ফন্ট সাইজ:
থিম:
অন্ধকারের মায়া

পর্ব 1

লেখক: Nurjahan akter alo

*অন্ধকারের মায়া*

গ্রামের নাম চাঁদপুর। ঢাকা থেকে বাসে গেলে ৪ ঘণ্টা লাগে। গ্রামটা খুব সুন্দর, কিন্তু গ্রামের শেষ মাথায় একটা পুকুর আছে, যার নাম কালো পুকুর।

পুকুরের পানি একদম কালো। দিনের বেলাতেও ওই পানিতে নিজের মুখ দেখা যায় না। গ্রামের মানুষ বলে, ওই পুকুরের জলে নাকি রক্ত মিশে আছে।

আমাদের গল্পের নায়কের নাম রিহান। ওর বয়স ১৯। সে ঢাকাতে কলেজে পড়ে। এবার ঈদের ছুটিতে সে তার নানি বাড়ি, মানে চাঁদপুরে বেড়াতে আসছে।

রিহান ছোটবেলা থেকে এসব ভূত প্রেত বিশ্বাস করত না। সে সব সময় বলত, "ভূত বলতে কিছু নাই, সব মনের ভয়।"

ওর নানি, মানে আমেনা বিবি, ওকে প্রথম দিনেই বলে দিল, "দাদু ভাই, যাই করো, সন্ধ্যার পর কালো পুকুরের দিকে যাবা না। আর কেউ যদি রাতে তোমার নাম ধরে ডাকে, ভুলেও পেছন ফিরে তাকাবা না।"

রিহান হাসতে হাসতে বলল, "নানি, তুমি এসব এখনো বিশ্বাস করো? এখন ২০২৬ সাল।"

নানি কিছু বলল না। শুধু একটা লাল সুতা দিয়ে বাঁধা তাবিজ রিহানের হাতে পরিয়ে দিল। বলল, "এটা খুলবি না, কখনো না।"

প্রথম ২ দিন ভালোই কাটল। দিনে বন্ধুদের সাথে ঘুরল, মাঠে ক্রিকেট খেলল, পুকুরে গোসল করল। কিন্তু কালো পুকুরের ধারে কাছেও গেল না।

৩ নম্বর দিনের রাত। রাত তখন ১২ টা বাজবে। সবাই ঘুমিয়ে গেছে। ঘরটা একদম চুপচাপ। হঠাৎ রিহানের ঘুম ভেঙে গেল।

কেউ যেন জানালার বাইরে থেকে ওর নাম ধরে ডাকতেছে।

"রিহান... রিহান... একটু আয় না..."

গলাটা একটা মেয়ের গলায়। খুব মিষ্টি, কিন্তু কেমন যেন ঠান্ডা ঠান্ডা। মনে হচ্ছিল অনেক দূর থেকে, পুকুরের দিক থেকে আসতেছে।

রিহান উঠল। জানালা দিয়ে বাইরে তাকাল। কেউ নাই। শুধু চাঁদের আলোতে উঠানটা দেখা যাচ্ছে। আর দূরে কালো পুকুরের দিক থেকে একটা সাদা ছায়া দেখতে পেল। মনে হচ্ছিল একটা মেয়ে সাদা জামা পরে দাঁড়িয়ে আছে।

রিহানের বুকটা ধড়ফড় করতে লাগল, কিন্তু ওর মনে হলো, "এটা হয়তো আমার মনের ভুল। দেখে আসি তো, কে দুষ্টামি করে।"

সে চুপচাপ দরজা খুলে বাইরে গেল। নানিকে ডাক দিল না, কারণ নানি জানলে অনেক বকবে।

সে আস্তে আস্তে পুকুরের দিকে হাঁটতে লাগল। যত কাছে যাচ্ছে, তত ঠান্ডা লাগতেছে। মনে হচ্ছিল গরমের দিন না, শীতের রাত। কালো পুকুরের পাড়ে গিয়ে দেখে, কেউ নাই। শুধু পুকুরের পানিতে চাঁদের ছায়া পড়তেছে।

তখনই পেছন থেকে আবার সেই ডাক।

"রিহান, তুমি আইসো? আমি কত দিন ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি।"

রিহান পেছন ফিরে তাকাল। এবার সে যা দেখল, তার পা মাটির সাথে আটকে গেল।

তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স ১৬-১৭ হবে। সাদা জামা, চুলগুলো ভেজা, চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। ওর পা দুটো মাটিতে নাই, হাওয়ায় ভাসতেছে। আর ওর চোখ দুটো... চোখ দুটো একদম কালো, সাদা অংশটা নাই।

মেয়েটা হাসতে হাসতে বলল, "আমার নাম মায়া। আমি কালো জলের মেয়ে।"

রিহান মুখ দিয়ে কোনো কথা বের করতে পারতেছে না। সে শুধু পেছাতে লাগল।

মায়া বলল, "ভয় পেয়ো না। আমি তো তোমাকে মারব না। আমি শুধু চাই, তুমি আমার গল্পটা সবাইকে জানাও। কেউ আমার গল্পটা জানে না।"

এই বলে মায়া পুকুরের পানিতে হাত দিল। পানিটা সাথে সাথে রক্তে লাল হয়ে গেল। পুকুরের ভেতর থেকে একটা পচা গন্ধ আসতে লাগল।

রিহান চিৎকার দিতে চাইল, কিন্তু গলায় আওয়াজ আসতেছে না।

তখনই হঠাৎ ওর হাতের তাবিজটা গরম হয়ে উঠল, আর একটা আলো জ্বলে উঠল। মায়া ওই আলো দেখে দূরে সরে গেল, আর চিৎকার করে বলল, "তাবিজটা খুলে আসবা, আমি তোমার জন্য অপেক্ষা করব। প্রতি রাতে আসব। তুমি না আসলে আমি তোমার বাড়িতে ঢুকব।"

এই বলে সে পুকুরের পানিতে মিলিয়ে গেল। পানিতে শুধু কয়েকটা বড় বড় বুদবুদ উঠল।

রিহান দৌড় দিয়ে বাসায় চলে আসল। সারারাত আর ঘুমাতে পারল না। সকালে নানিকে সব খুলে বলল।

নানি সব শুনে কান্না শুরু করল। ওর হাত কাঁপতেছে। সে বলল, "আমি জানতাম, ও আবার ফিরছে। মায়া... মায়া আমার মেয়ে ছিল..."

সকাল বেলা। রিহান সারারাত ঘুমায় নাই। চোখ লাল হয়ে গেছে।

নানি আমেনা বিবি তখনো কাঁদতেছে। রিহান বলল, "নানি, বলো না, মায়া কে? ও কেন আমাকে ডাকে?"

নানি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, "আজ থেকে ২০ বছর আগের কথা, দাদু ভাই। চাঁদপুর গ্রাম তখন আরো সুন্দর ছিল। মায়া ছিল আমার একমাত্র মেয়ে। তোর মায়ের ছোট বোন।"

"মায়া দেখতে খুব সুন্দর ছিল। গান গাইতে খুব ভালোবাসত। সারা গ্রাম ওকে ভালোবাসত। কিন্তু ওই কালো পুকুরটাই ওর কাল হলো।"

রিহান অবাক হয়ে বলল, "কালো পুকুরে কি হইছিল?"

