1.
স্নিগ্ধ হাওয়া
পর্ব এক
লেখিকা: ইনায়া ইসলাম
সকাল তখন ১১ টা বেজে ১৫ মিনিট। সকাল গড়িয়ে দুপুর হতে চলছে। সাথে রোদের তাপ বাড়ছে আবার কমছে।
ঐশী অপরাধীর মতো দাঁড়িয়ে আছে রান্নাঘরের সামনে। মিনার বেগম ভাত বসিয়েছেন চুলায়। শুকনো পাতা দিয়ে তিনি জাল দিচ্ছেন।
ঐশী অপরাধীর মতো করে মৃদু কন্ঠে বলল, "মা আর জীবনে স্কুল কামাই করমু না সত্যি বলতেছি。"
মিনারা বেগম চোখ তুলে তাকান মেয়ের দিকে তারপর কিছুটা রাগ দেখিয়ে বললেন, "সারাদিন টইটই করে ঘোরাঘুরি করস এতে মানুষ ভালো কয়। স্কুলে গেলি না কেন? তোরে কতবার কইলাম স্কুলে যা। কিন্তু তুই গেলি না। আমার কোনো কথা তুই শুনস না। তাই তোর লগে আমার কোনো কথা নাই。"
ঐশী মিনার বেগমের সামনে একটা পিঁড়ি টেনে নিয়ে আয়েশ করে বসলো। তারপর মৃদু কন্ঠে বলল, "আমি তোমার সব কথা শুনব আর কখনোই তোমার কথার অবাধ্য হমু না."
মিনারা বেগম শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে বললেন, "তুই বোঝস না গ্রামের মানুষ এগুলো ভালো বলে না। বড় হইছস এবার এটাও তো বুঝতে হইব."
ঐশী তার মার কথায় পাত্তা না দিয়ে বলল, "গ্রামের মানুষের কথার ভয় থাকলে আমরা বাঁচতে পারমু না মা। গ্রামের মানুষ আমাদের সবকিছুতেই ভুল ধরব ভালটা মন্দ কইব, তাই তুমি আমারে এভাবে বল. ওইশী বড় হইছস এবার শালীনভাবে থাক আর অন্যের গাছের কিছু চুরি করে খাইস না."
ঐশী: "তুমি আমায় এমন ভাবে বলতে পারো না কেন জানো, কারণ আমি শালীনভাবেই চলি, আর এখন কারো গাছেরটা চুরি করি না." এটুকু বলেই ওইশী খিলখিল করে হাসতে থাকে।
মিনারা বেগম মেয়ের দিকে তাকিয়ে একটু হাসলেন। তিনি যতই ঐশীর উপর রাগ করতে চান না কেন, কিন্তু তা তিনি পারেন না। ঐশীর হাসিমাখা মুখ দেখলেই তার সব রাগ পানির মতো গলে যায়।
মিনারা বেগম ঐশীর দিকে একটা মাটির কলসি বাড়িয়ে দিয়ে বললেন, "পুকুর থেকে এটা ভরে নিয়ে আয়। তাড়াতাড়ি আসবি, পানি আনতে গিয়ে আবার আড্ডায় পড়িস না."
ঐশীও আর কোনো কথা না বলে হাসিমুখে মাটির কলসিটা কাঁখে নিয়ে পুকুরের দিকে পা বাড়ায়।
সময়টা ১৯৯৯ সাল। মাসটা বৈশাখ মাসের একদম শেষ দিকে। গাছের ডালে কাঁচা আম ঝুলে আছে আর অল্প কিছুদিন পর এই আম পেকে যাবে।
সেই আমের দিকে ঐশী এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করল, "আজকের মত বেঁচে গেছি এই কারণে, একটু আগে মাকে কইছি আর চুরি করমু না, অবশ্য অনেকদিন হলো চুরি করি না."
হঠাৎই পেছন থেকে এসে কে যেন ওইশিকে জড়িয়ে ধরলো। ওইশি মুহূর্তেই বুঝে গেল তাকে জড়িয়ে ধরা মানুষটি কে।
রিয়া: "আরে স্যার, আমি তোর জামাই না."
ঐশীর কথায় রিয়া দুষ্টু হেসে বলল, "জামাই না এই জন্যই তোকে জড়ায় ধরছি। জামাই থাকলে কি তোকে ধরতাম নাকি? শোন তোদের গাছে অনেক পেয়ারা হইছে, কয়টা পেয়ারা নিয়ে আয় মাখাই খাই। তুই শুধু পেয়ারা দে, বাকি যা লাগে আমি দিমু."
ঐশী একটা হতাশার শ্বাস ফেলে বলল, "স্কুলে যায়নি দেইখা এমনিই মা অনেক রাগ করছে। অনেক কষ্টে রাগ ভাঙ্গাইছি। বলছি আর কোনদিন কারো গাছেরটা চুরি করমু না, টইটই করে ঘুরমু না, আরো অনেক কিছু। পেয়ারা গাছ তো বিশাল, পেয়ারা পাড়তে হলে গাছে উঠতে হইবো, আব্বায় বাসায় নাই। গাছে কি উঠবো? আমি যদি বলি গাছে উঠমু তাহলে মা আমার খবর করে ফেলবো."
রিয়া বলল, "তুই চাইলেই সবকিছু করতে পারবি। কাকিরে বুঝায় বলবি, তারপর পেয়ারা নিয়ে পালাইয়া এখানে আসবি."
ঐশী: "কি সবকিছু পানির মত কইলি। যদি এত সহজে সবকিছু করতে পারতাম ভালোই হইতো না। ঘরে বইসা থাকতে ভালো লাগে না." ঐশীর কণ্ঠে হতাশা।
রিয়া বেশ অভিমান নিয়ে বলল, "বান্ধবীর জন্য এটুকু করতে পারবি না? আমিও তো আমার কথা না শুইনা তোর কাছে আইসা পড়ছি."
ঐশী বলল, "আচ্ছা তুই এখানে থাক আমি দেখি কি করা যায়। পেয়ারা পারতে পারলে নিয়ে আমু আর না পারতে পারলে খালি হাতে আইমু."
ঐশী আর রিয়া ছোটবেলা থেকেই বান্ধবী, একসাথে লেখাপড়া করে একসাথে এক গ্রামেই বড় হয়েছে। যতই ঝগড়া হোক ওদের দুজনের মাঝে কখনোই দুজন দুজনের সাথে বন্ধুত্বের সেই সুন্দরতম সম্পর্ক নষ্ট করেনি।
ঐশীদের বাসা থেকে রিয়াদের বাসায় যেতে বেশি হলে পাঁচ মিনিট সময় লাগে। ঐশী আর সেখানে না দাঁড়িয়ে থেকে পুকুরের ঘাটে চলে যায়।
ছোটখাটো একটা পুকুর। সেই পুকুরে অল্প কিছু কচুরিপানা আর বেশ কিছু ছোট জাতের মাছ আছে। কিন্তু পুকুরটা ঐশীদের না, আবার মাছ দেখে ঐশী লোভ সামলাতে পারছে না।
ঐশীর ইচ্ছে করছে মাছগুলো ধরে নিয়ে যেতে কিন্তু এটা চুরি হবে। তাই নিজেকে সামলে ঐশী ঘাট থেকে পানি ভরে বাড়ির দিকে পা বাড়ায়।মাটির পানি ভরা কলসিতে ঐশি নিজের কাঁখে নিয়ে হাঁটতে গিয়ে হিমশিম খাচ্ছে, রিয়া পেছন থেকে বলল। আমি কিন্তু বইসা রইলাম তাড়াতাড়ি আইবি কিন্তু। ঐশি তার মাকে পানি ভরা কলসিতে এগিয়ে দিয়ে বিজয়ের হাসি দিয়ে বলল। পুরা কলসি ভইরা আনছি। মিনারা বেগম ভাতে জাল দিতে দিতে বললেন, কোন আকাম কইরা আইছস নি আবার? না গো মা। কিছুক্ষণ চুপ থেকে ঐশি আবদারের মত করে বলল। মা পেয়ারা পারি ও মা পারি। দেখো পেয়ারাগুলো কত বড় হইছে ও মা পারি? সে মুহূর্তে পেয়ারা পাড়ার জন্য অস্থির হয়ে পড়লো।
মিনারা বেগম ধমক দিয়ে বললেন, আবারও গাছে উঠার মতলব? তোর বাপে বাসাসা আসুক তারপর গাছে উঠে পারবি নি। ঐশি আকুতি করে বলল, এইবারই শেষ আর জীবনেও গাছে উঠবো না। আমার অনেক পেয়ারা খেতে মন চাইতেছে। ও মা উঠি। মিনারা বেগম বললেন, তুই যে পেয়ারা তত পছন্দ করস না তা আমি কি জানি না। গাছে ওঠা তোর হচ্ছে স্বভাব আর এই বাজে স্বভাব বদলাইতে হইবো।
ঐশি এবার অভিমানী কন্ঠে বলল, তুমি কেমন না মেয়ে একটা জিনিস খাইতে চাইতেছে আর তুমি তারে খাইতে দিতাছ না থাক। মিনার বেগম মিনার বেগম ভাত নামিয়ে তখন তরকারি কষাচ্ছিলেন। মেয়ের এমন অভিমানী কথায় তিনি বললেন। এখন কি গাছে উঠার সময়, পরে যদি হাত পা ভাঙে? না, আমার কিছু হইবো না, উঠি। মিনার বেগম হাল ছেড়ে দিয়ে বললেন। আচ্ছা, আমি নিচে দাঁড়ায় থাকমু, দুই মিনিটের মধ্যে গাছ থেকে নামবি।
ওইশী এক দৌড়ে চলে গেল ঘরে একটা ছোটখাটো ব্যাগ নিতে। মিনার বেগম তরকারিতে পানি দিয়ে তা ঢাকনা দিয়ে ঢেকে পেয়ারা গাছের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর গলা ছেড়ে ওইশীকে ডাকল। তাড়াতাড়ি আয় তরকারি চুলায়। ওইশী যেন লাফিয়ে লাফিয়ে মুহূর্তে পেয়ারা গাছে উঠে গেল। পেয়ারা পেড়ে তা ব্যাগে ভরে দড়ির মাধ্যমে মিনার বেগমের কাছে পাঠাই সে। আবারও গাছে বসে আছে। তাড়াতাড়ি নাম।
এইটুকু বলে মিনার বেগম পেয়ারার ব্যাগটা নিয়ে ঘরের দিকে চলে যান। তিনি ফিরে এসে দেখেন ওইশী এখনো গাছ থেকে নামেনি। তিনি এবার জোরে ধমক দিয়ে বললেন, কিরে গাছ থেকে নামোস না কেন? ওইশী নিস্তেজ কণ্ঠে বলল। আরে দাঁড়াও মা, দেখি আরও ভালো বড় পেয়ারা আছে কিনা। মিনার বেগম আরও কিছু বলবেন তার আগেই চুনু খটকের ডাক ভেসে এল। ওইশীর মা, তাড়াতাড়ি মাথায় ঘুমটা টেনে নেন।
ঐশীকে কাছে দেখে ঘটক মাথায় হাত দিয়ে বললেন, আয় হায় মাইয়া মানুষ গাছে উঠছে পইড়া তো হাত পাও ভাঙবো, ওই ছেড়ি গাছ থেকে নাম। মিনারা বেগম ঐশীর দিকে চোখ গরম করে তাকান ঐশী সাথে সাথে তাড়াহুড়ো করে গাছ থেকে নেমে যায়। ঘটকের সাথে একটি ছেলে। সাদা পাঞ্জাবি পরনে গায়ের রং ফর্সাও না আবার কালোও না। আবার শ্যামবর্ণেরও না। শ্যামবর্ণের থেকে একটু উজ্জ্বল। উচ্চতায় ছয় ফুট।
ঘটককে আর ছেলেটিকে মিনারার বেগম ঘরে নিয়ে বসান। এরপর ঐশীকে তিনি অন্য ঘরে নিয়ে চুলগুলো পরিপাটি করে সুন্দর করে মাথায় ঘুমটা দিয়ে দেন। আর তিনি করা ভাবে ঐশীকে বললেন গিয়ে প্রথমে সালাম দিবি আর ভুলও কিন্তু হাসবি না আর এমন কোনো কথা বলবি না যেটা বলা উচিত না। তুই কিন্তু ছোট না ভালোমন্দ সব বোঝস।
ঐশী বেশ বিরক্ত হচ্ছিল তার বরের ওপর মুখে কিছু না বললেও তা চোখে মুখে ফুটে উঠেছে। মিনারা বেগম ঐশীকে নিয়ে যান ঘটক আর সেই ছেলেটির সামনে। ছেলেটি একবার ভালোভাবে ঐশীকে দেখে নেয়। ঘটক হেসে বললেন এই যে মাইয়া একদম হীরার টুকরা। মিনারা বেগম সালাম দিতে বললেও ঐশী প্রথমে গিয়ে সালাম দেয়নি বরং বেশ কিছুক্ষণ পর সালাম দিলো, আসসালামু আলাইকুম। চুন্নু ঘটক কিছু না বললেও তিনি মাথায় হাত দেন।
এতক্ষণ পর সালাম দেয়ার জন্য ছেলেটি একটু মুচকি হেসে মনে মনে সালামের উত্তর নেয়। ঘটক বেশ আয়েশ করে পেয়ারা খাচ্ছেন। আর তা দেখে ঐশীর গা জ্বলছে। ও এত কষ্ট করে পেয়ারা পারলো রিয়ার সাথে খাবে বলে। আর এই বুড়া ঘটক তা আয়েশ করে খাচ্ছে। ঐশী যেন জীবনের সব থেকে কঠিন পরীক্ষা দিচ্ছে। তার এমন মূর্তির মত বসে থাকতে একদম ভালো লাগছে না।
ঘটক ছেলেটিকে বললেন, মাহির মাইয়ারে কি কি জিগাইবা জিগাও। মাহির ছোট করে বলল, না কিছু জিজ্ঞেস করার নেই। মাহি্রের কথাই ঘটকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তাহলে কি মাহির ঐশীকে পছন্দ করলো না। কিন্তু অপছন্দ করার তো কোনো কারণ নেই। চুন্নু ঘটক আর এত কিছু মাথায় নেন না কারণ তিনি ভাবলেন। হয়তোবা মাহির ঐশীর ব্যাপারে সবকিছুই জানে। তাই আর কিছু জিজ্ঞেস করছে না।
কিছুক্ষণ পর মাহির ঐশীর হাতে ৫০০ টাকার নোট গুঁজে দেয়। এতক্ষণ ঐশীর লাগলেও টাকা পেয়ে সে বেশ খুশি। ঘটক মিনারা বেগমকে বললেন, মাইয়ারে তাইলে নিয়া যান। মিনারা বেগম ঐশীকে নিয়ে চলে আসলেন ঘরের বাইরে যেন দম ছেড়ে বাঁচল। ঘটক মিনার বেগমের সাথে টুকটাক কথা বলছিল। মাহি ওর বাড়ির চারপাশটা দেখতে লাগল। সে দেখল ঐশি একটা পেয়ারার গাছের নিচে দাঁড়িয়ে আছে। মাহির সেদিকে পা বাড়ায়।
মাহির তার দিকে আসছে দেখে ঐশির ছোট্ট হৃদয়টা কেঁপে উঠল। এই প্রথম ঐশিকে ছেলেপক্ষ দেখতে এসেছে। তাই তার অনুভূতি অন্যরকম। মাহি ঐশির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ঐশিকে উদ্দেশ্য করে বলল। আপনার প্রতিভা পাঁচটা মানুষের থেকে অন্যরকম। আপনি কথার আগে না কথার মাঝখানে সালাম দেন।
ঐশি একদম চুপ তার মুখ ছুটলে সে অনেক কথাই বলবে। কিন্তু তার মা তো উল্টাপাল্টা কথা বলতে বারণ করেছে। তাই সে আর কিছু বলল না। মাহি আবারো বলল। আবার গাছে ওঠার প্ল্যান আছে নাকি? আবার গাছে উঠলে কিন্তু আমি দর্শক হয়ে হাজির হব।