*পর্ব - ১: মনস্টারের ভোজ*
মেঘলা দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ খেয়াল করল পায়ের জুতোটা ছিঁড়ে গেছে। তাই থমকে দাঁড়িয়ে পড়ল। নিজের ভেতর ফিল করল মাথাটা ঘুরছে। আর ঘুরবেই না কেন? রাতারাতি ৫ লক্ষ টাকা কীভাবে জোগাড় করবে মেঘলা?
সব জায়গায় চেয়েছে, কোথাও মেলেনি একটা টাকাও। চাচা-চাচির কাছে, বন্ধু-বান্ধবদের কাছে, আত্মীয়-স্বজনদের কাছে সবার কাছে চেয়েছে, কেউ একটা টাকাও ধার দিতে রাজি হয়নি।
এখন কী করবে মেঘলা? আজ রাতের মধ্যে যদি টাকা জোগাড় করতে না পারে তাহলে বাবার অপারেশন হবে না। আর অপারেশন না হলে... কথাটা বলে থমকে গিয়ে মুখে হাত দিয়ে বলল, না না, কিছু হবে না। বাবার কিছু হবে না। এমন চিন্তা মাথায় আনা যাবে না। কিছু তো একটা করতেই হবে। কিন্তু কী করবে? কোথায় যাবে মেঘলা?
এসব ভাবতে ভাবতে চারপাশটা একটু দেখে কয়েক পা এগিয়ে সামনে একটা বেঞ্চে গিয়ে বসল। বসতেই বুঝল শরীরটা ব্যথায় টনটন করছে। সারাদিন অতিরিক্ত দৌড়ঝাঁপ করতে করতে শরীর ব্যথায় ভেঙে আসছে। মেঘলা হাত-পা গুটিয়ে বসে হসপিটালের দৃশ্য কল্পনা করল, মা হসপিটালের করিডরে বসে কান্না করছে। ছোট ভাইটা বারবার বলছে, বাবার কিছু হবে না তো আপু?
মেঘলা যে ছোট ভাইটাকে ভরসা দিয়ে এসেছে, বাবার কিছু হতে দেবে না। কল্পনাগুলো চোখ ভর্তি পানি নিয়ে করছে। এতক্ষণে মেঘলার কান্নাগুলো বাঁধ ভেঙে আসছে। হসপিটালে মায়ের সামনে কাঁদতে পারেনি। মেঘলাকে এত ভেঙে পড়তে দেখলে মা হয়তো আরও নিজেকে দুর্বল করে ফেলত। সামলাতে পারত না।
একটুখানি সময় চুপ থেকে আবারও কাঁদতে কাঁদতে বলল, আমি বাবার কিছু হতে দেব না। বাবার কাছ থেকে এখনো 'মা' ডাকটা তো শোনা বাকি আছে। কথাটা শেষ করে হাউমাউ করে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বলল, বাবা আজ নয় তো কাল একদিন ঠিকই আমাকে ওনার মেয়ে হিসেবে মেনে নেবেন।
এভাবে নিজের সাথে কথা বলতে বলতে খানিকক্ষণ চলে গেল। কিছুটা সময় শান্ত থেকে দাঁড়িয়ে বলল, আমি রাজি! আমি ওই খারাপ লোকটার নোংরা প্রস্তাবে রাজি।
বলে ভাবল, কলেজের ২ নম্বর গলির ৫ নম্বর বাড়িটা আয়াজ খান তৌসিফের! ওনার বডিগার্ডটা তো তাই বলল। তারপর একটু থেকে আবারও বলল, না, সেটাকে বাড়ি বলা যায় না, ওটা শ্মশান। হুম, শ্মশান। কতশত নারীর সর্বনাশ হয়েছে কে জানে! কত নারীর দেহ খাবলে খাওয়া হয়েছে শুধু আয়াজ খান তৌসিফই বলতে পারবে। কথাটা শেষ করে আবারও বলল, আর পুলিশ সব আয়াজ খান তৌসিফের দুলাভাই! ওনার উপরে কেউ নাই, ওনিই সবার উপরে, বলে একটু হাসল।
মেঘলা এসব বলতে বলতে আয়াজ খান তৌসিফের বাড়ির গেটের সামনে চলে আসল। বাড়ির চারপাশটা বিশাল আকারের দেয়াল দিয়ে ঘেরা। রাতের আঁধারে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে গেটটা যে অনেক বড়সড় তা বুঝতে মেঘলার কোনো অসুবিধা হলো না! মেঘলা মিটিমিটি পায়ে আলতো শব্দ ছাড়া গেটটা খুলল। গেটের আশেপাশে তেমন কেউ নাই। তবে কয়েক জায়গায় কালো পোশাক পরিহিত হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে বাড়িটাকে ২৪ ঘণ্টা কড়া পাহারায় রাখে।
মেঘলা লোকগুলোর দিক থেকে চোখ সরিয়ে বাড়িটার দিকে তাকাতেই মনে হলো কোনো রাজপ্রাসাদ! মেঘলা কিছুটা রাগী কণ্ঠে বলল, গরিবের হক মেরে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন আয়াজ খান তৌসিফ! আমার মনে হয় না ওনার মতো নিকৃষ্ট জঘন্য মানুষ এই পৃথিবীতে আর দুটো আছে।
মেঘলা আরও কয়েক পা সামনে এগুতেই পচা দুর্গন্ধ বের হলো। চারপাশে খেয়াল করতেই সামনে তাকিয়ে দেখল ৩টা কালো কুকুর মৃত মানুষের শরীর খাবলে খাচ্ছে। এই দৃশ্য দেখা মাত্র মেঘলার পুরো শরীর শিহরিত হয়ে গেল। পুরো শরীর কেমন গা গুলিয়ে উঠছে। বমি আসার উপক্রম হলো। মেঘলা আরও একবার কুকুরগুলোর দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই এরা মনস্টারের পোষা কুকুর! আচ্ছা কুকুরগুলো যদি এত হিংস্র হয় তাহলে মনস্টার না জানি কতটা ভয়ঙ্কর! ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে!
মেঘলা এক পা দু পা করে বাড়ির ভেতরে ঢুকল। আর তাতে ভয়ে সঙ্গে সঙ্গে মেঘলার গলা শুকিয়ে গেল। নিঃশ্বাস তীব্র থেকে তীব্রতর হতে লাগল। হাত-পা সহ পুরো শরীর কাঁপছে।
মেঘলা জানে এই শ্মশানে পা রাখলে বেঁচে থাকা মুশকিল। এখানে নিজের ইচ্ছেতে ঢুকলেও বের হওয়া অসম্ভব। আগে মনস্টারের ভোজ হতে হবে তারপর তার পোষা কুকুরের। মেঘলা ভাবছে চলে যাবে! জানে এখান থেকে প্রাণ আর ইজ্জত নিয়ে ফেরা মুশকিল। কী করবে মেঘলা? হ্যাঁ, চলে যাবে। ইজ্জত বাঁচাতে চাইলে এখান থেকে চলে যেতে হবে। তৎক্ষণাৎ বাবার অপারেশনের টাকা, মায়ের কান্না, ভাইকে ভরসা দিয়ে আসার কথা মনে পড়ে গেল।
মেঘলার চোখের নোনা পানি মুছতে মুছতে সামনে এগোতে নিলে কয়েকজন কালো কোট পরিহিত লোক বন্দুক তাক করে জিজ্ঞেস করল, কে তুমি? কী চাও? এখানে কী? প্রাণের মায়া নেই?
লোকগুলোর কথা শুনে মেঘলা ভয়ে পাথরের মতো জমে যাওয়ার মতো হয়ে দাঁড়িয়ে আছে। লোকগুলো আবারও প্রশ্ন ছুড়ল, কে তুমি? জবাব দাও! আর না বললে এখুনি প্রাণে মেরে ফেলব। লাশও কেউ খুঁজে পাবে না। কুকুর দিয়ে খাইয়ে ফেলব। বাঁচতে চাইলে জবাব দাও!
মেঘলা ভয়ে আতঙ্কে আর কোনো কিছু বুঝতে না পেরে বলল, আজ... আজ রাতে আমি মনস্টারের ভোজ!
লোকগুলো একে-অপরের দিকে চাওয়া-চাওয়ি করে কাদের যেন ইশারায় জোরে চিৎকার দিয়ে ডাকল, আসো! ডাকার সাথে সাথেই দুটো মহিলা মেঘলাকে হাত ধরে টেনে নিয়ে গেল। মেঘলা বুঝল এরা হয়তো তারা যারা মনস্টারের ভোজ রেডি করে।
মহিলা দুটো মেঘলাকে একটা রুমে নিয়ে গেল। তারপর মুখের উপর একটা লাল খয়েরী লেহেঙ্গা ছুঁড়ে দিয়ে বলল, এটা পড়ে নে! মেঘলা মেয়ে দুটোর দিকে তাকিয়ে লেহেঙ্গাটা হাতে নিল।
মেয়ে দুটো খাটে বসে বলল, যা বাথরুম থেকে পড়ে আয়। মেঘলা কিছুক্ষণ লেহেঙ্গার দিকে তাকিয়ে থেকে বাথরুমে গেল। বাথরুমে গিয়ে লেহেঙ্গাটা বুকে জড়িয়ে কিছুক্ষণ কান্না করল। তারপর সব দ্বিধা কাটিয়ে লেহেঙ্গাটা পড়ে বের হয়ে আসল।
মেঘলা বাথরুম থেকে বের হতেই মহিলা দুটো মেঘলাকে দেখছে, মেয়েটাকে ভারী সুন্দর লাগছে। শুকনো মুখটাতে যদি আরেকটু হাসি থাকত তাহলে কোনো রানীর থেকে কম মনে হতো না। এই বলে মেঘলাকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসাল।
মেয়ে দুটো মন ভরে মেঘলাকে সাজাতে লাগলো। সাজাতে সাজাতে প্রশ্ন করল, তুই জানিস তুই কাল আর বেঁচে থাকবি না?
মেয়ে দুটোর কথা শুনে মেঘলা আঁতকে উঠল। তারপর আয়নার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, জানি তো, জেনেই তো এসেছি! তবে দেহের মৃত্যু হবে কিনা তা নিশ্চিত না কিন্তু আত্মার মৃত্যু আজ হবেই!
দুই মহিলা সাজিয়ে ফেলেছে। মেঘলার হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো পেছনে বড় একটা খোঁপা করেছে। তাতে আবার লাল টুকটুকে কয়েকটা গোলাপ গুঁজেছে। শরীরে খুব ভারী গহনা না দিলেও দিয়েছে হালকা পাতলা গয়না। পায়ে নুপুর পরিয়ে দিল। হাঁটার সাথে সাথে নুপুরের ঝুনঝুন শব্দ হচ্ছে। এক কথায় আজ মেঘলাকে অনেক সুন্দর লাগছে।
সাজ শেষ হতে না হতে দুটো লোক এসে বলল, মনস্টারের ভোজ রেডি হয়েছে? মনস্টার এখুনি খেতে চাইছে! মহিলা দুটো মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হয়েছে!
সঙ্গে সঙ্গে আরও দুটো মহিলা মেঘলাকে নিয়ে মনস্টারের রুমের দিকে নিয়ে যেতে লাগল।
মেঘলার মনে হলো, এ দুটো আলাদা মেয়ে হয়তো তাকে মনস্টারের ভোজ রুমে দিয়ে আসার জন্যই কাজ করে। মেঘলা ভাবনার মাঝেই ভয়ে কাঁপছে। এইটুকু একটা মেয়ে যাকে সবাই পুঁচকে বলে ডাকে, সেই ছোট্ট মেঘলাই আজ মনস্টারের সামনে যাচ্ছে। ভোজ হচ্ছে!
আচ্ছা মা যখন জানতে পারবে আমি এত খারাপ নিকৃষ্ট একটা মানুষের সাথে এত জঘন্য কাজ করেছি! তখন? কথাটা বলে একটু থেমে আবারও বলল, কাল সকালে সূর্য দেখব তো? বেঁচে থাকব তো? হয়তো না! আচ্ছা মা যদি আমার লাশ খুঁজে না পায়! মেঘলার দম বন্ধ হয়ে আসছে। খুব বেশিই ভয় লাগছে। এই খারাপ মনস্টার কী করবে আজ রাতে? মেঘলার সাথে কী ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে? লোকটা কি খুব বাজে ভাবে ছোঁবে মেঘলাকে? ইচ্ছে করছে মাটি ফেটে এখুনি লুকিয়ে পড়ি।
মেঘলাকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে মহিলা দুটো চলে গেল। মহিলা দুটো চলে যেতেই মেঘলা কাঁপা কাঁপা হাতে দরজাটা আলতো ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। মেঘলা দরজায় উঁকি দিয়ে ভেতরের চারপাশটা একবার চোখ বুলাল। ঘরটা সোনালী আলোয় ড্রিম লাইট করা। সোনালী ড্রিম লাইটটা যেন রুমটাকে কোনো গুপ্ত ঘর বা কোনো পাশা খেলার ঘর করে রেখেছে।
আচমকা খাটের ওপর চোখ পড়তে দেখল লাল টুকটুকে গোলাপ দিয়ে খাটটা বাসর ঘরের মতো সাজানো। আর দেখা মাত্র মেঘলার বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল!