#প্রণয়ান্তর ইশতেহার
#মৃত্তি চৌধুরী
#পর্বসংখ্যা__০১
কালবেশাখীর তান্ডবে কেমন যেন থমথমে হয়ে আছে পরিবেশটা। হালকা বাতাস বইছে। কোথাও হয়তো কিছুক্ষণ পরপর বিজলি চমকাচ্ছে। হঠাৎ যেন দূর থেকে একটা ডাক ভেসে এলো,
— তাহেরা, তাহেরা!
মনোযোগটাতে ভাটা পড়ল তাহেরার। সে মুখোমুখি করুণ। যেন সে অত্যন্ত প্রিয় কোনো জিনিস দেখছিল।
— হ্যাঁ, নানি? কিছু কি হয়েছে? ডাকছ কেন?
— কেন? আমি কি ডাকতে পারতাম না নাকি?
— না, তা কেন? বিশেষ কোনো কারণ ছাড়া তো তুমি...
— বুঝেছি।
কথার মাঝখানে কেটে বললেন,
— তুই কালবৈশাখী দেখছিলি, তাই না? আমি জানি, কালবৈশাখী তোর অনেক প্রিয়।
— । আচ্ছা, বলল,বুড়ি কেন ডেকেছো?
— কথা বলছি, বস।
— বলো, বলো।
তাহারা বসতেই চুলে চিরুনি করতে করতে হিচুনী বেগম বললেন,
— তোকে তলব করেছে।
— আবার?
— আমি না মানা করছি।
— আমি কিছু জানি না বাবা। তুই না চাইলে না যা। কিন্তু চাইলে একটু দেখা করে আসতে পারিস।
— তাই তো চাই না, নানি।
এই বলে তাহারা উঠে রুমে চলে গেল।
কিছুক্ষণ পর প্রস্তুত হয়ে বেরিয়ে এলো। হেঁটে সদর দরজার দিকে যেতে নিলে হিজনী বেগম ডাক পড়লেন।
— এখন বেরোচ্ছিস কেন, ছেমরি? কোথায় যাচ্ছিস?
— বেশি দূর নয়, তিসা কাছে যাচ্ছি।
— এখন যাওয়ার দরকার কী?
— ভালো লাগছে না।
— তুই তো বড় হয়ে গেছিস। আমার কথা শোনার দরকার বুঝি নেই?
— এমন বলো না। আমি একটু দেখা করে আসি।
— যা, বলব না।
তাহেরা নানিকে সালাম জানিয়ে বেরিয়ে পড়ল।
রাস্তা হালকা ভেজা। বৃষ্টির তাণ্ডব কিছুটা কমেছে। তাহারা কিছুটা হেঁটে পকেট থেকে ফোনটা বের করে ডায়াল লিস্টে শয়তানি লেখা নম্বরটায় কল চাপল।
কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে একটা শব্দ ভেসে এলো,
— কী বলো?
— শুনছিস?
— না, শুনছি না। পরে কল দে।
— মস্করা করিস না।
— আচ্ছা বল, তোদের ওখানে আসছি।
— সত্যি?
— না, মিথ্যা!
— আচ্ছা, ঠিক আছে। রাখ।
ওই পাশ থেকে কল কেটে যাওয়ার পিটপিট শব্দ আসতেই তাহারা ফোন নামাল।
হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখল, চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট। আসরের সালাতের সময় হতে খুব বেশি সময় বাকি নেই।
তাহেরা দূর থেকে একটা রিকশা দেখে উঠে বসল।
— তা আপা, কই যাইবেন?
— হাতিরঝিল যাব।
— আপা, দেখেন এখন। এখান থেকে হাতিরঝিল কম বেশি দূর আছে। এমনিতেই পরিবেশ ভালো না। আকাশে কালো মেঘ জমেছে। এই বুঝি বর্ষণ নামল। এখন কিন্তু ভাড়া বেশি দিতে হবে।
রাস্তায় এখন তেমন রিকশা নেই বলে তাই।
তাহেরা বলল,
— আমরা জানি, মামা। আপনি এখন রিকশা নেই বলে চান্স লুট করতেছেন।
রিকশাওয়ালা কিছুটা লাজুক ভঙ্গিতে বলল,
— তা না, আপা
--আবার ?
জি, আপা।
— আচ্ছা, চলেন। আপনি যা চাইবেন, তাই দেব।
ততক্ষণে কালবৈশাখীর বৃষ্টি থেমেছে। বৃষ্টি থামলেও হাতিরঝিলের চারপাশ এখনো ভেজা। বাতাসে শীতলতা রয়ে গেছে। রাস্তার জমে থাকা পানিতে শহরের আলো ভেঙে ভেঙে পড়ছে। শহরটা যেন আচমকা নিঃশ্বাস ফেলে শান্ত হয়ে গেছে। যেন ঝড়ের পর ক্লান্ত, শহরটাকে শান্তি দিতে চায়।
হঠাৎ পাশের মোড়ে রিকশাটা থামতেই আশপাশে তাকিয়ে তাহেরা বুঝল, সে এসে গেছে।
নামতে যাবে, তখন হঠাৎ করেই চোখ পরল এক লোকের দিকে পরনের কালো শার্টটা গায়ের সঙ্গে লেপ্টে গেছে। হাতা কনুই পর্যন্ত গুটিয়ে রাখা। চুল এলোমেলো। মুখে স্বাভাবিক লিপ্ত ভাব।
এসে সোজা রিকশাওয়ালার ,তাকিয়ে একটু ঠিকানা দিল বোধহয়।
একবারও ভেতরের দিকে তাকানোর প্রয়োজন মনে করল না। যেন রিকশাটা সম্পূর্ণ খালি। উঠতেই যাবে, তখন তাহেরা হতভম্ব হয়ে তাড়াতাড়ি রিকশা থেকে নেমে পড়ল।
ভাড়া মিটাতে মিটাতে রিকশাটা দূরে চলে গেল।
তাহেরা নিজের ওপরই রাগ হলো। সে কিছু বলল না কেন?
কাছ থেকে কেউ তার কাঁধে হাত রাখতেই সে সরল না।
— কী রে, হা করে তাকিয়ে আছিস কেন?
— কী আজব!
— আরে, আজবটা কী?
— না, মানে, আমি রিকশা করে আসছিলাম। কোথা থেকে কোন ছ্যামড়া ! মানে, একটা ম্যানার তো থাকা দরকার, না?
— আরে, কী ম্যানার? আগে তো বলবি!
— আরে, রিকশায় কেউ আছে কি না, তা তো দেখবে আগে। কোথা থেকে আইসা যেন ঢুকে যাবে! আমাকে তো বেরোনোর সময়টাও দিবে। কী ভাই, মনে হচ্ছে আমার কোলে গিয়ে বসত?আল্লাহ বাঁচাইছে ভাই! আগে নেমে পড়ছি
কোথা থেকে কে আসছিল রে?ছেলে নাকি মেয়ে?
— ছেলে।
--ওওও আচ্ছা সন্দেহ চোখে তাকিয়ে বলল,
তাহেরা আবার বলা শুরু করল। চেহারা দেখে মনে হচ্ছিল, যেন সে খুব স্বাভাবিক একটা কাজ করছে।
— আচ্ছা ভাই, তোরে কথা তুই বাদ রাখ। মনে কর, কোনো একটা অন্ধ পাগল ছিল, যে দেখে নাই।
কিন্তু তিসা কথার মাঝখানে ফোন কেটে বলে উঠল,
— কথা দেরি হয়ে যাচ্ছে।
তাহেরা ঘড়ির দিকে তাকিয়ে দেখল, সত্যিই দেরি হয়ে গেছে। পাঁচটা বেজে যাচ্ছে।— তিসা, চল তাড়াতাড়ি! দেরি হয়ে যাচ্ছে।
এই বলে তিসার হাত ধরে দ্রুত গতিতে হাঁটতে লাগল তাহেরা। আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে।
তিসা বলে উঠল,
— নিচে দেরি করে আমাকে দৌড়াচ্ছিস কেন?
— আরে, কথা কম বল। চল।। প্রথম দিনই দেরি করে ফেলছি।
দৌড়াতে দৌড়াতে তারা এক বিল্ডিংয়ের সামনে এসে আচমকা থেমে গেল। হঠাৎ থেমে যাওয়ায় তিসা ছিটকে গিয়ে সামনের কংক্রিটের রাস্তায় পড়ে গেল।
তাহেরা বিল্ডিংয়ের দিকে ইশারা করে দেখাতে গিয়ে খেয়াল করল, তার পাশে তিসা নেই। সামনে তাকাতেই দেখল, তিসা কংক্রিটের রাস্তায় বসে 'ওমা গো!' বলে চিৎকার করছে।
— আরে বাবা! তুই পড়লি কেমনে?তাহেরা প্রশ্ন করে বলল,
— আয়, শাকচুন্নির বাচ্চা! শয়তানি আমাকে ফালিয়ে দিয়ে বলে, পড়লি কেমনে? আয়, তোকে কয়েকটা দিয়ে দেখাই ।
— মাইরি! ব্যথার থেকে বেশি অভিনয় লাগাইছিস!সর, শালী! আগে যেতে দে।
********
কলেজ গেটে প্রবেশ করতেই তিসা চেঁচিয়ে বলতে লাগল,
“তাহেরা, কপি আনছিস?”
তাহেরা কোনো উত্তর করল না। তিসার মেজাজ খারাপ হয়ে গেল।
“প্রয়োজনীয় কিছু আনবি না?”
তাহেরা ভ্রু কুঁচকে বলল, “এত কী প্রয়োজন?”
তিসা একইভাবে বলল, “প্রয়োজন হবে না? সামনে পরীক্ষা!”
তাহেরা ভেংচি কেটে বলল, “সারা বছর না পড়ে পরীক্ষার সময় পড়ে বিদ্যাসাগর হবে!”
“হলে হবো। আচ্ছা, আর কলেজে যেতে ইচ্ছা করছে না।”
তাহেরা অবাক স্বরে বলল, “মাত্র না বললি, তুই পড়াশোনা করবি, পড়ায় মন দিবি! আমার কাছ থেকে কপি খুঁজছিলি। এখন যেতে ইচ্ছা করছে না?”
তিসা নিজের প্রতি খুব গর্ববোধ করে বলতে শুরু করল, “আরে, মানুষের একটা মুডের ব্যাপার আছে। মুড না থাকলে আসলে কিছুই হয় না। আমি যখন এসেছি, আমার মুড এতক্ষণ সুন্দর পড়ার মুডে ছিল। তুই বললি কপি আনলি না, আমার মুড উঠে গেছে। চল, নানির সঙ্গে একটু দেখা করে আসি।”
এগুলো যেটাই বলছিল, ঠিক তখনই পেছন থেকে একটা ডাক শুনে তিসা হকচকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে উত্তর দিল, “জি ভাইয়া!”
-- কি করছ?
তিসা গুছিয়ে বলল, “কথা বলছিলাম, ভাইয়া।”
রাহাত আবার জিজ্ঞেস করল, “কী নিয়ে?”
“পরীক্ষা নিয়ে, ভাইয়া।”
রাহাত প্রশ্ন করল, “কোথাও যাবে?”
তিসা বলল, “জি ভাইয়া, তাহেরার সঙ্গে বাসায় যাব।”
তারা হাত ধরে নিয়ে যেতে চাইলে রাহাত আবার সামনে এসে বলল, “আমি যেতে পারি কি?”
তিসা তাহেরার দিকে তাকিয়ে দেখল, সে ইশারা করছে যেন না বলে। তিসা কিছুক্ষণ ভেবে বলল, “কেন না ভাইয়া, চলেন।”
তাহেরা তিসার হাত ধরে একটু দূরে নিয়ে গিয়ে বলল, “এই রাহাতটা আবার ক্যাডা? আর তুই তার লগে এত কথা কস কেন?”
“আরে, সে আমাদের সিনিয়র ভাইয়া।”
“সিনিয়র নাকি অন্য কিছু?”হুম হুম ??
“এই, তোর অন্য কিছু তোর কাছে রাখ। চল, ভাইয়া দাঁড়িয়ে আছে।”
তিসা রাহাতের দিকে তাকিয়ে বলল, “কীভাবে যাব, ভাইয়া?”
রাহাত ভাবনামিশ্রিত স্বরে বলল, “আমার বাইকে তো একজনই যেতে পারবে।”
তিসা ভেবে বলল, “আপনি তাহেরাকে নিয়ে চলে যান।”
তাহেরা মুখ হাঁ করে তাকিয়ে রইল। তিসা চোখের ইশারায় তাকে অনুরোধ করছে।
তাহেরা কাটার স্বরে বলল, “তুই কীভাবে যাবি?”
“আমি অটো করে চলে যাব।”
আর রাহাত বাইক আনতে গেল। এরপর তাহেরা ও রাহাত চলে গেল।
তিসা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে তাহেরাকে ফাঁসিয়ে দিয়ে বেশ গর্ববোধ করছে।
এদিকে তাহেরার তো মরা মরা অবস্থা। মনে হচ্ছে, বাইকের স্পিড আরেকটু বাড়ালে সে আল্লাহর রাস্তায় উড়ে যাবে!
কিছুক্ষণ চুপ থেকে রাহাত বলল, “আমি শুনেছি, তুমি নাকি তোমার নানির সঙ্গে থাকো?”
তাহেরা ভদ্র স্বরে বলল, “জি, ভাইয়া।”
“আমি যতটুকু জানি, তোমার বাবা-মা আছে। তাহলে তুমি নানির সঙ্গে থাকো কেন?”
“না মানে, ভাইয়া, এগুলো নিয়ে কি পরে কথা বলা যায় না?”
রাহাত বলল, “আচ্ছা, ঠিক আছে।”
বর্তমানে তাহেরা, তিসা আর রাহাত তাদের বাসায় বসে আছে। তাহেরা চিন্তা করছে, নানি কী বলবে।
জুতার আওয়াজ শোনা যাচ্ছে। নানি আসছে হয়তো।
পেছন দিক থেকে জুতা দিয়ে ঠকঠক শব্দ করতে করতে নানি বসার ঘরে এসে বসলেন। সবার দিকে তাকিয়ে ইশারা করলেন।
তিসা দিকে ইশারা করে চিৎকার করে বলে উঠল, “আমি তিসা, নানি!”
এরপর রাহাতের দিকে ইশারা করে বলল, “তুমি কে, ছেমরা? নাম কী?”
রাহাত সাবধানে উত্তর করল, “রাহাত।”
ভদ্রতার খাতিরে রাহাত প্রশ্ন করল, “আপনার নাম কী, নানি?”
হিচুনি বেগম বললেন, “আমার নাম হিচুনি বেগম।”
রাহাত আর তিসা খুব কষ্ট করে হাসি চেপে রাখতে না পেরে হু হু করে হেসে উঠল। হাসতে হাসতে একবার এদিকে, আরেকবার ওদিকে গড়াগড়ি খেতে লাগল।
নানি প্রশ্ন করলেন, “হাসো ক্যান, ছেমরা?”
রাহাত আর তিসা ঘাবড়ে গিয়ে বলল, “না মানে, নানি, এমনিই!”
“মানে-টানে করতে হবে না। আমি জানি, আমার নাম শুনেই হাসো তোমরা। যেহেতু আমার নাম শুনছই, তো মোর নামের কাহিনি বলি। মোর জন্ম যখন হইছিল, তখন মোর হেঁচুনী হচ্ছিল। পরে মোর আম্মাজান আর আব্বাজান মিলা মোর নামখানা রাখছে
চলবে__
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান