🌸আমি তোমাতেই সীমাবদ্ধ 😌
লেখিকা: ইনায়া ইসলাম মিরা 🩷
পর্ব — ১
সকাল ১০টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
শরতের নীল আকাশ, গাছের পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে ক্যাম্পাসের পথের ওপর। কোথাও বন্ধুরা আড্ডা দিচ্ছে, কোথাও চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে গল্প। সব মিলিয়ে চারপাশে এক সুন্দর পরিবেশ।
কিন্তু এই সুন্দর পরিবেশের মাঝেই একজনের মাথায় আগুন জ্বলছে।
সে —রিশা খান!
পরনে সাদা রঙের লং কুর্তি,স্কার্ফ, নীল জিনস, পায়ে সাদা স্নিকার্স। কাঁধে ব্যাগ, হাতে ফোন আর খোলা চুলগুলো বাতাসে উড়ছে।
দেখতে শান্ত-সুন্দর লাগলেও তার মুখের দিকে তাকালে মনে হবে, এইমাত্র কারও সঙ্গে যুদ্ধ করে এসেছে!
রিশা ফোনে কাউকে কল করতে করতে বিড়বিড় করছে।
— অসভ্য একটা! ইতর কোথাকার! আমার সঙ্গে এমন করার সাহস কীভাবে হয়?
ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে চিৎকার করে উঠল,
— রিশাআআআ! দাঁড়া! তুই কি মানুষ, নাকি তোর পায়ে মোটর লাগানো আছে?
রিশা পেছনে ফিরে তাকাল।
দৌড়ে আসছে তার সবচেয়ে কাছের বান্ধবী মেঘ।
মেঘ এসে রিশার হাত ধরে হাঁপাতে হাঁপাতে বলল,
— আর একবার এভাবে হাঁটলে কিন্তু তোর সঙ্গে বন্ধুত্ব বাতিল!
রিশা নির্বিকারভাবে বললো,
— তুই দেরি করেছিস, দোষটা আমার?
মেঘ চোখ বড় করে তাকাল।
— বাহ! আমি দেরি করেছি, কারণ আম্মু আমাকে বিয়ের জন্য জ্ঞান দিতেছিলো আর তুই সকাল সকাল ভার্সিটিতে এসে কার গুষ্টি উদ্ধার করছিস?
রিশা বিরক্ত মুখে বলল,
— আর কার! ওই রাতিন খান!
মেঘের মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল।
— ওহ! আবার রাতিন ভাইয়া!
রিশা দাঁত চেপে বলল,
— তুই হাসছিস কেন?
— না, মানে... তোদের দুজনের ঝগড়া না দেখলে আমার সকালটাই অসম্পূর্ণ লাগে!
— মেঘ!
— আচ্ছা, আচ্ছা! বল, এবার কী করেছে?
রিশা রাগে গজগজ করতে করতে বলল,
— সকালে বাসা থেকে বের হওয়ার সময় আমার গাড়ির চাবি লুকিয়ে রেখেছে!
মেঘ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল,
— কেন?
— বলেছে, আমি নাকি গাড়ি চালানোর সময় রাস্তার দিকে কম, ফোনের দিকে বেশি তাকাই!
মেঘ ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করল।
রিশা চোখ সরু করে তাকাল।
— তুই হাসছিস?
— না তো!
— তোর দাঁত বের হয়ে আছে কেন?
মেঘ এবার আর পারল না। হেসে কুটিকুটি হয়ে গেল।
— সরি! কিন্তু কথাটা শুনে হাসি পেয়ে গেল!
মেঘ :-ঠিকই তো বলছে ভাইয়া
রিশা বিরক্ত হয়ে বলল,
— তুই আমার বান্ধবী, নাকি ওর পক্ষের উকিল?
মেঘ রিশার কাঁধে হাত রেখে বলল,
— আমি তোর বান্ধবী। তবে একটা কথা বলি?
— কী?
— তুই আর রাতিন ভাইয়া যদি কোনো দিন একসঙ্গে বসে পাঁচ মিনিট ঝগড়া না করিস, আমি ধরে নেব পৃথিবীতে ভয়ংকর কিছু ঘটেছে!
রিশা চোখ ঘুরিয়ে বলল,
— উনার সঙ্গে কথা বলার চেয়ে দেয়ালের সঙ্গে কথা বলা ভালো!
ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত পুরুষকণ্ঠ ভেসে এল।
— দেয়ালের সঙ্গে কথা বললে অন্তত দেয়ালটা তোকে সহ্য করতে পারবে।
রিশা থমকে গেল।
মেঘের মুখে হাসি আরও চওড়া হলো।
দুজনেই পেছনে তাকাল।
সামনে দাঁড়িয়ে আছে রাতিন খান!
কালো শার্ট, কালো প্যান্ট, হাতে দামি ঘড়ি, কাঁধে ব্যাগ। চুলগুলো সুন্দর করে গোছানো। মুখে সেই আত্মবিশ্বাসী হাসি।
রিশা মনে মনে বলল, আল্লাহ! সকাল সকাল এই লোকটার মুখ দেখতে হলো! আমার আজকের দিনটা শেষ!
রাতিন এগিয়ে এসে বলল,
— কী রে, সকাল থেকে আমার নামে এত গবেষণা করছিস কেন?
রিশা ঠান্ডা গলায় বলল,
— তোমাকে নিয়ে গবেষণা করার মতো খারাপ সময় আমার আসেনি।
— তাহলে আমার নাম নিচ্ছিস কেন?
— তোমার মতো অসভ্য মানুষ পৃথিবীতে আছে, এটা মনে রাখার জন্য।
রাতিন হেসে ফেলল।
— বাহ! আমার জন্য এত সুন্দর সুন্দর কথা জমিয়ে রাখিস!
— তুমি কি একটু চুপ থাকতে পারবে?
— কেন? আমার কথা শুনলে তোর মাথা ধরে?
রিশা এক মুহূর্ত দেরি না করে বলল,
— তোমার মুখ দেখলেই আমার মাথা ধরে!
মেঘ মুখে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে, আর একটু পরেই ক্যাম্পাসের মাঝখানে যুদ্ধ শুরু হবে।
রাতিন ভ্রু তুলে বলল,
— তাহলে আমার মুখের দিকে তাকাস কেন?
রিশা এবার সত্যিই থমকে গেল।
পরক্ষণেই বলল,
— তুমি সামনে দাঁড়িয়ে থাকলে কি আমি চোখ বন্ধ করে হাঁটব?
— চাইলে হাঁটতে পারিস। তাতে অন্তত তোর মুখটা কিছুক্ষণ বন্ধ থাকবে।
— রাতিন!
— কী?
— তোমার কি কোনো কাজ নেই?
— আছে।
— তাহলে যাও!
— তুই বললেই চলে যাব?
রিশা দাঁত চেপে বলল,
— হ্যাঁ!
রাতিন মাথা নেড়ে বলল,
— দুঃখিত। তোর কথা শুনে চলার মতো দুর্ভাগ্য এখনো আমার হয়নি।
রিশা ব্যাগ থেকে ফোন বের করে বলল,
— এক মিনিট দাঁড়াও। তোমাকে একটা জিনিস দেখাই!
রাতিন কৌতূহলী হয়ে তাকাল।
— কী?
রিশা ফোনের স্ক্রিন তার সামনে ধরল।
স্ক্রিনে একটা ছবি।
ছবিতে রাতিনের হাতে রিশার গাড়ির চাবি!
রাতিনের মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল।
রিশা বিজয়ীর হাসি দিয়ে বলল,
— এবার বলো, চাবি কোথায়?
রাতিন কয়েক সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে রইল।
তারপর পকেট থেকে চাবিটা বের করে বলল,
— এই নে।
রিশা চাবি নিতে হাত বাড়াতেই রাতিন হাতটা একটু ওপরে তুলে ধরল।
— আগে একটা কথা বল।
রিশা চোখ রাঙিয়ে বলল,
— কী কথা?
— আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ।
রিশা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল।
তারপর বলল,
— তুমি পৃথিবীর সবচেয়ে বড় বানর!
মেঘ এবার জোরে হেসে উঠল।
রাতিন মেঘের দিকে তাকিয়ে বলল,
— তোর বান্ধবীকে একটু ভদ্রতা শেখা।
মেঘ হাসি থামিয়ে বলল,
— ভাইয়া, ওকে আমি ছোটবেলা থেকেই শেখানোর চেষ্টা করছি। কিন্তু আমার নিজেরই এখন সন্দেহ হচ্ছে, ওকে আদৌ শেখানো সম্ভব কি না!
রিশা অবাক হয়ে মেঘের দিকে তাকাল।
— তুই আমার বান্ধবী হয়েও ওর পক্ষে কথা বলছি বাহ ?
মেঘ সঙ্গে সঙ্গে রিশার হাত ধরে বলল,
— আরে না রে! আমি তোকে ভালোবাসি!
রাতিন চাবিটা রিশার হাতে দিয়ে বলল,
— যা, এবার ক্লাসে যা। আর গাড়ি চালানোর সময় ফোনে মন দিবি না।
রিশা চাবিটা ব্যাগে রেখে বলল,
— তুমি আমার বাবা নও যে আমাকে উপদেশ দেবে!
— তোর বাবা আমাকে দায়িত্ব দিয়ে রেখেছে নাকি?
— দায়িত্ব দিলে তো তুমি সারাদিন আমাকে জ্বালিয়ে মারতে!
রাতিন মুচকি হেসে বলল,
— সেটা তো দায়িত্ব ছাড়াই করছি।
রিশা আর এক মুহূর্তও দাঁড়াল না।
মেঘের হাত ধরে হনহন করে চলে গেল।
যাওয়ার সময় পেছন ফিরে বলল,
— তোমার এই হাসিটা একদিন বন্ধ করে দেব!
রাতিন পকেটে হাত ঢুকিয়ে হেসে বলল,
— অপেক্ষায় রইলাম, মিস খান!
মেঘ হাঁটতে হাঁটতে রিশার কানের কাছে মুখ নিয়ে বলল,
— দোস্ত, একটা কথা বলব?
— বল।
— তোদের ঝগড়া দেখে আমার কেন জানি মনে হয়, একদিন তোরা—
রিশা সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল।
— খবরদার! বাকিটা বলবি না!
মেঘ হাসতে হাসতে বলল,
— আচ্ছা, বলব না। কিন্তু আমার মন যা বলে, তা একদিন ঠিকই হবে!
রিশা বিরক্ত হয়ে সামনে তাকাল।
— তোর মনকে বল, চুপ থাকতে!
মেঘ এর মুখটা ছেড়ে দিতেই
মেঘ বলে তোদের দুজনের একদিন বিয়ে হবেই আমার কথা মিলিয়ে নিস।
বলেই দৌড় দিলো কারণ সে যানে এখানে থাকা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা!
মেঘ এর দৌড় দেখে রিশাও ওর পিছ নিলো বললো বেয়াদব ভালো হবি নাহ?
সব সময় উল্টো পাল্টা বলিস!
---
🌷
কিছুক্ষণ পর।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসে রিশা, মেঘ, রোজা ও নীলা।
রোজা হাতে ফুচকার প্লেট নিয়ে বসেছে। নীলা ফোনে ছবি তুলছে। আর মেঘ রিশার সকালবেলার ঝগড়ার ঘটনা শুনে হাসতে হাসতে শেষ।
রোজা বলল,
— আচ্ছা, রিশা, একটা কথা বল তো।
রিশা ফুচকা মুখে দিয়ে বলল,
— বল।
— রাতিন ভাইয়া কি সবার সঙ্গেই এমন ঝগড়া করেন?
রিশা মাথা নাড়ল।
— না।
নীলা কৌতূহলী হয়ে বলল,
— তাহলে শুধু তোর সঙ্গে করেন কেন?
রিশা নির্বিকারভাবে বলল,
— কারণ উনি আমাকে দেখলেই নিজের ভেতরের শয়তানটাকে জাগিয়ে তোলেন!
মেঘ হেসে বলল,
— আর তুই উনাকে দেখলেই নিজের ভেতরের ঝগড়াটে মেয়েটাকে জাগিয়ে তুলিস!
রিশা ফুচকার প্লেট নামিয়ে বলল,
— তোরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়বি!
ঠিক তখনই দূর থেকে আরিয়ান ও মাহির এগিয়ে এল।
আরিয়ান এসে রোজার পাশের চেয়ারে বসতে গেল।
রোজা সঙ্গে সঙ্গে বলল,
— এই যে, ওটা আমার ব্যাগের জায়গা। অন্য কোথাও বসো।
আরিয়ান থমকে গেল।
— কেন? জায়গাটা কি তুই কিনে রেখেছিস?
রোজা চোখ রাঙিয়ে বলল,
— হ্যাঁ, কিনেছি। এখন সরো!
আরিয়ান বিরক্ত হয়ে অন্য চেয়ারে বসে বলল,
— তোর সঙ্গে কথা বলাই ভুল!
রোজা মুখ ঘুরিয়ে নিল।
মেঘ নীলার কানে ফিসফিস করে বলল,
— এরা দুজনে কি আর কোনোদিন ঠিক হবে নাহ সেই কবের কথা আজও মনে ধরে আছে এরা!
নীলা মাথা নেড়ে বলল,
— হ্যা ঠিক বলছিস
রিশা দুজনের দিকে তাকিয়ে বলল,
— আচ্ছা তোরা কি আগের মতো হয়ে যেতে পারিস নাহ??
রোজ ওখানে কি আরিয়ানের কোনো দোষ ছিলো তুই বল??
রোজা বলে এসব কথা তোদের কইতে নিষেধ করছি নাহ?
রিশা, মেঘ ও নীলা একে অপরের দিকে তাকাল।
তিনজনের মুখেই একই অভিব্যক্তি।
৩জনই ভাবছে এরা কি আগের মতো হতে পারে নাহ!
মাহির এতক্ষণ চুপচাপ বসে ছিল।
সে রিশার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,
— রিশু তুই সবার দিকে নজর রাখিস তাদের মনের কথা বুঝিস.....!!!
আর যার টা বুঝার তারটাই বুঝিস নাহ কে??
নাকি বুঝেও না বুঝার ভান করিস...??
রিশা ভ্রু কুঁচকে বলল,
— কার টা??
মাহির মুচকি হেসে বলল,
— কিছু না।
রিশা আর কিছু জিজ্ঞেস করল না।
কিন্তু মাহিরের মনের ভেতর অন্য এক গল্প চলছিল।
রিশাকে সে ক্লাস ৮ম থেকেই অনেক ভালোবাসে। কথাটা বলার সাহস এখনো হয়নি।
আর রিশা?
সে যেনো বুঝেও নাহ বুঝার মতো থাকে তার চোখে যেনো এসব কিছু পড়েই নাহ😌❤️🩹
কপি করা কঠোর ভাবে নিশিদ্ধ ❌❌🚫🚫
চলবে... ❤️