নানি বলল, "একদিন রাতে, ঠিক তোর মতো, মায়াও একটা ডাক শুনছিল। কেউ ওকে পুকুরের দিকে ডাকছিল। মায়া ভাবছিল, ওর বন্ধুরা দুষ্টামি করতেছে। ও একা একা পুকুরের পাড়ে গেছিল।"

"পরের দিন সকালে গ্রামের মানুষ ওর লাশ পাইছিল কালো পুকুরে। ওর চোখ দুইটা খোলা ছিল, আর মুখে একটা অদ্ভুত হাসি ছিল। সবাই বলছিল, ও পা পিছলে পড়ে গেছে। কিন্তু আমি জানি, ওকে কেউ ডেকে নিয়ে গেছে।"

"সেই দিন থেকে কালো পুকুরের পানি আরো কালো হয়ে গেছে। আর প্রতি পূর্ণিমার রাতে, মায়াকে ওই পুকুরের পাড়ে দেখা যায়।"

রিহান বলল, "তাহলে মায়া আমাকে কেন ডাকল? আমি তো ওর কেউ না।"

নানি কাঁপা কাঁপা গলায় বলল, "কারণ তুই দেখতে একদম তোর মামার মতো। মায়ার একটা প্রেমিক ছিল। নাম ছিল আরিফ। আরিফও তোর মতোই দেখতে ছিল। মায়া হয়তো ভাবছে, তুই-ই আরিফ। তুই ফিরে আসছিস।"

এই কথা শুনে রিহানের গায়ে কাঁটা দিয়ে উঠল।

সেদিন দুপুরে রিহান গ্রামের পুরনো মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব সব শুনে বলল, "বাবা, তুমি ভুল করছ। মায়া নিজে ডুবে মরে নাই। ওকে মারা হইছিল।"

রিহান বলল, "কে মারছে?"

ইমাম সাহেব বলল, "গ্রামের মোড়ল, রহিম মিয়া। মায়া একটা সত্যি জেনে গেছিল। মোড়ল কালো পুকুরের নিচে একটা পুরনো সিন্দুক লুকিয়ে রাখছিল, যার মধ্যে অনেক সোনা ছিল। মায়া সেটা দেখে ফেলছিল। তাই মোড়ল রাতে ওকে ডেকে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে মারছে।"

রিহান রাগে ফুঁসতে লাগল। "তাহলে পুলিশ কিছু করে নাই কেন?"

ইমাম সাহেব বলল, "মোড়লের অনেক টাকা, অনেক ক্ষমতা। কেউ মুখ খোলে নাই। কিন্তু মায়ার আত্মা এখনো শান্তি পায় নাই। ও চায়, সবাই সত্যটা জানুক। ও চায়, মোড়ল শাস্তি পাক।"

সেই রাতে আবার ১২ টা বাজল।

রিহান ঘরে বসে ছিল। তাবিজটা হাতে। হঠাৎ আবার সেই ডাক।

"রিহান... আরিফ... তুমি আসবা না? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি..."

এবার রিহান ভয় পেল না। সে মনে মনে বলল, "আমাকে যেতেই হবে। মায়াকে সাহায্য করতে হবে।"

সে তাবিজটা খুলে টেবিলের উপর রাখল, আর আস্তে আস্তে দরজা খুলে কালো পুকুরের দিকে হাঁটতে লাগল।

পুকুরের পাড়ে গিয়ে দেখে, মায়া দাঁড়িয়ে আছে। আজ ও কাঁদতেছে।

মায়া বলল, "তুমি তাবিজ ছাড়া আসছো? তুমি আমাকে ভয় পাও না?"

রিহান বলল, "না, আমি তোমাকে সাহায্য করতে আসছি। বলো, আমি কি করলে তুমি মুক্তি পাবা?"

মায়া কাঁদতে কাঁদতে বলল, "কালো পুকুরের নিচে একটা সিন্দুক আছে। ওই সিন্দুকটা তুলে সবাইকে দেখাও। মোড়লকে সবার সামনে ধরিয়ে দাও। তাহলেই আমি মুক্তি পাব।"

তখনই পেছন থেকে একটা গলার আওয়াজ আসল।

"এই ছেলে, এত রাতে এখানে কি করো?"

রিহান পেছন ফিরে দেখে, মোড়ল রহিম মিয়া হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ লাল।

মায়া হঠাৎ চিৎকার করে বলল, "রিহান, পালাও! ও-ই আমাকে মারছে!"

চলবে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন