ফন্ট সাইজ:
থিম:
কিয়ান ব্ল্যাকর্থন

কিয়ান ব্ল্যাকর্থন

লেখক: লেখিকা সামিয়া ইসলাম

কিয়ান ব্ল্যাকর্থন
লেখিকা সামিয়া ইসলাম
পর্ব ১

রাত দুটো বেজে ছয় মিনিট।
অন্ধকার ঘরে স্তব্ধতা ভেঙে কেবল ভেসে আসছে ধাতব চেয়ার ঘেঁষে চলা টানটান আর্তনাদ। ঘরের মাঝখানে চাবুক খাওয়া পশুর মতো ফোঁপাচ্ছে একটা লোক, গোঙানির চোটে তার দম আটকে আসার উপক্রম। সেই বিকট গোঙানির শব্দ এতটাই দানবীয় ও ভয়ঙ্কর যে মনে হচ্ছে আশেপাশের ঘন থাই গ্লাসের জানালাগুলো এখনই প্রচণ্ড কম্পনে চুরমার হয়ে গুঁড়িয়ে যাবে।
ঘরের ঠিক মাঝখানটায় লোকটাকে একটা মজবুত কাঠের চেয়ারের সাথে শক্ত রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। খালি গা, শরীরজুড়ে তাজা রক্তের ছাপ এবং কালসিটে দাগ। তার শরীর বেয়ে নেমে আসা ঘাম আর রক্তের ফোঁটা মেঝেতে টুপটুপ করে পড়ছে। কিন্তু সেখানে কোনো দয়া-মায়ার অবকাশ নেই। একটু পরপরই বিদ্যুৎ চমকানোর মতো একটা নীল আলো জ্বলে উঠছে আর লোকটার শরীর বিকটভাবে কেঁপে উঠছে– তাঁকে দেওয়া হচ্ছে উচ্চমাত্রার কারেন্ট শক।
লোকটাকে ঘিরে দাঁড়িয়ে আছে চার-চারটে বিশাল দেহিক কাঠামোর মানুষ। আ<bos>1-আঁধারে তাদের অবয়ব দেখে মনে হচ্ছে মৃত্যুর দেবতারা যেন ঘিরে ধরেছে কোনো অপরাধীকে। তবে চারজনের মধ্যে পরিবেশের আবহাওয়া সবচেয়ে আলাদা একজনের কারণে। সে কোনো ধাক্ধাধাক্কি বা শোরগোলের মধ্যে নেই; ঘরে রাখা আলিশান চামড়ার সোফার ওপর পা তুলে একদম আয়েশ করে বসে আছে। শান্ত, নীরব, অথচ তার চোখ জোড়ায় খেলা করছে হিমশীতল শূন্যতা। আর বাকি তিনজন লোক তার আশেপাশেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে, যেন বসের আদেশের অপেক্ষায় থাকা প্রশিক্ষিত শিকারি।
সোফায় বসে থাকা লোকটা হুট করেই সোজা হয়ে বসল। ধূমপানের ধোঁয়া বাতাসে উড়িয়ে কোনোপ্রকার তোয়াক্কা না করে বরফশীতল গলায় বলে উঠল–
“লিওন, এরে আবার শট দে।”
আদেশটা পাওয়া মাত্রই দাঁড়িয়ে থাকা লিওন নামের লোকটা কোনো দ্বিধা না করে আবার পাওয়ার বাড়াল। কিন্তু সোফায় বসা লোকটা আর এক মুহূর্তও সেখানে অপেক্ষা করল না। অলস ভঙ্গিতে উঠে দাঁড়াল সে, তারপর সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই চেয়ারে বাঁধা লোকটা যন্ত্রণায় কঁকিয়ে উঠল। শরীরের শেষ শক্তিটুকু নিংড়ে নিয়ে সে থুতু ফেলে চেঁচিয়ে বলল–
“আমা,,র বাবা যা,,নলে তাদের কে ছাড়বে না কু*ত্তা বাচ্চা! আমার বাবা তোদের চামড়া তুলে নেবে!”
সোফায় বসে থাকা লোকটি লোকটার সেই হুমকি শুনল কি শুনল না, তা বোঝা গেল না। সে পেছন ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করল না। অত্যন্ত ধীরস্থির পায়ে কাঠের মেঝের ওপর বুটের শব্দ তুলে কাঠের সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল।
লোকটা ওপরে চলে যাওয়ার পর লিওন ধীরে ধীরে চেয়ারে বেঁধে রাখা লোকটার দিকে এগিয়ে এল। লিওনকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে যন্ত্রণায় ছটফট করতে থাকা লোকটার বুকের ভেতরটা অজানা আতঙ্কে হিম হয়ে গেল। সে থরথর করে কাঁপতে শুরু করল। এ কেমন মানুষ! নাকি কোনো রক্তখেকো দানব? এমন দানবের মতো ভয়ঙ্কর আর ব্যক্তিত্বসম্পন্ন মানুষকে চাক্ষুষ দেখলে পৃথিবীর যেকোনো স্বাভাবিক মানুষের কলিজা শুকিয়ে যেতে বাধ্য।
লিওনের গায়ের রঙ উষ্ণ বাদামী, যেন মরুর সূর্য বহুকাল ধরে পরম মমতায় তার ত্বকে অদম্যতার গল্প লিখে রেখে গেছে। তার ঘন কালো চুলগুলো সামান্য এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে, যা তার শ্বাসের সাথে সাথে মৃদু বাতাসে অল্প কেঁপে উঠছে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় আর বিপজ্জনক ছিল তার চোখ দুটো—গভীর, বাদামী রঙের সেই চোখের কোণে অদ্ভুত একটা শান্ত ভাব থাকলেও ভেতরে জ্বলছিল এক ধরনের নিস্তব্ধ ধ্বংসলীলা।
তার দেহের গঠন পুরোপুরি অ্যাথলেটিক; অতিরিক্ত কোনো মেদ নেই, একদম শক্ত ও সুনিয়ন্ত্রিত। তাকে দেখলে বোঝা যায় প্রতিটি পেশিতে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে চালানো কঠোর প্রশিক্ষণ আর বহু রক্তক্ষয়ী যুদ্ধের দাগ। পরনে তার একটা সাধারণ কালো জিন্স। খুবই সহজ-সরল কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাসী ও অভিজাত তার স্টাইল।
লিওন বিন্দুমাত্র আবেগের বহিঃপ্রকাশ না ঘটিয়ে সামনে এগোল। যন্ত্রের সুইচ অন করে ভোল্টেজ বাড়িয়ে স্টার করে টানা তিনবার প্রচণ্ড শট দিল। যন্ত্রণায় আকাশ-বাতাস কাঁপানো এক শেষ আর্তনাদ ছেড়ে বেঁধে রাখা লোকটার মাথাটা ঝুলে পড়ল। শরীরটা একপাশে নেতিয়ে পড়ল সম্পূর্ণ নির্জীব হয়ে–তার ভেতর থেকে জীবনের শেষ স্পন্দনটুকুও ততক্ষণে উবে গেছে। ঘরের ভেতরে আর কোনো সাড়াশব্দ রইল না।
কাজ শেষ করে লিওন সামান্য মাথা ঘুরিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা তার অন্য দুই সহকর্মীর দিকে তাকাল।
“রিস আর এরিককে বলো, ফেলে দিয়ে আসতে। বস যেখানে বলছে, ঠিক সেইখানেই ফেলে দিয়ে আসুক।”
আড়ালে দাঁড়িয়ে থাকা রিস গম্ভীর গলায় বলে উঠল, “আচ্ছা লিওন ভাই।”
রিস–একজন নিখুঁত এশিয়ান পুরুষ। তার মুখের গড়ন তীক্ষ্ণ, খাঁচে খাঁচে ধারালো ভাব এবং সবসময় এক আশ্চর্য রকম শান্ত। তাকে দেখলে মনে হয়, জীবনের সমস্ত আবেগ আর অনুভূতিকে সে অনেক আগেই কোনো গভীর সুপ্ত অন্ধকার ঘরে বন্দী করে চেপে রেখে এসেছে। তার ধবধবে ফর্সা ত্বকের ওপর পরিপাটি করে সাজানো কালো চুলগুলো তার গাম্ভীর্যকে বহু গুণ বাড়িয়ে দেয়, যদিও কপালের সামনে দু-একটি এলোমেলো চুল এসে পড়ে তাকে আরও রহস্যময় আর আকর্ষণীয় করে তোলে।
রিসের চোখ দুটো সরু, গভীর এবং অস্বাভাবিক রকমের স্থির। যেন সে এক নজরে মানুষের মাথার ভেতরে চলতে থাকা হাজার হাজার চিন্তা আর মনের গভীরের গোপন সত্য অনায়াসে পড়ে ফেলতে পারে। তার সেই স্থির দৃষ্টিতে কোনো ভয় বা দ্বিধা নেই, যা আছে তা হলো চরম নিয়ন্ত্রণ। এমন এক হাড়হিম করা ঠান্ডা আত্মবিশ্বাস তার চেহারায় ফুটে থাকে, যা কোনো কথা না বলেও চারপাশের মেজাজ মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিতে সক্ষম।
তার পরনে ছিল এক দীর্ঘ লম্বা কালো কোট, তার নিচে পরিপাটি সাদা শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট। শহুরে সাধারণ চকচকে মানুষের ভিড় থেকে এই পোশাক এবং তার শরীরী ভাষা তাকে এক নিমেষে সম্পূর্ণ আলাদা করে দেয়। তার হাঁটার প্রতিটি পদক্ষেপে ছিল শৃঙ্খলা—যেন প্রতিটি ইঞ্চি মেপে মেপে কদম ফেলছে সে।
রিস ধীরপায়ে এগলো মৃত লোকটাকে গাড়িতে তোলার জন্য। হাতে কালো গ্যালপচ (গ্লাভস) পরে নেওয়ার সময়ে সে পেছনে দাঁড়িয়ে থাকা এরিকের দিকে নজর দিল। এরিক তখনো হাত গুটিয়ে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে নিঃস্পৃহভাবে দাঁড়িয়ে আছে।
গ্লাভস পরতে পরতে রিস বিরক্ত মুখে শুধাল, “কিরে? তুই গ্লাভস পরছিস না কেন? কয়েবার বলব লাশটা সরাতে হবে?”
এরিক তড়িৎ গতিতে চোখ বড় বড় করে হাত নাড়িয়ে বলে উঠল, “আরে রিস ভাই! এসব রক্তারক্তি বা লাশ টানাটানির কাজ কি আমার? আমি হলাম গ্যাংয়ের হ্যাকার! কোডিং, ট্র্যাকিং, সিকিউরিটি হ্যাক—এসব জটিল প্রযুক্তিগত কাজ দেওয়া হলে আমি এক সেকেন্ডে করে দেব। কিন্তু এসব ম্যানুয়াল কসাইয়ের কাজ? নো ওয়ে! এসব আমার পোষায় না, আমার ভালোও লাগে না ভাই!”
রিস আর কথা বাড়ালো না। সে ভালো করেই জানে, এরিককে এখন কথা বলতে দিলে কথা পেঁচিয়ে বিশাল মহাকাব্য বানিয়ে ফেলবে। আর দেরি হলে আবার বসের কাছে কঠিন জবাবদিহি করতে হবে। অহেতুক বসের ঝাড়ি খাওয়ার কোনো ইচ্ছে রিসের নেই। তাই সে একাই কোনো শব্দ না করে ঠান্ডা মাথায় মৃতদেহটি কাঁধে তুলে নিয়ে গাড়ির দিকে হেঁটে চলে গেল।
এদিকে লিওন পেছনে ফিরে দাঁড়িয়ে বলল, “যা এরিক, তুই এবার গিয়ে ঘুমা। কাল সকাল থেকেই তোর অনেক কাজ আছে।”
এরিক চোখ টিপে অনুগত ছোট ভাইয়ের মতো মাথা নেড়ে বলল, “জি ভাই, যাচ্ছি!”
ঠিক সেই মুহূর্তে লিওনের পকেটে থাকা ফোনটা সাইলেন্ট ভাইব্রেশনের সাথে মৃদু শব্দ করে উঠল। লিওন পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে নজর বোলাতেই দেখতে পেল একটা ছোট টেক্সট মেসেজ ভেসে উঠেছে–
‘উপরে আয়।’
মেসেজটি পাঠিয়েছেন তাদের গ্যাংয়ের মূল কাণ্ডারী, তাদের সর্বময় ক্ষমতার অধিকারী বস–কিয়ান ব্ল্যাকহর্ন।
মেসেজটা পড়া মাত্রই লিওন ওপরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। পাশে থাকা এরিক মুচকি হেসে বলে উঠল, “বস ডেকেছে? তাহলে তো আর কথা নেই! লিওন ভাই ওপরে চলে গেল।”
এরিক নিজে অবশ্য এসব গম্ভীর আর মারকাটরি পরিবেশ মোটেও বোঝে না। সে কম্পিউটার স্ক্রিনের জটিল অ্যালগরিদম আর হ্যাকিং নিয়ে কোটি কোটি তথ্য চুটকিতে বের করে আনতে পারদর্শী। কিন্তু তার মাঝে মাঝে খুব অবাক লাগে —এই কিয়ান, লিওন আর রিসের মতো মানুষগুলোর মুখে হাসি ফোটাতে কীভাবে, তা পৃথিবীর কোনো হ্যাকিং কোড দিয়ে বের করা সম্ভব নয়! এই তিনজন যেন তিন টুকরো কঠিন পাথর। দিনরাত ২৪ ঘণ্টা কাটালেও এদের চেহারার সেই একই গম্ভীর, রুক্ষ আর নিষ্প্রাণ অভিব্যক্তি ধরে রাখে। এদের মধ্যে আবেগ কিংবা মেজাজের কোনো পরিবর্তন কখনো ঘটে না।
তাদের এই বরফশীতল জগতের একদম উল্টো পিঠ হলো এরিক। এরিককে কেউ প্রথমবারের দেখলে ভুলেও কোনো বিপজ্জনক মাফিয়া গ্যাংয়ের সদস্য বলে মনে করতে পারত না। তাকে দেখলে মনে হবে কোনো চঞ্চল তরুণ আড্ডা দিতে বেরিয়েছে। কারণ সে যখন হাঁটে, তার হাবভাব দেখে মনে হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষকে হাসানো এবং নিজে আনন্দে থাকা!
এরিক মূলত একজন বাংলাদেশি তরুণ। তার মাঝারি উচ্চতা, চমৎকার ফর্সা ত্বক এবং মাথার নরম বাদামী চুলগুলো সবসময় একটু পরিপাটি রাখার বাতিক রয়েছে তার। প্রতি পাঁচ মিনিট পরপর সে হাত দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দেয়।
তার বড় বড় গোল গোল চোখ দুটো সর্বদা কৌতূহলে চকচক করত। কিন্তু তার সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে হাস্যরসাত্মক জিনিস ছিল তার মুখভঙ্গি। সামান্য কোনো ছোটখাটো বিষয় ঘটলেই সে এমন নাটকীয় এক্সপ্রেশন দিত, যেন কোনো কোরিয়ান ড্রামার যাবতীয় ট্র্যাজেডি আর মেলোড্রামা একা তার কাঁধেই চেপে বসেছে!
পরনে সবসময় ঢিলেঢালা ওভারসাইজ হুডি, সাথে ঢিলা প্যান্ট আর পায়ে পরত নানা রঙের অদ্ভুত সব কারেন্ট প্রিন্টের মোজা। সে যখন দৌড়ে বা লাফিয়ে হেঁটে আসত, মনে হতো কোনো কমেডি শোর প্রধান চরিত্র স্ক্রিন থেকে বাস্তব দুনিয়ায় পালিয়ে এসেছে! কথা বলার সময় এরিক এত বেশি হাত-পা নেড়ে অঙ্গভঙ্গি করত যে, মাঝে মাঝে নিজের উত্তেজনায় নিজের পায়েই হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হতো। আর তার হাসিটা ছিল একদম মারাত্মক সংক্রামক–ঘরভর্তি বিষণ্ন পরিবেশের মধ্যেও তার সেই মনখোলা হাসি একবার শুনলে আশেপাশের মানুষ না হেসে থাকতে পারত না।
তার বন্ধু মহলে তাকে রসিকতা করে বলা হতো –“মানুষ না, হাঁটতে থাকা এক জীবন্ত মিম!”
কারণ সে যেখানেই পা রাখত, কোনো না কোনো আজব বা মজার কাণ্ড ঘটলেই ঘটত। তবে গ্যাংয়ের কঠোর সদস্যরাও একটা বিষয় গোপনে মেনে নিত–এরিক আশেপাশে থাকলে যত বড় বিপদ বা মানসিক চাপই আসুক না কেন, জীবনটা কখনো বিষাদময় বা বিরক্তিকর লাগত না।
ওদিকে লিওন সিঁড়ি বেয়ে তিনতলার একেবারে শেষ প্রান্তে গিয়ে কিয়ানের রুমের বন্ধ দরজার সামনে দাঁড়াল। ধীরেসুস্থ দরজায় দুবার নক করল সে। কিছুক্ষণের মধ্যেই দরজাটা ভেতর থেকে শব্দ করে খুলে গেল। দরজায় এসে দাঁড়ালেন খোদ কিয়ান ব্ল্যাকহর্ন।
লিওনের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে কিয়ান অতি সংক্ষেপে প্রশ্ন করল, “কাজ শেষ হইছে?”
লিওন বিনীত গলায় উত্তর দিল, “জি ভাই, একদম পরিষ্কার।”
কিয়ান সামান্য মাথা নেড়ে ছোট করে বলল, “যা ঘুমা।”
লিওন কিছু একটা বলতে গিয়েও থেমে গিয়ে বলল, “আচ্ছা,,,,”
কিন্তু তার বাক্যটি শেষ হওয়ার আগেই চোখের পলকে কিয়ান মুখের ওপর দরজা সশব্দে বন্ধ করে দিল। লিওন এতে বিন্দুমাত্র হতাশ বা ক্ষুব্ধ হলো না। কারণ সে জানে, তাদের বস কিয়ান মানুষটাই এমন—অপ্রয়োজনীয় কথা বা আবেগের কড়ি কড়া্রাক্রান্তিও তাঁর পছন্দ নয়।
কিয়ান ব্ল্যাকহর্ন যেন একদম অন্য ধাতুতে গড়া এক পৃথক মানব সত্তা।
তার গায়ের রঙ তামাটে ও উষ্ণ, যা দেখলে মনে হয় সাহারার তীব্র রোড আর বহু দীর্ঘ ও বন্ধুর পথ অতিক্রম করার বাস্তব ইতিহাস মিশে আছে তার ত্বকের প্রতিটি ছোঁয়ায়। ঘন কালো রেশমি চুলগুলো নিখুঁতভাবে পেছনের দিকে আঁচড়ানো। চোয়ালজুড়ে ছেঁটে রাখা হালকা দাড়ি তার গম্ভীর চেহারায় এনে দিয়েছে অনন্য এক পরিণত ও গভীর রহস্যময়তা। তার গভীর বাদামী চোখ দুটোর দিকে তাকালে এক অদ্ভুত আগুনের লেহন শিখা দেখতে পাওয়া যায়—সেখানে ওপর থেকে প্রচণ্ড শান্তি ও নীরবতা বিরাজ করলেও ভেতরে লুকিয়ে থাকে যেকোনো মুহূর্তেই ছাই করে দেওয়ার মতো ভয়ঙ্কর ধ্বংসাত্মক শক্তি।
পরনে তার সাধারণ একটা কালো শার্ট, যার বুকের ওপরের দুটো বোতাম খোলা রাখা। বাম কবজিতে একটি চকচকে রুপালি ঘড়ি এবং গলায় ঝুলছে পাতলা মেটালিক চেইন। কিয়ানের প্রতিটা পদক্ষেপ এবং হাঁটার ভঙ্গির
পদক্ষেপ এবং হাঁটার ভঙ্গির মধ্যে প্রকাশ পায় চরম দৃঢ়তা ও রাজকীয় আত্মবিশ্বাস–যেন এই পুরো শহরটা কোনো এক জাদুবলে কেবল তার একটা ইশারায় বা নামের উচ্চারণে স্তব্ধ হয়ে যেতে পারে।
সে অপ্রয়োজনে কোনো কথা বলত না। কিন্তু যখনই মুখ খুলত, তার সেই গম্ভীর, ভারী ও গমগমে কণ্ঠস্বর চারপাশের বাতাসকে ভারী করে তুলত। রাস্তায় বা ঘরের ভেতর যেখানেই সে হেঁটে যেত, মানুষ দাঁড়িয়ে তার দিকে চেয়ে থাকত। কারণ কিয়ান ব্ল্যাকহর্নের ব্যক্তিত্বে রয়েছে এক বিরল ও সম্মোহনী আকর্ষণ, যা মানুষের মনে একই সাথে প্রচণ্ড ভীতি এবং পরম মুগ্ধতার এক অদ্ভুত অনুভূতি তৈরি করে।
গল্পটা ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকুন আর পরে পর্বের জন্য কমেন্ট করো ধন্যবাদ 💖

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে কিয়ান ব্ল্যাকর্থন শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন