#শাড়ি পরিহিত অপরিচিতা
#পর্ব :৫
#লেখিকা : ইসরাতুল আলম
চাচা আপনের ক্ষেত এর ফসল এর কি অবস্থা??
-- আর বইলো না বাপ এইটুকু জমি তার ফসলই তো শেষ ভরসা এই বার খুব একটা ফসল হয় নাই।
বুড়োর কথা টা রাইয়ান চোখ কুঁচকে মনে মনে বললো
"কত ভালো ফসল হইছে তবু বুড়োর শুকরিয়া নাই "
তা বাবা তোমার বাপ কই হেই আইলো না
"আমার বাপের মেলা জ্বর চাচা এহন থেকে আমিই ক্ষেত এ আইমু "
কি কও ডাক্তার দেহাও নাই??
হঅ ঔষধ নিছিলাম কাজ হই নাই বাপের শরীর এ আর জোর নাই চাচা সুস্থ হইলো ও ক্ষেত এ আইতে দিমু।
--তা কেমনে হই তোমার পড়ালেখা আছে তুমি একা পারবা নি এত গুলো মানুষ রে চালাইতে
--পারুম না ক্যান খুব মারুম পড়ালেখা আর করুম না পড়ে কি হইবো বাইরে গিয়ে তো আর চাকরি করবার পারবো না। তই বাদন রে পড়ামু।
-হঅ আল্লাহ তোমাগো ভালা করুক।
রাইয়ানদের জমির পাশেই জমির টা বৃদ্ধ লোকের তার এক মেয়ে আছে নাম নাহিরা এই নবম শ্রেণিতে পড়ে একটা ছেলে ছিলো মেয়ের বড় কিন্তু গাড়িতে পড়ে মারা যায় কিছু বছর আগে।
রাইয়ান ক্ষেত এর কাজ শেষ করে একেবারে সন্ধ্যার দিকে বাড়ি তাদের প্রায়ই চার টা জমিতে চাষ করা সব গুলো তাকে একাই সামলাতে হচ্ছে।
বাসায় এসে তার মা রান্না করছে উঠোনে তার দুই বোন খেলছে
বৃষ্টি রান্নার কাজে মাকে সাহায্যে করছে। ভাইকে দেখেই সে পানি নিয়ে তার কাছে গেলো।
--দাঁড়া বসতে দেয় তারপর পানি কামু নে
--ভাইজান তুমি দুপুরে খেতে আসলে না কেনো।
--একেবারে আইবো বলে আহি নাই। ওই রোদ যা গিয়ে কাপড় লই আয় ভাইজান
--আমি পারুম না মেজো আপারে কও
--কাম চোর একটা
--আমি এনে দিচ্ছি ভাইয়া। সৃষ্টি বললো
--আমি ভাত বাড়তাছি ভাইজান তুমি গোসল কইরা আহো।
--হঅ যা। আর এই যে কামচোর গিয়ে আপনার ভাইকে গিয়ে বলেস পড়তে আমি আইসা পড়া ধরমু।
--তুমি শুধু পড়া ছাড়া কিছু বুঝ না না
--না বুঝি না যা নিজেও পড়তে বসে তোর ভাইয়ের লগে তোর পড়াও ধরমু।
রোদ গাল বাকিয়ে যাচ্ছি বলে বাদন এর রুমের দিকে গেলো।
সে যেতেই রাইয়ান বলে ওঠলো
--ও আম্মা তোমার ছোট মেয়ে এমন ক্যান কি তেজ তার বাব্বাহ কথায় বলা যায় না বড়ো দুইটার মতো ভদ্র হইতো পারলো না।
--তা তুই ওর পিছনে লাগতে যাস ক্যান। তোরে সবাই ভয় পায় তই ও পায় না হি হা হা হি।
রাইয়ান ভাত খেয়ে বাদন এর রুমে গেলো যেখানে রাইয়ান টেবিলে পড়ছে। এটা রাইয়ান নিজের হাতে গাছ কেটে বানিয়ে দিয়েছিলো। খাটে রোদ বইখাতা নিয়ে বসে আছে। রোদ আবার রাইয়ান এর কাছে পড়তে চায় সে তার বাদন ভাইয়ার কাছে পড়বে।
রাইয়ান গিয়ে বাদন কাছে বসলো তাকে পড়ালো অনেক পড়ানোর সময় সে অতিরিক্ত কথা বলে না। রোদ আড়চোখে তার দিকে একটু পর পর দেখছে দেখে
--কি রে কি দেখোস রে??
--দেখছি না ভাবছি
--কি
--এটাই যে তুমি আর পড়ালেখা করবা না তো কি করবা
--ক্যান ক্ষেত করুম
--পড়ালেখা না ছাড়লে হয় না??
--না হই না খাবি কি কাম না করলে
--একটা কথা কই
--হঅ গাইয়া ফেলা
--তুমি চাইলে একটা দোকান দিতে পারো বাজারে
--হঅ টাকা দোহান দেওনোর টাকা উইড়া আইবো।
--ভাইয়া রোদ কিন্তু ভালো বলছে এমনেতে সদরে তরকারি বেচে আমাদের কিন্তু তেমন লাভ হয় না।
--এহন পারুম না রে আব্বার অসুখের জন্য ডাক্তার দেহন লাগবো তোর ভতি আছে পরে টাকা হইলে দিমু অনে।
--ভাইয়া আমাদের জন্য তুমি পড়ালেখা ছাইড়া দিলা তাই না??
--আরে দূর আমি এমনে পড়তাম না তোরা পড় মন দিয়া তোরা প্রতিষ্ঠিত হইলেই আমি খুশি।
--আই লাভ ইউ ভাইয়া
--হঅ ভালোবাসা বাইর কইরা দিমু বড় কলেজ এ না আইলে
রোদ এসে দাঁড়ালে দুই ভাইয়ের মাঝে থাকা ফাঁকা জায়গায়।
--কি চাই
--আর পড়বো না শেষ
--আচ্ছা যা বোনদের কাছে যা।
রোদ চলে গেলো দৌড়ে।
রাইয়ান কিছুক্ষণ পড়ালো তারপর সবাই রাতের খাবার খেতে একসাথে বসলো এখন নয়টা বাজে আশেপাশে অনেক এ ঘুমিয়ে গেছে আবার অনেক জেগে আছে।
তাদের রান্না ঘরের সাথে লাগানো জায়গাতে সবাই বসে খাচ্ছে মাথার জ্বলচ্ছে হলুদেটে একটা বাল্ব। তবে এখানে সবচেয়ে মজার বিষয় হলো সবাই নিজের হাতে খেলেও রোদকে রাইয়ান খাইয়ে দিচ্ছে। রোদ নিজের হাতে খুব কম সময় খায় দুপুরে বাদন আর রাতে রাইয়ান খাইয়ে দেয়। তার শাকসবজি খুব একটা পছন্দ না। মাছ খায় কিন্তু কাটা বাঁচতে পারে না।
রাইয়ান নিজেও খাচ্ছে সাথে। রাইয়ান মা নিজে খাওয়ার আগেই জামাই কে খাইয়ে এসেছে।
সবাই সবার মতো ঘুমাতে চলে গেলো রাইয়ান বসে আছে তার রুমের জানালার পাশে। সিগারেট খাচ্ছে সে মূলত এটা গ্রামের ছেলেদের প্রদান বাজে অভ্যস এর মধ্যে পড়ে আবার। রাইয়ান হঠাৎ সেই নৃত্য রত রমণীর কথা মনে পড়ে গেলো মনে পড়ে সেই চেহারা যা সে কলেজ অঙ্কত রত অবস্থাতে দেখেছিলো।
"কেনো আসিলে আমারবিরহ ভরা
জীবনে বিরহ বাড়াতে,
আমি যে তোমার মোহে
পড়ে গেলাম অপরিচিতা ""
পরেরদিন সকালে রাইয়ান তার বাবাকে সদরে ডাক্তার এর কাছে নিয়ে যায় অনেক কষ্ট রাজি করিয়েছে সাথে বাদন কে নিয়ে গেলো তার ভতির পরীক্ষা জন্য ফরম পূরণ করে আসলো। এগুলো করতে তার হাতে যত টাকা ছিলো সব শেষ হয়ে গেছে। তার বাবার কতগুলো পরীক্ষা করাতে হবে যেগুলো তে টাকা লাগবে অনেক। তারা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেলো। তাদের কোন রকম হাঁটতে পারছে তাও কেউ ধরলে জ্বর একটু কমেছে তবে এখনো বলে নি আসলে তার কি রোগ পরীক্ষার পর জানাতে পারবে।
রাইয়ান সারা টেনশন এর ছোটে ঘুমাতে পারেনি তার এখন টাকার প্রয়োজন। সে কি করবে কিছুতেই ভেবে পাচ্ছে না। তাকে কিছু একটা করতে এখন সদরে বাজার দিতে পারলে তার হাতে কিছু টাকা তাই সে ভাবলো কাল ক্ষেত থেকে সদরে বাজার নিবে এতে অল্প হলেও টাকা আসবে।
~চলবে ~
( সবাই কষ্ট করে আমার ফেসবুক পেজ টা ফলো করে দিয়েন পেজের নাম :ইসরাতুল আলম)
পর্ব 5
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান