ফন্ট সাইজ:
থিম:
নিয়তীর বাধনে

পর্ব 1

লেখক: নীলা আফরিন

#নিয়তির_বাধনে
#লেখিকাঃ_নীলা_আফরিন
#পর্বঃ_১
ছোট মা তোমার টামিতে থাকা ছোট্ট পরিটা কবে বাইরে আসবে। বলো না ছোট মা আমার যে ছোট্ট পরিটাকে খুব দেখতে ইচ্ছে করছে। ছোট্ট পরিটাট সাথে খেলতে ইচ্ছে করছে। ১২ বছরের ছোট্ট ছেলেটার কথায় হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে তন্নি বেগম বললেন আমাদের ছোট্ট পরি খুব তারাতারি আমাদের কাছে চলে আসবে আর মাত্র কিছু দিন। তাদের গল্পের মাঝে অজুফা বেগম বললেন দাদু ভাই ছোট্ট পরিকে নিয়ে গল্প পড়ে কোরো আগে খাবারটা খেয়ে নাও। বলে অজুফা বেগম ভাতের প্লেট নিয়ে সোফায় বসে ভাতের লোকমা করে ছেলেটার মুখের সামনে ধরলেন ছোট্ট ছেলেটা বলল না আমি ছোট মার হাতে ভাত খাবো আমি তোমার হাতে ভাত খাবো না। অজুফা ছেলেটাকে বুঝিয়ে বললেন দাদু ভাই তোমার ছোট মা তো এখন অসুস্থ তাই ছোট মা এখন তোমাকে খায়ে দিতে পারবে না। ছোট মা সুস্থ হয়ে গেলে আবার আগের মত খায়ে দিবে। ছেলেটা জেদ ধরে বসে। সে ছোট মায়ের হাতে ভাত খাবে নয়তো খাবে না। তন্নি বেগম ছেলেটাকে এভাবে জেদ ধরতে দেখে শাশুড়ি কাছ থেকে খাবার প্লেট টা নিয়ে হাত ধুয়ে ছেলেটা মুখের সামনে ভাতের লোকমা তুলে দিতেই হা করে ভাতের লোকমা মুখে নিয়ে চিবতে চিবতে আবার গল্প জুরে বসে ছেলেটা। ভাত খাওয়া শেষ হলে ছেলেটা তার ছোট মাকে ধরে রুমে নিয়ে যায়। মাকে কাছে না পেয়ে ছেলেটা ছোট মায়ের পাগল হয়েছে। তন্নি বেগম এর সাথে সব সময় লেগে থাকে ছেলেটা। বেগম ৯মাসের উচু পেট নিয়ে এখন বেশি চলা ফেরা করতে পারেন না আজকে ১২জুন
ডাক্তার বেগমের ডেলিভারি ডেট দিয়েছেন ১৩জুন অথাৎ আগামী কালে এই নিয়ে বেগম খুব ভয়ে আছেন। প্রথম বার মা হওয়ার সময় হয়তো সব মেয়েরাই এমন ভয়ে থাকে। ছোট্ট ছেলেটা বেগমকে তার রুমে এনে বিছানায় বসিয়ে ছেলেটা ও ছোট মায়ের পাশ ঘেসে বসে আবার ছোট্ট পরিকে নিয়ে গল্প জুরে দিলো। ছেলেটা ছোট মাকে বলল ছোট্ট পরিকে কিন্তু আমি সবার আগে কোলে নেবে। ছোট্ট পরির নাম ও কিন্তু আমি রাখবো তন্নি বেগম হেসে বললেন আচ্ছা বাবা ঠিক আছে ছোট্ট পরির নাম তুমিই রাখবে বেগম বললেন তা কি নাম ঠিক করেছো ছোট্ট পরির জন্য ছোট্ট ছেলেটা বলল আয়ানের ছোট্ট পরি আরশি।
বাবান মা এসে গেছে কোথায় তুমি আয়ান ছোট্ট মার রুম থেকে দৌরে একছুটে মায়ের কোলে ঝাপিয়ে পড়ে। ছেলেটা মায়ের বুকে মাথা গুজে অভিমানী সুরে বলে সারা দিন কোথায় থাকো মা তুমি, তুমি কেন প্রতিদিন আমাকে বাসায় রেখে চলে যাও মা, আমার যে তোমার কথা খুব মনে পড়ে। তুমি কেন ছোট মা আর মেজো মায়ের মত বাসায় থাকো না। যানো স্কুলে সবার মা এসে বসে থাকে প্যারেন্স মিটিং রুমে বসে থাকে। তখন তোমার কথা খুব মনে পড়ে টিফিনের সময় সবার মা সবাই কে আদর করে খায়ে দেয়। আমি শুধু বসে বসে দেখি। যানো মা আমার না একা হাত দিয়ে খেতে ইচ্ছে করে না। কিন্তু বাহাদুর টিফনের সময় আমাকে টিফন বক্স দিয়ে বলে পুরোটা খাবার শেষ করো তখন আমার খুব কান্না পায় ।মা কেন তুৃমি আমার সাথে যাও না। কেন আমাকে সবার মায়ের মত করে টিফিন খায়ে দাও না বলো। পেছনে দাড়িয়ে থাকা তন্নি বেগম অজুফা বেগম বাহাদুর আর রুম্পা দারিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে। তন্নি বেগম আয়ান কে এভাবে বেরতে দেখে তিনি ও আয়ানের পেছনে বেড়িয়ে এসেছেন অথচ ছেলেটা জন্মদাত্রী মা জেসিকা কার্লেস এর চোখে মুখে কোনো আবেগের ছাপ নেই। হয়তো সারা জীবন অভিনয় জগতে কাজ করতে করতে নিজের আবেগ কে হারিয়ে পেলেছেন। হয়তো এই বাচ্চা, স্বামীর সংসার সবকিছু কেই তিনি অভিনয়ের সাথে মিলিয়ে ফেলেছেন। তাই হয়তো নিজের সন্তানের প্রতি সারা জীবন অভিনয় জগতে কাজ করতে করতে নিজের আবেগ কে হারিয়ে পেলেছেন। হয়তো এই বাচ্চা, স্বামী সংসার সবকিছু কেই তিনি অভিনয়ের সাথে মিলিয়ে ফেলেছেন। তাই হয়তো নিজের সন্তানের প্রতি তিনি এত উদাসীন ছেলেকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। জেসিকা কার্লেস আ্যামেরিকার একজন জন প্রিয় অভিনেত্রী । অজুফা বেগমের বড় ছেলে তৌফিক মাহাতাব। এর সাথে প্রনয়ের সম্পর্কে ঘর বাধেন। কিন্তু তাদের ঘর বাধার আগে জেসিকা কার্লেস একটা শর্ত রাখে যে তাদের বিয়ে হওয়ার পর তারা কেউ কারো প্রফেশনাল লাইফে হস্ত খেপ করবে না। এখন জেসিকা যেমন কাজ করে যাচ্ছেন বিয়ের পড় ও তিনি তার পেশা গত কাজ অভ্যাহত রাখবেন তৌফিক মাহাতাব এই শর্তে রাজি হয়ে তারা দুজন বৈবাহিক সম্পরকে আবদ্ধ হন। এর তাদের জীবনে আয়ানের আগমন ঘটে তাই মাঝে জেসিকা তার কাজ কিছু সময়ের জন্য বন্ধ রাখলেও আয়ানের জন্মের ছয় মাস পেরতেই একজন কেয়ার টেকার ঠিক করে জেসিকা তার কাজে ফিরে যান। জেসিকা তার মুভির স্যুটিং এর জন্য নানা দেশে মাসের পর মাস ঘুরে বেড়ায়। হয় তো জেসিকা ভুলেই গেছেন তার একটা ফুটফুটে দুধের শিশু রয়েছে। আর তৌফিক মাহাতাব একজন নাম করা বিজনেসম্যান । ব্যবসার কাজে তিনি ও মাসের পর মাস দেশের বাইরেই থাকেন । ছেলে আর ছেলের বউ এর সংসারের প্রতি এমন উদাসীনতা দেখে অজুফা বেগম তাদের ওপর চরম বিরক্ত হন। এমনিতেই জেসিকা কে তার পছন্দ না কিন্তু ছেলে পছন্দ করে বিয়ে করে আনাতে তিনি আর কিছু বলন নি। কিন্তু তারা ভালোবেসে যখন বিয়ে করছে তাহলে তার পরও কেন এত উদাসীনতা। আর তারা টিক মত যকন সংসার করবেই না তখন এই বাচ্চা জন্ম দেওয়ার কি দরকার ছিলো। একদিকে তারা তাদের মত জীবন কাটাচ্ছে আর অন্য ছোট্ট ছেলেটা খিদের জ্বলায় কান্না করছে। কেয়ার টেকার ও ঠিক মত দেখা শোনা করে না। একদিন চোট্ট আয়ানের চিল্লিয়ে কান্নার শব্দে অজুফা বেগম দৌরে ঘরে ছুটে এসে দেখতে পান ছেলেটা খিদের জ্বালায় কান্না করছে আর কাজে মেয়েটা রুমের বেল কনিতে দাড়িয়ে বাটন ফোনে কার সাথে যন হেসে হেসে কথা বলছে সেই দিনই অজুফা বেগম মেয়েটিকে তারিয়ে দিয়ে নিজেই ছোট্ট বাচ্চা টার লালন পালন করেন

দেওয়াল ঘড়ির ঢং ঢং করে বেজে উঠে জানান দিচ্ছে এখন রাত ১২টা। গেট দিয়ে কালো একটা গাড়ি প্রবেশ করলো মাহাতাব বাড়িতে। গাড়ির দরজা খুলে গাড়ি থেকে বেড়িয়ে আসেন তৌফিক মাহাতাব । গাড়ি থেকে নেমে তিনি হনহনিয়ে বাড়ির ভেতরে ঢোকেন। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি প্রচন্ড রেগে আছেন। বেশি রাত হওয়াতে বাড়ির আর সবাই ঘুমিয়ে পড়েছে ভেতর থেকে রুমের দরজা বন্ধ থাকায় তিনি নিজের কাছে থাকা চাবিটা দিয়ে ঘরের ভেতরে ঢোকেন ঘরের ভেতর ঢুকে তৌফিক মাহাতাব ঘুমন্ত ছেলে কে কোলে করে পাশের রুমে রেখে এসে। ঘুমন্ত জেসিকাকে বেল্ট দিয়ে আঘাত করেন ব্যাথ্যায় জেসিকা চোখ মুখ খিচে ঘুম থেকে উঠে বসে তৌফিক আবার বেল্ট দিয়ে আঘাত করেন। জেসিকা চিল্লিয়ে বলনে এভাবে গায়ে হাত তুলছে কেন কি হয়েছে। তৌফিক সাহের তার সামনে একটা ভিডিও চালু করে বলেন এইগুলো কি। জেসিকা নিশ্চুপ। তৌফিক নিজের মাথার চুল টেনে ধরে বলেন কাকে কি বলছি আমি একজন আ্যামেরিকার অভিনত্রীর চরিত্র আর কত ভালো হবে। আমি তোমার পেশা গত কাজে হস্ত খেপ করবো না তার মানে এই না যে আমি সব কিছু মুখ বুজে মেনে নেবো। আমার ভাবতেই ঘিন্না লাগছে যে আমি এমন একটা মেয়ে কে ভালোবেসে বিয়ে করেছি।তৌফিক সাহেব বললেন কালের মধ্যে তুমি আমার বাড়ি থেকে বেড়িয়ে যাবে বলে তিনি পাশের রুমে গিয়ে ছেলের পাশে শুয়ে পরলেন। কিন্তু তার চোখে ঘুম ধরা দিলো না তিনি ছেলেকে জড়িয়ে ধরে অঝর ধারায় চোখের পানি ফেলতে লাগলেন।

পরের দিন সকালে আয়ান নিজেকে বাবার বুকে দেখে বিছানায় শোয়া থেকে উঠে বসে বাবা ডাকতে থাকে। তৌফিক সাহেবের ঘুম ভাঙে তিনি পিট পিট করে চোখ খেলেন হয় তো ভোরের দিকে চোখ লেগে গেছিলো
আয়ান বাবার মুখে চুমু দিয়ে বিছানা থেকে নেমে মায়ের কাছে যায় দেখতে পায়,তার মা ব্যাগ গোছাচ্ছে। আয়ান মাকে জিঙ্গস করে মা তুমি আবার কোথায় যাচ্ছো জেসিকা বলেন অনেক দুরে চলে যাচ্ছি বাবা । আয়ান কেদে উঠে মায়ের কোমর জড়িয়ে ধরে কাদতে কাদতে বলে মা আমাকে রেখে তুমি কোথাও যেও না। জেসিকা এই প্রথম চোখের পানি ফেলে ছেলেকে বলেন তুমি যাবে আমার সাথে বাবা মুহুতেই আয়ান কান্না থামিয়ে বলে হুম মা আমি তোমার সাথে যাবো থাকবো না আমি এখানে। তৌফিক সাহেব দরজায় দাড়িয়ে সব শুনেল তারই বা আর কি করার কোন মুখে তিনি ছেলেকে বলবেন তার কাছে থাকতে তিনি তো কখনো ছেলে কে সময় দেন নি। জেসিকা যেটুকু সময় দিয়োছেন তিনি তো তাও দেন নি।
এখন ঘরিতে দুপুর ২টা জেসিকা আয়ান কে নিয়ে রুম থেকে বেড়িয়ে গেটের সামনে আসতেই দেখতে পেলেন বাইবে এম্বুলেন্স দাড়ানো জেসিকার এতে কোনো ভাবাবেগ হলো না। কিন্তুু আয়ানের ঠিকই মনে পড়লো ছোট মা আর ছোট্ট পড়ির কথা জেসিকা আয়নকে টেনে নিয়ে তার বুক করা গাড়িতে বসিয়ে দিলো এর পর গাড়ি চলতে শুরু করলো। আয়ান শুধু গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো যতখন দেখা যায়। তন্নি বেগমের লিভার পেইন উঠেছে তাকে হসপিটালে নেওয়া হলো। রাত ১০ টায় তন্নি বেগমের সিজার করা হবে। সন্ধ্যার পড় থেকেই প্রকৃতিতে তুমুল বর্ষন শুরু হয়েছে থামার কোনো নামই নেই। অন্য দিকে মায়ের সাথে এয়ারপোর্টে বসে আছে আয়ান রাত ১০টায় তাদের আ্যামেরিকার ফ্লাইট এখন ঘরিতে ৯টা বেজে ২০ মিনিট আয়ানের মা তাকে নিয়ে প্লেনে গিয়ে বসলেন । আয়ান মায়ের কাছে ফোন চাইলে জেসিকা ফোন দিলেন ভাবলেন হয়তো গেম খেলবে। প্লেনে সবাই সবার সিটে বসে আছে প্লেনের দরজা বন্ধ করে দেওায় হয়েছে। আয়ান ছোট বাবার নাম্বারে ফোন করলো কিন্তু ফোনটা কেউ ধরলো না ফোনটা রিং হয়ে কেটে গেলো এর ই মধ্যে প্লেনটা আকাশে উরাল দিলো। প্লেন যখন মাঝ আকাশে ঠিক তখন হাসপাতালের অটি রুম থেকে ভেসে এলো এক নবজাতক শিশুর কান্নার সুর।
চলবে

গল্পটা যদি কারো ভালো লাগে কমেন্ট করবেন প্লিজ বইলো তাহলে গল্পটা কান্টিনিউ করবো না হলে আর দিবো না।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন