বাবা নিহাল রহমান ও মা আমেনা বেগমের একমাত্র মেয়ে আফরিন আঞ্জুম মেঘলা।
দেখতে যেন ঠিক একটি জিবন্ত পুতুল।
খুব খাটো বা লম্বা নয় একদম ঠিকঠাক গড়ন।
মুখ টা গোলগাল, ফর্সা গায়ের রঙ, চোখ দু'টো বড় বড় ঘন লম্বা পাপড়ি, পাতলা ঠোঁট আর কোমড় ছুঁই ছুঁই কালো চুল নিয়ে মেঘলা যেন এক রুপকথার রাজকন্যা।
মেঘলা বর্তমানে নরসিংদী শহরে একটি ইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।
মেঘলার জানে জিগার বলতে চাচাতো বোন জান্নাতুল ফেরদৌস মিম যে তার ছোট আব্বু মেয়ে।
মিমের একটা কথা বড় ভাই আছে নাম তামিম রহমান।
এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ে।
মেঘলার একটা বেষ্ট ফ্রেন্ড আছে নাম তিশা ইসলাম।
মেঘলার জানে জিগার বলতে মিম আর তিশাই!
রোজকার মতোই আজকেও তিন জন ইস্কুলে গেছে।
ইস্কুলের টিফিন টাইম।
বাসা থেকে কেউই মূলত টিফিন আনে না।
বাহিরে থেকে কিনে খাওয়াই তাদের রোজকার অভ্যাস।
আজও তার ব্যাতিক্রম হলো না।
মেঘলারা ইস্কুল থেকে বের হইছে জীবে জল আনা ফুচকা খাওয়ার জন্য।
তিন বান্ধবী হাঁটতে হাঁটতে চলে আসল নির্বাচন অফিসের সামনে।
ঠিক কিছুটা সামনে এক ফুচকা ওয়ালা মামা ব্যানে করে গরম গরম চটপটি আর মচমচে ফুচকা বিক্রি করছেন।
মেঘলারা একটু সামনে এগিয়ে তিন প্লেট স্পেশাল ফুচকা অডার করল।
ঠিক তখনই নির্বাচন অফিসে এসেছে তৌসিফ খান।
সে এসেছে দেশের অন্যতম বড় ব্যবসায়িক অহনা অব কোম্পানির একটি জরুরী লাইসেন্স নবায়ন করার তদারকি করতে।
এই বিখ্যাত অহনা অব কোম্পানির মালিক তৌসিফের বাবা।
কিন্তু তৌসিফ কে দেখে তা বোঝার কোনো উপায় নেই।
তার চেহারার গঠন অবশ্য বেশ আকষণীয়—
চোখে চশমা, ঘন কালো চুল, শ্যামলা গায়ের রঙ, এবং শরীরটা বেশ লম্বা ও বলিষ্ঠ।
কিন্তু সাজগোজ আর চালচলন বড্ড অদ্ভুত।
মাথার চুল গুলা একদম তেল দিয়ে চিটচিটে করে শিতি করে পরিপাটি করে আঁচড়ানো।
পরনে ইন করা শার্টটি ঢিলেঢালা আর পেন্ট টা একটু বেশি উপরে পড়া!
এক নজরে যে কেউই দেখে বড্ড আনিস্মাট বা ব্যাকডেটেড ভাবে ভুল করবে।
হঠাৎ করেই মিম ফুচকা চিবানো থামিয়ে কুনই দিয়ে গুঁতা দিয়ে বলল মেঘলা দেখ দেখ দোতলার বেলকুনির রেলিং থেকে আমাদের দিকে তাকিয়ে একটা ছেলে দেখছে।
এই যুগে এমন তেল চিটচিটে চুল নিয়ে কেউ ঘুরে?
মিমের কথা শোনে মেঘলা আর তিশা উপরের দিকে তাকাল।
সত্যি দোতলায় বেলকনির রেলিং ধরে তাদের দিকেই একটা অদ্ভুত ছেলে তাকিয়ে আছে।
# " তিশাও ফিক করে হেঁসে বলল উঠলো আরে, ও তো লম্বু আর চশমিশ!
অথচ লুকে কোনো স্মার্টনেইসই নেই।
" মেঘলা ফুচকা মুখে দিয়ে তৌসিফের দিকে তাকাল।
ছেলেটার চোখে - মুখে এক ধরনের সরলতা আছে ঠিকই।
কিন্তু উপর থেকে তৌসিফের এই আনিস্মাট অবতার দেখে মেঘলা ও নিজের হাসি চেপে রাখতে পারল না।
মেঘলা ও মুচকি হেসে বলল দুর!
ওর মতো আনিস্মাট আর খ্যাত ছেলে কে তো কোনো দিন কোনো মেয়ে পাত্রাই দিবে না।
#" হটাৎ ই বেল পড়ে গেল।
" ইস, মেঘলা বেল পড়ে গেল রে!
#এই তোদের হইছে? "
তিশা বলল হুম চল!
তিনজনই চলে যেতে নিলে পেছন থেকে এক পুরুষালী কণ্ঠে ভেসে এলো এই " মিস......!
তিন জন ই পেছন ঘুরে তাকায়!
মেঘলা মনে মনে ভাবল এটা তো ওই ছেলেটা এতক্ষণ বেলকোনির রেলিং ধরে দাঁড়িয়ে দেখছিল যে!
#মেঘলার ভাবনার মাঝেই তৌসিফ খান আবারও বলল" এই মিস আপনার নাম কি?
# মেঘলা চট করে নিজের নাম টা বলল না।
তৌসিফের তেল চিটচিটে চুল আর চশমার দিকে তাকিয়ে চোখ টিপে একটু দুষ্টমির হাসি হেঁসে তার পর বলল কেন ভাইয়া?
আমার নাম জেনে কি আপনার কোম্পানির তেলের খনি ফ্রিতে লিখে দিবেন না কি?
না কি চশমার পাওয়ার টা আরেকটু বাড়াতে নাম টা দরকার?
মেঘলার এমন রসালো আর টিটকারি দেওয়া কথা শোনে মিম আর তিশা মুখ চেপে হেঁসেই খুন!
# তৌসিফ খান এমন জবাবে একদম হকচকিয়ে বোকা বনে গেল।
মিম মেঘলার হাত ধরে টেনে বলল আরে মেঘলা চল তো এসব ব্যাকডেটেড আর খ্যাত ছেলেদের সাথে কথা বলে সময় নষ্ট করার দরকার নাই!
আর রাস্তায় অচেনা কেউ নাম জিজ্ঞেস করলেই বলতে হবে না কি?
তিশা ও বলল আচ্ছা মিম বাদ দে!
মেঘলা চল তো!
দেরি হয়ে যাচ্ছে ক্লাসে ম্যাম চলে আসবে!
তৌসিফ শুধু বোকার মতো দাঁড়িয়ে রইল।
আর মেঘলারা হাসতে হাসতে ইস্কুলের দিকে পা বাড়াল।
# " ইস্কুলের শেষ ঘন্টা গুলো যেন কিছুতেই কাটতে চায় না।
ঘড়ির কাঁটার খুঁটিয়ে খুঁটিয়ে বেড়িয়ে যখন ৪ টা ১০ বাজল তখন ছুটির ঘন্টা পড়ল।
চারপাশের চেনা কোলাহলের মাঝেই মিম মেঘলার হাত টা চেপে ধরল।
মিম বলল মেঘলা ছুটির পর একটু লাইব্রেরী যাবি?
আমার জরুরী দু'টো বই কেনার আছে।
মেঘলা মাথা নাড়াল, আচ্ছা চল!
তিশাকে বিদায় জানিয়ে ওরা যখন লাইব্রেরীটার ভেতরে ঢুকল, চারপাশটা বেশ শান্ত।
ঠিক তখনই সেই নিরবতা ভেঙে আবারও সেই পুরুষালী কণ্ঠ ভেসে এলো।
" এই যে মিস আপনার ফোন নাম্বার টা কি পাওয়া যাবে?
কথা টা শোনে মিমের ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল।
মিম মেঘলার দিকে তাকিয়ে কড়া কন্ঠে বলল মেঘলা তুই ওনাকে এখুনি না করে দিবি।
একদম মুখের উপর সোজা সাপটা রিজেক্ট করবি!
চল!
মেঘলা কিছু বলার আগেই মিম আবারও বলল আচ্ছা তুই একটু দাঁড়া।
আমি লোকটাকে শহীদ মিনারে চত্বরে ডেকে আনছি।
কিছুক্ষণের মধ্যেই তৌসিফ একটা হলুদ চকচকে বাইক নিয়ে ইস্টাইল করে শহীদ মিনারে চত্বরে এসে থামল।
বাইক থেকে নেমে হেলমেট টা হাতে নিয়ে এগিয়ে এল।
ঠোঁটের কোণে হালকা একটু হাসি, চোখে এক ধরনের কৌতুহল আর অতিরিক্ত আত্মবিশ্বাস।
ভাবখানা এমন মেয়েরা তাকে নিজে থেকে ডেকে পাঠিয়েছে।
মিম তৌসিফের সামনে এগিয়ে পেছন ফিরে ডাকল মেঘলা।
মিমের ডাক শোনে ঠিক তখনই মেঘলা এগিয়ে এল।
এখন মিম আর মেঘলা দুজনেই একসাথে তৌসিফের সামনে দাঁড়িয়ে আছে।
দুজনের চোখে মুখে ভয় বা দ্বিধার লেশ মাত্র নেই।