ফন্ট সাইজ:
থিম:
প্রিয় নীলাঞ্জনা

পর্ব 1

লেখক: মেহনাজ মুনতাহা মরিয়ম

# প্রিয় নীলাঞ্জনা
1.

মাদ্রাসা থেকে বাড়িতে আসছে মরিয়ম। বাড়ির পাশে যেহেতু মাদ্রাসা তাই বাড়িতে থেকেই পড়াশোনা করে সে,বাড়িতে আসার পর থেকে সে লক্ষ করছে তার মা খালারা কি যেন বলছে।
মরিয়ম সামিয়া কে জিজ্ঞাসা করল কি হয়েছে (সামিয়া মরিয়ম এর কাজিন ও বেস্ট ফ্রেন্ড )
- সামিয়া বলল, আরে পাখি তুই আসছত তোর তো বিয়ে ঠিক হয়েছে ঈদের ছয় দিন পরে তোর বিয়ে।
- কি........
- আরে বাল আস্তে চিল্লা আমার কান শেষ।
- তুই কি বলছিস। তুই ঠিক আছিস তো জানু?
- হে ঠিক আছি আমি।
তাদের কথোপকথনের মধ্যেই তার নানির ডাকে তারা সেখানে যায়।
মুনতাজমহল ও তার স্বামী ফায়েজ মিয়া কথা বলছে আর হাসছে তাদের কে ডেকে বললেন তোরা কি করছিলি ওখানে
-মরিয়ম বলল ওই একটু কথা বলছিলাম কিছু বলবা?

-ফায়েজ মিয়া সামিয়া কে বলল তুই একটু ওখানে যা আমি ওর সাথে একটু গল্প করবো ।
ফায়েজ মিয়া নানান কথা বলতেছে আর মরিয়ম মাথা নেড়ে হা হু করতেছে মরিয়ম জানে তার নানা বিভিন্ন কথা বলে তার বিয়ের কথা বলবে হলো টাও
তাই
- ফায়েজ মিয়া বললেন, বইন তোর বিয়ে ঠিক করেছি তোর কি মত তোর মার কিন্ত তুই সব তুই যদি কিছু বলিস তোর মা কিন্ত মরে যাবে ।
মরিয়ম মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসল তাকে বলছে সে রাজি না হলে তার মা মরে যাবে আবার মত ও চাচ্ছে কি আজব মানুষ,।
কিন্তু মূখে কিছু বলার সাহস করেনি সে।
- আমার কোনো আপত্তি নেই তোমাদের যা ইচ্ছা করো এটা বলে সে ওখান থেকে বের হয়ে গোসল করতে যায়।

আজ মরিয়মের হলুদ , সবাই কাজে ব্যাস্ত আর মরিয়ম তার কাজিন তাজিম কে কুলে নিয়ে বসে আছে (এক বছরের বাচ্চা তাজিম)।
মরিয়ম স্টেজে বসে আছে তাকে এক এক করে সবাই হলুদ দিয়ে যাচ্ছে ।
ফোনে বিয়ে হচ্ছে তাই তেমন বড় আয়োজন করেনি

আজকে শুক্রবার আজ মরিয়মের বিয়ে কি আশ্চর্য বিয়েতে রাজি না সে তারপরও বিয়ে করতে হচ্ছে।
বিয়ের সকল কার্যক্রম শেষ হয়েছে অনেক আগেই এখন বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা বাড়ি বললে ভুল হবে এটা মরিয়মের নানু বাড়ি এখানে থেকেই সে বড় হয়েছে।
মরিয়ম এখন তার শশুর বাড়িতে বসে আছে বিয়েটা হয়েছে তাদের গ্রামেই ।

আজকে মরিয়ম তার নানু বাড়ি আসবে তার নানা খালুরা গেছে তাকে আনতে। তাদের খাওয়া দাওয়া শেষ হলে মরিয়ম সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে আসে তার নানার সাথে
রাতে মরিয়ম সামিয়া সাথে কথা বলছিল এমন সময় তার মা এসে বলল জামাই লগে কথা ক, মরিয়মের ভিষন না করতে ইচ্ছে করছিল
কিন্তু কিছু বলেনি মেসেজ করে সে কথা বলছে।
কেটে গেছে বেশ কয়েকদিন মরিয়মের বিয়েটা ফোনে হওয়ার কারণে সে এখন পড়াশোনা করবে।
সে মাদ্রাসা যাওয়ার পর সবগুলো ধরছে তাকে বিয়ের দাওয়াত নিয়ে মরিয়মের মন মানষিকতা ভালো ছিল না তাই তার কোনো ফ্রেন্ড কেই বলেনি সে

না পেরে সে বলল আচ্ছা তো তোদের কে কালকে ট্রিট দিবোনে। কিন্ত ওদের একটাই কথা আজকেই যেতে হবে কি আর করার
এরা বলছে তো নিয়া যাইতেই হবে ।
খাওয়া দাওয়া করে সবাই মিলে আড্ডা দিতে বসেছে সবাই ঈদের কারণে কয়েকদিন যোগাযোগ ছিল না কারো সাথে।

ফারজানা জিজ্ঞেস করল কিরে তোর জামাই কেমন ওর সাথে সবাই সায় মিলাল ,সে বলল ভালোই । জান্নাতি বলল তুই চিনিস? আগে কখনো দেখেছিস ?মরিয়ম বলল না আমি আগে কখনো দেখিনি যাস্ট ফোনেই দেখছি।
নাদিয়া বলল তোর শশুর বাড়ির লোক কেমন , মরিয়ম বলল ভালোই কিন্ত আমার ভালো লাগে না কাউকে অসহ্য লাগে সবকিছু।
সবাই বুঝলো মরিয়মের মন খারাপ হয়ে গেছে তাদের কথাই ,সবাই জানে এই বিয়েটা মরিয়ম মানে না তাই কেউ আর বেশি কিছু বলেনি।
রাতে মরিয়ম বসে ছিল এমন সময় মরিয়মের মা মাহমুদা বেগম বললেন তুই বেডার লগে ভিডিও কল দেছ না কেন❓
মরিয়ম বলল, এমনই
মাহমুদা বেগম বেশ চটে গেলেন কারণ মরিয়ম অডিও কলে পাঁচ মিনিটের মত কথা বলে ভিডিও কল তো ধরেই না এই নিয়ে তার মার অনেক কথা এই যুগের মেয়ে হওয়া সত্ত্বেও কেউ এরকম করে ।
এটা নিয়ে প্রতিদিন তাদের বাড়িতে ঝামেলা হয়

মরিয়ম অনেক বিরক্ত আর ভালো লাগে না তার ।এগুলো এখন নিত্যদিনের রুটিনে পরিনিত হয়েছে।

ইদানীং মরিয়ম তার ফ্যামিলির সাথে তেমন কথা বলে না । এটা নিয়ে মাহমুদা বেগম এর অনেক টেনশন বড় আদরের মেয়ে তার।

মরিয়ম এর বয়স যখন 2-3 ছিল তখন তার বাবা- মার ডিভোর্স হয়। মরিয়ম তার বাবাকে ঠিক মনে নেয় তার বাবা দেখতে কেমন ছিল সেটাও সে যানে না। তার মা কাপড় শিলাই করত আর সে ও তার মা মাহমুদা বেগম তার নানু বাড়ি থাকত। তার তিন খালা আর একজন মামা সে সবার ছোট বর্তমানে সে একজন প্রবাসী এখনো বিয়ে করেনি বাকি সবার বিয়ে হয়ে গেছে তাদের বাচ্চা ও আছে ।

বড় খালার চার মেয়ে ও এক ছেলে
বড় মেয়ে সুমাইয়া বিয়ে হয়ে গেছে তার।
মেঝ সামিয়া বর্তমানে সে এসএসসি পরিক্ষা দিবে ।
সেজো লামিয়া 4 এ পড়ে।
ছোট মেয়ে নোছাদ্দিকা ক্লাস 2 এ পড়ে।
ছেলের নাম সালমান বয়স তেরো 7 এ পড়ে।

মরিয়মের আম্মার আর কোনো সন্তান নেই মরিয়ম একাই ।
সেজো সালমা খালা তার একটা মেয়ে পাঁচ বছরের ক্লাস প্রথম এ পড়ে।

ছোট খালা হাফসা তার দুই ছেলে দুই মেয়ে
বড় মেয়ে নুসরাত জাহান ।
ছোট মেয়ে ইসরাত জাহান।
বড় ছেলে তামিম।
ছোট ছেলে তাজিম।

মরিয়মের বয়স যখন সাত ছিল তখন তার মার বিয়ে হয় তার মার খালাতো ভাইয়ের সাথে ,সেও মরিয়ম কে অনেক আদর করে নিজের মেয়ের মতই দেখে । অনেক ভালো মনের মানুষ।

চলবে...... ইনশাআল্লাহ🖤

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন