ফন্ট সাইজ:
থিম:
উপন্যাস মায়ার শহরে তুমি

পর্ব 7

লেখক: মেঘলা

কথাটা শুনেই নির্জন রহমান চলে যায়।
মিম গাড়ির জানলা দিয়ে তাকিয়ে বলল, "স্যার, বাড়িতে আসেন।"

তৌসিফ মেঘলার দিকে তাকিয়ে বলল, " না, তোমরা যাও, অন্য দিন!"
এবার মেঘলা বলল, আতঙ্ক স্যার, না মানে –স্যার, প্লিজ আসেন!
তৌসিফ এবার কী যেন একটু ভেবে বলল, "আচ্ছা চল!"

মেঘলা আর মিম মুখে এক চিলতে ভয়ের হাসি ফুটিয়ে বাড়িতে ঢুকল। কিন্তু ড্রয়িংরুমে পা রাখতেই সামনে এসে দাঁড়ালো আমেনা বেগম। আমেনা বেগম বেশ চিন্তিত গলায় বললেন, মেঘলা মিম!
তোরা এত সকালে চলে আসলি যে?

মেঘলা কলেজের যাওয়ার বাহানা দিতে যাবে, ঠিক তখনই আমেনা বেগম ভ্রু কুঁচকে জিগ্যেস করলেন, এই ছেলেটা কে রে?
মেঘলা মিম বলল আমাদের কলেজের ইংরেজি স্যার।

আমেনা বেগম মুখে একটা হাসি ফুটিয়ে বললেন, " ওহ আচ্ছা।"
খানিকটা থেমে তিনি আবারও বললেন, আচ্ছা, শোন!
ঘরে যা, ফ্রেশ হয়ে খেতে আয়। আবার ফ্রেশ হয়ে শুয়ে পড়িস না যে! "

মায়ের কথা শেষ হওয়ার আগেই মেঘলা আর মিম একছুটে সিঁড়ি ভাঙতে শুরু করল। মিম দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে বলল, কলেজ যাব আজকে!

আমেনা বেগম তৌসিফের দিকে তাকিয়ে বলল, "বসো বাবা।"
তৌসিফ মাথা নাড়িয়ে বলল, " হুম আন্টি।
আমি তোমার জন্য কফি করে আনছি।"

আমেনা বেগম পা বাড়াতেই তৌসিফ বাধা দিয়ে বলল, না আন্টি, আমার কফি লাগবে না। আমি একটু তামিমের সাথে কথা বলে চলে যাব!"
আমেনা বেগম এবার একটু অবাক হয়ে বললেন, "বাবা তুমি তামিমকে চেনো?"

আমেনা বেগমের কথার জবাব দিতে যাবে তৌসিফ, ঠিক তখনই তামিম সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে নেমে এল।
তামিম বলল, " বড় আম্মু! গতকাল বলেছিলাম না মেঘলা, মিমের কলেজের একজন শিক্ষক আমার সিনিয়র বন্ধু?
এই সে — তৌসিফ খান চৌধুরী। তৌসিফই মেঘলা – মিমকে পড়াবে।"

"ওও আচ্ছা!" বলেই আমেনা বেগম কফি করতে রান্নাঘরে দিকে চলে গেল।

আমেনা বেগম চোখের আড়াল হতেই তৌসিফের রূপ মুহূর্তে বদলে গেল। এক ঝটকায় তামিমের শার্টের কলার চেপে ধরে হিসহিসিয়ে বলল, " শালা!
তোর বোন কার পারমিশনে বাহিরে গেছে?
আমি নিষেধ করার পরেও কেন গেল?
তামিম কোনোমতে নিজের হাত দিয়ে তৌসিফের শক্ত মুঠো থেকে শার্টের কলার ছাড়াতে ছাড়াতে বলল, "মিথ্যা বলে গেছে। বাড়িতে সবাই জানে ওরা বান্ধুবীর বাড়িতে গেছে।"

