ফন্ট সাইজ:
থিম:
ড্রাগন কিং

পর্ব 2

লেখক: তাসনিয়া ইসলাম নাদিয়া

### উপন্যাস: ড্রাগন কিং
### লেখিকা: তাসনিয়া ইসলাম নাদিয়া
### পর্ব: ০২

আরশ মায়াকে নিজের পেছনে লুকিয়ে ফেললো। মায়ার হাতটা শক্ত করে ধরে বললো,
*"ভয় পেও না মায়া। ওরা আমাদেরই লোক।"*
মায়ার বুকটা তখনও ধুকপুক করছিল। সে আরশের পেছন থেকে উঁকি দিয়ে দেখলো, অন্ধকারের ভেতর থেকে একে একে কয়েকটা ছায়ামূর্তি বেরিয়ে আসছে।
তখনই ছায়াগুলোর মাঝখান থেকে বেরিয়ে এলো একটি মেয়ে।
মেয়েটার চোখে অদ্ভুত এক তেজ। সে মায়ার দিকে তাকিয়ে হাসলো, তারপর আরশের দিকে তাকিয়ে বললো,
*"অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। তাড়াতাড়ি ওকে নিয়ে চলো আরশ। বিপদ হতে পারে।"*
আরশ মাথা নাড়লো।
*"হ্যাঁ আয়রা, আর দেরি করা যাবে না। ওরা টের পেয়ে যাবে।"*
মায়া কিছুই বুঝতে পারছিল না। কারা ওরা? কিসের বিপদ? সে আরশের হাতটা আরও শক্ত করে চেপে ধরলো।
*"এরা কারা? আমরা কোথায় যাচ্ছি?"*
আয়রা মায়ার কাছে এগিয়ে এসে নরম গলায় বললো,
*"ভয় পেও না মায়া। আমি আয়রা। আমরা তোমাকে নিতে এসেছি। তোমাকে বাঁচাতে এসেছি।"*
মায়া তখনও কাঁপছিল।
আরশ এবার আকাশের দিকে তাকিয়ে জোরে ডাক দিলো,
*"ইগনিস! ইগনিস!"*
মায়া চমকে উঠলো।মনে মনে বললো
*"এই নামে কাকে ডাকছে
কথাটা শেষ হতে না হতেই, পুরো জঙ্গল কেঁপে উঠলো।
আকাশ থেকে একটা বিশাল আগুনের গোলা নেমে আসতে লাগলো। মায়া ভয়ে চিৎকার করে আরশকে জড়িয়ে ধরলো,
* আগুন! পালাও!"*
কিন্তু আরশ নড়লো না। সে মায়াকে আরও শক্ত করে ধরে রাখলো।
আর তখনই, সেই আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল ড্রাগন। লাল-সোনালি ডানা, আগুনের মতো জ্বলজ্বলে চোখ। তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠলো।
মায়া ভয়ে চোখ বন্ধ করে ফেললো।
*"আহ্ বাঁচাও আমাকে ।আমাকে এ খেয়ে নিবে ।
আয়রা হেসে ফেললো।
*"খাবে না মায়া। ইগনিস কখনো তার রানিকে খায় না।"*
*"রানি?"* মায়া অবাক হয়ে তাকালো।
আরশ মায়াকে কোলে তুলে নিলো। মায়া ছটফট করতে লাগলো,
*"নামান আমাকে ! আমি যাবো না! প্লিজ!"*
আরশ মায়ার দিকে তাকিয়ে
বললো
"*ভয় পেওনা ।চুপচাপ বসে থাকো নাইলে খবর আছে।
আরশ মায়াকে নিয়ে লাফ দিয়ে ইগনিসের পিঠে উঠে গেল। ইগনিস তার বিশাল ডানা মেললো।
আর তখনই ঘটলো সবচেয়ে অবাক করা ঘটনা।
আয়রা সহ বাকি যারা ছিল, তারা একে একে মানুষ থেকে ড্রাগন হয়ে গেল! একটা নীল ড্রাগন, মায়াকে শক্ত করে ধরে আকাশের দিকে তাকিয়ে বললো,
*"তোমার ড্রাগন কিং, মায়া।"*
আর ইগনিস তখন গর্জন করে মেঘের ভেতর দিয়ে উড়ে চললো তার রাজ্যের দিকে।
মায়া ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে ।সে আস্তে আস্তে চোখ খুললো ।খুলে দেখতে পেলো সাদা মেঘ ।চারি পাশে মেঘ ছাড়া কিছু নেই ।মায়া অবাক হয়ে বললো,
*" আমরা কোথায়? নিচে তো মাটি দেখা যাচ্ছে না!"*
আরশ মায়াকে আরও শক্ত করে ধরে হাসলো।
*"আমরা মেঘের উপরে আছি মায়া। আমার রাজ্য মাটিতে না, মেঘের উপরে।"*
মায়া ইগনিসের পিঠে বসে নিচে তাকালো। সাদা সাদা মেঘগুলো তুলোর মতো ভাসছে। ইগনিসের ডানার বাতাসে মেঘগুলো সরে সরে যাচ্ছে।
মায়ার ভয়টা আস্তে আস্তে কমে যাচ্ছিল। তার ভালো লাগতে শুরু করলো। সে হাত বাড়িয়ে একটু মেঘ ছুঁয়ে দেখলো।
আরশ বললো,
*"ভয় লাগছে এখনো?"*
মায়া মাথা নাড়লো।
*"একটু একটু লাগছে। কিন্তু... সুন্দর লাগছে অনেক।"*
তখনই আয়রা তার নীল ড্রাগন রূপে পাশ দিয়ে উড়ে যেতে যেতে বললো,
*"আরশ! সামনে দেখো! আমরা পৌঁছে গেছি!"*
মায়া সামনে তাকালো।
মেঘের ভেতর থেকে আস্তে আস্তে ভেসে উঠছে এক বিশাল সোনালি দরজা। দরজাটা খুলে যেতেই ভেতরে দেখা গেলো কালো রঙের প্রসাদ, আগুনের ঝর্ণা, আর আকাশে উড়ে বেড়াচ্ছে ছোট ছোট ড্রাগন।
মায়ার মুখটা হা হয়ে গেল।
*"এটা কি সত্যি? আমি কি স্বপ্ন দেখছি?"*
আরশ মায়ার কানের কাছে মুখ এনে বললো,
*"না মায়া, এটা স্বপ্ন না। এটা তোমার বাড়ি।"*
ইগনিস আস্তে করে প্রাসাদের সামনে নেমে এলো।ইগনিসের পা মাটিতে পড়তেই পুরো রাজ্য কেঁপে উঠলো। প্রাসাদের ভেতর থেকে শত শত মানুষ ছুটে বেরিয়ে এলো। সবাই একসাথে হাঁটু গেড়ে বসে বললো,
*"স্বাগতম আমাদের রানিকে! ড্রাগন কিং এর রানিকে স্বাগতম!"*
মায়া ভয়ে আরশের পেছনে লুকিয়ে গেল।
* এরা কারা আমাকে রানি বলছে কেন? আমি তো রানি না।"*
আরশ মায়ার হাতটা ধরে সামনে এনে বললো,
*"তুমিই রানি মায়া। আজ থেকে এই পুরো রাজ্য তোমার।"*
মায়া চারদিকে তাকালো। প্রসাদ টা কালো রঙের পাশে একটা ঝড়ণা সেখান থেকে পানি না আগুন পড়ছে । আকাশে উড়ে বেড়াচ্ছে ছোট ছোট ড্রাগন। একটা ছোট্ট লাল ড্রাগন উড়ে এসে মায়ার ওড়নায় বসে পড়লো।
মায়া ভয়ে চিৎকার করে উঠলো,
*"আহ্ : বাঁচাও ।এটা আমার গায়ে বসছে!"*
আরশ হেসে ফেললো।
*"ভয় পেও না। ও তোমাকে পছন্দ করছে। ওর নাম পুচকু।"*
মায়া আস্তে করে পুচকুকে ছুঁয়ে দেখলো। পুচকু মায়ার হাতে মাথা ঘষে দিলো। মায়া এবার হেসে ফেললো।
*"বাহ্! এটা তো অনেক কিউট!"*
ঠিক তখনই প্রাসাদের ভেতর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলো। তার হাতে একটা সোনার মুকুট।
সে মায়ার সামনে এসে বললো,
*"অবশেষে তুমি এসেছো মায়া। ১৮ বছর ধরে আমরা তোমার অপেক্ষায় ছিলাম।"*
মায়া অবাক হয়ে বললো,
*"আমার অপেক্ষায়? কেন?"*
বৃদ্ধ লোকটা বললো,
*"কারণ তুমি ছাড়া এই রাজ্য বাঁচবে না।"*
মায়া আরশের দিকে তাকালো। আরশের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল।
মায়া হঠাৎ বুঝে উঠলো না আরশ এর মুখ গম্ভীর হয়ে উঠলো
সে মুহূর্তে ওই বৃদ্ধ লোকটা এসে বললো
*রানি প্লিজ এই মুকুট টা পড়ে নিন
মায়া দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠে বললো
*আমি আগে পুরো কাহিনী জানতে চায় পড়ে এইসব ।আমাকে সম্পুর্ন ঘটনা খুলে না বললে আমি কিছুতেই এই মুকুট পরিধান করবো না
*(চলবে...)*
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ।এটা আমার লিখা প্রথম উপন্যাস ভুল হতেই পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি । ধন্যবাদ সবাই কে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন