#চিরন্তন_প্রেমতৃষ্ণা
#Mithukabbo_মিথুকাব্য
#পর্ব_০১
( কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ... গল্পের কিছু অংশে ১৮+ বিষয় নিয়ে লেখা থাকতে পারে, তাই পড়লে নিজ দায়িত্বে পড়বেন। আর একটা কথা কেউ ডিজলাইক দিবেন না, ভালো না লাগলে পড়বেন না, তাই হয়। )........
তাহলে গল্প শুরু করা যাক, চলোওওওওওওওওওওওওওও
🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️
রাতের আকাশটা সাধারণের চেয়ে আজ একটু বেশিই কালো হয়ে উঠেছে। থেমে থেমে আকাশ তার নিজস্ব ভাষায় গর্জন করে চলেছে। রাতের বেলায় সাধারণত শহরটা আলোয় আলোকিত হয়ে থাকলেও আজ শহরটা অন্ধকারে ডুবে রয়েছে। অন্ধকার ভেদ করে মাঝে মাঝে আলোর ছিটা দেখা যাচ্ছে। কিছুটা সময়ের ব্যাবধানে মুষলধারে বৃষ্টি পরতে শুরু করলো।
ঘরের ভেতরের সাইড লেম্পটা থেকে থেকে আলো ছড়াচ্ছে। হঠাৎ বেড সাইড লেম্পটা একেবারেই নিভে গেলো, সেখান থেকে আর থেমে থেমে আলো ছড়াচ্ছে না। সাইড লেম্পটা নিভে যাওয়ায় বিছানায় শুয়ে থাকা মেয়েটি পিটপিট করে নিজের চোখ মেলে তাকালো। বাট অন্ধকার থাকায় কিছু দেখতে পেলো না। কিছুক্ষণ চোখটা মেলে রেখে আবার বন্ধ করে নিলো মেয়েটা। হঠাৎ মেয়েটার চোখ খুলে গেলো কোনো এক পুরুষের গভীর হাতের ছোঁয়ায়। মেয়েটা সহসাই চোখ মেলে তাকালো, কিন্তু অন্ধকার থাকায় পরিষ্কার কিছু দেখতে পেলো নাহ। প্রতিজ্ঞা নিজের হাত দিয়ে পুরুষালি হাতটা সরিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছু করতে পারলো না। পুরুষটি প্রতিঙ্গার দুটি হাত নিজের হাতে আবদ্ধ করে প্রতিজ্ঞার মাথার উপর দিয়ে বিছানায় চেপে ধরলো। প্রতিজ্ঞা হাত ছাড়ানোর আশায় মোচড়ামুচড়ি শুরু করলো।
হঠাৎ জানালা দিয়ে এক ফালি বিদ্যুৎ চমকানোর আলো ঘরের ভেতরটা কিছুক্ষণের জন্য আলোকিত করে দিলে ছেলেটির অবয়বটা স্পষ্ট হয়ে উঠলো। ছেলেটির পরনে ছিল শুধু একটি ঢিলেঢালা কালো রঙের জিন্স প্যান্ট। ঢিলেঢালা প্যান্টটি একটু বেশিই নিচে নামানো ছিলো। ছিটকে আসা আলোয় ছেলেটির এইট প্যাক ওয়ালা শক্ত পেট কিছুক্ষণের জন্য দৃশ্যমান হলো। ছেলেটির ছিলো সার্প চোয়াল, মুখে ছিলো গম্ভীরতা ও মুগ্ধতার মিশ্রণ, ক্লিন সেফ করা মুখে কেবল উঠতে থাকা হালকা দাড়ি। মাথায় উল্ফ কাট করা ঝাকড়া চুল। আর চোখ,.... চোখটা ছিলো গভীর সমুদ্রের ন্যায় অতল, সীমানাহীন। যার চোখে ছিলো অনেক না বলা কথা।
সে ছিলো ——— শেহরান প্রণয় মির্জা।
ছেলেটিকে চেনা মাত্রই প্রতিজ্ঞার সকল বাধা, মুচরামচুরি থেমে গেলো। তাদের দজনের ঠোঁটের মাঝখানে মাত্র কিছুটা জায়গা ফাঁকা রয়েছে। প্রণয় তার ডান হাত দিয়ে প্রতিজ্ঞার ঠোঁটটা একটু স্লাইড করে দিয়ে নিজের আর প্রতিজ্ঞার ওষ্ঠদ্বয় মিলিত করতে যাবে ঠিক তখনই , বালিশের পাশে অযত্নে রেখে দেওয়া মোবাইলটি কর্কশ কন্ঠে বেজে ওঠায় প্রতিজ্ঞা ঘুম থেকে লাফ দিয়ে উঠে পরে। প্রতিজ্ঞার মাথাটা হঠাৎই গরম হয়ে গেলো এতো সুন্দর সপ্নে ব্যাঘাত ঘটায়। প্রতিজ্ঞা একটু শান্ত হওয়ার চেষ্টা করে অযত্নে রেখে দেওয়া ফোনটা হাতে তুলে নিলো। ফোনটির হোম পেজে জলজল করছিলো যে, কোনো ' কলেরা ' নামে সেফ করা নাম্বার থেকে তাকে কল করা হয়েছে। প্রতিজ্ঞা মাথা চুলকাতে চুলতে বলতে লাগলো ──
“ যাব্বাবাহ্ আমি আবার কাকে ‘ কলেরা ’ নামে সেফ করে রাখলাম ? ”
সে আরেকটু ভাবনাতে মত্ত হয়ে গেলো। ইতিমধ্যেই কলটি দুইবার রিং হয়ে কেটে গেছে। হঠাৎই কলেরা নামটি কার সেই কথা মনে পরে যাওয়ায় প্রতিজ্ঞা নিজের কপালে আলতো চাপড় মারলো। আর হাসতে হাসতে বলে ওঠলো ──
“ আরেহ্ এটা তো আমার কুচুপুচু বান্ধবী নাম্বার —১”
মোবাইলটি আবার কর্কশ কন্ঠে বেজে ওঠলে প্রতিজ্ঞা এক মুহূর্ত দেরি না করে কলটি রিসিভ করলো। কলটি রিসিভ হওয়া মাত্রই ফোনের ওপাশ থেকে কলেরার রাগ মিশ্রিত কন্ঠ ভেসে এলো ──
“ কই মরছিলি বইন তুই, আমি আরো ভাবছিলাম চল্লিশার দাওয়াত না দিয়ে মরেই গেলি নাকি। ”
প্রতিজ্ঞা ফোনের এপাশ থেকে বলল ──
“ ফাজলামি বাদ দে বইন, আমি তোর উপর রেগে আছি বর্তমানে। ”
কলেরা মানে কলি ওপাশ থেকে বিচলিত হওয়ার অভিনয় করে বলল──
“ কেন, কেন আমি কি করলাম আবার...? ”
── তুই কিছু করিস নাই বাট তোর ফোন কল করেছে...। ”
কলি কিছু বুঝেছে মনে হলো। তাই সে কিছুক্ষন চুপ থাকার ভান করে বলল...
── ওহ্ বুঝেছি , তুই আবার প্রণয় মির্জাকে নিয়ে কুচুপুচু স্বপ্ন দেখছিলি তাই না বল ? ”
প্রতিজ্ঞা একটু রাগী হওয়ার বৃথা চেষ্টা করে বলে উঠলো.....
── কুচুপুচু আর কই করলাম বইন, মাত্র করতে যাচ্ছিলাম তার আগেই তো স্বপ্নে ব্যাঘাত ঘটালেন মিস কলেরা বেবি। ”
কলি একটু রাগান্বিত হওয়ার চেষ্টা করে বলে উঠলো ──
── তুই আবার কলেরা বলছিস, আমার কত্ত সুন্দর নামটা কে এসব কি নাম দিছোস বইন, ফুলকলি দিলেও তো পারতি। ”
── ফুলকলি আমি কেন বলবো, তোর জামাই ডাকবে বুঝছিস। ”
── আচ্ছা বাদ দে, আজকে কি মনে আছে প্রতিজ্ঞা ? ”
প্রতিজ্ঞা বলে উঠল ──
── সত্যিই মনে নাই আমার। ”
── আজকে আমাদের ভার্সিটির প্রথম দিন এটাও ভুলে গেছোস.....? ”
কলি আবার বলে উঠল........,
── সারাদিন, সারারাত এতো কি ভাবিস.... প্রণয় মির্জা কে নিয়ে.....?
প্রতিজ্ঞা বলল....,
── হ্যাঁ.... ওকে ভুলতে পারছি নাহ্ আমি.... আমি কি করবো তুই বল ? ”
কলি সামান্য একটু ক্ষিপ্ত হওয়ার চেষ্টা করে বলল...,
── ভুলতে পারছিনা মানে... দুই বছর আগে তুই কিভাবে ওর সাথে ব্রেকআপ করে ছিলি মনে আছে। আমি জানি তুই ওর ভালোর জন্যই ছেড়ে দিয়েছিলি তবুও প্রণয়ের কথাটা একবার ভেবে দেখতি, ছেলেটা কষ্ট পেয়েছিলো অনেক।
প্রতিজ্ঞার কন্ঠ ভারি হয়ে এলো মুহূর্তের মধ্যেই। প্রতিজ্ঞা অনেক না বলা কথা বলতে গিয়েও বলল না।
প্রতিজ্ঞা শুধু মুখে উচ্চারণ করল — “ আমি যা করেছি প্রণয়ের ভালোর জন্যই করেছি। ”
কলি বুঝে গেলো, প্রতিজ্ঞার চোখটা মুহূর্তে ভিজে উঠেছে। সে প্রসঙ্গ বদলাতে বলে উঠলো ──
“ আচ্ছা এসব কথা পরে হবে, তুই ভার্সিটিতে কখন আসবি ? ”
প্রতিজ্ঞা ভেজা কন্ঠ লুকানোর বৃথা চেষ্টা করে বলল ── “ আমার একটু দেরি হতে পারে রেহ্। ”
কলি ফোনের ওপাশ থেকে বলল ── “ আচ্ছা , আমি তোর জন্য ক্যাম্পাস অপেক্ষা করবো। ”
কলির কথা শেষ হতেই প্রতিজ্ঞা কলটা কেটে দিলো। কলটা কেটে যাওয়ার পর প্রতিজ্ঞার নজর ফোনের স্কিনে পরলে দেখতে পেলো ৮ : ০৫ বেজে গেছে। সে তারাতারি উঠে দৌড় লাগালো ওয়াশরুমের দিকে। প্রতিজ্ঞার ক্লাস শুরু হবে ৯ টা বেজে ৩০ মিনিটে। অনেকটা সময় আছে হাতে তবুও প্রতিজ্ঞার তাড়া কমলো নাহ। আসলে প্রতিজ্ঞা তারাতারি তৈরী হয়ে বসে বসে আরাম করবে। প্রতিজ্ঞা ওয়াশরুম থেকে বেড়িয়ে এসে টিস্যু দিয়ে হাত, মুখ মুছে নিলো। তারপর নির্ধারিত পোশাকটি পরে নিলো প্রতিজ্ঞা। একদম রেডি হয়ে বসে পরলো খাটের এক কোণে। তারপর ফোনটা হাতে তুলে নিলো সে। তারপর প্রিয়াকে এসএমএস পাঠালো। সে এসএমএস এ লিখলো ── “ প্রিয়া তুই কখন ভার্সিটি তে আসবি ? ”
কিছুক্ষন পর এসএমএস এর উত্তর এলো প্রিয়ার থেকে ──
“ আমি আজকে আসতে পারবো না রেহ্। ”
প্রিয়া উত্তরের বিপরীতে প্রতিজ্ঞা আবার প্রশ্ন ছুরলো ── “ কেন আসতে পারবি না ? ”
প্রিয়া জানালো ── “ তুই তো জানিস, আমি কলেজের ২য় বর্ষে একটা ডিটেক্টিভ ব্রাঞ্চে যুক্ত হয়েছিলাম, যুক্ত হওয়ার পর একটা বড় গুন্ডা দলের একজন খোচর ধরতে সাহায্য করেছিলাম, তাই আজকে তার সেলিব্রেশন করা হবে, তাই আজকে যেতে পারবো না। ”
প্রিয়ার বলা শেষে প্রতিজ্ঞা বলে উঠলো ── “ আচ্ছা তাহলে আজকে আমি আর কলি ক্লাস করে আসি তোর সাথে পরে কথা হবে। ”
এরপর প্রতিজ্ঞা ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিলো। তারপর ভার্সিটির উদ্দেশ্যে রওয়ানা দিলো প্রতিজ্ঞা। সে রাস্তায় দারিয়ে থাকলো কিছুক্ষন তারপর একটা অটো এলে তাতে উঠে পরলো প্রতিজ্ঞা। অটোটা ভার্সিটি আর প্রতিজ্ঞার বাসার মাঝামাঝি জায়গায় এসে ট্রাফিক জ্যামে আটকে পরলো। প্রতিজ্ঞা বেশ কিছুক্ষন হলো ট্রাফিক জ্যামে আটকে রয়েছে। সে ফোনটা হাতে নিয়ে দেখলো ৯ : ১০ ইতিমধ্যেই বেজে গেছে। তখনি তার ফোনে এসএমএস আসার শব্দ হলো। প্রতিজ্ঞা এসএমএসটি দেখলো সেখানে কলি লিখেছে ──
“ কিরে তুই কই , আমি ভার্সিটির সামনে দারিয়ে আছি। ”
প্রতিজ্ঞা লিখলো ── “ আমি জ্যামে আটকে গেছিরে কলিরা বেবি। ”
প্রতিজ্ঞা আবার লিখলো ── “ আচ্ছা তুই ক্লাসে গিয়ে বসে থাক আমি যাচ্ছি। ”
কলি বিপরীতে কোনো উত্তর দিলো না।
ইতিমধ্যে জ্যাম সরে গিয়েছে। অটো আবার রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে।
~ ── ~ ── ~
কলি ভার্সিটির সামনে কিছুক্ষন ধরে হাটাহাটি করে চলেছে। কলি এবার ভয়ে ভয়ে ভার্সিটির গেট পেরিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলো। সে একবার এপাশ আরেক বার ওপাশ দেখে দেখে হেটে চলছে। কলির মনে ভয়ের আনাগোনা চলছে প্রচন্ড। কলি ক্যাম্পাসের মাঝ বরাবর দিয়ে হেটে চলেছে। কলি যখন ক্যাম্পাসের প্রায় শেষের দিকে, কলির খুশি দেখে কে, সে শুনেছিলো কলেজ বা ভার্সিটির প্রথম দিনে সিনিয়ররা প্রচুর বুলি করে। তাই সে কলেজের প্রথম দিকে কলেজে যায়-ই নি। হঠাৎ পিছন দিক থেকে একটা মেয়ের কন্ঠ ভেসে এলো। মেয়েটি বেশ কঠোর ভাবেই কলির উদ্দেশ্যে বলল ──
“ এই মেয়ে এদিকে শোনো ! ”
কলি মেয়েটার কথা শুনেও না শোনার অভিনয় করে হেটে যাচ্ছে। সেই মেয়েটি আবার কলির উদ্দেশ্যে বলল ── “ তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না, এদিকে আয়। ”
কলির তো আগে থেকেই ভীষণ ভয় পেয়ে ছিলো তাই মেয়েটার ডাকে আরো ভীতু হয়ে গেলো। কলি মেয়েটার দিকে চোখ তুলে তাকালো, কলি দেখতে পেলো মেয়েটা ছিলো তার সিনিয়র, চুলগুলো ছিলো ছেলেদের মতো করে সাইজ করা। পরনে ছিলো কমলা রঙের শার্ট আর ছেলেদের প্যান্ট, ঠোঁটে ছিলো কালো লিপস্টিক আর মুখে ঢোকানো ছিলো ললিপপ। মেয়েটির সাথে আরো কয়েকটা মেয়ে আর ছেলেও রয়েছে দারিয়ে। ওদের সামনে কয়েকটা ছেলে মেয়ে নতজানু হয়ে লাইনে দারিয়ে আছে। কলি মেয়েটার দিকে তাকিয়ে হাত দিয়ে নিজেকে দেখিয়ে বলল......
“ আমি.....? ”
মেয়েটা ক্ষিপ্ত কন্ঠে বলল ──
“ তোর পাশে আর কাওকে দেখতে পাচ্ছিস। ”
কলি সবকটা দাঁত কেলিয়ে বলল ── “ কই নাহ্ তো কেউ তো নেই। ”
এরপর কলি ওদের দিকে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো ── “ কলিরে তুই এবার শেষ, কেনো যে প্রথম দিন তুই আসতে গেলিইইইইই ”
কলি এসে মেয়েটার সামনে দারিয়ে পরলো। মেয়েটা ধমক দিয়ে বলল ──
“ কিছু বলবি....? ”
কলি বলল ── “ কই না তো ”
“ তাহলে আমার সামনে দারালি কেন, দেখতে পাচ্ছিস না সবাই লাইনে দারিয়ে আছে তুইও যা। ”
কলি কিছু না বলে লাইনে গিয়ে দারিয়ে পরলো। লাইনের প্রথমে যে ছেলেটি ছিলো তাকে মেয়েটি ডাকলো। ছেলেটির মুখ হাত দিয়ে তুলে ধরে বলল ── “ বেশ হ্যান্ডসাম আছিস তো তুই , এবার একটু মেয়েলি ভাবে হেটে দেখা তো ”
কলি নিজের উৎকণ্ঠা দমিয়ে রাখতে পারলো না সে বার বার লাইন দিয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে। ছেলেটি কিছু বলতে চাইলো কিন্তু ভয়ে কিছু বলতে পারলো না। ছেলেটা একটু এগিয়ে গিয়ে মেয়েলি ভাবে কোমর দুলিয়ে দুলিয়ে হাটতে লাগলো। ছেলেটির এমন হাটার অবস্থা দেখে পুরো ক্যাম্পাসের মানুষ জন হেসে উঠলো। যদিও কলিও হেসেছে অনেক। এরপর মেয়েটা লাইনের দিকে তাকিয়ে বলে উঠলো ──
“ এবার কাকে ডাকা যায় ”
এ কথা শোনা মাত্রই কলির মুখের হাসি মিলিয়ে গেলো যেনো। কলি ভাবতে লাগলো ── “ এবার যদি আমায় ডাকে আমি শেষ, কলিইইইই তুই শেষ প্রতিজ্ঞাও তো আসলো না এখনো ”
কলির বারংবার উঁকি ঝুঁকি দেখে মেয়েটা কলির দিকে হাত তুলে ইশারা করে বলল ── “ তুই শোন ”
কলি মনে মনে আল্লাহ আল্লাহ বলতে বলতে এগিয়ে গেলো। মেয়েটি কলিকে বলল ── “ নতুন নাকি ”
কলির ছোট জবাব ── “ হুমমম ”
মেয়েটি বলল...... “ সাহসী নাকি তুই ? ”
কলি আমতা আমতা করতে শুরু করলো। একটু সাহস জুগিয়ে বলল ── “ হু...... না। ”
মেয়েটা বলল — “ আচ্ছা ”
মেয়েটা কলির হাতে একটা লাল লিপস্টিক দিয়ে বলে উঠলো ── “ আমার পাশের ছেলেটাকে দেখেছিস... ওর গালে একটা কিস করবি বুঝেছিস ”
কলি ভয়ে ভয়ে বলল ── “ আমি....? ”
মেয়েটার পাশের ছেলেটা বলল ── “ হ্যাঁ তুমি তারাতারি দাও ”
কলি আটকানো গলায় বলল.....,
“ আ..... আ... আমার বা... বান্ধবী কি... কিন্তু ডি... ডিটেক্টিভ ব্রাঞ্চের একজন ”
মেয়েটা বলল, — “ তাতে কি ? ”
কলি আর কিছু বলতে পারলো না। মেয়েটা আবার কিছু বলতে যাবে ঠিক তখনই মেয়েটির পিছন থেকে ভেসে এলো এক পুরুষালি কন্ঠের স্বর। পুরুষটি মেয়েটাকে বলল ── “ সামনে থেকে সরতো জুলিয়া, এই মেয়ে ডিটেক্টিভের বান্ধবী শোন ”
কলি তার দিকে দেখলো, ছেলেটা বাইকের উপর বসে আছে , পরনে সাদা শার্ট যার উপরের কয়েকটি বোতাম খোলা, ঠোঁটে ছিলো একটা সিগারেট তা দিয়ে বারবার ধোঁয়া ছরাচ্ছে ছেলেটা। কলি আস্তে আস্তে ছেলেটার দিকে এগিয়ে গেলো। কলি ঠিক ছেলেটার সামনে এসে দাড়ালো। কলিকে সামনে দেখে ছেলেটি বলল —
“ নাম....? ”
কলি বলল ── “ কলি ”
ছেলেটা বলল — “ ওরা ডিসটার্ব করছে তোকে...? ”
কলি ইতস্তত হয়ে বলল ── “ হুমমম ”
“ এই ভার্সিটিতে কেউ ডিসটার্ব করলে বলবি তুই শাকিল চৌধুরীর গার্লফ্রেন্ড, কি বলবি....? ”
“ জি শাকিল ভাইয়ার গার্লফ্রেন্ড ”
শাকিল বলল ── “ এখনো ভাইয়া বললে হবে ”
কলি বলল ── “ শাকিলের গার্লফ্রেন্ড ”
শাকিল বলল ── “ ঠিক আছে । ”
কলির ফোনে এসএমএস এর শব্দ হলো। কলি ফোনটা হাতে নিয়ে দেখলো প্রতিজ্ঞা মেসেজ দিয়েছে। প্রতিজ্ঞা ইতিমধ্যেই চলে এসেছে। কলি শাকিল কে বলে প্রতিজ্ঞার কাছে চলে গেলো। প্রতিজ্ঞা আবার তার জন্য অপেক্ষা করছে। কলি প্রতিজ্ঞা কাছে যাওয়ার জন্য রওনা দিলো।
~~~~~~~~~~~ — ~~~~~~~~~
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান