*রাত ১১ টা। ঢাকা পূর্বাচলে।*
নীল কুয়াশায় পুরো রাস্তা ঢাকা।
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এলাকার সবচেয়ে বড় গুন্ডা রকি।রকির বয়স ২৪। পরিবারে কেউ নাই,একাই থাকে। এলাকার মানুষ তার ভয়ে তার উপর কথা বলতে পারে না। তার সাথে আরো ৪-৫ জন বখাটে ছেলে।
তারা একটা মেয়েকে ঘিরে ধরছে। মেয়েটা ভয়ে কাঁদছে।
রকি হেসে বললো, "এই মেয়ে, এত রাতে এখানে কি করিস? চল আমাদের সাথে।"
ঠিক তখনই দূর থেকে একটা কালো বাইকের শব্দ এলো।
বাইকটা এসে থামলো। বাইক থেকে নামলো একজন। মুখে মাস্ক, গলায় সাদা ওড়না,, পেঁচানো,চুল গুলো ছাড়া, আর কালো জ্যাকেট পড়া। চোখ দুইটা দেখা যাচ্ছে।
সবাই বুঝে গেলো, এটা একটা মেয়ে।
রকি হেসে বললো, "ওই দেখ, আরেকটা আসছে। তুইও যাবি নাকি?"
মেয়েটা কিছু বললো না। আস্তে করে সামনে এগিয়ে এলো।
তারপর হঠাৎ...
এক লাথিতে রকিকে মাটিতে ফেলে দিলো!
সবাই হা হয়ে গেলো। রকি তো অনেক বড় লাপের গুন্ডা, তাকে কেউই মারতে পারে না। আর একটা মেয়ে তাকে মেরে দিলো!
রকির লোকেরা মারতে আসলো,একে একে মেয়েটা সবাইকে মেরে দিলো।
শেষে রকির কলার ধরে বললো, হিসহিসিয়ে, "মেয়েদের গায়ে হাত দিলে হাত ভেঙে দিবো সালা।"যা দূর হো এখান থেকে।
বলে বাইকে উঠে চলে গেলো।
সবাই দৌড়ে চলে গেলো,,
যে মেয়েটাকে বাঁচালো, সে কাঁদতে কাঁদতে বললো, "আপু, তুমি কে?"
কোনো উত্তর আসলো না। শুধু বাইকের শব্দটা নীল কুয়াশার ভেতরে মিলিয়ে গেলো।
পরের দিন থেকে পুরো পূর্বাচলে একটাই নাম - *মাফিয়া কুইন।*
সবাই বলছে, "সেই মাফিয়াটা একটা মেয়ে, কিন্তু কে, কেউ জানে না। সে রকির মতো গুন্ডাকেও মেরে ফেলছে।"
*একটা ছোট্ট ঘরে।*
একটা মেয়ে মেঝেতে বসে আছে। তার হাতে কালশিটে দাগ। তার নাম আফরিন ফারাবি মুছকান শেখ। বয়স ১৮। কলেজে পড়ে।
মুছকান মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা নেই, অনেক আগেই মারা গেছে। নিজের মা ছোটবেলায় মারা গেছে।পরিবারে আছে সৎ মা শাহনাজ বেগম আর ছোট সৎ বোন মিম ফারাবি সাদিয়া শেখ,বয়স ১৪।
তার সৎ মা চিৎকার করছে, "তোর বাবা তো মরে বেঁচে গেছে! তুই আমার ঘাড়ে বসে খাস! আবার রাতে কই গেছিলি?"মুখপুরি
তার ছোট বোন পাশে দাঁড়িয়ে চুপ করে দেখছে।
মেয়েটা কিছু বলে না। শুধু চোখের পানি ফেলে। সে সারাদিন বাসায় মার খায়,আর সবসময় ভয়ে থাকে। এটায় তার জীবন।
*পরের দিন সকাল। কলেজ।*
নতুন স্যার ইশান চৌধুরী আসছে। কিছু দিন আগে জয়েন করছে""ইশান বড়লোক পরিবারের ছেলে।বয়স ২৬।তার বাবা রহমান চৌধুরী, বড় কোম্পানির মালিক, মা নাসরিন চৌধুরী, অনেক ভালো মানুষ। ইশান একমাত্র ছেলে।
ইশান ক্লাসে ঢুকেই বললো, "হ্যালো সটুডেন্ট তোমরা মাফিয়া কুইনের নাম শুনছো? কাল রাতে সে রকিকে মারছে।"
পুরো ক্লাস হইচই শুরু করলো।
নিশা বললো, "স্যার, মাফিয়া তো একটা মেয়ে! আমি তো তার ফ্যান হয়ে গেছি!"
নিশা হলো মুছকানের বেস্ট ফেন্ড। নিশা মধ্যবিত্ত পরিবারের মেয়ে।বয়স ১৮।তার বাবা আব্দুল করিম,স্কুল মাস্টার। মা রেহেনা বেগম,গৃহিণী। ছোট ভাই রাকিব।নিশা অনেক চঞ্চল অনেক হাসিখুশি।
রিয়া বললো, "হ্যাঁ, কিন্তু সে কে? আমাদের কলেজের কেউ না তো?"
রিয়া বড়লোক পরিবারের মেয়ে। বয়স ১৮।তার বাবা জাহিদ খান,বিদেশে থাকে।মা শিলা খান।একমাত্র মেয়ে।একটু অহংকারী কিন্তু মন খারাপ না।
কর্নারে বসা মুছকান চুপ করে খাতায় লিখছে। তার হাতে একটা কালো দাগ। সে শুধু ভাবছে "ইশ, কুইন আপুটা কত সাহসী। আমি যদি তার মত হতে পারতাম, তাহলে কেউই আমাকে মারতে পারতো না। "
ইশান মুছকানের দিকে একবার তাকালো। মেয়েটাকে দেখে তার বুকের ভেতর কেমন যেন একটা মায়া লাগলো। কেন লাগলো, সে নিজেও বুঝলো না।
ইশান মনে মনে বললো, "মাফিয়া কুইনকে আমি ধরতে চাই না। আমি শুধু জানতে চাই, সে কে??
*সকাল ৭ টা।*
ঘুম ভাঙলো চিৎকারে। শাহনাজ বেগম রান্নাঘর থেকে ডাকতেছে, "মুছকান! এখনো ঘুমাস?"
মুছকান ধড়ফড় করে উঠলো। হাতের দাগটা এখনো টনটন করতেছে। সে চুপচাপ রান্নাঘরে গেলো। চুলায় ভাত বসাইলো। আলু কাটতে গিয়ে হাতটা কেঁপে উঠলো। চোখে এখনো ঘুম লেগে আছে, কিন্তু থামার সময় নাই।
সৎ মা বললো, "আজ কলেজে যাওয়ার দরকার নাই। বাসায় অনেক কাজ।"
মুছকান নিচু গলায় বললো, "মা, আজ ক্লাস আছে।"
"পড়ে কি করবি? মেয়েদের এত পড়া লাগে না। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবো।"
মুছকান আর কথা বাড়াইলো না। চোখে পানি এসে গেলো, তবু সে মুখ ঘুরিয়ে নিলো। বুকের ভেতরে একটা কথা আটকে আছে, কাউকে বলা যায় না। সে শুধু ভাবলো, একদিন হয়তো এই কষ্টটা শেষ হবে।
মিম পাশে দাঁড়িয়ে ছিলো। কিছু বলতে গিয়েও বলতে পারলো না। মায়ের ভয়ে চোখ নামিয়ে নিলো। মুছকান মিমের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। যেন বলতে চাইলো, তুই ভয় পাস না।
মুছকান তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলো। ব্যাগটা পুরনো, জুতাটা ছেঁড়া। তবু রাস্তায় হাঁটার সময় তার মুখে একটা আলাদা শান্তি। বাইরে বাতাসটা ঠান্ডা। রাস্তার মানুষজন এখনো গত রাতের গল্প করতেছে। মুছকান সেই দিকে কান দিলো না। তার মনটা আজ অন্য কোথাও।
সকাল ৯ টা। কলেজের গেট।*
গেটের সামনে ভিড়। সবাই হাসাহাসি করতেছে, গল্প করতেছে।
নিশা দৌড়ে এসে মুছকানকে জড়িয়ে ধরলো। "তুই এত দেরি করলি কেন? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি!"
মুছকান হাসলো, "বাসায় একটু দেরি হয়ে গেছে।"
নিশা বললো, "চল, ক্লাসে যাই। আজ মনটা অনেক ভালো লাগতেছে।"
মুছকান মাথা নাড়লো। নিশার সাথে থাকলে তারও মনটা একটু হালকা লাগে। নিশা সবসময় হাসায়। ওর হাসি দেখলে কষ্টটাও একটু কম মনে হয়।
রিয়া তখন গেট দিয়ে ঢুকতেছে। হাতে ফোন। রিয়া এসে বললো, "এই, তোরা দাঁড়িয়ে কি করিস? ক্লাস শুরু হয়ে যাবে।"
তিনজন একসাথে হাঁটতে হাঁটতে ক্লাসে ঢুকলো। মুছকান গিয়ে সেই কর্নারের বেঞ্চে বসলো। ওই জায়গাটাই তার সবচেয়ে পছন্দের। ওখানে বসলে কেউ বেশি তাকায় না। জানালা দিয়ে বাইরের গাছ দেখা যায়।