ফন্ট সাইজ:
থিম:
শাড়ি পরিহিত অপরিচিতা

পর্ব 1,2

লেখক: ইসরাতুল আলম শিপু

#শারি পরিহিত অপরিচিতা
#পর্ব :১
লেখিকা :ইসরাতুল আলম

হলুদ শাড়ি পড়া রমণী চুল গুলো খোপা করা একহাতে কিছু হলুদ চুড়ি আর অন্য হাতে গাধা ফুলের মালা। হাত গুলো নেড়ে খালি পায়ে শাড়ি সামনে খুব সুন্দর করে গানের গানের তালে নাচছে রমণী।গান বেজে চলেছে
"বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে
বসন্ত এসে গেছে "

রমণী যেই কক্ষে নাচছে সেই কক্ষে আরো ৪ টি মেয়ে আছে যারা মূহুর্তে মুগ্ধ নয়নে নাচ দেখছে। তারা মূলত একটা কলেজে। তাদের কলেজে আজকে বসন্ত উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। কলেজ সব স্টুডেন্ট রা মাঠে যেখানে এই মূহুর্তে অনুষ্ঠান হচ্ছে। কলেজ ভিতরে একেবারে নিরব। তাই তারা একটা রুম দখলে রাখলেও কেউ কিছু বলার জন্য নেই। কিন্তু তাদের কলেজ এর একজন সিনিয়র ফোনে কারো সাথে বলতে বলতে এদিকে এসেছিল যে এখনোও জানলা দিয়ে তার নাচ দেখছে এক মনে।
তার প্রতিটা পদক্ষেপ তার চোখ এর পলক পড়া ঠোঁটের হাসি খোপা থেকে সামনে দিয়ে বের হওয়া ছোট ছোট চুল গুলো। সব গুলো দেখে মানব থ হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় আরো তার বন্ধু আসলো..

---এই রাইয়ান তুই এখানে আর আমি তোকে কখন থেকে খুঁজতেছি তাড়াতাড়ি চল তোকে স্যার ডাকছে
বলেই তাকে হাত ধরে টানতে টানতে সামনে নিয়ে চলে গেলো..
---সম্পদ দাঁড়া আমি পরে যাচ্ছি স্যার এর কাছে একটু ছেড়ে দেয় ভাই
---না স্যার আমাকে বকবে তোকে ডাকছে পরে যা করার করে নিস
রাইয়ান কে বাধ্য হয়ে যেতে হলো

---আসসালামু আলাইকুম স্যার
---ওয়ালাইকুম সালাম।তোমাদের আয়োজন সুন্দর হয়ছে মাই বয়
---ধন্যবাদ স্যার
---সামনে বছর তো চলে যাবে তোমাদের অনেক মিস করবো। তা পড়াশোনা কেমন চলছে
---জি স্যার ভালোই
---কাল দেখা করিও তো আমার সাথে একটা কাজ দিবো
---জি স্যার আসবো। আসি স্যার
---হুম
আর একমুহূর্তে ও সময় নষ্ট না করে রাইয়ান চলে গেলো ২ তলার সেই রুমটা তে যেখানে মেয়েটা দেখেছিলো.
কিন্তু দুঃখের বিষয় সেখানে গিয়ে কাউকেই পেলো না রুম টা খালি তবে রুমে একপাশে কিছু পপস বিস্কুট এর প্যাকেট আর কিছু চকলেট আর চিপস এর প্যাকেট দেখলো।
তারপর রাইয়ান সবদিক দিয়ে খুজলো তাদের কিন্তু ফেলো না। তবে হুট করেই ভাবলো
আজব তো আমি তাদের এই ভাবে খুঁজছি কোনো!
তারপর নিজের কাজে চলে গেলো সিনিয়র হিসেবে সে অনেক দায়িত্ব নিয়েছে অনুষ্ঠানে
র। কাজ করতেই করতে তার বারবার সেই নৃত্যকারী রমণীর কথা মনে পড়ছে সে আনমনে বিড়বিড়ালো
-
------কে ছিলে তুমি অপরিচিতা
চলবে
#শাড়ি পরিহিত অপরিচিতা

#পর্ব : ২

লেখিকা :ইসরাতুল আলম

এখনো দেশের অনেক জায়গায় এমন কিছু গ্রাম আছে যেখানে মানুষ সহজ সরল জীবন যাপন করে যেখানে শিক্ষা ব্যবস্থা আছে। তেমনই একটা গ্রাম হলো অর্কিডদন্ডী গ্রাম। বড় রাস্তা থেকে কিছুটা দূরে হেটে গেলেই অর্কিডদন্ডী গ্রাম টা। বড় রাস্তা দিয়ে মূলত শহরে যায় গ্রামের মানুষেরা। অর্কিডদন্ডী গ্রাম শুরু হয়

(অর্কিডদন্ডী সরকারি স্কুল এন্ড কলেজ) দিয়ে।ভাসিটিও আছে যেটা তেমন উন্নত না।

তারপর একটু গেলেই মেটো গথ দিয়ে দুই টা রাস্তা যায়। যার ডানদিকে আছে চৌধুরী পাড়া আর বামদিকে আছে সিকদার পাড়া । দুই পাড়ার মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া একে অন্যর পাড়ায় যায় না।

রাইয়ান কৃষক পরিবারের ছেলে। তার বাবা কৃষি কাজ করে সেও পড়াশোনার পাশাপাশি তার বাবার সাথে কাজ করে। তার ৩ বোন ১ ভাই। রাইয়ান অনুষ্ঠান শেষ হওয়ার পর বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেলো।

----আম্মা ও আম্মা আমার গামছাড়া দাও তো গোসল করমু

---এতক্ষণে আসলি তুই তোর বাপ তো তোর ওপর রাইগা আছে ক্ষেতে নাকি কাজ আছে

---ক্ষেতে কাল যামু আম্মা তোমার জামাইরে কইয়া দিও

---বৃষ্টি, সৃষ্টি, রোদ আর বাদন কই আম্মা

---ওরা তো তোর বাপের লগে ক্ষেতে গেলো পানি দিতে

---তাই বলে সবাই যাইবো

---আরে তোর বাপের ক্ষেত একটা নাকি। তুই গোসল কইরা আয়

---হে যাচ্ছি। আমার জন্য খাওন বাড়ো তো খুদা লাগছে

---হ বাড়তেছি

রাইয়ানদের বাড়ি মাটি দিয়ে করা। ৫ টা রুম আছে বাইরে টিউবও আছে একটা। রান্না ঘর টা বাইরে দিকে করে করা। শোচাগার বাইরে যেটা টিন দিয়ে খুব সুন্দর করে বানানো। ওদের পরিবারে সবাই মোটামুটি পরিচ্ছন্ন থাকে। বাড়ির উঠানের একপাশে একটা পুকুর আছে। পুকুরে পাড়ে আছে রাইয়ানের বাবার করা বিভিন্ন শাকসবজির গাছ। ওদের উঠানে ডুকার মুখে একটা অলকানন্দা গাছ আছে যেটা সবার নজর কাড়ে।

রাতের খাওয়ার সময়.....

সবাই খেতে বসলো। আজকে বিকেলে ক্ষেত থেকে বেগুন আনা হয়েছে সেগুলো ভতা করলেন রাইয়ান এর মা।

----ও আবুলের বাপ কাইতে আসো পোলাপান তো বসে পড়লো খেতে।

---আম্মা তোমারে না কইছি আবুল নাম টা না ডাকতে।

রাইয়ান ডাকবা

--পারমু না আমি তোরে ওই রাইয়ুন ডাকতে। আমি কত শখ করাইরা তোর নাম আবুল দিলুম কি রাইয়ুন ডাকার জন্য

এটা শুনেই সবাই হাসতে লাগলো

---হি হি হি না কইরা খাইয়া ল। তোদের এইরকম ডাকলে মজা বুঝতি।

---ভাইজান রাগ করো ক্যান আবুল নাম ডা তো সুন্দর। এটা বলেই বৃষ্টি আবার হাসতে লাগলো

---সুন্দর নাকি ছাই। হেরে বাদল তোর তো ভাসিটি ভতি পরীক্ষা পড়াশোনা তো করতে দেহি না

---ভাইয়া পড়ি তো

---তা শহরে বড়ো কলেজ এ পরীক্ষা দিবি না

---আব্বা কইলো টাকা দিতে পারবো না তাই দিমু না

---আব্বা তো আমারেও টাকা দেয় নাই। খেয়ে আমার রুমে আইবি পড়ামু আমি তোরে আর হে শহরে পরীক্ষা দিবি। টিকলে ওইখানেই পড়বি।

এবার টাহা তুমি দিবা ওরে। তুমি কোন চৌধুরীর পোলা হইছো যে ওরে শহরে পড়তে কও

---আব্বা আপনে এই বিষয়ে কথা কইবেন না। ও শহরে পড়বো শহরেই চাকরি করবো ওর মেধা ভালা। আর টাহা কথা কও ক্যান আমি যেই ক্ষতে চাষ সেইখানে টাহা কম আসে নাকি

---শুধু টাহা ওর পিছনে ডাললে হইবো তোগো বোন গুলোরে বিয়ে ক্যাডা দিবো।

---ওরা এহনো ছোড আব্বা

আর কিছু বলার আগেই রাইয়ান ওঠে তার রুমে চলে গেলো।

চলবে …....

(প্রথম দিকে বিবরণ একটু বেশিই থাকবে। আর হে মেয়ের ব্যাপারে কথা কম থাকবে কারণ উপন্যাস এর নামই আছে অপরিচিতা,বেশি কথা থাকবে রাইয়ান এর জীবন নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1,2 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন