ফন্ট সাইজ:
থিম:
স্নিগ্ধ হাওয়া

পর্ব 2

লেখক: ইনায়া ইসলাম

২.

স্নিগ্ধ হাওয়া
লিখিকা : ইনায়া ইসলাম

ঐশী এবার নিজেকে দমিয়ে রাখতে পারলো না। ওরে আমার বিনা টিকেটের দর্শক আপনাকে কে বলছে আমি গাছও তলে তার দর্শক হয়ে দেখার জন্য। আমি কি সেই কথা শেষ করতে পারলো না।
তখনই ঘটক মাহেরকে ডাক দিলেন। মাহের দুপুর হয়ে যাইতেছে চলো যাই রোদে তোমার আবার জ্বরাইলে তোমার আম্মা আমার খবর কইরা লাইবো। মাহের একটু হেসে ঐশীকে বলল বাকি কথা বিয়ের পর শুনবো আজকে যাই।
ঐশী হা হয়ে যায় মাহেরের কথায় প্রথমবার দেখতে আসলো তার মধ্যে বিয়ের কথা। ঐশী অত সব কথা মাথায় নেয় না সে মাহেরকে পাগল মনে করলো।
রিয়া অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে ঐশীদের বাসays যাওয়ার জন্য পা বাড়ায়। মিনার বেগম ঐশীর হাত থেকে ৩০০ টাকা নিয়ে নেন আর বললেন এত টাকা তোর কাছে রাখতে হইব না আমার কাছে রাখলাম টাকা লাগলে আমার কাছ থেকে নিয়া নিস।
ও মা টাকা তো আমারে দিল তুমি নিলার কেন? আর শুনো মা সেরাদাই মনে হয় অনেক বড় লোক না হয় কাউরে দেইখা কেউ ৩০০ টাকা দেয় আল্লাহ। আমি তো প্রথমে জাল টাকা মনে করছিলাম ৩০০ টাকা দিবে তা কল্পনাও করি নাই।
আবার তুমি তাদের কিছু খাওয়াও নাই। বড় লোক না মানে মাহের তো। এক গ্রামের চেয়ারম্যানের পোলা যদি তোরে পছন্দ করে ওইটা তোর ভাগ্য। মিনিরা বেগমের কথায় ঐশির মুখে কালো আধার নেমে এল।
যে পোলা রাজনৈতিক বিষয়ে জড়িত সেই পোলার আমি কোনদিনও বিয়া করমু না। এবার আমারে পছন্দ করুক আর না করুক। ঐশির সোজা সাপটা কথায় মিনিরা বেগম বললেন, তোরে যদি মাহের পছন্দ করে তাইলে ওইটা তোর ভাগ্য।
আর ওই চেয়ারম্যান বাড়িতে যদি তোর বিয়া হয় তাইলে তোর সাত কপালের সৌভাগ্য। আর আমার জানামতে মাহের ছেলেটা কোন রাজনৈতিক বিষয়ের মধ্যে নাই। মাহের ঢাকায় থাকে ওখানে তার ব্যবসা আছে তা সামলায়।
আরো শুনছি মাহের রাজনৈতিক কোন বিষয়ের মধ্যে থাকে না। কথাও বলে না আবার পছন্দও করে না। তুই কিন্তু কোন কথা কবি না চুপচাপ ঘরে গিয়া বয়। এক নাগাড়ে অনেকগুলো কথা বলে মিনিরা বেগম থামলেন।
তারপর ৩০০ টাকা শাড়ির আঁচলে বেঁধে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ান। এই সময়টাতে ৩০০ টাকার বেশ দাম। মিনিরা বেগমও ভাবেননি। প্রথম দেখাই ৩০০ টাকা দিবে।
তবে এতে তাদের বেশ উপকার হয়েছিল। দুদিন ধরে খুব কষ্টে দিন যাচ্ছিল। সাময়িক সময় চলতে পারবে এই টাকা দিয়ে। রিয়া পাটি পেটিবে ঐশিদের বাড়ি।
বাড়ির মধ্যে প্রবেশ করতেই মিনার বেগম দেখে ফেললেন। তিনি রিয়াকে ডেকে বললেন, রিয়া মা এদিকে আয় তো। রিয়া একটু ভয় পেল। ঐশীকে ডাকতে এসেছে দেখে মিনার বেগম হয়তো বা ধমক দিবে সেই ভয়ে।
সে ছোট ছোট পা ফেলে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। শোন মা বাইরে এমন ঘুরাঘুরি করিস না। লোকে মন্দ কয়। তোরা এত বড় হইছস। আমি ঐশীটারে কোনো কথা শুনাইতে পারি না।
শোন ঐশী পেয়ারা পাড়ছে ওরে নিয়া এখানেই মাখায়া খা। বাইরে কোথাও যাইস না। মিনার বেগমের কথায় রিয়া ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে জিজ্ঞেস করল কাকি ঐশী কই? দেখ ঘরে।
সে দ্রুত ঘরের দিকে পা বাড়او। ঠিক সেই সময় ঐশী ঘর থেকে চোরের মতো করে বের হচ্ছিল। তার হাতে একটা পলিথিন। তার ভেতর বেশ কিছু পেয়ারা। সে মূলত রিয়ার কাছেই যাচ্ছিল।
ঐশী দাঁড়া। রিয়ার ডাকে ঐশী থেমে গিয়ে ঘুরে তাকালো। কোথাও যাইস না। কাকি কইছে বাড়িতে তোরে আর আমারে পেয়ারা মাখায়া খাইতে। ঐশী রিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, বাড়িতে? হুম।
দুই বান্ধবী মিলে পেয়ারা মাখিয়ে খেয়ে এখন ঘরের পেছনের বড় কাঁঠাল গাছের নিচে আয়েস করে বসে আছে। মিষ্টি বাতাস বইছে চারিদিক স্নিগ্ধ শীতল।
রোদের তাপ হঠাৎ করেই কমে গেছে। আবার কখন যেন রোদের তেজ বেড়ে যায় কে জানে। আপাতত চারপাশ শান্ত। ঐশী মৃদুকণ্ঠে রিয়াকে বলল জানিস আজকে চেয়ারম্যানের পোলা আমারে দেখতে আসছিল।
কথাটা শুনে রিয়া যেন থমকে গেল। সে হঠাৎই ঐশীকে জড়িয়ে ধরে ভাঙাগলায় বলল। তুই বড়লোকের বউ হইয়া আমারে ভুইলা যাবি? তোর বিয়া হয়ে যাইবো ভাবতেই কষ্ট লাগতাছে।
তারপর আবার হেসে বলল। যাই হোক ভালোই হইবো অনেকদিন পর বিয়া খাইতে পারমু। সে দাঁত কেলিয়ে হেসে উঠল। ঐশী তাকে একটা আলতো থাপ্পড় মেরে বলল। আরে শুধু দেইখা গেছে বিয়া তো অনেক দূরের কথা।
আগে আমারে পছন্দ করুক আর আমি এত তাড়াতাড়ি বিয়া করমু না রে। যাই হোক তোর কি অবস্থা? রিয়া একটা হতাশার শ্বাস ফেলে বলল। আমার আর কি অবস্থা হইবো মাঝে মাঝেই পাত্রপক্ষ দেখতে আসে। কিন্তু আমার তো কাউকে পছন্দ হয় না।
দুই বান্ধবী নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ এ নিয়ে আলাপ করল। হঠাৎই সুন্দর আবহাওয়া আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। চারিদিকে ঝড়ের বেগে বাতাস বইতে শুরু করল। যেন এখনই আকাশ ফেটে বৃষ্টিরা ঝরে পড়বে।
রিয়া কণ্ঠে কিছুটা ভয় নিয়ে বলল অনেকক্ষণ হলো আসছি এখন যাই। বৃষ্টি আইসা পড়লে বাইরে শুকনা লারকিগুলা ভিজবো। যাইরে রিয়া বেশ তাড়াহুড়ো করে চলে গেল।
মিনারা বেগমও বাইরে কিছু ডালপালা শুকাতে দিয়েছেন। তিনি তা ব্যস্ত হাতে রান্নাঘরে নিচ্ছেন। ঐশী তার মাকে কাজে সাহায্য করতে শুরু করলো।
কিছুক্ষণ পর হঠাৎই কালো মেঘের আধার সরে গিয়ে রোদের দেখা মিলল। বৃষ্টি আর আসেনি। ঐশী আকাশের দিকে তাকিয়ে বলল মানুষও এত নাটক করে না মামা। আপনি যে একটু পরপর নাটক করতেছেন।
আপনি চলে গেলেই তো আমাদের মতো মানুষের বুক ধুকপুক করে। ওই যে বাইরে লাকড়ি শুকাতে দেই। মসজিদের মিনারে যোহরের আজান দিচ্ছে। ঘটক নিজের এবং মাহিরের মাথায় ছাতা ধরে আছেন। ঐশীর বাসা থেকে বের হয়ে তারা আরও একটি কাজে গিয়েছিল কাজ শেষে এখন বাসায় যাচ্ছে। শূন্য ঘটক আমতামত করে বলল। বাবা তোমার মারে দেখলেই আমার ডর করে তারে না জানাইয়া তোমারে মাইয়া দেখাইছি। এখন সে যদি কিছু বলে। আমি না গেলে কি হয় না। আরে কাকা এত চিন্তা কিসের। আপনি আমার ঘটক আপনাকে সাথে থাকতে হবে। শুধু এইটুকুই।
মাহিরা চিন্তামুক্ত কথায় ঘটক বললেন। আচ্ছা তোমার মার ব্যাপারটা না হয় সামলানো যাইব কিন্তু যদি মেয়ে পক্ষ বিয়েতে রাজি না হয়। আপনি তাদের রাজি করাবেন ওনারা যা চাইবে তাই পাবে।
আর রাজি করানোর দায়িত্ব আপনার। তাও যদি রাজি না হয় আমি তো আছিই। শুনেন কাকা আমারে বিয়ে করা দিতে পারলে আপনার বিয়েও কনফার্ম। মানে আপনার বিয়ে আমি করাই দিব।
ঘটক চোখ মুখ কুচকে বলল দুইটা বিয়ে করছি তো। আর কয়টা করুম। কাকা আপনি দ্বিতীয় বিয়ে কবে করলেন। আপনার প্রথম বউ না নাগরের সাথে ভাগছে। কিছুদিন আগেই করছি।
মাহি কৌতুহল নিয়ে জিজ্ঞেস করল। আপনার বয়সী মেয়ে পাইলেন কই। সরি মানে মহিলা। ঘটক দাঁত কেলিয়ে হেসে বললেন
বয়স ২৬ বছর। হায় রে দুনিয়া, বুড়া কাকা চুল নাই দাঁত নাই, সে বিয়া করতে পারলো ঠিকই তাও ২৬ বছরের যুবতীরে। আর আমি, আমার তো চুল আছে দাঁত আছে শক্তিও
আছে। আমি কেন ওই ওইশীরে পামু না? কাকা বলেন তো। বুঝতাছেন কাকা? আপনি বিয়া করছেন আর আমার কষ্ট হইতেছে। আপনার মত বুড়া যদি বিয়া করতে পারলে
আমি জোয়ান পোলা তাও অবিবাহিত। আমি কেন এখনো বউ ছাড়া? হায় আল্লাহ, এ তোমার কেমন বিচার?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন