*তোমাকে ঘিরে *
লেখিকা: সুরাইয়া খান
পর্ব ৩
সেই দিনের পর থেকে এক সপ্তাহ হয়ে গেছে। আসা আর ফারহান এর দেখা হয়নি। আসা ইচ্ছা করেই যায়নি। কারণ তার বাবা কবির বলেছে, ওই ছেলের সাথে আর মিশবি না। বাবার কথা শুনে আসা চুপ হয়ে গেছে। কিন্তু মনটা কিছুতেই মানছে না। বারবার ফারহান এর কথা মনে পড়ছে। তার রাগী চোখ, তার Stupid Girl বলা, তার দেওয়া নীল ওড়নাটা। সবকিছু মনে পড়ছে।
আসা ওড়নাটা আলমারিতে লুকিয়ে রেখেছে। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে ওড়নাটা বের করে দেখে। আর ভাবে, ছেলেটা আসলেই খারাপ না। কেনো বাবা তাকে খারাপ বললো?
এদিকে ফারহান ও রেগে আছে। সে ভাবছে, আসা কেনো আসলো না? আমি এক সপ্তাহ ধরে প্রতিদিন বিকাল চারটায় ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকি। মেয়েটার কোনো খবর নাই। মেয়েটা কি আমাকে ভুলে গেলো? নাকি সে আমাকে পাত্তাই দেয় না?
ফারহান এর বন্ধু রাহাত বললো, কিরে ফারহান, তুই এতো চুপচাপ কেনো? আড্ডায় ও আসিস না। কি হয়েছে?
ফারহান বললো, কিছু হয় নাই। তুই চুপ কর।
রাহাত বললো, আমি জানি, আসার জন্য মন খারাপ। মেয়েটাকে ফোন দিলেই তো পারিস।
ফারহান বললো, আমি কেনো ফোন দিবো? সে তো আমাকে কথা দিয়েছিল আসবে বলে। আসে নাই। আমি আর যাবো না তার কাছে।
কিন্তু রাতে ফারহান ঘুমাতে পারে না। বারবার ফোনের দিকে তাকায়। ভাবে, একটা মেসেজ দিবো? না, দিবো না। আমি ফারহান। আমি কাউকে মেসেজ দেই না। মেয়েরাই আমাকে মেসেজ দেয়।
অন্যদিকে আসার ছোট ভাই আরিফ সব বুঝে গেছে। আরিফ এসে বললো, আপু, তুমি কি ফারহান ভাইয়ার কথা ভাবছো?
আসা চমকে গিয়ে বললো, চুপ কর আরিফ। বেশি পাকনামি করবি না। আমি কারো কথা ভাবছি না।
আরিফ হেসে বললো, আমি জানি আপু। তুমি রোজ রাতে ওই নীল ওড়নাটা দেখো। আমি দেখে ফেলেছি।
আসা বললো, তুই যদি মাকে বলে দিস, তাহলে তোর খবর আছে।
আরিফ বললো, বলবো না। কিন্তু আপু, ফারহান ভাইয়া কিন্তু অনেক ভালো। আমি তাকে চিনি। ভার্সিটির সবাই তাকে ভয় পায়, কিন্তু সে মন থেকে অনেক ভালো।
আসা বললো, তুই এতো কিছু কিভাবে জানিস?
আরিফ বললো, আমি জানি। তুমি একবার কথা বলে দেখো।
পরের দিন ভার্সিটিতে একটা নতুন ঘটনা ঘটলো। ফারহান এর সাথে একটা মেয়ে কথা বলছিল। মেয়েটার নাম মিম। মিম ফারহান কে অনেক পছন্দ করে। সে ফারহান এর পাশে গিয়ে বসলো। ফারহান এর সাথে হেসে হেসে কথা বলছিল।
আসা দূর থেকে সেটা দেখে ফেললো। তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠলো। আসা ভাবলো, ওই মেয়েটা কে? ফারহান এর সাথে এতো হেসে কথা বলছে কেনো? আমার কেনো এতো খারাপ লাগছে? আমি কি ফারহান কে ভালোবেসে ফেলেছি?
আসা রাগ করে সেখান থেকে চলে গেল। সে আর ফারহান এর দিকে তাকালো না।
ফারহান ও আসাকে দেখে ফেললো। সে ভাবলো, আসা এসেছে। তাহলে সে আমাকে দেখে চলে গেলো কেনো? সে কি রাগ করেছে? নাকি সে আমাকে দেখতে চায় না?
মিম বললো, ফারহান, তুমি কি শুনছো? আমি কালকে তোমাকে নিয়ে কফি খেতে যাবো।
ফারহান বললো, আমার সময় নাই। তুমি যাও।
ফারহান মিম কে পাত্তা দিলো না। সে আসার পেছনে গেল। আসা তখন একা একা হাঁটছে। ফারহান পেছন থেকে ডাক দিলো, এই আসা, দাঁড়াও।
আসা দাঁড়ালো না। সে আরও জোরে হাঁটতে শুরু করলো।
ফারহান দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো। বললো, তুমি পালাচ্ছো কেনো? আমি কি বাঘ নাকি?
আসা বললো, আমার পথ ছাড়েন। আমার দেরি হয়ে যাচ্ছে।
ফারহান বললো, এক সপ্তাহ ধরে কোথায় ছিলে? কেনো আসো নাই? তুমি জানো আমি প্রতিদিন তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম?
আসা বললো, আমি কেনো আসবো? আপনি কে? আপনি তো মিম কে নিয়ে ব্যস্ত। আমার সাথে কথা বলার দরকার কি?
ফারহান একটু হেসে বললো, ওহ, তাইলে তুমি জেলাস? মিম কে দেখে তোমার জ্বলছে?
আসা বললো, মোটেও না। আমি কেনো জেলাস হবো? আপনি যার সাথে ইচ্ছা মিশতে পারেন। আমার কি?
ফারহান বললো, তুমি মিথ্যা বলছো। তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে, তুমি জেলাস।
আসা রেগে বললো, আমি জেলাস না। আর আপনি কথায় কথায় shut up .. stupid girl বলেন কেনো আমাকে ।
ফারহান বললো, Shut Up তো আমি বলবোই। তুমি Stupid Girl। এক সপ্তাহ ধরে আমাকে কষ্ট দিয়েছো। এখন আবার রাগ দেখাচ্ছো?
আসা চুপ হয়ে গেল। তার চোখে পানি চলে আসলো। আসা বললো, আমার বাবা বলেছে আপনার সাথে না মিশতে। আমি বাবার কথা ফেলতে পারবো না।
ফারহান বললো, তোমার বাবা কেনো এমন বললো? আমি কি করেছি?
আসা বললো, আমি জানি না। বাবা বলেছে খান বাড়ির ছেলের সাথে মিশবি না। তাদের সাথে আমাদের পুরনো ঝামেলা আছে।
ফারহান চমকে গেল। পুরনো ঝামেলা? কি ঝামেলা? ফারহান ভাবলো, আমার বাবা নিল আর আসার বাবা কবির এর মধ্যে কি এমন হয়েছিল? এটা তো আমি জানি না। আমাকে জানতে হবে।
ফারহান বললো, ঠিক আছে আসা। তুমি বাবার কথা শোনো। আমি তোমাকে আর জোর করবো না। কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে ঘিরেই থাকবে আমার পৃথিবী।
আসা কিছু বললো না। সে চলে গেল। কিন্তু তার মনটা ভেঙে গেল। সে ভাবলো, কেনো দুই পরিবারের মধ্যে ঝামেলা? আমরা কি কখনো এক হতে পারবো না?
এদিকে ফারহান বাসায় গিয়ে তার মা শিরিন কে জিজ্ঞেস করলো, মা, কবির আঙ্কেল এর সাথে বাবার কি ঝামেলা?
শিরিন চুপ হয়ে গেল। বললো, এটা তোর জানার দরকার নাই। তুই পড়াশোনায় মন দে।
ফারহান বুঝলো, এখানে বড় কোনো রহস্য আছে। এই রহস্য না জানলে সে আসাকে পাবে না।
চলবে...
---
( বেশি বেশি রেসপন্স করবে পাখিরা )
পর্ব 3
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান