ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 9

লেখক: জিকরা ইসলাম

#অন্তরালে_তুই
#লিখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ৯

জাফরের পাশের চেয়ারটাই খালি ছিল!আফরান সেটাই টেনে দিয়েছে!ইয়ারা খুশিতে গদ গদ করে বসতে নিলে হাতে হেঁচকা টান খেয়ে গালে পড়ে শক্ত হাতের থাপ্পড়!!
ইয়ারার মাথাটা যেন বন বন করে উঠে!এত জোরে থাপ্পড় খেয়ে নিজেকে সামলানো অতিকষ্ট দায়ক!পড়ে যেতে নিয়েও কোনরকমে নিজেকে সামলে দাঁড়ায়!চোখে এসে ভীর করেছে নোনা জল!!

রুমিনা বেগম আর সিমুকে ছাড়া বাকিরা সবাই অবাক নয়নে সেদিকে তাকায়!কিছুক্ষন আগের হাসি খুশির আমেজ ছড়িয়ে থাকা ডাইনিং জুড়ে এখন পিনপতন নীরবতা বিরাজ করছে!!
ইয়ারা গালে একহাত রেখে অশ্রুত শিক্ত নয়নে মাথা তুলে সামনে দাঁড়িয়ে থাকা মানবের দিকে তাকাতে তার মুখের উপর উদ্বেগহীন ভরা কন্ঠে তিক্ত একটি বাক্য ছুড়ে মারে
—তোর কোন যোগ্যতা আছে ডাইনিং বসে ডিনার করার.?

তীব্র অপমানে ইয়ারা ঠোঁট চেপে ধরে!টপ টপ করে গড়িয়ে পড়ে চোখে ঝমে থাকা অশ্রু বিন্দু!জিমি সইতে না পেরে ভাইয়া বলে জোরে চেঁচিয়ে উঠতে ইউজান তার দিকে চোখ রাঙিয়ে তাকায়!তর্জনী তাক করে দাঁত পিষে শুধায়
—একদম চুপ"গলার আওয়াজ অলওয়েজ নিচে থাকা চাই.!

জিমি রাগে কষ্টে চুপ করে ফুঁসতে শুরু করে!রুমিনা নিজের মত করে খাচ্ছেন!ওনার এতে বিন্দু পরিমাণ কোন যায় আসে না!ইউজান জিমির থেকে নজর সরিয়ে ইয়ারার গায়ে সজোরে ধাক্কা দিয়ে বলে
—ডিড ইউ হিয়ার হোয়াট"আই ওয়াজ সেয়িং.?
পর পর দাঁত কটমট করে
—উওর দিচ্ছিস না কেন.?

কথাটা শেষ করে সে পুনরায় ধাক্কা মারতে ইয়ারা অনেকটা পিছিয়ে যায়!ভয়ে মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না তার!ঠোঁট চেপে শুধু ফুঁপিয়ে যাচ্ছে!!
ইউজান তাকে ধাক্কা মারতে মারতে একদম দেওয়াল পর্যন্ত নিয়ে যায়!ইয়ারার পিঠ গিয়ে দেওয়ালে আঁটকায়!ইউজান এবার অপর গালে কষিয়ে বসিয়ে দেয় আরেকটি থাপ্পড়!!

পর পর সে রাগে ফেটে পড়ে চিৎকার ছাড়ে
—কথা কানে যায়না? কি বলছি শুনতে পাসনি তুই.?
পর পর দাঁত পিষে
—কি যোগ্যতা আছে তোর.?
ইয়ারা তৎক্ষনাৎ মাথা নাড়ায়!সে সব তিক্ত কথাই শুনতে পেয়েছে!ভয়ে কাঁদতে কাঁদতে মাথাসহ হাত নাড়িয়ে অসহায়ত্ব প্রকাশ করে বলে
—ন-না নেই"আমি বসব না সকলের সাথে.!
ইউজান ইয়ারাকে একটানে দেওয়াল থেকে সোজা করে দাঁড় করিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে!অতঃপর রুক্ষ স্বরে বলে
—গুড! দ্যাটস এক্স্যাক্টলি ইট.!

বলেই তাকে কিচেনের দরজার দিকে ছুঁড়ে মারে!সে সোজা রাশেদা বেগমের উপরে গিয়ে পড়ে!রাশেদা বেগম দু'হাতে ইয়ারাকে আগলে ধরেন!এতক্ষণ সব কিছুই তিনি নিরবে দাঁড়িয়ে থেকে ঘৃণিত চোখে দেখেছেন!!
একজন মায়ের সামনে সন্তানকে অপমান করেছে অথচ সে মা মুখে তালা লাগিয়ে চুপচাপ সেটা হজম করে নিলেন!ইয়ারা মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠে!ইউজান গা ছাড়া ভাব নিয়ে চুল পেছনে ঠেলে চেয়ার টেনে বসে!!

রুমিনা বেগম নিজের খাওয়া আপাতত ছেড়ে দ্রুত ইউজানের প্লেটে নানান রকমের সুস্বাদু খাবার তুলে দিতে ব্যস্ত হয়ে পড়েন!আফরান ইয়ারার দিকে অনুতপ্ত নয়নে তাকিয়ে রইলো!!
ইসস তার মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে!রুমিনা বেগম ইউজানের প্লেট সাজানো শেষ করে সামনে তাকিয়ে দেখলেন সকলে খাওয়া বন্ধ করে সেদিকে তাকিয়ে আছে!রুমিনা বেগমের গা তখন গিজগিজ করে উঠে তিনি কিছুটা কড়া স্বরে সকলের উদ্দেশ্য বলেন
—না খেয়ে এভাবে হা করে তকিয়ে থাকার কি আছে? যে যার মত খেয়ে দ্রুত উঠো.!

রুমিনা বেগমের কথা শুনে জাফর এসবে মাথা না ঘামিয়ে খাওয়াতে মন দিলেন!সুফিয়া বেগমের খারাপ লাগছে!সত হোক ইয়ারা ছোট ভাইয়ের মেয়ে তাকে এভাবে বলাটা মানায় না!আফরান মন খারাপ করে মাথা নিচু করে প্লেটে খাবার গুলো শুধু হাত দিয়ে এদিক সেদিক নাড়ছে!এই ঘটনায় পেটে খাবার যাবে না তার!জিমি তো রেগে টেবিলে জোরে বারি মেরে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে
—তোমরা বেশি করে খাও! এসব দেখে পেট ভরে গিয়েছে আমার.!

বলেই আর এক মুহূর্ত দেরি করে না!হনহনিয়ে উপরে উঠে যায়!ইউজানের হেলদোল নেই দিব্ব্য ফোন স্ক্রল করতে করতে খাচ্ছে!আফরান কিছুক্ষণ খাবার নেড়েচেড়ে উঠে যায়!জাফর এবং রুমিনা বেগম দু'জন মিলেও দিব্ব্য খাচ্ছেন!!
রাশেদা বেগম ইয়ারাকে ভেতরে নিয়ে এসে টুলে বসিয়ে দেন!তারপর শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে দিতে শুরু করেন!ইয়ারার কান্না যেন থামছেই না!হেঁচকি তুলছে বারংবার!!

গাল দুটো জ্বলে যাচ্ছে!রাশেদা বেগম ফ্রিজ থেকে বরফ বের করে আঁচলে পেঁচিয়ে আস্তে আস্তে করে গালে চাপ দিচ্ছেন!আজকে ওনারও খুব কষ্ট হচ্ছে!ওনার ভাগ্যটা যেমন তেমন মেনে নেয়া যায়!তবে বাপ মরা ছোট বোকা সোঁকা মেয়েটার কি একটুও শান্তি নেই কপালে.?
পর মুহূর্তে নিজেকে সামলে খুব করে শক্ত হয়ে রইলেন তিনি!এই মুহূর্তে মেয়ের সামনে কাঁদতে চাইছেন না!ইয়ারা গালে হালকা চাপ দেওয়ার ফলে ব্যথায় বার বার গুঙিয়ে উঠছে!!

তার আর্তনাদ ডাইনিংয়েও খুব সহজে পৌঁছাচ্ছে!সুফিয়া বেগমের খুব আফসোস হয়!তিনি কোনরকম দু'চার লোকমা খেয়ে উঠে যান!এবং সিঁড়ি বেয়ে দ্রুত উপর উঠে হাতে করে একটা মলম নিয়ে নিচে নামেন!সেটা নিয়ে বড় বড় ধাপের পা চালিয়ে কিচেনে প্রবেশ করেন!!
ইয়ারার কাছে গিশে মাথায় মমত্বময় হাত ভুলিয়ে দিলেন তিনি!এবং গালে লক্ষ্য করতে দেখেন পাঁচ আঙুলের ছাপ বসে গিয়েছে স্পষ্ট!দীর্ঘ শ্বাস ছাড়েন তিনি!অল্প পরিমাণে মলম নিয়ে গালে আলতো হাতে লাগাতে ইয়ারা কাঁদতে কাঁদতে হাত পা ছুড়াছুড়ি করে জোরে চেঁচিয়ে উঠে
—আহ্ খুব জ্বালা করছে"আমার ভীষন কষ্ট হচ্ছে"আমি লাগব না এসব মলম! প্লিজ এটা দূরে সারাও.!
রাশেদা বেগম ইয়ারার দু'হাত চেপে ধরে নরম স্বরে বলেন
—ঠিক হয়ে যাবে! শান্ত হ মা"আর একটু লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে.!

কে শুনে কার কথা ইয়ারা জোরে জোরে কাঁদছে সাথে হাত পা এদিক সেদিক ছুড়াছুড়ি করে বলছে সে লাগবে না মলম!এতে রুমিনা বেগম খুব বিরক্ত হচ্ছেন!ইউজান তৎক্ষনাৎ টেবিলের উপর থেকে সব কিছু ছিটকে ফেলে জোরে চিৎকার করে উঠে
—আমার কানে যুদি আর একটি বার কান্নার শব্দ আসে"খোদার কসম! এখানেই কবর খুঁড়ে ফেলব.!

এই চিৎকারে বাড়ির সাথে সাথে প্রতিটা মানুষ কেঁপে উঠে!ইয়ারা তখন একদম চুপ হয়ে মাকে ঝাপটে ধরে!রাশেদা চেপে ধরে রাখেন মেয়েকে!সিমু তো ইউজানকে হা করে সে শুরু থেকেই দেখে যাচ্ছে!সিমরান অনেকটাই ভয় পাচ্ছে!!
রুমিনা বেগম যেন রেগে আগুন!উঠে দাঁড়ালেন তিনি!
উদ্দেশ্যে ইয়ারার কাছে গিয়ে আচ্ছামত আরও বেশ কয়েকটা কষিয়ে দিবেন!তাই কিচেনের দিকে পা বাড়াতে নিলে ইউজান টেবিলের উপর থেকে ফোনটা হাতে তুলে পকেটে গুঁজে সিঁড়ির দিকে যেতে যেতে গম্ভীর স্বরে বলে

—সময় মত যেন আমার রুমে কফি পৌঁছে যায়.!
রুমিনা বেগম ছেলের আদেশ শুনে ছুটলেন কিচেনের দিকে!আপাতত ইয়ারাকে মারার কথা ভুলে রাশেদা বেগমকে তাড়া দিয়ে বলেন
—তাড়াতাড়ি এক কাপ কফি বানা তো রাশেদা! ইউজান চেয়েছে.!

রাশেদা বেগম মাথা নাড়িয়ে ইয়ারাকে ছেড়ে দিতে ইয়ারাও মাকে ছেড়ে দেয়!সময় মত কফি না পেলে হিটলার ভাই দেখা যাবে ভাঙচুর শুরু করে দিয়েছে!সে বসে বসে অসম্ভব নাক টানতে থাকে!!
সুফিয়া বেগম ইয়ারার গালে ফু দিয়ে আস্তে আস্তে মলম লাগিয়ে দিলেন!রাশেদা বেগম চুলায় পানি বসালেন!রুমিনা কিচেন থেকে বের হয়ে যান!একজন মেড নিচে পড়ে থাকা সব কিছু পরিস্কার করছে!তা দেখে রুমিনা বেগম মুখ বাঁকালেন!!

বাসায় আরও দু'জন মেড ছিল কিন্তু তিনি তাদেরকে কাজ থেকে বের করে দিয়েছেন!রাশেদা বেগম আর ইয়ারা থাকতে কেন ফাউ ফাউ টাকা খরছ করে মেড রাখতে যাবেন.?
তিনি এই মেডকেও তাড়িয়ে দিতে চেয়েছিলেন!তবে ছেলের কথা অনুযায়ী তা আর করতে পারলেন না!জাফর রুমিনা বেগমকে দেখে উঠে দাঁড়ান!রুমিনা এবং জাফর দু'জনই খুব হেসে বলা কথার ফাঁকে ফাঁকেই তারা পাশাপাশি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন!!

রাশেদা বেগম অল্প করে খাবার প্লেটে তুলে সুফিয়া বেগমের হাতে দিয়ে খুব নম্র স্বরে বলেন
—আপা কষ্ট করে একটু ইয়ারাকে খাইয়ে দিন না.!
সুফিয়া বেগম প্লেট হাতে নিয়ে হালকা হেসে বলেন
—এতে কষ্ট হওয়ার কি আছে? ইয়ারা তো আমার মেয়ের মতই.!
রাশেদা বেগম মুচকি হেসে কফি বানানোতে মনযোগ দেন!সুফিয়া বেগম ইয়ারাকে অল্প অল্প করে ভাতের লুকমা মুখে তুলে দিচ্ছেন!ইয়ারা ঠিক মত দাঁত দিয়ে চিবুতেও পারছেনা!!

দু'পাশের গাল যেন ব্যথায় ছিঁড়ে যেতে চাইছে!তারপরও কষ্ট করে ধীরে ধীরে চিবিয়ে খাচ্ছে!রাশেদা বেগমের কফি বানানো প্রায় শেষ!এদিকে ইয়ারার খাওয়াও কমপ্লিট!!
তিনি কফি হাতে নিয়ে কিচেন থেকে বের হতে মেড এসে বলে আফতাব সাহেবর খাবার নিয়ে যাওয়ার জন্য!ওনাড় ঔষধ খাওয়ার সময় হয়ে গিয়েছে!ওনি আর কি করবেন.?এখন কাকে দিয়ে বা ইউজানের কফি পাঠাবেন.?

ভেবে চিন্তে যেইনা সুফিয়া বেগমকে বলতে যাবেন ওমনি সিমু এসে কি দরকারে যেন মাকে টেনে বের করে নিয়ে যায়!রাশেদা বেগম এবার চিন্তায় পড়ে যান কাকে দিয়ে কফিটা ইউজানের কাছে পৌঁছে দিবেন সেটা ভেবে.?
হাতে মগটা নিয়ে আনমনে চোখ ঘুড়াতে ইারার দিকে নজর পড়ে!তাকে দিয়ে পাঠানো যায়!তবে মেয়েটা তো ভয় পেয়ে আছে!যেতে চাইবে কিনা কে জানে তারপরও আর কিছু না ভেবে ইয়ারার হাতে কফির মগ ধরিয়ে দেন!!

ইয়ারা মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়!রাশেদা মেয়ের পিঠে আলতো হাত ভুলিয়ে ঠান্ডা গলায় বলেন
—ইউজানকে দিয়ে আয় মা.!
ইয়ারা সাথে সাথে কফির মগ মায়ের দিকে ফিরিয়ে দেয়!এবং মুখ ঘুড়িয়ে অভিমানী স্বরে বলে
—পারব না"ওই পঁচা লোক আমাকে আবারও মারবে.!
রাশেদা বেগম ইয়ারাকে ওনাড় কাজের কত প্রেসার আছে সেসব দেখিয়ে বলেন
—তোর বড় বাবাকে খাবার দিতে হবে! ওনাড় মেডিসিন নেওয়ার সময় হয়ে গেছে"এদিকে কত কাজ সেগুলো সামলাতে হবে আমার! এক হাতে সব কিছু করতেও তো সময় লাগে তাইনা.?

ইয়ারা মায়ের দিকে তাকাল!কাজ করে মুখটাও কেমন মলিন হয়ে শুকিয়ে আছে!ফজর নামাজ আদায় করে যে বাড়ির কাজে লেগে পড়েন আর সে কাজ শেষ হয় গিয়ে রাত বারোটায়!এসব ভেবে ইয়ারার মায়ের জন্য খুব মায়া হলো!কফির মগ নিয়ে উঠে দাঁড়িয়ে মিষ্টি হেসে বললো
—আরে আমি আছি কিসের জন্য? তোমার সব কাজে হেল্প করার জন্য! যাচ্ছি আমি.!

লাস্টের কথাটা বলতে বলতে কিচেন থেকে বের হয়ে যায়!রাশেদা নিরবে মুচকি হাসলেন!এই বোকা মেয়েটার জন্যই সব দুঃখ কষ্ট দিন শেষে গায়ে মাখেন না তিনি!গুটিয়ে দাঁড়িয়ে না থেকে আফতাব চৌধুরীর জন্য খাবার রেডি করতে লেগে পড়েন!!
আর এদিকে ইয়ারা সাহস করে কফির মগ নিয়ে তো বের হলো আসলো এখন সিঁড়ি দিয়ে উঠার সময়ও তার পা কাঁপছে!খুব ভয় কাজ করছে!মনে মনে আল্লাহকে ডাকতে ডাকতে ইউজানের রুমের সামনে এসে দাঁড়ায়!!

দরজাটা হালকা চাপিয়ে রাখা!তার ফাঁক দিয়ে আসা এসির কনকনে হিমেল হাওয়া তার ধনুকের মত পাতলা শরীর ছুঁয়ে দিতে কেমন শিহরণ বয়ে পর্শম দাঁড়িয়ে গেলো!চোখ বন্ধ করে নিজেকে সামলে নেয়!কতক্ষণ বা আর এখানে দাঁড়িয়ে রবে.?
তাই বুকে ফু দিয়ে সাহস করে কাঁপা কাঁপা হাতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সে!দক্ষিণায় রাজত্ব করা বেলকনির দরজাটা সব সময়ের মত বন্ধ!সেটা বেশির ভাগ অবহেলার শিকার হয়ে বন্ধ রয়ে থাকে!মলিক বাসায় থাকে বা কতক্ষণ.?

বেলকনির দরজার থেকে নজর সরিয়ে বেডে তাকায় ইউজান আধ শুয়া হয়ে কপালে এক হাত ঠেকিয়ে রেখেছে!চোখের পাতা একত্রিত কানে তার ফোন চেপে রাখা!ইয়ারা পাতলা শরীর নিয়ে ধীরে ধীরে কম্পিত পা চালিয়ে বেডের সামনে গিয়ে দাঁড়ায়!তার সাহস হচ্ছে না ডাক দেওয়ার মত!!

সে পুনরায় ফিড়ে যাওয়ার প্রয়াস চালায়!তবে লোকটার রাগ কতটা তীব্র মনে হতে আর পারে না!কাঁপতে কাঁপতে কফির মগ সামনে এগিয়ে দিয়ে বলে
—ভ-ভাইয়া কফি.!
—ওকে! লেটস কিপ ইট দ্যাট ওয়ে"আইম কিপিং ইট নাউ.!

ইউজান চোখ তৎক্ষনাৎ চোখ মেলে তাকায়!স্পষ্ট হয় তার চোখের জবা লাল পর্দা!কথা শেষ করে ফোনটা বালিশের সাইডে ছুড়ে সোজা উঠে বসে!!
ইউজানের চোখের অস্বাভাবিক আবরণ ইয়ারার চোখের সামনে দৃশ্যমান হতে ফাঁকা ডোগ গিলে!কম্পিত হাতে কফির মগটা ইউজানের আরেকটু সামনে এগিয়ে দেয়!!

ইউজান কফির মগ একহাতে ধরে অপর হাতে আচমকা ইয়ারার হাতের কব্জিতে চেপে হেঁচকা টানে পেছন ঘুড়িয়ে তার উরুতে বসিয়ে দেয়!কফির মগ ততক্ষণে ডেস্কের উপর রেখে দিয়েছে সে!ইয়ারা বিষয়টা বুঝতে কিছুটা সময় লাগে!!
তার সাথে এটা এতটাই তাড়াতাড়ি হয়েছে যে প্রথমে মাথায় ঢুকেনি!আর যখন ঢুকেছে তখনই তার অস্বাভাবিক মাএায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে!ভয় তাকে বরাবরের মত গলার আওয়াজ বন্ধ করে দিয়েছে!!

ইউজান ইয়ারার দু'হাত নিজের দু'হাত দ্বারা চেপে ধরে!অতঃপর নিজের পা দ্বারা ইয়ারার দুটি পা চেপে আচমকা গলায় মুখ ডুবিয়ে শব্দ করে একটি চুমু খায়!ইয়ারা সাথে সাথে যেন কারেন্টের ঝটকা খেয়ে উঠে

চলবে....

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা পুরোপুরি ভাবে নিষেধ}

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন