ফন্ট সাইজ:
থিম:
আমি তোমার হতে চাই

পর্ব 1

লেখক: সাদিয়া সুলতানা

~আমি তোমার হতে চাই~♠
~লেখিকা :সাদিয়া সুলতানা।
~সূচনা পর্ব
~ঝড়ের রাত।
~প্রকৃতির ভয়ঙ্কর রূপে যেন কেঁপে উঠেছে পুরো গ্রাম।
আকাশজুড়ে ঘন কালো মেঘের গর্জন।বিদ্যুতের জলকানিতে বারবার আলোকিত হয়ে উঠেছে চারপাশ আলোকিত হয়ে উঠছে চারপাশ।
মুষলধারে বৃষ্টির তাণ্ডবে গ্রামের কাঁচা রাস্তা গুলো কাদায় একাকার।

দূরে কোথাও শিয়াল আর কুকুরের হাহাকার রাতটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে।

এমনই একবিভীষিকাময় রাতে ধান ক্ষেতের মাঝ দিয়ে প্রাণপ্রণে চলেছে এক রক্তাক্ত মানুষ।
তার পেছনে ধাওয়া করছে কয়েকজন অস্ত্রধারী লোক।
লোকটার পুরো শরীর জুড়ে অসংখ্য ক্ষতচিহ্ন।
পোশাক রক্তে ভেজা।
বোঝাই যাচ্ছে,অনেকক্ষণ ধরেই তাদের সঙ্গে লড়াই করে প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে সে।

দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা টিনের ঘরের সামনে এসে থেমে গেল লোকটা।
হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকাল।

মনে হলো,আপাতত শত্রুদের চোখ এড়াতে পেরেছে।
কিন্তু পরক্ষণেই দূর থেকে ভেসে এলো লোকগুলোর চিৎকার।
কথাটা শেষ করার আগেই তার চোখের পাতা ভারী হয়ে এলো।
ঘরের ভেতর সে একা।
তবু লোকটার রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে কোথা থেকে যেন ভীষণ মায়া হলো।
কিছুক্ষণ দ্বিধায় দাড়িয়ে থেকে দ্রুত ড্রয়ার খুলে মেডিসিন বক্স বের করে আনল সে।
শেষ পর্যন্ত মেঝেতেই বসে পড়ল।
তারপর কাঁপা কাপাঁ হাতে ধীরে ধীরে লোকটার ক্ষত গুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল।
---
রাত আরও গভীর হলো।
একসময় বৃষ্টির তাণ্ডবও কিছুটা থেমে গেল।
কিন্তু মেয়েটার দুশ্চিন্তা কমল না।
লোকটার এখনো জ্ঞান ফেরেনি।
সে বারবার দরজার দিকে তাকাচ্ছে।
ঠিক তখনই—
ঠক... ঠক... ঠক...!
আবারও দরজায় কড়া নাড়ার শব্দ।
মুহূর্তেই মেয়েটার বুক ধক করে উঠল।
সে ভয়ে দরজার দিকে তাকিয়ে রইল।
মনে মনে ভাবল---
"কাকা--কাকিমা চলে এলেন নাকি?"
দরজা খুলতে সাহস হলো না তার।
ঠিক তখনই বাইরে থেকে তার কাকীর রাগী গলা ভেসে এলো---
---"এই ইরা! দরজা খুলছিস না কেন?"
ইরা ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলল।
পরক্ষণেই---
ঠাস!
কষিয়ে একটা চড় এসে পড়লো তার গালে।
ব্যথায় ইরা---
---"আহ..."
করে উঠল।
চোখের কোনে সঙ্গে সঙ্গে পানি জমে গেল।
ভদ্রমহিলা গ্রামের কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে এসেছেন।
দাঁতে দাঁত চেপে বললেন---
---দেখেছেন?
আমি বলছিলাম না, এই
মেয়ের চরিত্রের সমস্যা আছে।!একদম নিজের মায়ের মত হয়েছে!"
ইরা গালে হাত রেখে কাঁপা গলায় বলল ---
---"এসব কি বলছো, কাকিমা?"

পেছন থেকে গ্রামের একজন তাচ্ছিল্যের সুরে বলল ---
---"তুই যে নিজের ঘরে একটা পর পুরুষকে এনে রেখেছিস, সেটা কি আমরা জানি না?"
ইরা কাঁদতে কাঁদতে সব ঘটনা বোঝানোর চেষ্টা করল।
---"আমি কাউকে এনে রাখিনি... উনি দরজায় এসে পড়েছিলেন। উনি আহত ছিলেন....আমি শুধু উনার ক্ষতগুলো ---"
কিন্তু কেউ তার কথা শুনল না।
কেউ তার কথা বিশ্বাস ও করল না।

ইরার চাচি ঘরের ভিতরে ঢুকেই রক্তাক্ত লোকটাকে ইরার বিছানায় শুয়ে থাকতে দেখলেন।

রাতে তার চোখ মুখ -লাল হয়ে উঠল।

কোন কিছু না শুনেই বাইরে থেকে এক বালতি পানি এনে লোকটার শরীরে ঢেলে দিলেন।
ঝপাং!
লোকটা চমকে উঠে বসে পড়ল।

চোখ মেলে চারপাশে তাকাতে বুঝতে পারল ---
সে ধরা পড়ে গেছে।
---
কিছুক্ষণ পর...
ইরাদের বাড়ির উঠোনে বসানো হলো সালিস।
একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইরা।
তার পাশে দাঁড়িয়ে ফাইজা বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে।
আর অন্যদিকে দাঁড়িয়ে আছে সেই অচেনা লোক।
গ্রামের মোড়ল গম্ভীর চোখে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন---
---"আপনার পরিচয় কি?"
লোকটা কয়েক মুহূর্ত চুপ করে থেকে গম্ভীর কেণ্ঠ উত্তর দিল---
---"আমি ডিবি প্রদান আদ্রিয়ান ইহান খান।"
কথাটা শুনে মুহূর্তেই চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল।
ইরাও অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল।
আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলল ---
---"আমি এই মেয়েটার সঙ্গে কোন অন্যায় করিনি.।ও আমাকে আশ্রয় দিয়েছে, কারণ তখন আমি আহত ছিলাম। এর বেশি কিছুই হয়নি।"
তার কন্ঠে স্পষ্ট বিরক্তি।
সে একবার ইরার দিকে তাকিয়ে আবার বলল ---
---"এই মেয়েটা নির্দোষ। ওকে নিয়ে কোন ধরনের অপবাদ দেওয়ার অধিকার কারও নেই।"
কিন্তু গ্রামের মানুষের কাছে সত্যের চেয়ে তাদের তৈরি করা গল্পটায় যেন বেশি গুরুত্বপূর্ণ।
এরাজ চাচাতো ভাই হাসিব সামনে এগিয়ে এসে বলল
---

---" সে আপনি যেই হোন না কেন, এখন এই মুহূর্তে আপনাকে আমার বোনকে বিয়ে করতে হবে।"

আদ্রিয়ানের চোখ মুহূর্তেই
কঠিন হয়ে গেল।

---"কী বললেন?"

হাসিব নির্বিকার ভাবে বলল--

---"আপনি আমাদের বাড়িতে ছিলেন। গ্রামের সবাই দেখেছে। এখন এই মেয়ের সম্মান বাঁচানোর দায়িত্ব আপনার। বিয়ে করতেই হবে।"
আদ্রিয়ান এবার এক পা এগিয়ে গেল।

তার কন্ঠে স্পষ্ট ক্ষোভ ---

---"আমি কেন বিয়ে করবো? "

কেউ উত্তর দিল না।
আদ্রিয়ান চারপাশে তাকিয়ে বলল---

---"আমি আহত অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিলাম।এই মেয়েটা মানবিকতা দেখিয়ে আমাকে সাহায্য করেছে। সেই অপরাধে এখন তাকে বিয়ে করতে হবে?"

ইরা মাথা নিচু করে কাঁনতে লাগল।

---"আর একটা কথা পরিষ্কার করে দিচ্ছি ---আমি এ বিয়ে কখনোই করব না।"

~তার কথা শুনে কয়েকজন গ্রামবাসী একে অপরের মুখ চাওয়া - চাওয়ি করতে লাগল।

আদ্রিয়ান আবার বলল---

---"আর আপনারা যেটা করতে চাচ্ছেন, সেটা আইনসঙ্গত নয়।মেয়েটার বয়সেও বিয়ের উপযুক্ত নয়। আপনারা এখনই এই নাটক বন্ধ করুন।"

সেই স্পষ্টভাবে বোঝার চেষ্টা করল ---

এই বিয়ে তার ইচ্ছায় নয়।

কিন্তু তার ক্ষমতা, পরিচয় ---কিছুই যেন সেই মুহূর্তে গ্রামের মানুষের জেদকে থামাতে পারলো না।

হাসিব দাঁত বের করে বলল ---
---"আইন -কানুন পরে দেখা যাবে আগে বিয়ে হবে।"

আদ্রিয়ানের চোখে এবার রাগের আগুন জ্বলে উঠলো।
---
কিছুক্ষণের মধ্যেই গ্রামের মসজিদের ইমামকে ডেকে আনা হলো।

আদ্রিয়ান বারবার আপত্তি জানালো।

---"আমি রাজি নয়। আপনারা আমার কথা শুনছেন না কেন?"

কিন্তু চারপাশ থেকে চাপ আসতেই থাকল।
ইরাও কাঁদতে কাঁদতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।

তার নিজেরও যেন কিছু বলার ক্ষমতা নেই।
চলবে।
যদি পরের পর্ব পেতে চাও তাহলে কমেন্ট করো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন