ফন্ট সাইজ:
থিম:
চেনা ঠিকানার অচেনা মানুষ

পর্ব 1

লেখক: লাবণ্য হাফছা

#পর্ব:১।।
#চেনা_ঠিকানার_অচেনা_মানুষ
#লেখিকা_লাবণ্য_হাফছা
_________
"আজ সকাল সকাল এলার্মের শব্দে ফুরফুরে মন নিয়ে ঘুম থেকে উঠলো লাবণ্য অহনা চৌধুরী! জীবনের প্রথম হয়তো এই মেয়ে এলার্মের শব্দে বিরক্ত না হয়ে অনেক খুশি হয়েছে। কারণ আজকে তার প্রথম কলেজে যাওয়া তাই অনেক এক্সসাইটেড।
বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে এসে নিচে নামলো, এসে দেখলো ওর ছোট ভাই লাবিব সোফায় বসে বসে ফোন ঘাটতেসে,আর আম্মু রান্নাঘরে রান্না করতেছে। ভাইকে দেখে লাবণ্য ডাকলো, ভাইয়া.....
অথচ লাবিব ওর কথা কোনো পাত্তা না দিয়ে ফোন দেখায় আবার ব্যস্ত হলো।
এরপর লাবণ্য সোফায় বসতে বসতে বললো!
এই ভাইয়য়া শুনো....
এরপর লাবিব বললো–
কি হয়েছে ঢংগীর ?
এরপর লাবণ্য একটু বিরক্ত হয়েই বললো- বড় ভাইয়াকে আর আব্বুকে বলে দিব তুমি আবার এসব অন্তাজি নামে আমায় ডাকো ।
লাবিব ভ্রু কুঁচকে বললো- আচ্ছা হয়েছে টা কি বল?
আজকে কিন্তু আমার প্রথম কলেজে যাওয়া তাই তুমি আমাকে কলেজে দিয়ে আসবে?
— পারবো না (বিরক্তিতে লাবিব বললো )
"সাবিহা সাহেনা খান খাবার টেবিলে রাখতে রাখতে বললো কিরে তোরা কি নিয়ে আলোচনা করছ?
লাবণ্য বললো আম্মু দেখো না ভাইয়াকে বলছি কলেজে দিয়ে আসার জন্যে অথচ ভাইয়া রাজি হচ্ছে না।
— আচ্ছা তাই বুঝি?
লাবিব এর দিকে তাকিয়ে সাহেনা বলল!
কিরে তুই না আমায় বললি লাবণ্যকে তুই আজকে দিয়ে আসবি এছাড়া তর আব্বুও তো বললো মেয়েটা আজ প্রথম কলেজে যাবে তাই তুই ওকে পৌঁছিয়ে দিয়ে আসতে। শুধু শুধু ঝগড়া লাগিস তোরা।
.................
"আজ লন্ডন থেকে ৩ বছর পরে বাড়িতে ফিরছে সুলতান খানের একমাত্র ছেলে ফাহিম আহনাফ খান।
ছেলে আসার খুশিতে সালমা শেফালী অনেক খুশি তাই ছেলের সব পছন্দের খাবার রান্না করতেছে। আর এদিকে ফাহিম আহনাফ খানের একমাত্র ছোট বোন স্নেহা ফারিহা খান ভাই আসার খুশিতে কলেজ বাদ দিয়ে খুশিতে লাফাচ্ছে। সুলতান খান তার একমাত্র বোন সাবিহা সাহেনা'কে ফোন করে বলে দিছেন আজকে বিকেলে যেনো সবাই চলে আসে । সাহেনা বলল টিক আছে ভাই আমি চলে আসবো ছেলে মেয়েকে নিয়ে , আর ফাহিম কখন আসবে বাড়িতে?
— আজকে রাত ৮ বাজে চলে আসবে।
— ওহ, আচ্ছা ভাবি আর আম্মু কই ভাই?
— তর ভাবি তো সকাল থেকে রান্নায় করে যাচ্ছে ছেলের জন্য আর আম্মু রুমে !
— আচ্ছা ভাবির কাছে ফোন টা দেও!
"বাড়ির সবার সাথে কথা বলে ফোন কেটে দিয়ে ছেলে মেয়ে আসার অপেক্ষা করলেন সাহেনা। সাহেনার হাসবেন্ড অমৃত চৌধুরী আর বড় ছেলে যোহান চৌধুরী ইতালিতে থাকেন বাবা ছেলে দুই জন এক সাথেই থাকেন। সাহেনা তার হাসবেন্ড আর বড় ছেলেকে জানিয়ে দিয়েছেন, আজকে তার ছোট ছেলে লাবিব আর একমাত্র মেয়ে লাবণ্যকে নিয়ে ভাইয়ের বাড়ি যাবেন।
...................
ছেলে মেয়ে বাড়ি আসলে ওদের ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেতে ডাকলো । লাবিব টেবিলে বসে খাবার খেতে লাগলো অথচ লাবণ্য খাবারের টেবিলের দিকে থাকিয়েই থাকলো আর আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে থাকিয়ে বললো আম্মু আমার খিদে নেই ।
খিদে নেই মানে সেই সকালে খেয়ে কলেজে গেলি আর এখন প্রায় বিকাল হতে চললো এখনো তো কিছু খাস নাই আবার বলিস খিদে নেই?
এরপর লাবিব বললো - আম্মু তুমি জানো না? এই কান্দুনি বুড়ি খিদে থাকলেও বলবেন খিদে নেই ।
সাহেনা লাবিবের কথায় সায় দিলো !
লাবণ্য একটু রাগে বললো তোমরা মা ছেলে সব সময় আমাকে বকা দেও আব্বুকে বলে দিব( কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল)।
লাবিব বললো যা বলে দে গিয়ে ।
সাহেনা এবার বুঝলো এরা দুই টা আবার ঝগড়া লেগে যাবে তাই ওদের ধমক দিয়ে বলল থাম তোরা! তারাতারি খাবার শেষ করে রেডি হ আজকে তোদের মামা বাড়িতে যাবো ফাহিম ৮ টা বাজে চলে আসবে।
লাবণ্য তো মামা বাড়ি কথা শুনে অনেক খুশি হলো কারণ মামাতো বোন স্নেহার সাথে তার বন্ডিং অনেক ভালো আর মামা বাড়িতে গেলে নানুকে একটু জ্বালানো যায় আবার তার মামাতো ভাইও আসবে তাই আম্মুকে বলল আচ্ছা আমি খাচ্ছি আম্মু ।
# মামা বাড়িতে এসে লাবণ্য তো মহা খুশি স্নেহা কে নিয়ে ছাদে আসলো, ছাদের এক কোণায় ফুলের বাগান এগুলা স্নেহায় লাগিয়েছে। ছাদের এক সাইটে একটা সুন্দর দুলনাও আছে। লাবণ্য স্নেহার ফুল বাগান থেকে টগর ফুলের গাছ থেকে কয়েকটা টগর ফুল ছিঁড়ে এগুলা নিয়ে দোলনায় বসলো আর স্নেহার সাথে আজকে কলেজে কি কি হয়েছে এসব বিষয় নিয়ে গল্প করলো। এমন সময় ছাদে লাবিব আসলো এসে স্নেহার কাছাকাছি দাঁড়ালো,স্নেহাকে বললো–
কিরে তোর বয়ফ্রেন্ড কয়টা?
এমন প্রশ্নে স্নেহা অবাক হলো এরপর বললো-
একটাও নেই , কেনো?
এমনি তোকে দেখে তো মনে হয় অনেক গুলা বয়ফ্রেন্ড আছে তোর?
স্নেহা ভ্রু কুঁচকে থাকিয়ে রইলো।
এবার লাবণ্য সন্দেহ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো
— ওর কয়টা বয়ফ্রেন্ড আছে বা নেই এসব জেনে তুমি কি করবে?
লাবিব গলা খাঁকারি দিয়ে বললো -
এমনি তোর জানা লাগবে না বেশি পাকনা হয়ে গেছিস।
লাবিবের এমন কথায় লাবণ্যর রাগ উঠলো আর সন্দেহও হলো বটে । লাবণ্য মাথা চুলকিয়ে মনে মনে বলল kuch to gadbad hai.
" ফাহিম কে আনতে লাবিব আর সুলতান খান এয়ারপোর্ট এ গেলেন। ওরা কিছুক্ষন অপেক্ষা করার পর ফাহিমের দেখা পেলো, ফাহিম এর পড়নে সাদা শার্ট ব্ল্যাক পেন্ট নরমাল ড্রেস আপ অথচ এই শ্যাম বর্ণের পুরুষকে দেখতে অনেক সুদর্শন লাগতেছে । ফাহিম লাবিব আর সুলতান খানের সাথে কোলাকোলি করলো এরপর কিছু আলাপ আলোচনা করে ব্যাগ পত্র গাড়িতে রেখে বাড়ির উদ্দ্যেশে রওনা হলো।
চলবে....
( তোমাদের উদ্দেশ্যে বলতে চাই! আমি নতুন লেখিকা তাই বানান ভুল যেতে পারে তো এগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবে! আর সুন্দর দেখে কয়েকটা নাম বলে যাবে আমি তোমাদের দেওয়া নাম গুলো বাকি ক্যারেক্টার এর নাম দেওয়ায় চেষ্টা করবো । গল্পটা কেমন হয়েছে অবশ্য জানাবা,তোমাদের একটা ছোটু রিভিউ অমাকে গল্প লিখতে উৎসাহ দিবে 🥹🫶।
নেক্সট পার্ট গুলা আরো সুন্দর সুন্দর আসবে ।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন