্দু সহ্য হচ্ছিল না! তার বুকের ভেতরটা জ্বলে উঠছিল। মনে হচ্ছিল, এখনই গিয়ে আদিলকে সরিয়ে দিই। কিন্তু কাজের খাতিরে বাধ্য হয়েই ইভান নিজের রাগ চেপে নিজেকে সামলে রাখছিল। সে বারবার নিজেকে বোঝাচ্ছিল, এটা কাজের কথা, ব্যক্তিগত কিছু না।
কিন্তু আসল ঝড়টা উঠল একটু পরেই!
আদিল ধীরপায়ে হেঁটে সোজা মেহরার সামনে এসে দাঁড়াল। সায়ান, সিফাত, নিহা — সবাই তখন সেখানে উপস্থিত। সবার চোখ তখন আদিলের দিকে। আদিলের মুখে ছিল একটা অদ্ভুত আত্মবিশ্বাস। যেন সে জানে, আজ সে যা করতে যাচ্ছে, তাতে সবাই চমকে যাবে।
আদিল ওভারকোটের পকেট থেকে একটি নিখুঁত ডায়মন্ডের ওয়েডিং রিং বের করল। রিংটা রোদের আলোয় ঝলমল করে উঠল। এত বড় ডায়মন্ডের রিং সাইটের সবাই আগে কখনও দেখেনি।
মেহরার মুখোমুখি দাঁড়িয়ে, সবার সামনে রিংয়ের বক্সটা খুলে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে উঠল:
"উইল ইউ ম্যারি মি, মেহরা?"
মেহরা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। চারপাশের বাতাস যেন এক সেকেন্ডের জন্য থমকে গেল! মেহরার চোখে তখন অবিশ্বাস, রাগ আর বিস্ময় — তিনটাই একসাথে মিশে ছিল। সে ভাবতেও পারেনি, সাইটে সবার সামনে আদিল এমন একটা কাণ্ড করবে।
আদিল ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটিয়ে বলতে লাগল, "তোমাকে যেদিন সেই তুষারঝড় আর ঝুম বৃষ্টি ভেজা রাতে গাড়িতে তুলে নিয়েছিলাম, সেদিনই প্রথমবারের মতো হৃদয় থেকে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে। আসলে তোমাকে আমি অনেক আগে থেকেই চিনতাম মেহরা, কিন্তু তখন সত্যিটা বলার সাহস হতো না। তখন আমার 'শাহরিয়ার গ্রুপ' ছোট এক কোম্পানি ছিল, খান মেনশনের রাজকীয় কন্যাকে নিজের করে নেওয়ার মতো যোগ্যতা বা পাঙ্গা নেওয়ার সাহস আমার ছিল না। কিন্তু আজ দেখো... আমি শাহরিয়ার গ্রুপের একমাত্র সিইও! পুরো সুইজারল্যান্ডে আমার রাজত্ব। এখন তুমি আমাকে হ্যাঁ বলো মেহরা, তোমার প্রতিটা আবদার, তোমার প্রতিটি স্বপ্ন আমি পূরণ করব!"
আদিলের এই নাটকীয় প্রস্তাব আর ধৃষ্টতা দেখে সায়ানের নীলভ চোখ দুটো মুহূর্তের মধ্যে খুনে লাল হয়ে উঠল! সায়ানের হাতের মুঠো দুটো এতটাই শক্ত হয়ে চেপে বসল যে পেনের ঢাকনাটা ভেঙে যাওয়ার উপক্রম হলো। সায়ানের আধ্যাত্মিক শক্তি আর ভেতরের ভালোবাসার আগুন যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার অপেক্ষায়!
নিহা আর সিফাত বিস্ময়ে চোখ বড় বড় করে মেহরার দিকে তাকাল। আর ইভান-উর্মি নিজেদের মধ্যে চকিত দৃষ্টি বিনিময় করল। সবার মনে তখন একটাই প্রশ্ন — মেহরা এখন কী বলবে?
মেহরা কিন্তু এক পা পিছাল না। আল্পসের তুষারপাত মেহরার চুলে এসে পড়ছে, আর তার চোখে এক অদম্য, রহস্যময় আলো।
সায়ানের চোখের সামনে আদিলের এই প্রপোজাল যেন চলন্ত আগ্নেয়গিরিতে পেট্রোল ঢেলে দিল! এতদিন ধরে ভেতরে জমে থাকা অপরাধবোধ, ভালোবাসা আর ঈর্ষার আগুন এক নিমেষে বাইরে ফেটে বের হয়ে এল।
সায়ানের নীলভ চোখ দুটো রাগে ও ক্ষোভে রক্তিম বর্ণ ধারণ করল। সে কোনো কিছুর পরোয়া না করে দ্রুত ধাপে এগিয়ে গিয়ে আদিলের সোজা মুখোমুখি দাঁড়াল।
সায়ানের গলা দিয়ে যেন এক হিংস্র সিংহের গর্জন বের হয়ে এল, "তোমাকে আমি আগেই সতর্ক করেছিলাম আদিল শাহরিয়ার! মেহরা আর আমার চোখের সামনে ভুলেও আসার চেষ্টা করবে না!"
আদিল সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁটের কোণে এক কুরুচিপূর্ণ বাঁকা হাসি ফোটাল। চোখ দুটি ছোট ছোট করে সায়ানের দিকে তাকিয়ে বলল, "তুমি আটকানোর কে, সায়ান আমান? মেহরা তোমাকে পছন্দ করে না, এমনকি দেখতেও পারে না! ও আমার সাথে যাবে নাকি তোমার — তা মেহরা ঠিক করবে, তুমি নও!"
'মেহরা তোমাকে পছন্দ করে না' — শব্দগুলো শোনামাত্রই সায়ানের মেজাজের সব নিয়ন্ত্রণ হারিয়ে গেল! সায়ান এক ঝটকায় আদিলের দামি কোটের কলার চেপে ধরল। তার ডান হাতটা শক্ত মুঠো হয়ে আদিলের মুখে সজোরে এক ঘুষি বসাতে উদ্যত হলো —
‘ঠাস—!’
হঠাৎ কনকনে আল্পসের হিমশীতল বাতাসে বিকট শব্দে একটা থাপ্পড়ের আওয়াজ গমগম করে উঠল!
সায়ানের বাড়ানো হাতটা বাতাসের মাঝপথেই থমকে গেল। সায়ান স্তব্ধ, অপলক চোখে তাকাল। তার গালটা মুহূর্তে লাল হয়ে উঠল!
মেহরা তার সোজা সামনে দাঁড়িয়ে আছে। তার ফর্সা হাতটা তখনও বাতাসে সামান্য ভাসমান, চোখেমুখে ছড়িয়ে পড়েছে সীমাহীন বিষাদ আর অদম্য বিষাক্ত ক্ষোভ!
সবাই একেবারে নিস্তব্ধ! সিফাত, নিহা, ইভান, উর্মি — এমনকি আদিল নিজেও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এ নিয়ে দুইবার সায়ানের গায়ে হাত তুলল মেহরা, আর দুবারই পুরো টিমের চোখের সামনে!
নিহা আর সিফাত কালবিলম্ব না করে দ্রুত মেহরা ও সায়ানের মাঝে এসে দাঁড়াল। সিফাত সায়ানের হাতটা ধরে শক্ত করে চেপে ধরে পেছন দিকে নিয়ে যেতে চাইল, কিন্তু সায়ান কাঠ হয়ে মেহরার চোখের দিকে তাকিয়ে রইল। সায়ানের চোখে তখন আঘাত পাওয়ার চেহারা, গভীর এক অপমান আর তীব্র না-পাওয়ার অনুভূতি।
মেহরা এক মুহূর্তের জন্যও চোখ নামাল না। তার বুকটা ঘন ঘন ওঠানামা করছিল, কিন্তু চেহারায় সে আভিজাত্যের বরফশীতল মুখোশটা টেনে আনল। আদিলের দিকে একপলক অবহেলার দৃষ্টি ফেলে মেহরা সোজা সবার উদ্দেশ্যে অর্ডার দিল:
"আজকের জন্য সাইটের সমস্ত কাজ এখানেই স্থগিত করা হলো! পরশুদিন থেকে সাইটের মূল কাজ পুরোদমে শুরু হবে। সবাইকে বিদায়!"
মেহরা তার লাল ওভারকোটের কলারটা ঠিক করে নিহাকে সাথে নিয়ে নিজের গাড়ির দিকে হটহট করে হেঁটে চলে গেল। আর সায়ান আল্পসের তুষারঝড়ের মাঝে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার গালে মেহরার হাতের সেই জ্বলন্ত স্পর্শটা যেন পুরো তুষারাবৃত উপত্যকাকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল!
চলবে...