#অন্তরালে_তুই
#লিখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ৬
ভয়ে পুশিকে রেখে দরজা খুলে আস্তে আস্তে পা বাড়ায় ছাদের দিকে!!
যাওয়ার পথে ইউাজানের রুম ভেতর থেকে বন্ধ দেখে স্বস্তির শ্বাস ফেলে। এখন আগের তুলনায় ইউজানের প্রতি তীব্র ভয় ঝমেছে মেয়েটার মনে। আর যাই হয়ে যাক ইচ্ছাকৃত ভাবে ইউজানের সামনে যাবে না!!
এসব ভাবতে ভাবতে সিঁড়ি পেড়িয়ে ছাদে চলে আসে!সূর্য এখনো অস্ত যায়নি। তবে পশ্চিম আকাশে লাল নেলিমা ছড়িয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। ইয়ারা সুন্দর করে কাপড় গুলো একটা একটা করে রশি থেকে নামিয়ে নেয়।
অতঃপর সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা ছাদ থেকে নেমে নিজের রুমে চলে আসে। যেখানে তার মা আগে থেকে এসে রুম গুচ্ছাছিলেন। ইয়ারা কাপড় গুলো বেডে রাখে
“ রাশেদা বেগম শান্ত স্বরে প্রশ্ন করেন”
—এই গুলো কে ধুয়েছে..?
“মায়ের মত করেই উওর দেয়”
—আমি ধুয়েছি..!!
“রাশেদা বেগম কাপড় গুলা সুন্দর করে ভাঁজ করতে করতে ফের বলেন”
—আমাকে দিলেই হতো"আমি ধুয়ে দিতাম..!!
“ইয়ারা বেডে বসতে বসতে মৃদু স্বরে জানায়”
—তুমি তো সারা দিন এত এত কাজ করো তাই ভাবলাম আমি ধুয়ে ফেলি..!!
“রাশেদা বেগম হালকা হেসে উওর দিলেন"
—আমার ইয়ারা দায়িত্বশীল হয়ে গেছে দেখছি..!
ইয়ারা মায়ের কাথায় শুধু দাঁত বের করে হাসে।রাশেদা বেগম মনে মনে খুশি হলেন, যাক আগে থেকে ইয়ারা একটু হলেও বদলেছে তত একটা বোকামী করে না। তবে যে গুলো করে সেগুলোও কম নয়। মনে মনে আস্থা রাখলেন সময়ের সাথে সাথে সেটাও ঠিক হয়ে যাবে!!
রাশেদা বেগম কাপড় গুলো সুন্দর করে ভাজ করে ইয়ারার হাতে দিতে নিলে লক্ষ্য করেন হাতের করুন দশা। আপাতত রাশেদা বেগম কাপড় সাইডে রেখে উতলা হয়ে মেয়ের হাত টেনে ভালো করে পর্যবেক্ষন করতে করতে আফসোসের স্বরে বলেন”
—ইসস হাতের কি অবস্থা করে ফেলেছিস.?কাজের ব্যস্ততায় থাকায় আমার খেয়াল ছিল না"তাই বলে কি মনে করে একটু মলম লাগাবি না.?
“ইয়ারা কোন প্রতিক্রিয়া ছাড়াই উওর দেয়”
—এমনি ঠিক হয়ে যাবে..!!
রাশেদা ধমক দিলেন। ডয়ার থেকে মলম বের করে আলতো হাতে লাগিয়ে দিতে দিতে অনেক বকা ঝকা করলেন। ভালো করে শাশিয়ে বলে দিলেন এর পর থেকে সব কিছু যেন খেয়াল রাখে।
ইয়ারাও মাথা নাড়িয়ে মায়ের সাথে সায় দেয়। মলম লাগানোর ফলে যায়গাটা অনেকটা জ্বালা করছে।তবে দাঁত খিঁচে সহ্যা করে নিচ্ছে। বকা খাওয়ার ভয়ে মুখ দিয়ে আওয়াজ বের করছে না!!
“মলম লাগানো শেষ হতে রাশেদা বেগম কাপড় গুলো ইয়ার অপর হাতের তালুতে দিয়ে বলেন”
—যা তোর জেঠিমা কে দিয়ে আয়"পড়ে আবার জামা কাপড় সময় মত না পেলে বকা ঝকা করবেন..!
ইয়ারা মাথা দুলিয়ে জেঠিমায়ের রুমে আসতে ভেতর থেকে জেঠির হাসাহাসি শব্দ ভেসে আসলো। তবে কি নিয়ে হাসছেন সেটা বেশি স্পষ্ট নয়। ইয়ারা দরজায় নক না করে রুমে প্রবেশ করে ফেলে। তার জেঠিমা ফোন কলে হাসাহাসি করছেন।
ওনি ইয়ারাকে লক্ষ্য করতে হাসি থামিয়ে দ্রুত কল কেটে দিলেন। অতঃপর ইয়ারার দিকে চোখ পাকিয়ে রেগে তাকালেন, এই মুহূর্তে ইয়ারার উপস্থিতিতে তিনি খুব বিরক্ত
“তার সাথে রাগ প্রকাশ করে ফুঁসতে ফুঁসতে চেঁচিয়ে উঠলেন”
—নক না করে আমার রুমে ঢুকার সাহস কে দিয়েছে তোকে.?
“ইয়ারা ভয়ে জড়সড় হয়ে দাঁড়ায়। কাঁপতে কাঁপতে উওর দেয়”
—আ-আসলে জেঠিমা কাপড় গুলো দিতে এসে ছিলাম..!!
রুমিনা তীব্র ক্ষোভ নিয়ে এগিয়ে আসলেন হাত থেকে কাপড় গুলো নিয়ে ক্ষত হাতে চেপে ধরে রুমের বাহিরে ধাক্কা দিয়ে বের করে মুখের উপর দরজা আঁটকে দিলেন।
ইয়ারা ব্যাথায় হাত ঝাড়তে শুরু করে ঠোঁট উল্টে পলক ফেলতে চোখ থেকে কয়েক ফোঁটা পানি টপ টপ করে নিচে পড়ে। হাতটা জ্বলে যাচ্ছে কোনরকম হাত ঝেড়ে ফু দিয়ে নিজেকে সামলে রুমে যায়।
রাশেদা বেগম আজ আর ইয়ারাকে পড়তে বসার জন্য বলেন না। হাতের এই অবস্থা দেখে ৮ নাগাদ নিজের হাতে খাইয়ে দিয়ে ইয়ারাকে ঘুমাতে বলে নিজের রুমে চলে আসেন!!
ওনি চাইলে রাতে ইয়ারাকে নিজের সাথে রাখতে পারেন। তবে ইচ্ছে করে রাখে না, ছোট থেকে যুদি এই অভ্যাস করা হতো তাহলে হয়তো ইয়ারা কোন দিনও একা থাকতে পাড়তো না। ভয় পেতো!!
যেহেতু ইয়ারা আর চার পাঁচটা কিশোরীর মত নয়, কখনো বড়দের মত আচরণ করে তো আবার কখনো পাঁচ বছরের বাচ্চাদের মত। সে জন্য তিনি ছোট থেকে রাতে একা রেখে অভ্যস্ত করেছেন মেয়েকে
★
সকাল ভোরে মায়ের সাথে উঠে প্রতি দিনের রুটিন অনুযায়ী সব কিছুতে হেল্প করছে ইয়ারা। একটু পর নাকি তার ফুপি আসবে সাথে ওনাড় দুই মেয়ে এক ছেলে। শুনেছে ওনাড় স্বামীও নাকি আসবেন। তাই আজ আর স্কুল যায়নি ইয়ারা
ঘড়ির কাঁটা যখন ঠিক দশটা ছুঁলো, তখনই বাড়ির কলিং বেল বেজে উঠলো। কিচেনে ব্যস্ত থাকা ইয়ারা তাড়াহুড়ো করে বেরিয়ে এসে সোজা দরজার দিকে এগলো। দরজা খুলতেই চোখের সামনে ফুপির পুরো পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে আনন্দের হাসিতে খেলে গেলো
“খুশি ভরা কণ্ঠে সে বললো”
—কেমন আছো তোমরা..?
কিন্তু ফুপি আর ফুপা ছাড়া বাকিদের কাছ থেকে তার কথার কোনো জবাব এলো না তাকে পাশ কাটিয়ে সবাই লিভিং রুমে গিয়ে বসে পড়ে। রুমিনা তখন নিচেই ছিলেন। তিনি হাসিমুখে সবার সঙ্গে কুশল বিনিময় করতে লাগলেন, পরিবেশটা মুহূর্তেই কিছুটা প্রাণবন্ত হয়ে উঠে।
ছেলেটা নিজের মত করে ফোন নিয়ে ব্যস্ত, আশপাশের কিছুতে তার তেমন আগ্রহ নেই। মেয়ে দুটো সোফায় পা তুলে আরাম করে বসে
এদিকে ইয়ারা কিচেন থেকে সবার জন্য ঠান্ডা জুস নিয়ে এলো। ঠিক সেই সময় হঠাৎ মেয়ে দুটির দৃষ্টি সিঁড়ির দিকে গিয়ে আটকে যায়। তারা অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রয়।
ইয়ারা প্রথমে তার ফুপির হাতে জুস দেয়, তারপর ফুপাতো ভাইয়ের দিকে বাড়িয়ে দেয়। ছেলেটা তখনও আনমনে ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে জুসের গ্লাসটা নিয়ে নেয়
ইয়ারা এবার মেয়ে গুলোর কাছে জোস দিতে নিয়ে দেখে তারা সিঁড়ি দিকে হা করে তাকিয়ে আছে!তাই সে ভ্রু কুঁচকে তাদের দৃষ্টি অনুসরণ করে সিঁড়ির দিকে তাকায়।
ইউজান সাদা শার্ট এবং কালো প্যান্ট পড়ে ভেজা চুল পেছনে ঠেলে দিতে দিতে সিঁড়ি দিয়ে নিচে নামছে!
অপর হাতে ফোন কানে চেপে ধরে রেখেছে দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে। ইয়ারা সেদিক থেকে নজর সরিয়ে মেয়ে দুটোর দিকে তাকায়!!
“অতঃপর খানিকটা জোরে তাদের উদ্দেশ্যে বলে”
—সিমরান আর সিমু আপু শুনতে পাচ্ছো..?
ইয়ারার ডাকে সিমরান সিমু দু'জনি ঘোর থেকে বের হয়ে আসে, ইউজানের থেকে নজর সরিয়ে ইয়ারার দিকে তাকায় দু'জনরই কপালে বিরক্তির ছাপ পড়ে। যেন তাদের ধেন ভঙ্গ করাটা একদম ঠিক হয়নি, ইয়ারা তাদের জোস নিতে বলে!!
সিমরান জোস নিলেও সিমু নেয় না। ইউজান ফোনে কথা বলতে বলতে দরজার দিকে যাচ্ছে
—দেখো বাবা কারা এসেছে..!!
রুমিনা বেগমের কথায় ইউজান কানে ফোন চেপে রাখা অবস্থায় দাঁড়িয়ে সোফার দিকে তাকায়। নিজের ফুপির পুরো ফ্যামেলিকে দেখেও তার মুখের ভাব ভঙ্গী বদলায় না।
রুমিনা বেগম ওনাদের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে উঠে এসে ইউজানের হাত শক্ত করে ধরেন। ইউজান তৎক্ষনাৎ এক টানে হাত ছাড়িয়ে রুমিনার বেগমের দিকে চোখ গরম করে তাকায়
“রুমিনা গায়ে না মেখে ইউজানের দিকে ঝুঁকে আস্তে করে বলেন”
—বাবা না ভালো"যাও তাদের সাথে একটু বসে ভাব বিনিময় করো"দয়া করে আজকের দিনটায় অন্তত একটু নরমাল থাকার চেষ্টা করো..!!
ইউজান শুনেও যেন শুনলো না, সে ফোনে কথা বলতে ব্যস্ত। রুমিনা বেগম হাত টানছেন বার বার
—টকিং আফটার অ্যা হোয়াইল..!!
“ফোনে কথাটা বলেই দাঁত কটমট করে রুমিনার দিকে তাকিয়ে শুধায়”
—সমস্যাটা কোথায়.?
—এত কিছু জানি না তুমি এখন তাদের সাথে বসবে..!!
ইউজান ফের দাঁত চেপে কিছু বলতে নিলে রুমিনা বেগম সে সুযোগ না দিয়ে টেনে সিমুর বাবা জাফর আহামেদের পাশে বসিয়ে দেন
“জাফর এক হাত ইউজানের কাঁধে রেখে হেসে বলেন”
—ঠিক আছো তো.?কাজের কি খুব বেশি চাপ"শুকিয়ে গেছো যে.?
ইউজান মোটেও উওর দিতে ইচ্ছুক নয়। জাফরে এমন প্রশ্ন যেন শরীরের গমর রক্ত গড়গড়িয়ে শিরায় শিরায় বৃদ্ধি পেয়েছে।
“দাঁতে দাঁত চেপে কোন রকম নিজেকে কন্ট্রোল রেখে গম্ভীর হয়ে জবাব দেয়”
—নো হোয়াই.?আ'ম ফাইন"
“পর পর ঘাড় কিছুটা বাকিয়ে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে পায়ের উপর পা তুলে দু'হাত সোফার দু'দিকে রেখে বলে”
—শুকিয়ে যাওয়া কিংবা হেলথ থাকাটা মেটার নয়"মোটা মোটা বান্ডেল আছে কিনা সেটাই মেটার..!
জাফর চুপসে যান, মুখ দিয়ে আর কোন কথাই বের হয়না ওনাড়। সিমু সিমরানের মনে ইউজানের তাকানোর স্টাইল তার সাথে কথা বলার ধরন দেখে লাড্ডু ফুটছে
“ইয়ারা সবাইকে জুস দিয়ে ভয়ে ভয়ে ইউজানের সামনে এসে নুয়ে বলে”
—ভাইয়া জুস নিন..!!
ইউজান এক নজর ইয়ারার দিকে তাকায়, পর পর নজর সরিয়ে হাতের দিকে তাকায়। ট্রেতে দু'টো জুসের গ্লাস, ইউজান সেখান থেকে একটা গ্লাস নিয়ে মুহূর্তে সেটা খালি করে ফেলে।
ইয়ারা সোজা হতে নিলে ইউজান বাকি জুসের গ্লাসটাও হাতে তুলে নিতে ইয়ারা চিবুক নেতিয়ে ভ্রু কুঁচকে নেয়
সবাই জুস নিলেও জাফর বাকি ছিলেন। ইয়ারা সোজা হয়ে আস্তে আস্তে কিচেনের দিকে যায়। মুখটা সে কালো করে রেখেছে। এটা ঠিক হয়নি সবাই নিলে ওনি বাদ থাকবেন কেন.? সেটা ভেবে সে আবারও জুস রেডি করে এক গ্লাস।
তারপর সেটা নিয়ে লিভিং-এ দ্রুত এসে জাফরকে দেওয়ার জন্য নুয়ে পড়ে। জাফর আহমেদের চোখ খুশিতে চক চক করে উঠেন ইয়ারার হাত থেকে গ্লাস নেওয়ার বদলে তার হাতের উপর লালসা ভরা দৃষ্টিতে বাজে ভাবে স্পর্শ করতে শুরু করে দিলেন!!
ইউজান রক্ত চুক্ষু করে ইয়ারার হাতের দিকে তাকায়। জাফরের নজর তখন ইয়ারার বুকের দিকে যেতে নিলে ইউজান তৎক্ষনাৎ ইয়ারার পায়ে নিজের পা দিয়ে ধাক্কা দেয়, সাথে সাথে জুসটা ইউজান আর জাফরের গায়ে পড়ে যায়। ইয়ারা আতঙ্কিত ভাবেই সোজা হয়ে পিছিয়ে আসে। মুহূর্তে ইউজান এক লাফে উঠে দাঁড়ায়!!
“চোয়াল শক্ত করে ইয়ারার দিকে এগোতে এগোতে দাঁত কটমট করে চিৎকার দেয়”
—আই উইল ফা*ক ইউ..!!
এতটা বাজে কথা শুনে ইয়ারা পেছাতে পেছাতে ঠোঁট চেপে কেঁদে দেয়। ইউজান ঝড়ের গতিতে ছুটে গিয়ে ইয়ারার গলা চেপে ধরে তাকে পিছিয়ে নিতে শুরু করে। এক পর্যায় সিঁড়ির রেলিং-এ গিয়ে ঠেকে ইয়ারার পিঠ।
ইয়ারা দু'হাতে ইউজানের হাত ছাড়ানোর চেষ্টা করছে!ইতিমধ্যে সবাই দাঁড়িয়ে গেছে আকস্মিক ঘটনায়। ইয়ারার ফুপি সাবিনা ছুটে এসে ইউজানের হাত ছাড়ানোর চেষ্টা করছেন।
রুমিনার কোন হেলদোল নেই যায়গায় নীরবে বসে আছেন। জাফর ভয়ে ডোগ গিলে শার্টের কলার ঠিক করে নড়েচড়ে বসেন। উঠে গিয়ে ইউজানকে ছাড়ানোর সাহস নেই।
যুদিও এই ছেলে রেগে ওনাড় গায়ে হাত তুলতেও বেশি সময় নিবে না। ফোনে মুখ গুঁজে বসে থাকা ছেলেটা চিৎকার শুনে ফোন পকেটে রেখে উঠে দাঁড়ায়
ইউজানকে ইয়ারর গলা চেপে ধরে রাখতে দেখে দৌড়ে এসে হাত ছাড়ানোর চেষ্টা করে বলে
—আর ভাইয়া প্লিজ ছেড়ে দেও..!!
ইউজান শুনেও শুলোনা। ইয়ারার অবস্থা খারাপ নিঃশ্বাস নিতে পাড়ছে না, নদীর স্রোতের মত চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ছাড়ার পাওয়ার জন্য ছটপট করছে!!
সুফিয়া বেগম ভয়ে হাউমাউ করে কেঁদে উঠেন। বারবার রুমিনা বেগমের নাম ধরে ডাকতে লাগলেন যেন এসে ছেলের হাত থেকে মেয়েটাকে উদ্ধার করে।
লিভিং রুমে হঠাৎ এত চিৎকার চেঁচামেচির শব্দে রাশেদ বেগম কিচেন থেকে বেরোতেই বুকটা মোচড় দিয়ে দিয়ে উঠে সামনের আশঙ্কায় তার কলিজা কেঁপে উঠে!!
“ছুটে এসে তিনি ইউজানকে ছাড়ানোর চেষ্টা করতে করতে কান্নাভেজা কণ্ঠে বলতে থাকেন”
—আমার মেয়েটা মরে যাবে"ছেড়ে দাও"ও ছাড়া আমার আর কেউ নেই…!
চলবে....
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা পুরোপুরি ভাবে নিষেধ}