মুক্তকেশী
#লেখিকা:ইশরাত নেহা & তাসনোভা
#পর্ব:০১
আজ মানিকগঞ্জের পরিবেশ বেশ অন্যরকম। আর অন্যরকম হওয়ার কারণ হচ্ছে আজ মানিকগঞ্জের বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়িতে দেশের বাহির থেকে বেশ কয়েকজন চিকিৎসা এসেছেন। এলোকেশী আজ বিভিন্ন কাজে ব্যস্ত, সে তার এলোমেলো চুলগুলো ছেড়ে দৌড়াদৌড়ি করছে।
তার এলোমেলো কেশ বাতাসে দুলছে, আজ তাকে অপূর্ব সুন্দর লাগছে। শ্যাম বর্নের মেয়েটি আজ তার চোখকে কালো কাজল দিয়ে সাজিয়েছে, বাদামি চোখ খানায় কালো কাজল বেশ মানিয়েছে।
এলোকেশের অধিকারী এলোকেশী মেয়েটি আজ সকাল থেকে কাজ করছে, আজ জমিদার বাড়িতে যে চিকিৎসাকরা এসেছে তাদের জন্যই হেসেলে নানা পদের খাবার রান্না করা হচ্ছে। যে শ্যাম কন্যা এই সব কাজে ব্যস্ত তিনি আর কেউ নয় তিনি হলেন এই বিশ্বাল জমিদার বাড়ির বড় কন্যা।
শ্যাম বর্নের এই মেয়ে অপূর্ব সুন্দরী, বর্তমানে এই এলোকেশী এই বিশ্বাল বড় জমিদার বাড়ি নিজ হাতে সামলাচ্ছে। কয়েক বছর আগেই এই জমিদার বাড়ির জমিদার শরাফত চৌধুরী এক কঠিন রোগে আক্রান্ত হওয়ায় মারা যান।
সেই থেকেই জমিদার বাড়ির বড় কন্যা মায়া চৌধুরী নিজেই এই জমিদার বাড়ি একা দেখা সোনা করছেন।
জমিদার বাড়ির একমাত্র জমিদার শরাফত চৌধুরীর বড় কন্যা হচ্ছে মায়া চৌধুরী। মা-মরা মেয়েটি ছোট থেকেই বাবার আদরে বড় হয়েছে। ছোট থেকেই মাকে কাছে না পাওয়ায় বাবা তাঁর সব আবদার পূরণ করেছেন।
এলোকেশীর একটা বড় ভাইও আছে। তাকে পড়াশোনার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত অভ্র চৌধুরী বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। অভ্র ছিল এলোকেশীর বড় ভাই। বলতে গেলে, জমিদার বাড়ির বড় ছেলে হচ্ছে অভ্র চৌধুরী। সে দীর্ঘ ১০ বছর যাবৎ দেশের বাইরে।
চৌধুরী পরিবারের সঙ্গে তার বহু বছর ধরে যোগাযোগ নেই বললেই চলে। পিতা শরাফত চৌধুরী কয়েক বছর আগে তাকে ত্যাজ্যপুত্র করে দিয়েছেন। একটি অপকর্মের জন্য অভ্রকে জেলেও যেতে হয়েছিল। সেই কারণেই শরাফত চৌধুরী তাকে ত্যাজ্যপুত্র করেন।
বর্তমানে অভ্র চৌধুরী কানাডার একটি বড় কোম্পানির CEO। তবে সে শুধু কোম্পানির CEO নয়, অপরাধের কালো জগতের একজন পরিচিত মাফিয়াও।
আজ জমিদার বাড়িতে যেসব চিকিৎসক এসেছিলেন, তাঁরা চলে যাবেন। মায়া তাঁদের জন্য বালিয়াটির বিখ্যাত কিছু খাবার তৈরি করে দিলেন। চিকিৎসকেরা চলে যাওয়ার পর মায়া কদ্দোসের মাকে ডেকে জমিদার বাড়িতে অতিথিদের থাকার জন্য বরাদ্দ করা ঘরগুলো গুছিয়ে রাখতে বললেন।
কদ্দোসের মা মায়া চৌধুরীর মায়ের মৃত্যুর আগ থেকেই এই জমিদার বাড়িতে রান্নাবান্না ও অন্যান্য কাজ করে আসছেন। তাঁর বেশ বয়স হয়েছে। এখনও তাঁর বিয়ে হয়নি। তবে তাঁর ইচ্ছা ছিল, তাঁর যদি কোনো ছেলে সন্তান হয়, তাহলে তার নাম রাখবেন কদ্দোস। সেই থেকেই সবাই তাঁকে কদ্দোসের মা বলে ডাকেন।
রাত ১টা ৩০ মিনিট। মায়ার চোখে কোনো ঘুম নেই। দেওয়ালে টাঙানো তাঁর ভাই ও বোনের ছবিটির দিকে তাকিয়ে প্রায় ঘণ্টা দুয়েক বসে রইলেন তিনি। একে একে তাঁদের সঙ্গে কাটানো সব স্মৃতি মনে পড়ে গেল। একসময় অঝোরে কান্না শুরু করে দিলেন মায়া।
তাঁর ছোট বোন মাইরা চৌধুরী ডাক্তারি পড়ার জন্য চীনে গিয়েছে আজ তিন বছর হলো।
বর্তমানে এই বিশাল জমিদারির সমস্ত দায়িত্ব মায়া একাই সামলাচ্ছে।
অন্যদিকে, অভ্র রাত ১টায় তাঁর কাজে বেরিয়ে পড়েছে। কী কাজ, তা কেউ জানে না।
এদিকে মায়ার কাছে গ্রামের লোকজন নালিশ নিয়ে এসেছে। নালিশের মূল বিষয় হলো, পাশের গ্রামের এক ছেলে প্রেম করে বিয়ে করেছে।
চৌধুরীদের আওতায় থাকা কোনো গ্রামে প্রেম করা কিংবা প্রেম করে বিয়ে করা যায় না। আর কেউ যদি এমনটা করেও ফেলে, তবে তার পরিণতি হয় অত্যন্ত কঠর।
অতঃপর মায়া চৌধুরী সব দিক বিবেচনা করে ছেলেটির জন্য শাস্তি ঠিক করলেন। শাস্তিটি হচ্ছে, ছেলেটি এবং মেয়েটিকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। সবশেষে গ্রামের সকলে ছেলে এবং মেয়ে দুজনকেই গ্রাম থেকে বের করে দিল।
আজ মায়া নিজ হাতে রান্না করবে। এমনিতে মায়া একমাত্র তার ভাই-বোনের জন্যই রান্না করত, তবে আজ তার ব্যতিক্রম। মায়ার মন আজ তেমন ভালো নেই। সে জন্য মায়া কদ্দুসের মাকে রান্নাঘর থেকে বের করে দিয়ে রান্না শুরু করল। প্রথমেই মায়া জর্দা ও ফিরনি মিষ্টান্ন হিসেবে তৈরি করে নিল এবং সকলের খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করল। হঠাৎ করেই মায়া রান্নাঘর থেকে বেরিয়ে এল। কদ্দুসের মা তাকে বেরিয়ে আসতে দেখে প্রশ্ন করল,
— আপা, আপনি আর রান্না করবেন না?
মায়া শান্ত কণ্ঠে বলল,
— না, আমার আর ভালো লাগছে না। আপনি বাকি রান্নাটুকু শেষ করুন।
অপরদিকে, মাইরা মায়াকে চিঠি লিখতে বসেছে। মাইরা আর চীনে থাকতে চায় না। সে জন্য মায়াকে চিঠি লিখছে। মাইরা চিঠি লিখছে আর অঝোরে কান্না করছে। মাইরা এখানে আসার পর তার কাছের এক বন্ধু তাকে পছন্দ করেছে এবং মাইরাকে সে প্রেমের প্রস্তাব দেয়। তবে মাইরা রাজি নয়। সেই থেকেই মাইরাকে ওই ছেলে সব সময় বিরক্ত করে। আর এখন এই বিরক্তের পরিমাণ আরও বেড়ে গেছে। মাইরা আর পারছে না সেখানে থাকতে। তাই মাইরা এবার দেশে ফিরে আসবে।
চিঠিটা মায়ার কাছে পৌঁছেছে আরও দুই দিন আগে। তবে মায়া ব্যস্ত থাকার কারণে তা পড়ে উঠতে পারেনি। তাই আজ রাতে চিঠি পড়তে বসেছে। বারান্দায় বসে চিঠিটি মনোযোগ দিয়ে পড়তে লাগল। চিঠি পড়ে মায়া তার বোনের পরিস্থিতি বুঝতে পারল এবং তাকে চিঠির মাধ্যমে দেশে ফিরে আসতে বলল মায়া।
মায়া অভ্রকে চিঠি লিখল। তার মধ্যে লেখা ছিল, অভ্রকে ফিরে আসতে বলে এবং অভ্রকে মাইরার সব ঘটনা চিঠির মাধ্যমে জানাল মায়া।
অভ্র চিঠিটা পেয়ে ভীষণ পরিমাণ রেগে যায় আর ১২-১৬ ঘন্টার মধ্যে চীনে পৌঁছাল। চীনে যাওয়ার পরই মাইরার সঙ্গে দেখা করল। আর মাইরাকে বিরক্ত করত যে ছেলে, সেই ছেলেটাকে খুঁজে বের করল। অভ্রর সঙ্গে যারা ছিল, সকলে ছেলেটাকে মারল। অভ্র ছেলেটার কাছে গিয়ে তার গলার কাছে ক্যাপ-লক রিভলভারটা ধরল। আর হঠাৎ করে রিভলভার থেকে একটি গুলি বেরিয়ে এলো এবং ছেলেটির কলারের কাছে গিয়ে লাগল। নিমিষেই ছেলেটি মারা গেল।
চলবে.....