ফন্ট সাইজ:
থিম:
তোমাকে ঘিরে

পর্ব 5

লেখক: সুরাইয়া খান

*তোমাকে ঘিরে *
লেখিকা: সুরাইয়া খান
পর্ব ৫
ফারহান বললো, আসা খারাপ মেয়ে না। তুমি একবার ওর সাথে কথা বলে দেখো।
নিল রেগে গিয়ে বললো, চুপ করো ফারহান। তুমি এখনো ছোট। তুমি ভালো খারাপ বুঝো না। আমি যা বলছি, সেটাই শুনবা। ওই মেয়ের সাথে আর দেখা করবা না।

ফারহান বললো, বাবা, তুমি আমাকে যতই বকো, আমি আসাকে খারাপ বলতে পারবো না। আসা অনেক ভালো মেয়ে। সে কখনো আমাকে খারাপ কিছু বলেনি। সে আমাকে সম্মান দিয়ে কথা বলে।

নিল বললো, তোমার এতো সাহস হলো কিভাবে? তুমি বাবার মুখের উপর কথা বলছো? ওই মেয়ের জন্য তুমি আমার সাথে তর্ক করছো?
ফারহান চুপ হয়ে গেলো। সে জানে, বাবার সাথে আর তর্ক করলে বাবা আরও রেগে যাবে। কিন্তু তার মনটা কিছুতেই মানছে না। আসার কান্না ভেজা মুখটা বারবার চোখের সামনে ভাসছে।

কবির যখন আসার হাত ধরে টেনে নিয়ে গেলো, তখন আসা বারবার পেছনে তাকাচ্ছিল।

ফারহান বুঝতে পারলো, আসাও তাকে ছাড়তে চায় না।
বাসায় ফিরে ফারহান রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলো। তার মা শিরিন এসে দরজায় টোকা দিলো। বললো, ফারহান, দরজা খোল বাবা। খাবার খাবি না?

ফারহান বললো, মা, আমার ভালো লাগছে না। আমি খাবো না।

শিরিন বললো, আমি জানি বাবা, তোর মন খারাপ। তুই একবার দরজা খোল। মায়ের সাথে কথা বল।
ফারহান দরজা খুললো। শিরিন ভেতরে ঢুকে বললো, ফারহান, তোর বাবা রাগের মাথায় অনেক কিছু বলেছে। তুই মন খারাপ করিস না। আমি জানি আসা ভালো মেয়ে।

ফারহান বললো, মা, তুমি জানো? তুমি আসাকে চিনো?
শিরিন বললো, আমি চিনি না। কিন্তু তোর চোখ দেখে বুঝেছি। তুই যাকে পছন্দ করবি, সে খারাপ হতে পারে না। তোর বাবা আর কবিরের মধ্যে যে ঝামেলা, সেটা অনেক পুরনো। তখন তোরা ছোট ছিলি।

ফারহান বললো, মা, তাহলে তুমি বাবাকে বুঝাও না কেনো? বাবা কেনো আসাকে দোষ দিচ্ছে?
শিরিন বললো, তোর বাবা একটু জেদি। একবার রেগে গেলে কারো কথা শুনে না। তুই একটু সময় দে। সব ঠিক হয়ে যাবে।
এদিকে আসার বাসায় ও একই অবস্থা। কবির আসাকে বাসায় নিয়ে আসার পর থেকে আসা রুম থেকে বের হয়নি। রিনা এসে বললো, আসা, মা, দরজা খোল। ভাত খাবি না?
আসা বললো, মা, আমার খিদা নাই।

রিনা বললো, তুই সকাল থেকে কিছু খাস নাই। এভাবে থাকলে তো অসুস্থ হয়ে যাবি।
আসা দরজা খুলে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। বললো, মা, আমি কি এতো খারাপ? ফারহান কি এতো খারাপ? আমরা তো শুধু কথা বলেছিলাম। বাবা কেনো এতো রাগ করলো?

রিনা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললো, তুই খারাপ না মা। ফারহান ও খারাপ না। কিন্তু তোর বাবা আর নিলের মধ্যে অনেক বড় ঝামেলা। তোর বাবা চায় না তুই কষ্ট পাস।

আসা বললো, মা, কিন্তু ফারহান কে ছাড়া আমার ও তো কষ্ট হচ্ছে।
রিনা চুপ হয়ে গেলো। তিনি কিছু বলতে পারলেন না।

রাতে আরিফ আসার রুমে এলো। বললো, আপু, তুমি কাঁদছো কেনো? ফারহান ভাইয়া আমাকে ফোন দিয়েছিল।

আসা চমকে বললো, কি বলেছে?

আরিফ বললো, ভাইয়া বলেছে, সে তোমাকে ভুলে যাবে না। তুমি যতই দূরে থাকো, সে তোমার জন্য অপেক্ষা করবে।

আসা বললো, আরিফ, তুই ভাইয়াকে বলবি, আমিও তাকে ভুলবো না। কিন্তু এখন বাবার কথা শুনতে হবে। বাবা অনেক রেগে আছে।
পরের দিন ভার্সিটিতে ফারহান আর আসার দেখা হলো না। দুজনেই একে অপরকে এড়িয়ে চললো। ফারহান দূর থেকে আসাকে দেখলো। আসা চুপচাপ ক্লাসে ঢুকে গেলো। ফারহান ভাবলো, আসা আমাকে দেখেও না দেখার ভান করলো কেনো? সে কি আমাকে ভুলে গেলো?
আসাও দূর থেকে ফারহান কে দেখলো। ভাবলো, ফারহান আমাকে ডাকলো না কেনো? সে কি রাগ করেছে?
দুজনেই ভুল বুঝতে শুরু করলো।

তখন মিম এসে ফারহান এর পাশে বসলো। বললো, ফারহান, তুমি মন খারাপ করে আছো কেনো? চলো ক্যান্টিনে যাই।

ফারহান বললো, আমার ভালো লাগছে না। তুমি যাও।

মিম বললো, আমি জানি, আসার জন্য মন খারাপ। আসা তো তোমাকে পাত্তাই দেয় না। তুমি কেনো ওর পেছনে ঘুরছো?

ফারহান রেগে বললো, মিম, তুমি আসার নামে একটা বাজে কথা ও বলবা না। আসা খারাপ মেয়ে না। তুমি ওকে চিনো না।

মিম চুপ হয়ে গেলো। সে বুঝলো, ফারহান আসাকে সত্যিই অনেক ভালোবাসে।
বিকালে ফারহান একা একা ওই পুরনো জায়গায় গেলো। যেখানে আসার সাথে প্রথম দেখা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে ভাবলো, আসা, তুমি কোথায়? তুমি কি আসবে না?
ঠিক তখনই আরিফ দৌড়ে এলো। বললো, ভাইয়া, আপু আপনাকে একটা চিঠি দিয়েছে।
ফারহান চিঠিটা খুললো। চিঠিতে লেখা, ফারহান, আমি জানি বাবারা রেগে আছে। কিন্তু আমি আপনাকে ভুলে যাইনি। আপনি আমার জন্য অপেক্ষা করবেন? আমি একদিন ঠিক বাবাকে বুঝিয়ে বলবো। ততদিন আপনি আমাকে ভুলে যাবেন না। ইতি - আসা।
ফারহান চিঠিটা বুকে জড়িয়ে ধরলো। তার চোখে পানি চলে আসলো। সে বললো, আরিফ, তোমার আপুকে বলো, আমি সারাজীবন অপেক্ষা করবো। আসাকে ঘিরেই থাকবে আমার পৃথিবী।

কিন্তু ঠিক তখনই পেছন থেকে কবিরের গলা শোনা গেলো। কবির বললো, আরিফ! তুমি এখানে কি করছো? তোমার হাতে এটা কি?
আরিফ ভয় পেয়ে গেলো। ফারহান ও চমকে গেলো।

কবির কি চিঠিটা দেখে ফেললো?

কবির বললো, দেখা কি এটা ফারহান কে বললো , এই ছেলে দেখি কি ওটা তোমার হাতে।
ফারহান বললো, ওটা কিছু নয় বাবা অসুস্থ হয়ে পড়েছে কালকের ঘটনায় তাই মা বাজার এর লিস্ট দিয়েছে।

কবির সিকদার এর কথাটা বিশ্বাস হলো কি না সে আরিফকে নিয়ে চলে গেলেন
চলবে...
---
(পাখিরা বেশি বেশি রেসপন্স করবে প্লিজ )

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন