# মূলা খেয়ে মহাযুদ্ধ
**লেখিকা: ফাইজা জান্নাত**
আজ জয় আমিরের বাসায় মুলার মহাভোজের আয়োজন করা হয়েছে। আর এই মহাভোজের প্রধান আয়োজক জয়ের বউ অন্তু। নিজের হাতের রান্না দিয়ে সবাইকে আপ্যায়ন করার জন্য সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত সে। রান্নাঘরের এক কোণে মুলার কালাভুনা, অন্যদিকে মুলার রোস্ট, মুলা ভুনা—সব মিলিয়ে টেবিলজুড়ে মুলার রাজত্ব। সঙ্গে রয়েছে ধবধবে সাদা ভাত।
অন্তু একটার পর একটা রান্না শেষ করে সুন্দর করে খাবার টেবিলে সাজিয়ে রাখছে। মাঝে মাঝে রান্নার দিকে তাকিয়ে নিজেই মুচকি হাসছে। আজ তার হাতের রান্না খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে, এমনটাই তার আশা।
অন্যদিকে জয় আমিরের অবস্থা বেশ করুণ। লুঙ্গি হাঁটুর ওপর তুলে এক হাতে খাবারের প্লেট সরাচ্ছে, আর অন্য হাতে মাছি তাড়াচ্ছে। মাছিগুলো যেন আজ তার বাসাকেই নিজেদের স্থায়ী ঠিকানা বানিয়ে ফেলেছে।
জয় বিরক্ত হয়ে মাছির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল,
— শালার মাছি! তোদের কি আর কোনো জায়গা নেই? আমার ঘরেই কেন আসতে হবে? একবার হাতে পেলে বাইরে নিয়ে গণ্ডগোল করে দেব!
এদিকে সন্ধ্যা নামতেই একে একে সবাই আসতে শুরু করল।
আবির, মেঘ, জায়ান, কৃত্তিক, অরু, রিদ, মায়া, দৌসর, পিউ, রিচার্ড, এলিজাবেথ, ইরফান নেওয়াজ, মাইরা, জেহফিল ও ইনান—সবাই আজ জয় আমিরের বাসায় মুলার দাওয়াত খেতে যাচ্ছে।
কিছুক্ষণ পর কলিংবেল বেজে উঠল।
অন্তু রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই একে একে সবাই ভেতরে প্রবেশ করল। কিন্তু ঘরে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই সবার মুখের হাসি উধাও হয়ে গেল। কেমন যেন একটা অদ্ভুত গন্ধ নাকে এসে লাগতেই সবাই একসঙ্গে নাক চেপে ধরল।
মেঘ তো একেবারে নাক কুঁচকে ফেলল। চারদিকে তাকিয়ে এমনভাবে ঘরটা পর্যবেক্ষণ করতে লাগল, যেন কোনো অপরাধের তদন্ত করতে এসেছে।
মেঘ নাক চেপে বলল,
— এত্ত গন্ধ কোথা থেকে আসছে রে? তোরা কি গুয়ের ট্যাংকি পরিষ্কার করাচ্ছিস নাকি?
তার কথা শুনে আবির সঙ্গে সঙ্গে তার দিকে ঘুরে তাকাল। বিরক্ত মুখে ধমক দিয়ে বলল,
— কী বলছ এসব? দাওয়াত খেতে আসছো না?
মেঘ আর কিছু বলল না। তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছে, গন্ধের রহস্য উদ্ঘাটন না করে সে শান্ত হবে না।
অন্তু মুচকি হেসে বলল,
— আরে! এটা তো আমার মুলার রেসিপির সুস্বাদু ঘ্রাণ!
কথাটা শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকাল। কেউ কিছু বলল না। শুধু মেঘের চোখ দুটো আরও বড় হয়ে গেল।
রিচার্ড এলিজাবেথের কানে কানে বলল,
— আমার মনে হচ্ছে আজকের রাতটা খুব একটা শান্তিতে কাটবে না।
এলিজাবেথ মুখ চেপে হাসল।
অন্তু সবাইকে বসার ঘরে নিয়ে গেল। কেউ সোফায় বসল, কেউ চেয়ার টেনে নিল। মেঘ অবশ্য সোফার একদম কোণায় বসে নাকের সামনে হাত নাড়তে লাগল।
জয় আমির এসে সবাইকে দেখে খুশি হয়ে বলল,
— আরে, সবাই এসে গেছিস! আয় আয়, আজকে তোদের এমন খাওয়াব যে জীবনে ভুলবি না!
মেঘ নিচু স্বরে বলল,
— ভুলব না, সেটা তো গন্ধেই বুঝতে পারছি!
আবির পাশ থেকে কনুই দিয়ে মেঘকে খোঁচা দিল। মেঘ সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করল।
কিছুক্ষণ পর অন্তু খাবার টেবিলে সবাইকে ডাকল। একে একে সবাই টেবিলের চারপাশে বসে পড়ল। টেবিলের মাঝখানে বড় বড় বাটিতে সাজানো মুলার কালাভুনা, মুলার রোস্ট, মুলা ভুনা আর গরম সাদা ভাত দেখে কয়েকজনের চোখ চকচক করে উঠল।
মেঘ খাবারের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল,
— ভাবি! এগুলো কি সব মুলা? নাকি মুলার বংশবিস্তার ঘটিয়েছেন?
অন্তু ভ্রু কুঁচকে তার দিকে তাকাল।
— কেন? সমস্যা কী?
মেঘ হাত দিয়ে খাবারের বাটিগুলো দেখিয়ে বলল,
— না মানে, একটা মুলা খেতে এসেছিলাম। দেখি পুরো মুলার পরিবার হাজির! সঙ্গে আত্মীয়স্বজনও নিয়ে এসেছেন!
কথাটা শুনে পিউ হেসে কুটিকুটি হয়ে গেল। মায়া মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। জয় আমির অবশ্য স্ত্রীর রান্না নিয়ে এমন মন্তব্য শুনে গম্ভীর হয়ে গেল।
— চুপ কর! আমার বউয়ের রান্না নিয়ে কোনো বাজে কথা বলবি না। আগে খেয়ে দেখ, তারপর কথা বলিস।
মেঘ দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল,
— আচ্ছা আচ্ছা! খাচ্ছি তো। এত রাগ করেন কেন?
সবাই এবার খাওয়া শুরু করল।
আবির নিজের প্লেটে গরম ভাত নিয়ে তার ওপর মুলার কালাভুনা তুলে নিল। প্রথম লোকমাটা মুখে দিয়েই তার চোখ বড় হয়ে গেল। সে চিবাতে চিবাতে প্রশংসার সুরে বলল,
— আহা! ভাবি, আপনার হাতের রান্না তো অসাধারণ! একেবারে পাঁচ তারকা হোটেলের খাবার!
অন্তু খুশি হয়ে হাসল।
— সত্যি বলছো?
— একদম সত্যি!
পাশ থেকে মেঘ মুখ বাঁকিয়ে বলল,
— হ্যাঁ, ঘ্রাণ তো পাঁচ তারকা হোটেলের মতোই! শুধু আমার নাকটা কেন জানি প্রতিবাদ করছে!
জায়ান ইতিমধ্যে মুলার রোস্টের দ্বিতীয় টুকরো মুখে পুরে ফেলেছে। সে মাথা নাড়িয়ে বলল,
— ভাবি, এটা কী দিয়ে রান্না করেছেন? এত মজা কেন?
অন্তু গর্বিত ভঙ্গিতে উত্তর দিল,
— ভালোবাসা দিয়ে রান্না করেছি।
দৌসর এতক্ষণ চুপচাপ খাচ্ছিল। এবার সে প্লেট থেকে মুখ তুলে বলল,
— ভাবি, ভালোবাসাটা একটু কম দিয়ে রান্না করলেই পারতেন। আমার পেটের ভেতর ইতিমধ্যে মিটিং শুরু হয়ে গেছে!
কৃত্তিক পানি খেতে গিয়ে প্রায় গলায় আটকে ফেলল। কাশতে কাশতে সে দৌসরের দিকে তাকাল।
— কিসের মিটিং আবার?
দৌসর গম্ভীর মুখে পেটের ওপর হাত রেখে বলল,
— গ্যাস সম্মেলন!
কথাটা শুনে সবাই একসঙ্গে হেসে উঠল।
ইনান এত জোরে হাসছিল যে তার হাতে থাকা চামচটা প্লেটের ওপর পড়ে টুং করে শব্দ করল। রিদ মাথা নিচু করে হাসছে, আর মায়া বারবার তাকে ধমক দিচ্ছে যেন খাবার নষ্ট না করে।
রিচার্ড এলিজাবেথের দিকে তাকিয়ে বলল,
— তুমি কি নিশ্চিত আমরা ডিনার করতে এসেছি? আমার তো মনে হচ্ছে মুলার প্রদর্শনীতে এসেছি!
এলিজাবেথ নিজের প্লেট থেকে এক টুকরো রোস্ট তুলে মুখে দিয়ে বলল,
— চুপ করে খাও। বেশি কথা বললে তোমার প্লেটের মুলাগুলোও আমি খেয়ে ফেলব।
রিচার্ড সঙ্গে সঙ্গে নিজের প্লেটটা একটু কাছে টেনে নিল।
এদিকে মেঘ খাবারের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর এক লোকমা ভাত মুখে দিয়ে চোখ বন্ধ করে চিবাতে লাগল। কয়েক সেকেন্ড পর চোখ খুলে বলল,
— ভাবি, একটা কথা বলব?
অন্তু আগ্রহ নিয়ে তাকাল।
— বলো।
— রান্না সত্যিই ভালো হয়েছে। কিন্তু একটা ভয় হচ্ছে!
— কী ভয়?
মেঘ নিজের পেটের দিকে তাকিয়ে বলল,
— এই খাবার খাওয়ার পর আমরা সবাই মানুষ থাকব, নাকি সাউন্ড সিস্টেম হয়ে যাব!
আবারও হাসির রোল পড়ে গেল।
সবাই যখন হাসাহাসি আর খাওয়াদাওয়ায় ব্যস্ত, ঠিক তখনই—
**পুতততততততততততত!**
একটা বিকট শব্দে পুরো টেবিল যেন কেঁপে উঠল।
সবাই একসঙ্গে খাওয়া বন্ধ করে একে অপরের দিকে তাকাল।
জেহফিল চামচ হাতে স্থির হয়ে বসে আছে। মাইরা অবাক হয়ে চারদিকে তাকাচ্ছে। পিউ তো হাসতে হাসতে চেয়ার থেকে প্রায় পড়ে যাওয়ার অবস্থা।
জয় আমির ভ্রু কুঁচকে বলল,
— এই বোম ব্লাস্টটা কে করল রে?
কেউ কোনো উত্তর দিল না।
সবাই এমন ভাব করছে যেন কিছুই শোনেনি। কেউ প্লেটের দিকে তাকিয়ে আছে, কেউ আবার পানি খাওয়ার ভান করছে।
মেঘ ধীরে ধীরে নিজের চেয়ারটা একটু পিছিয়ে নিল।
— ভাই, আমার মনে হয় এখানে কোনো সন্ত্রাসী আছে!
আবির তাকে ধমক দিয়ে বলল,
— চুপ কর, খেতে দে!
কিন্তু শান্তি আর বেশিক্ষণ স্থায়ী হলো না।
**পুত! পুত! পুত! পুত!**
এবার একটার পর একটা শব্দ হতে লাগল। যেন টেবিলের নিচে কেউ পটকা ফাটানোর প্রতিযোগিতা শুরু করেছে।
(পরের পার্ট দিবো নাকী..?)🐸