কথাটা শুনে এবার তৌসিফের রাগের লিমিট ক্রস হয়ে গেল!
তৌসিফ তামিমের দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, " আসছি!
বলেই আর কোনো কথা না বাড়িয়ে তরতরিয়ে সিঁড়ি ভেঙে দোতলার দিকে চলে গেল।
কোনো দিকে না তাকিয়ে তৌসিফ সোজা মেঘলার রুমে ঢুকে পড়ল।
মেঘলা মাত্রই গোসল করে এসেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় তাকিয়ে তোয়ালে দিয়ে চুল মুছছিল।
তৌসিফ ঘরে ঢুকেই মেঘলার হাত ধরে এক ঝটকায় নিজের দিকে ঘোরাল।
মেঘলা কিছু বুঝে ওঠার আগেই তৌসিফ মেঘলার গালে পর পর দুটো থাপ্পড় বসিয়ে দিল!
আচমকা এমন একটা কান্ডে মেঘলা একদম বোকা বনে গেল।
মেঘলা থমকে তাকিয়ে রইল। মেঘলা স্যার বললে তৌসিফ আবারও গালে পর পর দুটো থাপ্পড় লাগিয়ে দিল!
মেঘলা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল গেল, "কেন?
কিন্তু মেঘলার কথা শেষ হওয়ার আগেই তৌসিফ আরও একটা থাপ্পড় মারল।
মেঘলা এবার আর নিজেকে সামলাতে পারল না।
হু হু করে কেঁদে দিল।
পরপর এভাবে থাপ্পড় খাওয়ার পর মেয়েটার ফর্সা গাল দুটো টকটকে লাল হয়ে গেছে।

তৌসিফ রাগে দাঁতে দাঁত চেপে মেঘলার খুব কাছে এসে বলল, " আজকের পর থেকে আমার কথার অবাধ্য হলে এর পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে......!"

বলেই চলে আসলো। মেঘলা দুই গালে হাত দিয়ে খাটের একপাশে বসে ভাবছে স্যারের কোন কথার অবাধ্য আমি হলাম।
তৌসিফ নিচে আসতেই তামিম বলল ভাইয়া!
তৌসিফ কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল।
তৌসিফ চলে গেলেই আমেনা বেগম দুই কাপ কফি নিয়ে এসে বলে, কিরে তামিম ছেলেটা কই?
তামিম একটু আমতা আমতা করতে করতে বলল, চলে গেছে!
আমেনা বেগম দরজার দিকে তাকিয়ে একটু উদাসীন গলায় বলল, চলে গেছে। আমি কফি করে আনতে আনতে। আমি তো আরও ছোটকে বললাম পরোটা করতে!
বড় আম্মু! "তৌসিফের নাকি ইম্পর্টেন্ট কাজ আছে তাই চলে গেছে।
তবে বলে গেছে অন্য একদিন এসে তোমার হাতের কফি আর খাবার খেয়ে যাবে।
আমেনা বেগমের মুখে মুহূর্তেই হাসি ফুটে উঠল।
বলল, আচ্ছা ! " আবার নিয়ে আসিস।
আচ্ছা বড় আম্মু।

"মেঘলা ঘরে বসে কান্না করছে। কান্না করতে করতে আবার আয়নায়র দিকে তাকিয়ে দেখছে কান্না করলে কেমন দেখা যায়।
দেখেই ফিক করে হেঁসে বলল, আতঙ্ক স্যার, গুন্ডা স্যার!

তখনই আমেনা বেগম নিচ থেকে সবাইকে ডাকছে খাবার খাওয়ার জন্য।
মেঘলা মিম তামিম সবাই নিচে নেমে আসলো।
" মেঘলার খিদে নাই।.... না বলতে গেলে ইচ্ছে করছে না।
এখন সেটা বললে মা ছোট মা কিছুতেই কলেজ যেতে দিবে না।
কোনো মতে অল্প খেয়ে বেরিয়ে গেল।

আজকে মেঘলা মনে করে তৌসিফের ক্লাসের ইংরেজি বই আর পড়া দুটোই শিখে এসেছে!
এটা ভাবে ভালো লাগছে। কিন্তু মুহূর্তেই সকালের কথা মনে পড়তেই মুখটা কেমন ফেঁকাসে হয়ে আসলো।
মিম মেঘলার দিকে তাকিয়ে বলল, "মেঘু তর গাল দুটো এমন টমেটো হয়ে গেল কেন রে?
মেঘলা কি বলবে ভেবে না পেয়ে বলল এলার্জি।
ওহ আচ্ছা!
তুই বাড়িতে চলে যাবি ছুটি নিয়ে?
আমি কথা বলল!
মেঘলা বলল না না যাব না!
কথা বলতে হবে না!

মেঘলা মিমের কথার মাঝেই তৌসিফ আসল।
সবাই দাঁড়িয়ে সালাম দিল। তৌসিফ সালামের উত্তর নিয়ে সবার উদ্দেশ্যে বলল বসো।

একপলক মেঘলার দিকে তাকিয়ে দেখল। মেয়েটার গাল দুটো কেমন লাল হয়ে ফুলে আছে।
দেখেই চোখ সরিয়ে নিল। তৌসিফ ক্লাসরুমে আসতেই পুরো ক্লাসরুম থমথমে হয়ে গেছে।
তৌসিফ সবার দিকে তাকিয়ে বলল আগামী কাল থেকে সবাই হিজাব পড়ে আসবে!
সবাই বলল আচ্ছা স্যার!
মেঘলা ভয়ে ভয়ে বলল স্যার আগামী কাল থেকে পড়ে আসতে হবে?
না মানে আমার কাছে সাদা হিজাব নাই। আর আজকে বিকেলে আমার পাইবেট আছে। তো মার্কেট যেতে পারব না।
তৌসিফ ভ্রু কুচকে বলল, তুমি কী করবে না করবে সেটা জেনে আমার লাভ নেই!
সবাই যেহেতু কাল থেকে হিজাব পড়ে আসবে। তাহলে তোমাকেও কাল থেকে হিজাব পড়ে আসতে হবে।
কথাটা শুনেই মেঘলা বসে পড়ল।
তৌসিফ মনে মনে বিড়বিড় করে বলল মেডাম আপনার জন্য পুরো কলেজের নিয়ম চেঞ্জ করে হিজাব পড়ার নিয়ম করছি। আর আপনি বলছেন পড়বেন না! বলে মুখে একটা রহস্যময় হাসি টানল।

তৌসিফ ভাবনা রেখে সবার উদ্দেশ্যে বলল, বই বের করো?
তৌসিফ ব্ল্যাকবোর্ড সেন্টেন্স বোঝাচ্ছে! কিন্তু মেঘলার তাতে যেন কোনো হেলদোলই নেই!
নিজের মতো করে জানি খাতায় কী আঁকিবুঁকি করছে।
তৌসিফের তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা এড়ালো না।
তৌসিফ সেন্টেন্স বোঝানো থামিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল স্ট্যান্ড আপ?
মেঘলা নিজের আঁকায় এতই মনোযোগী যে তৌসিফের কথাটা কানেই নিল না।
তৌসিফ এবার কড়া গলায় বলল, স্ট্যান্ড আপ?
মেঘলা এবার ভয়ে লাফিয়ে ওঠে বলল, .... বোম!
এই কে বোম মারল?
তৌসিফ রাগে হিসহিসিয়ে বলল স্টুপিড!
তৌসিফ কড়া গলায় বলল আমি সেন্টেন্স বুঝাচ্ছি, তুমি খাতায় কি লিখছ?
দেখি! খাতা দেখাও?
মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তৌসিফ ব্যাগের উপর থেকে খাতা নিয়ে দেখে বলল,
এটা কী আঁকছ?
মেঘলা তৌসিফের দিকে তাকিয়ে এক গাল হেঁসে বলল ঘোড়ার ডিম! সুন্দর হয়েছে না!
মেঘলার কথা শুনে পুরো ক্লাসের সবাই হেঁসে ফেলল।
তৌসিফ সবাইকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল।

মেঘলার দিকে তাকিয়ে বলল আসো! বাহিরে বেরিয়ে আসো। মেঘলা বাহিরে বের হয়ে তৌসিফের সামনে আসতেই তৌসিফ বলল W8 বলেই —
ব্ল্যাকবোর্ডে একটা সেন্টেন্স লিখে দিয়ে বলল এটার উওর করো! এবং আমাকে বোঝাও!
মেঘলা মনে মনে ভাবছে ফেঁসে গেছি!

খানিকক্ষণ মেঘলা চেষ্টা করে উত্তর করেছে। করেই বলল আতঙ্ক স্যার না থুক্কু স্যার করেছি!
তৌসিফ ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে বলল, এবার বোঝাও?
মেঘলা খুশি খুশি নিজের মতো বুঝিয়ে দিল!
তৌসিফ সামনে তাকিয়ে বলল তোমরা বলো হইছে?
সবাই সজোরে চিৎকার দিয়ে বলল না হয়নি।
মুহূর্তেই মেঘলার বুকটা ধুধুব করতে লাগল। মুখটা অসহায় হয়ে গেল!
মনে মনে ভাবল ভয় হচ্ছে হুম হচ্ছে। বলেই, অনবরত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজয়ালিন পড়ছে।

তৌসিফ মেঘলার দিকে তাকিয়ে বলল, হাত পাতো!
মেঘলা চোখ মুখ কুচকে হাত দুটো সামনে বাড়িতে দিল।
তৌসিফ দুই হাতে সজোরে দুইটা বারি বসিয়ে দিল।
বারি বসাতে বসাতে বলল, আতঙ্ক ডাকো, তাহলে আতঙ্কের আতঙ্ক দেখবা না।
মেঘলা বেথায় কান্না করতে করতে বিড়বিড় করে বলল আমার শরীরটা কি সরকারি?
যে যখন খুশি যে ভাবে খুশি মারবে।

লেখিকা ; আফরিন আনজুম মেঘলা

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন