ফন্ট সাইজ:
থিম:
শুধু তোমারই জন্য

Part-1

লেখক: তাশমীম জামান রিদিকা

সময় কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে সরকার ও খান বংশের বন্ধন আজ প্রায় দেড় বছর। সরকার বংশের মেয়ে নাম তার ❝ইশনিহা সরকার নুহাইজা❞ ও খান বংশের ছেলে যার নাম ❝নির্ঝর খান আরশান❞। নুহাইজা তেমন একটা চঞ্চল নয়। বরং কিছুটা শান্ত প্রকৃতির। কোমর পর্যন্ত হালকা বাদামি চুলগুলো বেশ আকৃষ্ট করে। গায়ের রঙ উজ্জ্বল-শ্যামলা। চোখদুটো কালো। উচ্চতায় ৫ ফুট ৪ ইঞ্চি। যে কেউ দেখলে মাশাল্লাহ বলতে বাধ্য হবে। আরশানও কিছুটা শান্ত স্বভাবের। প্রয়োজনের বাইরে কথা বলে না। উচ্চতায় প্রায় ৬ ফুটের কাছাকাছি। চোখদুটো হালকা বাদামি। চুলগুলো ঘার পর্যন্ত উষ্কখুষ্ক। এই দেড় বছরে তাদের সম্পর্ক অনেক সুন্দর হয়েছে। নুহাইজা সবাইকে আপন করে নিয়েছে। এখন বাজে সকাল ১০ টার মত। নুহাইজা আরশানকে বললো, "এই শুনুন না?ঘুম থেকে উঠবেন না?১০ টা বাজে তো।" আরশান একটু নড়েচড়ে বললো, "এই যে বউ, উঠছি।"
"তাড়াতাড়ি উঠুন। অফিসে যেতে হবে না?"
"হুম, দাড়াও। আর ১০ মিনিট। "
"রাখেন আপনার ১০ মিনিট। এমনিতেই দেড়ি হচ্ছে। "
"বউউ,রাগ করো না।আমি উঠছি।"
এই বলে আরশান ঘুম থেকে উঠে গেলো।নুহাইজা কিচেনে গিয়ে একটা ব্ল্যাক কফি বানালো। আরশান ফ্রেশ হয়ে নিচে এলো। নুহাইজা আরশানকে কফি দিয়ে চলে গেলো। তার আরো অনেক কাজ আছে। আরশান কফি শেষ করে উপরে গিয়ে রেডি হয়ে এলো। নিচে এসে নুহাইজাকে বললো,"বউউউ,আমাকে খাবার দিয়ে যাও।"
"আসছি।"
নুহাইজা এসে আরশানকে খাবার দিয়ে গেলো। আরশান খাবার খাওয়া শেষ করে কিচেনে গিয়ে নুহাইজাকে জড়িয়ে ধরলো।
"তোমার জন্য কিছু আনতে হবে?কিছু খাবে তুমি?"
"না, কিছু লাগবে না।"
"তাহলে আমি যাই?"
"আচ্ছা, সাবধানে যাবেন।ফি আমানিল্লাহ্। "
"ফি আমানিল্লাহ্।"
আরশান চলে গেলে নুহাইজার তেমন কোনো কাজ থাকে না। একটু আজুয়ার সাথে কথা আর হালকা ননদ-ভাবীর দুষ্টুমি। আরশানের বোনের নাম সুনজারা খান আজুয়া। আজুয়া দেখতে শুনতে মাশাল্লাহ। গায়ের রঙ উজ্জ্বল-শ্যমলা। কোমর পর্যন্ত বাদামি চুল। চোখদুটো আরশানের মত হালকা বাদামি। আজুয়ার বয়স সবে মাত্র সতেরো বছর হলো। পড়াশোনায় খুব ভালো। আজুয়া সবার মত এত শান্ত নয়। বরং অনেকটা চঞ্চল। অবশ্য এত শান্ত ভালো নয়। পরিবারে দু-এক জন চঞ্চল না হলে ভালো লাগে না। সকাল সাড়ে দশ টার দিকে আজুয়া ফ্রেশ হয়ে নিচে এলো। সকালে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। আজুয়া নিচে এসে কিচেনে গেলো। দেখলো নুহাইজা কাজ করছে।
"আপিইইই?আপিইইইই?"
"হুম,বলো।"
"আমি ফ্রেশ হয়ে এসেছি। এখন আমাকে খাবার দাও।"
"আচ্ছা, দিচ্ছি। তুমি একটু অপেক্ষা করো।"
"আচ্ছা।"
নুহাইজা এসে খাবার দিয়ে গেলো। আজুয়া খেতে লাগলো। নুহাইজা একটু পর এসে আজুয়ার পাশে বসলো।
"খাবার কেমন হয়েছে?"
"মাশাল্লাহ, অনেক মজা হয়েছে।"
"থ্যাঙ্ক ইউ।"
"ওয়েলকাম।"
তারপর নুহাইজা ও আজুয়া মিলে গল্প করতে করতে খাবার শেষ করল। বিকেলের দিকে আরশান বাসায় ফিরল। ফিরেই রুমে চলে গেলো।
"বউ?ও বউ?কোথায় গেলে?"
নুহাইজা ওয়াশরুমে ছিলো। সেখান থেকেই বললো, "আমি ওয়াশরুমে।অপেক্ষা করুন, আসছি।"
আরশান জামা কাপড় খুলে ফ্রেশ হতে গেলো। আরশানদের রুমে দুটো ওয়াশরুম। একটা গোসল করার জন্য ও আরেকটা ফ্রেশ হওয়ার জন্য। নোহাইজাদ দুপুর বেলার গোসল বিকালবেলা করছে। তার জন্য আরশান ফ্রেশ হওয়ার ওয়াশরুমে গেল। নুহাইজা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আরশান নেই। বিছানার উপর আরশানের কোট। বুঝলো আরশান ওয়াশরুমে গিয়েছে। নুহাইজা জায়নামাজ বিছালো নামাজ পড়ার উদ্দেশ্যে। ২ মিনিট পর আরশান ওয়াশরুম থেকে বের হয়ে নুহাইজার পাশে জায়নামাজ বিছালো। এমনটাই হয় সব সময়। নুহাইজা যখন আসরের নামাজ পরে তখন আরশান এসে তার সাথে নামাজ পরে। এটা আরশান ও নুহাইজার খুব পছন্দ। নামাজ শেষ করে আজুয়ার রুমে গেল। আজুয়ার নামাজও প্রায় শেষ। আজুয়া বললো,"চলো,আমরা ছাদে যাই।"
আরশান:হুম,চল।
ছাদে গিয়ে তারা বেশ কিছুক্ষণ কথা বলল। এর মাঝে নুহাইজা হুট করে বলল,"আচ্ছা সুনজারা, একটা কথা বলো তো?"
"হুম,বলো আপ্পি।"
"তোমার একটা শখের কথা বলো, যা করতে তোমার ভীষণ ভালো লাগে।"
"আচ্ছা। আমার ভালো লাগে এমন অনেক কিছুই আছে।তবে তোমাদের সাথে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার রুম গোছানো,নামাজ পড়া ইত্যাদি খুবই পছন্দ।"
আরশান আর নুহাইজা বেশ সন্তুষ্ট হলো। তারপর তারা কিছুক্ষণ গল্প করে নিচে চলে এলো। দেখতে দেকগতে পৃথিবীর বুকের আরেকটি দিন শেষ হয়ে গেলো।
────୨ৎ────
নুহাইজা আজ অনেক দিন পর কলেজে যেতে চাইলো। আরশান প্রায়ই তাকে বলে কিন্তু সে যেতে চায় না। আজ আবার নিজে থেকেই বলল সে কলেজে যেতে চায়। আরশান কলেজে পৌঁছে দিয়ে অফিসে যেতে চায়। মূলত নুহাইজা তার ফ্রেন্ড গ্রুপে ফোন দিয়ে বলে দিয়েছে সে কাল কলেজে আসতে চায়। সবাই যাতে যথা সময়ে কলেজে উপস্থিত থাকে। সবাই তাতেই সম্মতি দিলো। কথা মত নুহাইজার যাওয়ার আগেই সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে। নুহাইজাকে দেখে তার অতি পছন্দের একজন ফ্রেন্ড দৌড়ে এলো। উশরা কাছে আসতেই নুহাইজা ওকে জড়িয়ে ধরলো। ধীর স্বরে বললো,
"কিরে? কেমন আছিস?"
"আলহামদুলিল্লাহ। তুই?"
"আমিও আলহামদুলিল্লাহ।"
ওদের কথোপকথনের মাঝেই বাকিরা এসে হাজির। এর মাঝেই ইশরান সবাইকে উদ্দেশ্য করে সালাম দিলো।
"আসসালামু আলাইকুম। কেমন আছিস সবাই?বিশেষ করে নুহাইজা।"
নুহাইজা: ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোদের সবাইকে অনেক দিন পর দেখলাম।
ইশরান: হুম। তুই তো এখন আমাদের সাথে কথাই বলস না। আবার কলেজেও আসিস না। খুব ব্যাস্ত?
সহসা: হয়েছে। অনেক দিন পর দেখা হলো। চল এখন ক্লাসে চল।
নুহাইজা: হুম,চল।
তারপর তারা সবাই গল্প করতে করতে ক্লাসে গেলো। তাদের গল্পের মাঝেই ক্লাসে স্যার এসে উপস্থিত হলেন। সবাই দাঁড়িয়ে সালাম দিলো। সবাই পড়ালেখায় মনোযোগি থাকলেও নুহাইজা,ইশরান,উশরা ও সহসা ক্লাসে কথা বলছিলো। এটা স্যার খেয়াল করলেন।
স্যার: লাস্ট ব্রেঞ্চ। স্ট্যান্ড আপ।
ওরা চুপচাপ উঠে দাড়ালো। কারন ক্লাসের সবাই জানে হাশেম স্যার কেমন।
স্যার: তোমরা ক্লাসে কথা বলছিলে কেন?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে Part-1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন