ক্লাস রুমে বসে আছি,, ভালো লাগছে না। বান্ধবী ছাড়া নিজেকে কেমন দেবদাস দেবদাস লাগে। ইন্তিয়া এখনো স্কুলে আসেনি। অনেক দিন পর স্কুলে আসলাম এই কয়েকদিনে ইন্তিয়ার সাথে কোনো যোগাযোগ হয়নি।আর একমাস পর এসএসসি টেস্ট পরিক্ষা।কিন্তু মনে হচ্ছে তা নিয়ে আমার কোন মাথা ব্যথাই নেই।মাথা ব্যথা নেই বললেও ভুল হবে,, পড়াতে মন বসছে না
পরিক্ষাতে কি লিখবো,, যদি টেস্ট পরিক্ষায় ফেল করি তাহলে আর ফাইনালও দিতে পারবো না এইসব ভেবেও টেনশন হচ্ছে। লেখাপড়াকে আমি কখনোই অবহেলা করিনি। কিন্তু যানি না কি হলো আমার,, এই কয়দিন হলে পড়ালেখা একটা প্যারা ছাড়া কিছুই মনে হচ্ছে না আমার।পড়াতে মন বসছে না। মন ভালো না থাকলে কি আর কোনো কিছুতে মন বসে??একটি ঝড় এসে সবকিছু তচনচ করে দিলো। সব ঝড় কি সবসময় আমার উপর দিয়েই বয়ে যায়?? বাল কি করবো সবকিছু ভেবেই আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। সত্যিই কি আমার ডিপ্রেস হচ্ছি না হওয়া উচিত। এগুলো ভেবেও আমি ডিপ্রেশনে যাচ্ছি। উহ্ ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশন.........!
—" এই কুত্তা মিয়া,, কোথায় ছিলি এই কদিন। আমি তো মনে করছিলাম তুই মারা গেছিস,, কি রে? কথা বলছিস না কেন? ইনারা? ইনারাআআআআ আআহহহহহহ।
ইন্তিয়ার জোরে চিৎকার করায় ইনারা লাফিয়ে উঠলো।ক্লাসের সবাই ওদের দিকে তাকালে ইন্তিয়া কিছু না বলল। ইনারা তার ভাবনা জগতে এতটাই বিভোর ছিলো যে ইন্তিয়া তাকে এতক্ষণ ধরে ডাকছে তার কোনো কিছুই ইনারার কানে যায় নি।
_" কে? কে? কি হয়েছে?
ইনারা ভয়ে ভয়ে বলল। ইন্তিয়া বিরক্ত হলো এখনো তাকে খেয়াল করেনি ইনারা সেটা ভেবে।
—" শালি এই কদিনে ভুলে গেলি? শশুড় বাড়ি গেলে তো তোর কোনো হদিসই পাওয়া যাবে না। দেখা হলেও বলবি আমার কোনো বান্ধবীই ছিলো না।
ইন্তিয়াকে দেখে ইনারা তাকে জড়িয়ে ধরলো। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় কয়েক পা পিছিয়ে গেলো ইন্তিয়া। তবে বুঝতে পারলো ইনারার মন খারাপ । ইনারার যখন মন খারাপ থাকে তখন এভাবে জড়িয়ে ধরে থাকে। ইন্তিয়া ওভাবে ইনারাকে নিয়ে বঞ্চে বসে পড়লো। মাথায় হাত বুলিয়ে,,,
—" কি হয়েছে তোর? মন খারাপ?
ইনারা কিছু না বলে কান্না করতে শুরু করলো। এতে কিছুটা ঘাবড়ে গেলো ইন্তিয়া। কি হয়েছে ইনারার? কিছুই বুঝতে পারছে না ইন্তিয়া।
—" কি হয়েছে বল? না হলে বুঝবো কি করে আমি তোর কি হয়েছে। বাড়িতে তো কেউ কিছু বলবে না,, তবুও বাড়িতে কিছু হয়েছে?? না হলে স্কুলে কেউ কিছু বলেছে?? ইনারা? কথা বল? সোনা এমন করিস না,, কি হয়েছে বল??
—" বিয়ে হয়ে গিয়েছে আমার।
কান্না মিশ্রিত নিচু স্বরে বলল ইনারা। এতেই ইন্তিয়ার মাথায় বোম ফাটলো।
—" কিহহহহহহহ!?
চিল্লিয়ে উঠলো ইন্তিয়া। এভাবে চিল্লানোর জন্য ক্লাসের সবাই কৌতুহল ও প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে তাদের দিকে। ইন্তিয়া দুইপাশে মাথা নেড়ে বলল "কিছু না"। সবাই আবার নিজের কাজে মনোযোগ দিলো। কেউ পড়ছে তো কেউ বান্ধবীর সাথে গল্প করছে।ইনারা কিছু না বলে ইন্তিয়া কে শক্ত করে জড়িয়ে ধরে। ইন্তিয়াও আগলে নেই ইনারাকে। দুইজনের মধ্যে নীরবতা বিরাজমান। ইন্তিয়ার মনে প্রশ্নের ঝুড়ি থাকলেও করলো না। সময় হলে ইনারাই তাকে বলবে এই ভেবে।ইন্তিয়ার মন বিশ্বাস করতে নারাজ ইনারার বিয়ে হয় গেছে,, আবার ইনারা কথা বলার ভঙ্গি এমন আচরণ দেখ মনে হচ্ছে ও মিথ্যা বলছে না। ইন্তিয়া সবকিছু ভেবে আর ডিপ্রেশনে যেতে চাইলো না,, ইনারার বলার জন্য অপেক্ষা করলো।
~~ ফ্লাশবেক ~~
সাব্বির ভাইয়ার বিয়ে মামু বলেছিলো কয়েকদিন আগে যেতে। তবে সেটা আর হয় নি। সবাই একসাথেই আসলাম। খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে। আমার পরিচিত অপরিচিত অনেকেই এসেছে। আমি একবার সবকিছু পর্যবেক্ষণ করে কাজিনদের সাথে চলে এলাম । অনেক হাসিঠাট্টার মধ্যে সময় অতিবাহিত হচ্ছে। কাজিনরা একসাথে থাকলে যেমন হয়। আমি আজকে অনেক খুশি,, আজকের মতো খুশি মনে হয় আমি কখনো হয়নি। কারণ আজকে আমার প্রিয় কাজিনের বিয়ে খুশি তো হবোই তাই না। সন্ধ্যায় হলুদ মেয়েরা সবাই শাড়ি পড়বে তবে আমি শাড়ি নিয়ে আসিনি। মন একটু খারাপ হলো ,, মন খারাপ হবারই কথা কারণ আমি বাড়িতে কারণে ওকারণে শাড়ি পড়ি বলতে গেলে বাড়িতে যতটুকু সময় পায় শাড়ি পড়ে থাকি, আর বিয়ে বাড়ি একটাও শাড়ি নিয়ে আসিনি, এর কারণ আছে মানে আমি আবার একা একা বাড়িতেই ঢং করি, সবার সামনে না তাই। যাই হোক একটু বেশি না এই একটু মন খারাপ লাগছে। সবাই একরকম শাড়ি পড়বে আর আমি নাকি একা একা জামা পড়ে ঘুরবো? চুপটি করে গাল হাত দিয়ে বসে আছি আমি এর মধ্যেই আমার ভাইয়া একটা শাড়ি নিয়ে এসে বলল,,,
_দেখতো পছন্দ হয় কিনা,, ওদের মতো হলেও কালারটা এক হয়নি,, যা পেয়েছি তাই নিয়ে আইছি।
ভাইয়াকে দেখে মনে হচ্ছে সে অনেক ক্লান্ত। মনে হয় বাইক নিয়ে গিয়েছিল শাড়ি আনতে আর জোড়ে বাইক চালানোর জন্য হাঁপিয়ে গেছে। এর মধ্যেই ভাইয়া শাড়ি নিয়ে আইছে দেখে কিছুটা অবাক হলাম।
—" তুমি কি এখন শাড়ি আনতে মার্কেট গিয়েছিলে ভাইয়া!
—"তো কি করবো আমার বোন মন খারাপ করে বসে থাকবে আর আমি দেখবো হুম?যা তাড়াতাড়ি রেডি হয়ে নে।
ভাইয়া আমার গাল টেনে বলল কথাটা । আমি শাড়িটা শাড়ি টা হাতে নিয়ে দেখি, ভাইয়ার কথা মতো একদমই না কালার ভিন্ন এবং পুরো শাড়িটাই ভিন্ন ওদের থেকে দেখে মনে মনে হচ্ছে আজ আমার বিয়ে তাই লাল বেনারসি নিয়ে আইছে। যাই হোক দেখে অনেক সুন্দর। আমার মন খারাপ মুহূর্তেই ফিনিশ হয়ে গেলো।
ভাইয়া চলে যেতে পা বাড়িয়ে আবার ফিরে এলো,,
শোন,আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো অনেক আনন্দের হয় আর সেই আনন্দের সময়টা কখনো মন খারাপ করে রাখতে হয়না ফুল মুডে এনজয় করতে হয়,,কে জানে এই আনন্দের পর মুহূর্তটাই আমাদের কষ্টের হয়!
চলবে.....