ছেলে ঢাকার, মেয়ে যশোরের।
*হরর গল্প: ঢাকার ইহান, যশোরের ইশা*
ইহান ঢাকার ছেলে। রোজ রাত ৯টায় ফ্রি ফায়ার খেলতো। তার ডুয়ো পার্টনার ছিলো যশোরের মেয়ে ইশা।
গেমে পরিচয়, তারপর ভালো বন্ধু। একদিন ইশা হঠাৎ গায়েব হয়ে যায়। আর অনলাইন আসে না।
১ বছর পর রাত ৯টা ৯ মিনিটে ইহানের ফোনে আসে,
『I S H A』 is online
ইহান খুশিতে ইনভাইট দেয়। ইশা একসেপ্ট করে, কিন্তু ভয়েসে কথা বলে না। শুধু নিঃশ্বাসের শব্দ আসে।
ইহান বলে, "ইশা, কথা বলো না কেন? তুমি যশোরে ঠিক আছো তো?"
ইশা চ্যাটে লেখে, "আমি কথা বলতে পারি না। আমার গলা নাই।"
ইহান ভাবে মজা করতেছে। ম্যাচে গিয়ে দেখে, ইশাকে এনিমি মারতে পারে না। সে শুধু দাঁড়িয়ে থাকে।
ইহান বলে, "তুমি মরতেছো না কেন?"
ইশা লেখে, "আমি তো ১ বছর আগেই মরে গেছি। যশোর থেকে ঢাকা আসার পথে। তোমার সাথে দেখা করতে আসতেছিলাম।"
ইহানের হাত ঠান্ডা হয়ে যায়। সে গেম থেকে বের হইতে চায়, কিন্তু পারে না। ঘরের লাইট নিভে যায়। ফোনে ইশার মুখটা বড় হয়ে আসে। চোখ নাই, শুধু কালো গর্ত।
ভয়েস থেকে আসে, "ইহান, তুমি বলছিলা শেষ জোনে আমার পাশে থাকবা। এখন থাকো, চিরকাল।"
পরের দিন ইহানকে আর পাওয়া যায় নাই। ফোনে শুধু লেখা ছিলো, ডুয়ো পার্টনার
ইহানকে পাওয়া যায় নাই। ঢাকায় তার ঘরে শুধু ফোনটা পড়ে ছিলো। ফোনে তখনো গেম চলতেছিলো।
ইহানের বন্ধু রাহাত ভয় পেয়েও গেমে ঢুকে। দেখে লবিতে লেখা, ইহান আর ইশা এখনো Online - Last Zone এ আছে।
রাহাত ইনভাইট দেয়। সাথে সাথে একসেপ্ট হয়। ভয়েসে একটা মেয়ের কান্না শোনা যায়।
রাহাত বলে, "ইশা, ইহান কই?"
ইশা বলে, "ইহান আমার সাথে আছে। ও বলছিলো শেষ জোনে আমার পাশে থাকবে। এখন ও আর যেতে পারবে না।"
হঠাৎ স্ক্রিনে ইহানের ক্যারেক্টারটা আসে। তার মুখে কোনো চোখ নাই। সেও এখন ইশার মতো হয়ে গেছে।
ইহান ফিসফিস করে বলে, "রাহাত, এই গেম থেকে বের হইস না। বের হইলেই ও তোকে নিয়ে যাবে। আমি বের হইতে চাইছিলাম, তাই আটকা পড়ছি।"
রাহাত সাথে সাথে ফোন বন্ধ করে দেয়। কিন্তু রাত ৯টা বাজলেই তার ফোন নিজে নিজে অন হয়ে যায়।
আর স্ক্রিনে আসে একটাই লেখা,
『I S H A』 invited you to play...
এখন রাহাতও রোজ রাত ৯টায় ফোন বন্ধ করে ঘুমায়। কিন্তু সে জানে, একদিন না একদিন ইশা তাকে নিয়েই যাবে। কারণ লাস্ট জোনে কেউ একা থাকে না।
যশোর থেকে ঢাকা আসার রাতটা*
রাহাত জানতে চায়, ইশা আসলে মরলো কেমনে? সে যশোরে যায় ইশার বাড়ি খুঁজতে।
ইশার মা কাঁদতে কাঁদতে বলে, "১ বছর আগে ইশা বলছিলো, ঢাকায় ইহানের সাথে দেখা করতে যাবে। রাতের বাসে উঠছিলো।"
সেদিন রাত ৯টায় ইশা ইহানকে মেসেজ করছিলো, "আমি আসতেছি, শেষ জোনে দেখা হবে।"
কিন্তু বাসটা আর ঢাকা পৌঁছায় নাই। মাঝ রাস্তায় এক্সিডেন্ট হয়। ইশা মারা যায়। তার হাতে তখনো ফোনটা ছিলো, ফোনে গেম অন ছিলো।
মা বলে, "মেয়েটা মরার পরেও তার আইডি রাত ৯টায় অনলাইন আসে। আমরা ফোনটা ভেঙে
ফেলছিলাম, তাও আসে।"
রাহাত ঢাকা ফিরে আসে। রাত ৯টা বাজে। তার ফোনে আবার ইনভাইট আসে। এবার দুইটা নাম,
『I S H A』 আর 『I H A N』 invited you...
রাহাত কাঁপতে কাঁপতে একসেপ্ট করে। স্ক্রিনে দেখে, ইহান আর ইশা পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুজনেরই চোখ নাই।
ইশা বলে, "রাহাত, তুমি আমাদের গল্পটা সবাইকে বলছো। এখন তুমিও আমাদের ডুয়োতে আসো। তিনজনে খেললে মজা হবে।"
রাহাতের ঘরের লাইট নিভে যায়।
পরের দিন তার ফোনে লেখা ছিলো,
ডুয়ো পার্টনার: ইহান, ইশা, রাহাত
স্ট্যাটাস: Online - Last Zone, কেউ আর ফিরে আসে না।
লাস্ট জোনে আটকে থাকা ৩ জন*
রাহাতও এখন লাস্ট জোনে আটকে গেছে। ঢাকায় তার ঘরে ফোনটা পড়ে আছে। ফোনে ৩টা আইডি অনলাইন দেখায়, ইহান, ইশা আর রাহাদ তাসফিয়ার শেষ রাত*
তাসফিয়া যশোরের মেয়ে। সে ফোন বদলাইছে, সিম বদলাইছে, তাও রাত ৯টা বাজলেই ইনভাইট আসে।
『I S H A』 invited you...
তাসফিয়া আর সহ্য করতে পারে না। সে ঢাকায় যায়, ইহানদের ঘরে। ঘরটা ১ বছর ধরে বন্ধ। দরজা খুলতেই ভেতরে ঠান্ডা বাতাস আসে।
দেখে, ৩টা ফোন একসাথে টেবিলে রাখা। ৩টা ফোনেই গেম চলতেছে। স্ক্রিনে ইহান, ইশা, রাহাত দাঁড়িয়ে আছে।
তাসফিয়া বলে, "আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের কিছু করি নাই।"
ইশা ফোনের ভেতর থেকে বলে, "তুমি যশোরের মেয়ে। আমি যশোরের মেয়ে ছিলাম। আমি ঢাকা আসতে চাইছিলাম, পারি নাই। তুমি আমার বদলে ঢাকায় আসো।"
হঠাৎ তাসফিয়ার ফোনে গেম নিজে নিজে অন হয়ে যায়। সে বের হইতে চায়, কিন্তু হাত চলে না।
ইহান বলে, "আমরা চাই নাই তোমাকে নিতে। কিন্তু লাস্ট জোনে একজন গেলে আরেকজনকে আনতেই হয়। এটাই নিয়ম।"
তাসফিয়া চিৎকার করে, "না, আমি যাবো না!"
কিন্তু ঘরের লাইট নিভে যায়। পরের দিন ঘরে ৪টা ফোন পাওয়া যায়।
৪টা আইডি এখনো অনলাইন, ইহান, ইশা, রাহাত, তাসফিয়া।
স্ট্যাটাস: Online - Last Zone, এখনো একজন বাকি।
শেষ।রাহাত।
এখন রাত ৯টা বাজলেই সবার ফোনে একটা ইনভাইট যায়। যারা নতুন প্লেয়ার, তারা না বুঝে একসেপ্ট করে।
একদিন যশোরের এক মেয়ে, নাম তাসফিয়া, ইনভাইট একসেপ্ট করে। ম্যাচে ঢুকতেই দেখে, ম্যাপে কোনো এনিমি নাই। শুধু ৩টা ক্যারেক্টার দাঁড়িয়ে আছে। কারো চোখ নাই।
তাসফিয়া ভয়ে বলে, "তোমরা কারা?"
ইশা বলে, "আমরা তোমার ডুয়ো পার্টনার। তুমি একা খেলো কেন? আমাদের সাথে খেলো, চিরকাল।"
ইহান বলে, "আমি প্রথমে একা ছিলাম। তারপর রাহাত আসছে। এখন তুমি আসলে আমরা ৪ জন হয়ে যাবো।"
রাহাত কাঁদতে কাঁদতে বলে, "তাসফিয়া, পালাও। গেম থেকে বের হয়ে যাও। ফোনটা ভেঙে ফেলো। আমি বের হইতে পারি নাই।"
তাসফিয়া গেম থেকে বের হয়ে ফোনটা পানিতে ফেলে দেয়। কিন্তু রাত ৯টা বাজলেই তার নতুন ফোনেও ইনভাইট আসে।
এখন তাসফিয়া জানে, ইশা যাকে একবার ইনভাইট দেয়, সে আর বাঁচতে পারে না। কারণ লাস্ট জোন কাউকে ছাড়ে না শেষ