ফন্ট সাইজ:
থিম:
খুব চেনা

পর্ব 2

লেখক: মারুফা অরু

মেয়েটার ডাক শুনে ফারহা দাড়ায়। ফিছনে ফিরে দেখে তার থেকে ছোট একটা মেয়ে তার দিকে আসছে।

মেয়েটা ফারহার সামনে এসে বলল,
—আপু, আমার খুব পানি পিপাসা লেগেছে। একটু পানি দিতে পারবে?

ফারহা সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে পানির বোতল বের করে ওর হাতে দিয়ে বলল,
—এই নাও, তুমি রেখে দাও। আমার পরীক্ষায় দেরি হয়ে যাবে।

মেয়েটা বলল,
—না আপু, পানি খেয়ে এক্ষুনি দিয়ে দিচ্ছি।

ফারহা মুচকি হেসে বলল,
—আরে মনা শোনা, তুমি নিয়ে নাও। আর আর দরকার নেই।

এই বলে ফারহা দ্রুত চলে গেল। ফারহার পরিক্ষা ভালোই যেতে লাগলো।

দেখতে দেখতে ফারহার একে একে সব পরীক্ষা শেষ হয়ে গেল। আজ ছিল তার শেষ পরীক্ষা। তাই পরীক্ষার হল থেকে বের হওয়ার পর থেকেই তার আনন্দ যেন আর ধরে না। বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল হতেই সে বেরিয়ে পড়ল গ্রামের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে।

ছোটদের সঙ্গে খেলাধুলা করা ফারহার বরাবরের অভ্যাস। গ্রামের মেয়েরা যেভাবে মাঠে কিতকিত, লুকোচুরি কিংবা নানা রকম খেলায় মেতে ওঠে, ফারহাও সেভাবেই তাদের সঙ্গে আনন্দ করে।

সেদিনও লুকোচুরি খেলার জন্য বাচ্চাদের সঙ্গে মাঠের দিকে যাচ্ছিল ফারহা। হঠাৎ রাস্তার পাশে একটি বড় গাড়ি এসে থামতে দেখল সে। গাড়ি থেকে গ্রামের চেয়ারম্যান সাহেব নামলেন।

ফারহাকে দেখে তিনি বললেন,
“ফারহা, তোমার বাবাকে বলো তো, আমার সঙ্গে যেন একবার দেখা করে।তোমার বাবার সাথে একটা কাজ ছিলো। ”

ফারহা মাথা নেড়ে বলল,
“আচ্ছা, আঙ্কেল। কিন্তু আঙ্কেল, গাড়িতে ওরা কারা?এই গ্রামে তো আগে কখনো দেখি নি।”

কৌতূহলী হয়ে সে গাড়ির ভেতরের দিকে ইশারা করল।

চেয়ারম্যান সাহেব মৃদু হেসে বললেন,
“ও আমার বড় ভাইয়ের ছেলে। বিদেশ থেকে ফিরেছে। এখানে একটা প্রজেক্টের কাজ করতে এসেছে। তাই কিছুদিন এই গ্রামেই থাকতে হবে।”

একটু থেমে তিনি বললেন,
“তোমাদের বাড়িটা তো এই গ্রামের মধ্যে ভালো বাড়িগুলোর একটা। তোমাদের পরিবারেরও বেশ ভালো পরিচিতি আছে। তাই ভাবলাম, তোমাদের বাড়িতে যদি ও কিছুদিন থাকতে পারে, তাহলে সুবিধা হয়।”

ফারহা সহজভাবে বলল,
“আচ্ছা আঙ্কেল। আমি বাবাকে জানিয়ে দিচ্ছি।”

এই বলে ফারহা বাড়ির দিকে চলে গেল। বাড়িতে গিয়ে বাবাকে চেয়ারম্যান সাহেবের কথাগুলো জানাল। ফারহার বাবা বিষয়টি শুনে চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলতে বেরিয়ে গেলেন।

সন্ধ্যার একটু আগেই ফারহার বাবা বাড়িতে ফিরে এলেন। তাঁর মুখ দেখে মনে হলো, চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং কোনো একটা সিদ্ধান্তও হয়ে গেছে।

ফারহা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল,
“বাবা, কী বললেন চেয়ারম্যান আঙ্কেল?”

বাবা হেসে বললেন,
“ওনার ভাইয়ের ছেলে কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে। ছেলেটা বিদেশ থেকে এসেছে, এখানে একটা প্রজেক্টের কাজে থাকতে হবে। তুই শুধু ওকে যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে একটু খেয়াল রাখিস।”

ফারহা মুখ বাঁকিয়ে বলল,
“আমি আবার কীভাবে খেয়াল রাখব? আমি তো নিজেই সারাদিন বাইরে থাকি!আমি এই সব খেয়াল রাখতে পারবো না। অন্য কাৎকে এই কাজ দেও।”

বাবা হেসে বললেন,
“বেশি কথা না বলে যা। আর অতিথি আসলে ভালোভাবে কথা বলবি। একদম অভদ্রতামী করবি নাহ।”

ফারহা কিছু না বলে চলে গেল।

কিছুক্ষণ পর হঠাৎ বাড়ির সামনের উঠানে গাড়ির শব্দ শোনা গেল। ফারহার মা দরজার কাছে এগিয়ে গেলেন। ফারহাও কৌতূহল সামলাতে না পেরে একটু দূর থেকে উঁকি দিল।

গাড়ির দরজা খুলল।

প্রথমে একজন লোক নামলেন। তারপর ধীরে ধীরে গাড়ি থেকে নামল একজন যুবক।

ফারহা দূর থেকেই তাকিয়ে রইল। ছেলেটার পরনে ছিল সাধারণ কিন্তু পরিপাটি পোশাক। হাতে একটি ব্যাগ, চোখে কালো চশমা। মুখটা পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছিল না।

চেয়ারম্যান সাহেব বললেন,
“এই হলো আমার ভাইয়ের ছেলে। ওর থাকার ব্যবস্থা তোমাদের এখানেই হবে। গ্রামে একটা কাজ ছিলো তাই তারা এই গ্রামে তোমাদের বাড়ি তে কিছুদিন থাকবে।”

ফারহার বাবা এগিয়ে গিয়ে বললেন,
“আরে বাবা, এসো এসো। নিজের বাড়ি মনে করে থাকবে। আর কিছুর প্রয়োজন হলে ওই মেয়েটাকে বলবে। ” ফারহার দিকে আঙ্গুল দেখিয়ে বলে।

ছেলেটা মাথা নেড়ে বলল,
“ধন্যবাদ চাচা। আমার কিছু প্রয়োজন হলে বলবো নি আপনাকে।”

ফারহার বুকটা কেমন যেন ধক করে উঠল।

কণ্ঠটা শুনেই সে থমকে গেল।

এই কণ্ঠ…

এই একই কণ্ঠ সে কোথায় যেন শুনেছিল!

ফারহা চোখ বড় বড় করে ছেলেটার দিকে তাকিয়ে রইল। এই ছেলেটাকে তার কাছে খুব পরিচিত মনে হচ্ছে।

ছেলেটা তখন চশমাটা খুলে হাতে নিল। একবার ফারহার দিকে তাকালোও।

ফারহা এবার তার মুখটা স্পষ্ট দেখতে পেল। কিন্তু মুখটা দেখেও যেন তার মনে কোনো পরিচিতির ছাপ পেল না। অথচ কণ্ঠটা—সেই কণ্ঠটা তার মনে অদ্ভুত একটা পরিচিত অনুভূতি তৈরি করছিল।

তারপর ছেলেটা ব্যাগটা হাতে নিয়ে ভেতরের দিকে যেতে লাগল ।

ফারহা তখনও একই জায়গায় দাঁড়িয়ে।

মনে মনে শুধু একটা কথাই ঘুরছিল—

“এই কণ্ঠটা তো সেই কণ্ঠ “ সে ছেলেটাকে জিজ্ঞেস করে
আচ্ছা আপনি গান গাইতে পারেন ছেলে টা বেশ গম্ভীর গলায় বলল, না । তুমি কে?

ফারহা নিজের পরিচয় দিলে ছেলেটা জাস্ট “ও “ বলে চলে যাই ঘরে ।
ফারহা মনে মনে বলল , নাহ্! এমন গম্ভীর আর অহংকারী ছেলে কি আর অমন
সুন্দর গান গাইতে পারেনা!

ফারহা বিরক্ত মুখে বলল,
“কিন্তু ছেলেটা এত ব্যাডব কেন? এত শিক্ষিত একটা মানুষ, অথচ কথা বলার ধরনটা দেখেছিস! একটু ভালোভাবেও তো কথাগুলো বলতে পারত। তাই না? আজব ছেলে পিলে!”

কিছুক্ষণ চুপ থেকে আবার নিজের মাথায় নিজেই হাত দিল

“আর আমিও না! যার-তার গলা শুনেই ভেবে ফেলছি—এটাই বুঝি সেই ছেলের গলা!

ফারহা মুখ বাঁকিয়ে বলল,
“কোথায় সে আর কোথায় এই বান্দর পোলা!
তারপর হঠাৎ তার মুখে দুষ্টু হাসি ফুটে উঠল

“ঢং দেখে আর বাঁচি না! নিজেকে কী মনে করে কে জানে!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন